এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ২৬ জানুয়ারি ২০১৬ ০৯:১০327300
  • ট্রাম্প আর বার্নি ভোট এই জন্যেই খানিকটা মজার, বিগ বিজনেসের পক্ষে দুজনকেই আউটরাইট সাপোর্ট করা মুশকিল। ব্লুমবার্গ সেটা বোঝেন। নেট ওয়ার্ক টেলিভিসন এ কার কত স্লট থাকবে, শুধু সেই দিয়ে ভোটে জেতা না গেলেই ভালো। ওবামাকে ওয়াল স্ট্রীট প্রথম ক্যাম্পেনে সমর্থন করেছিল এটা ঠিক, এবং ফ্র্যাংক অ্যান্ড ডড রুল্স ভীষন ডাইলিউট হয়েছে ওবামার আমলেই, এবং ওবামার দু নম্বরী টা হল, দ্বিতীয় টার্ম যখন আসার ছিল, তখন একজিকিউটিভ পাওয়ার ব্যাবহার কম করেছেন, বড় ইসু তে, আর এখন বেশি করছেন সেই ইসু গুলো তে। চাইলে কি গান ল এর জিনিসটা আগে করতে পারতেন না, ওবামাকেয়ার এর সব কটা কম্প্রোমাইজ কি মেনে নিতে হত? সৌদী দের দেওয়া ট্রেজারি র ধার তার কথা কি আগে প্রকাশ করা যেত না? কিয়োটো প্রোটোকলে কমিটমেন্ট কি বাড়ানো যেত না? এগুলো ওবামার দুনম্বরী। এবং সবচেয়ে জালি হল ড্রোন ও আফ-পাক প্রশ্ন, যুদ্ধ বিরোধী আন্দোলন থেকে উঠে এসে ঐ পলিসি চালানো টা ধাষ্টামোর শেষ কথা। তবে সেটাকে লিগাসি বলে চালাবেন ওনার সমর্থক রা, কারণ ইরাণে নতুন যুদ্ধ শুরু অন্তত করে নি, ডিল করেছে ইত্যাদি। তবে অসামান্য বক্তৃতা দেন, টোটালি এগ্রি, উফ্ফ আমার সেই ইয়েস উই ক্যান এখনো কানে ভাসে, আমি তো বার খেয়ে সুকন্যাদির জন্য একটা প্রবন্ধ লিখে ফেলেছিলাম। বার্নি র একটা জাকে বলে নিউ জার্সি ওয়ার্কিং ক্লাস হনেস্টি আছে, সেটা আমারো ভালো লাগে। তোমার টুক টাক কভারেজ ভালো ই লাগছে পড়তে।
  • kumu | ২৬ জানুয়ারি ২০১৬ ০৮:৫৭327299
  • মিঠি, বেশ লাগছে পড়তে,একটু গুছিয়ে একটি বড় লেখা লেখো,একজন নাগরিকের চোখ দিয়ে দেখা।

    ৮ ৫০-এই কথা কবেই লিখেছি।নীল ওড়না আর কী য্যানো,দ্রষ্টব্য।
  • | ২৬ জানুয়ারি ২০১৬ ০৮:৫২327298
  • ওবামা কে ওয়াল স্ট্রীট ভালই ব্যাক করেছিলো। বার্নি এই প্রশ্নে ওবামার চে বেটার। ওবামা অসম্ভব ভালো বক্তা। মন্ত্রমুগ্ধ করে রেখে দেন,বার্নি অন্যরকম।তবে এইবার যাদের দেখছি তাদের মধ্যে বার্নি কে ভালো লাগছে।অ্যাগ্রেসিভ নন,অথচ স্পষ্ট করেই নিজের কথা গুছিয়ে বলেন।

    বার্নি আর ট্রাম্প ভোট হলে ব্লুমবার্গ ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ভোটে দাঁড়াবেন বলে ভাবছেনঃ)
  • Virgil Caine | ২৬ জানুয়ারি ২০১৬ ০৮:৫০327297
  • একটা ব্যাপার নিশ্চিত - বেনারসের গরু আর ষাঁড়গুলো ডাইনোসর আর ড্রাগনের বংশধর। একদম টিরেক্সের মত এসে হাঁক পাড়ে, আর মুখ দিয়ে ধোঁয়া বেরোয়।
  • h | ২৬ জানুয়ারি ২০১৬ ০৮:৩৪327296
  • বার্নি জিতলে অবশ্য ভালো হয়, কারণ ট্রাম্প ও এক গোত্রের আউট সাইডার, আর তার এগেন্স্টে বার্নি, মজা হবে ভোটে। লোকের একটা ধারণা হবে, পোলিটিকাল নেতৃত্ত্বের যে গোষ্ঠী তাদের বাইরে ক্ষমতা যাচ্ছে। শুয়োরের বাা ট্রাম্প কি রিপাবলিকান ভোট সরকারী ভাবে জিতে গেচে?
  • h | ২৬ জানুয়ারি ২০১৬ ০৮:৩২327295
  • ধর্মবিদ্বেষ মানে? কোন পাতা?
  • h | ২৬ জানুয়ারি ২০১৬ ০৮:৩১327294
  • মিঠু কাকে ভোট দেবে? যদি ডেমোক্রাটিক রেজিস্ট্রেশন থাকতো? হিলারি না বার্নি? যদিও বার্নি আমাদের অনেকের ই পসন্দের ক্যান্ডিডেট, কিন্তু কেস হল পোল গুলো তে হিলারি এগিয়ে। এবং হিলারি র কিন্তু অনেক দিন আগে হলেও, ব্ল্যাক আর হিস্পানিক ভোটার রেজিস্ট্রেশনে, লয়ার হিসেবে অবদান আছে।

    বার্নি র সমস্যা হল, আন্তর্জাতিক বক্তব্য অল্পো কিসু দিন আগেও ১০ এ ১ বা ২ এর বেশি পাবেন না। তবে ম্যানুফ্যাকচারিং এবং অন্য জব এ যাদের চাকরি আছে, বার্নির একটা অ্যাপিল তাদের কাছে আছে। ওবামা র থেকে বার্নি অনেক বেশি ট্র্যাডিশনাল ডেমোক্রাট ক্যান্ডিডেট। ওবামা ক্যাম্পেন এর ঐ বহুল স্মল কনট্রিবিউটর এর ব্যাপারটা ইনি নিয়েছেন, কিন্তু ওবামার মত বক্তৃতা প্রায় আরো কারো পক্ষেই অসম্ভব। লেভেল ই আলাদা, সেরকম ভাবে, সকলকে ইনজ্লুড করে বক্তৃতা দিতে পারেন বলে জানি না, বার্নি। তবে হয়তো ৯৯% মুভমেন্ট এর পরে, যুব দের মধ্যে একটা অ্যাপিল হয়েছে। আর বার্নি আগে দাঁড়ালেও কখনৈ এতোটা এগোন নি। ওবামা র ফরেন পলিসি লিগাসি ও, ইরান চুক্তির পরে মেন্টেন করা কঠিন। যদিও ফরেন পলিসি তে ওবামা লার্জলি ডিসাপয়েন্টি`ং, হেল্থকেয়ার উজ্জ্বল হলেও, অন্য লেবার পলিসি এবং পোলিসিং ডাহা ফেলিওর।
  • pi | ২৬ জানুয়ারি ২০১৬ ০৮:১৭327293
  • অস্ট্রেলিয়া ডে মাসে মাসে আসুক, হপ্তায় হপ্তায় এলে আরো ভাল হত ঃ)
  • | ২৬ জানুয়ারি ২০১৬ ০৮:০৬327292
  • মিঠু, আপডেটাগুলো দিতে থেকে প্লীজ। গুরু জুড়ে কুৎসিত ধর্মবিদ্বেষের বোঁটকাগন্ধের মধ্যে তোমার পোস্টগুলো খানিক রিলিফ দিল।
  • kumu | ২৬ জানুয়ারি ২০১৬ ০৮:০৪327291
  • ছোটাই,অনিয়মিত হয়ো না,তোমার জন্য অপেক্ষা করি।
    ইতি কুমু
  • | ২৬ জানুয়ারি ২০১৬ ০৭:৪১327290
  • সমস্ত পোলে সারা দেশে হিলারি এগিয়ে আছে।
    ডেময়নে বার্নি এখন সোশ্যাল ডেমোক্রেসি বলতে যা বোঝেন এইটা জানাচ্ছেনঃ)
    সিএনেন সরাসরি সম্প্রচার করছে।
  • Virgil Caine | ২৬ জানুয়ারি ২০১৬ ০৫:৫০327289
  • হি হি। টিওআই নিজেরাই নিজেদের কনট্রাডিক্ট করেছে। হ্যাঁ ঐ টাইপের জিনিসই। চাট দেখে কেমন সন্দেহ হল।
  • Virgil Caine | ২৬ জানুয়ারি ২০১৬ ০৫:৪৩327288
  • স্যানকে - না। মালাইয়া শুধু বেনারসেই হয়, শীতকালে। তাও সকালের দিকেই শেষ হয়ে যায়।
  • Virgil Caine | ২৬ জানুয়ারি ২০১৬ ০৫:৪২327287
  • স্যানকে - না। মালাইয়া শুধু বেনারসেই হয়, শীতকালে। তাও সকালের দিকেই শেষ হয়ে যায়।
  • সে | ২৬ জানুয়ারি ২০১৬ ০৫:৩৫327285
  • কাবলিদা,
    এই পেইড টাইম অফ কি সকলে পেতে পারে? যারা টেম্পোরারি কাজ করে, তাদের ক্ষেত্রে এটা ঝুঁকি নয়? আইনত পেইড টাইম অফ পাওয়া যাবে এটা এক জিনিস, কিন্তু সেটা নেওয়া অন্য জিনিস নয় কি? প্রচুর ভোটার শুনেছি ভোট দিতে যায় না কাজে কামাই করতে হবে বলে। ইলেকশান ডে কে ছুটির দিন হিসেবে ঘোষনা করতে বাধাটা কোথায়? বা রবিবারে ভোটাভুটি করলেই বা ক্ষতি কী? এমনিতেই তো প্রচুর লোকের ভোটাধিকার নেই বা বিপুল সংখ্যক লোক জেল খাটছে অথবা বিচারাধীন বন্দী। এইভাবে গনতান্ত্রিক অধিকার কতটা পালন করতে পারছে গরীব জনতা, মানে যারা বড়লোক বা মধ্যবিত্ত নয়, যাদের পেইড টাইম অফ নেওয়াটা কাগজে কলমে বৈধ হলেও নিয়ে নিলে তারপরে ফলটা তেমন ভাল নাও হতে পারে? লিংক নেই, কিন্তু যেটুকু শুনেছি এই কারণেই প্রচুর লোক ভোট দিতে যায় না। বিশেষ করে গরীব লোকেরা।
  • kd | ২৬ জানুয়ারি ২০১৬ ০৪:০৫327284
  • সে, আমেরিকাতে ভোট দিতে গেলে চাকরি কামাই কারতে হয় না। ফেডারাল আইন অনুযায়ী, কম্পানী পেড টাইম অফ (রিজনেবল) দিতে বাধ্য, স্পেশালি ইলেকশন ডে (নভেম্বরের প্রথম সোমবারের পরের দিন) র জন্যে তো বটেই।
  • সে | ২৬ জানুয়ারি ২০১৬ ০৪:০২327283
  • যুব সমাজ ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে বৃদ্ধ বের্নার্ডবাবুকেই চায়। এর সম্গে হিলারির ইমেলের কোনো যোগ নেই। ইমেলের গল্পো এখন পুরোনো হয়ে গেছে। এমনকি ওবামাস্যারও হিলারিকে খুব প্রসংশা করছেন। তাও জনপ্রিয়তায় হিলারি বেশ পিছিয়ে।
  • সে | ২৬ জানুয়ারি ২০১৬ ০৩:৫২327282
  • ফাইনালে উঠবে ঐ জোকার টাইপের লোকটি আপনাদের ডোনাল্ডবাবু। এনার বিরুদ্ধে খুব সম্ভবত বেরনার্ডস্যার। জেতার আশা ডোনাল্ডবাবুরই বেশি। অনেকেই তো ভোট দিতে যেতে পারে না। বিশেষ করে গরীব লোকেরা। ভোট হয় ওয়ার্কিং ডে তে। কাজে কামাই করে ডেমোক্র্যাটিক কর্তব্যপালন অনেকেই করে উঠতে পারে না। তাহলে আমার পূর্বাভাস জোকারবাবুই নেক্সট প্রেসিডেন্ট।
  • Atoz | ২৬ জানুয়ারি ২০১৬ ০৩:৪৩327281
  • ছোটাই, ঃ-)
  • i | ২৬ জানুয়ারি ২০১৬ ০৩:৩৩327280
  • টই টই করতে করতে কেমন লাগছে জানেন? হে হে
    সেই যে দাদার কীর্তি সিনেমায়, সবার হাততালি শেষ হয়ে যাওয়ার পরে, কেদার একাই হাত তালি দিয়ে যাচ্ছে, সবাই তাকাচ্ছে তার দিকে। সেই রকম লাগছে।
  • i | ২৬ জানুয়ারি ২০১৬ ০৩:০৬327279
  • ফেব্রুয়ারি থেকে আবার হয়তো অনিয়মিত হয়ে পড়ব। এমনিতেই অনেক অনেক পিছিয়ে আছি। পুরোনো লেখা কিছু আগে পড়েছি হয়তো, কিন্তু কেমন লেগেছে লেখা হয় নি বা কোনো লেখা পড়াই হয় নি এতদিন। আজ ছুটির দিন-অস্ট্রেলিয়া ডে।আরব্ধ কাজ সম্পন্ন করছিলাম আর কি।আমার কিন্তু কোনো টই ডোবানোর উদ্দেশ্য নেই, ছিল না।
  • S | ২৬ জানুয়ারি ২০১৬ ০১:০৮327278
  • ডেমোক্র্যাটিক প্রাইমারি নিয়ে এখানে কেউ লিখেছিলেন। তার রেশ ধরেই লিখি। হিলারি ডেমোক্র্যাটিক নমিনি হলে যে জিতবেন এইটা অলমোস্ট অবস্বাম্ভাবী বলেই মনে হচ্ছে। রিপাব্লিকানরা সেইটা বুঝেই ইমেল নিয়ে হিলারির এলিজিবিলিটি নষ্ট করতে চাইছে। বার্নি স্যান্ডার্স প্রাইমারি জিতলে ডেমোক্র্যাটরা হারবেই সেটাও প্রায় লিখে দেওয়া যায়। ঐসব ডেমোক্র্যাটিক সোশালিস্ট শুনেই অনেকে ভয় পেয়ে যাবে। এছাড়া রিপাব্লিকানদের বিশাল ওয়ার চেস্টের সামনে বার্ণি স্যান্ডার্শের ফান্ড নেহাতই ক্ষুদ্র। কর্পোরেট ফান্ডিঙ্গ ছাড়া ইলেক্শন জেতা প্রায় অসম্ভব।

    অন্যদিকে ডেমোক্র্যাটরা চাইছে ট্রাম্প ক্যান্ডিডেট হোক, তাহলে হিস্পানিক ভোট পুরো ঘরে তুলতে পারবে। এইখানে একটা নাম্বার দেওয়ার আছে (নিজে চেক করিনি অবশ্যি)। বিগত ইলেক্শনে রমনি টেক্সাস ক্যারি করেছিলো ৯ লক্ষ ভোটে। বিগত চার বছরে টেক্সাসে ২ মিলিয়ন নতুন হিস্পানিক ভোটার হয়েছে। এই নিয়ে রিপাব্লিকান পার্টিও চাপে আছে - পার্টির গ্রহন যোগ্যতা মাইনরিটিদের মধ্যে কমে যাচ্ছে। সেক্ষেত্রে ট্রাম্প রুবিওকে সাথে নিতে পারে।
  • pi | ২৬ জানুয়ারি ২০১৬ ০০:৩৭327277
  • অরণ্যদা, এবার তো একটু নিজের খেয়াল রাখুন !
  • Abhyu | ২৬ জানুয়ারি ২০১৬ ০০:০৭327276
  • সাবধানে থেকো অরণ্যদা। ওদিকে মিতাদি বলল বাড়ি থেকে বেরোলে নাকি পুলিশ ৭৫০ ডলার ফাইন করছে। আর আমার একজন প্রাক্তন ছাত্রের এই উইকেণ্ডে বাড়ি মুভ করার কথা ছিল। সামনের উইকেণ্ডে করতেই হবে।
  • byaang | ২৫ জানুয়ারি ২০১৬ ২৩:৪৫327275
  • এবাবা, ঐ ঠান্ডার মধ্যে আবার ব্যাকপেন! ঃ( সাবধানে থাকবেন।
  • aranya | ২৫ জানুয়ারি ২০১৬ ২৩:৪২327274
  • ঠিক হয়েছে বলেই মনে হচ্ছে, আমাদের দিকে। বরফ পরিস্কার করতে গিয়ে পোষা ব্যাক পেইন বেড়েছে খুব। এবার থেকে অন্য লোক দিয়ে করাতে হবে। কোস্টাল শহর গুলোর কি অব্স্থা জানি না
  • san | ২৫ জানুয়ারি ২০১৬ ২৩:৪০327273
  • সায়ন্দার জন্মোদিন বুঝি ? শুভেচ্ছা :-)
  • byaang | ২৫ জানুয়ারি ২০১৬ ২৩:৩৫327272
  • অরণ্যদা, তুষারঝড়ের পরে এখন পরিস্থিতি ঠিক হয়েছে ?
  • byaang | ২৫ জানুয়ারি ২০১৬ ২৩:৩৪327271
  • টি, ম, সিবি, দে,

    ট্যাবলেট হইতে ক্ল্যাশ অফ ক্ল্যান আনইন্স্টলড। তোমাদের পোস্টগুলো দেখিয়ে বললুম যে সবাই কতটা বিরক্ত হয়েছে, তারপর জিগালুম, নিজের জন্য কোন শাস্তি পছন্দ করবে? বেশ লজ্জা পেয়েছে। কিছুক্ষণ পর নিজেই আনইনস্টল করে বলল "আর্টেমিস ফাউল পুরো সিরিজটা শেষ করে আবার ইনস্টল করে নেব।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত