এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৪৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২১ মে ২০১৭ ১৫:২৮712862
  • আমার বাঙালী হিসেবে ভীষণ ভীষণ লজ্জা হচ্ছিল ভাবতে যে যখন কলকাতায় এই সব বিভূষিত করার নীরোর-বেহালা-বাদন চলছিল তখন সারা পব জুড়ে ২৫ লক্ষের মত তরুণ-তরুণীরা ৬০০০ সরকারী চাকরীর সন্ধানে সারা পব চষে ফেলছিল। তাদের সঙ্গে প্রায় আরো ২৫ লক্ষের কাছাকাছি বাবা বা মায়েরা উদ্ভ্রান্তের মত সন্তানদের চাকরীর আশায় এই বিভৎস গরমে রাস্তায় ভীড় জমিয়েছিল।

    আমি শনিবার দিন প্রায় ৫/৬ ঘন্টা ট্রেনে ও বাসে রাস্তায় ছিলাম। এইসব ছেলেপুলে ও তাদের বাবাদের কয়েকজনের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। কি গভীর শুন্যতার মধ্যে এরা ভেসে আছে সেটা খানিক্ষণ কথা বললেই বোঝা যায়। আর গ্রুপ ড-র চাকরী বলতে ঠিক কি বোঝায় সেটা সম্পর্কেও এদের বিশেষ কোন ধারণা নেই। আরেকটা কলকাতা-৭১ ছবি তৈরি করা মত কোন বাঙালী পরিচালক বোধহয় আর অবশিষ্ট নেই পবতে।

    আমার খুব জানতে ইচ্ছে করছে যে সিঙ্গুর-নন্দীগ্রামের কত হাজার
    যুবক-যুবতীরা এই কাকে-কান-নিয়ে যাওয়া অলীক চাকরীর সন্ধানে রাস্তায় নেমেছিল!!
  • sm | ২১ মে ২০১৭ ১৬:৫২712863
  • সিবিআই কোল কেলেঙ্কারি,টু জি স্ক্যাম, বিজয় মাল্যর কয়েক হাজার কোটি গাপ এর জন্য কটা চোর কে ধরতে পেরেছে?
    দেশে তো কেলেঙ্কারির অভাব নেই -বুইলে কিনা, হাফ প্যান্ট।
  • হারু | ২১ মে ২০১৭ ১৬:৫৪712864
  • এই ৫০ লক্ষ নবান্ন অভিযানে কাল নামবে কি?
  • PT | ২১ মে ২০১৭ ১৬:৫৯712866
  • নামবে বলে মনে হয়না।
    বাচ্চাদের বেশীরভাগই দেখলাম মোবাইল-মগ্ন। আপিম তো নানা প্রকারের হয়!! সব দেখে মনে হল কেমন যেন গভীর শূন্যতার মধ্যে ভেসে আছে।
  • sm | ২১ মে ২০১৭ ১৬:৫৯712865
  • পিটি আপনার যুক্তিতেই বলি। কলকাতার পথে ঘাটে তো অবাঙালি বা অন্য প্রদেশের লোক জনের কাতার কম চোখে পড়ে না। তাহলে এরা যখন বেঁচে বর্তে আছে, তখন লিশ্চয়
    অবস্থা বিরাট সঙ্গীন নয়।
    আর বাঙালি শিক্ষিত হলে সারা ভারত পড়ে আছে চাকরির জন্য।
    এই তো আজকে পড়লাম, বানতলায় প্রায় কুড়ি হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। ওঁরা অধিকাংশ ইউপির বিজনেস ম্যান।
    দেখুন না চাইতেই কেমন শিল্প আসছে টপ করে।
  • PT | ২১ মে ২০১৭ ১৭:১৫712867
  • ১ হাজার কোটি পেয়েছি, বাকি ১৯ হাজার কোটি খুঁজছি। আর চাকর্রীর সংখ্যা দেখাচ্ছে ৬০০০। বাপরে, কি শিল্পায়ন!!

    The leading players in the leather business from Kanpur and Chennai are investing over Rs 1,000 crore for setting up tannery units at Bantala Leather Complex in South 24 Parganas, said state industry and finance minister Amit Mitra on Saturday. The units that will be set up on 2 lakh square metre land will generate direct employment for around 6,000 people.
    http://www.asianage.com/metros/kolkata/210517/tannery-units-in-state-to-create-6000-more-jobs.html

    তবে এখনি বেশী উত্তেজিত হয়েন না। গরু-মোষ মরলে তবে না চামড়া!!
    "পশ্চিমবঙ্গের চর্মশিল্পে প্রয়োজনীয় কাঁচা চামড়ার মাত্র ২০% রাজ্য থেকে পাওয়া যায়। বাকি ৮০ শতাংশের জন্য অন্য রাজ্যের উপর নির্ভরশীল ব্যবসায়ীরা। উত্তরপ্রদেশের পাশাপাশি যে তালিকায় রয়েছে মহারাষ্ট্রও (প্রায় ২৫%)। কিন্তু ‘গো-হত্যা’ বন্ধ সংক্রান্ত নিষেধাজ্ঞার জেরে সেখান থেকেও জোগান কার্যত বন্ধ বলে অভিযোগ চর্ম ব্যবসায়ীদের।"
    http://www.anandabazar.com/business/new-pressure-on-bantala-leather-industry-due-to-lack-of-raw-meterials-1.588190#
  • sm | ২১ মে ২০১৭ ১৭:২১712868
  • আগে কম্যুনিজম নামক আফিমের মৌতাত টা কাটুক।
    ৩৪ বছরে তো কম ঢপ বাজি আর গুলবাজি শুনলুম না !
    জ্যোতি বসু ফি বছর বিদেশ যেতেন শিল্প আনার নাম করে।স্পনসরার থাকতো নাকি সব বাল্য বন্ধুরা!
    তার পর এলো শিল্পের নাম করে টাটা /জিন্দাল দের জমি বিলি ও খয় রাতির পালা।
    মাঝে আছে রুইয়ার জেসপ,হিন্দ মোটর চুক্তি ও বেসরকারি হাসপাতাল গুলোকে জমি দান কিন্তু চুক্তি গুলোতে কি ছিল ?
    চাকরি আর হলো কোই?
    সবই মায়া!
  • T | ২১ মে ২০১৭ ১৭:২৬712869
  • ঠিক ঠিক, কী যুক্তি! অন্যরা চুরি করে তাই ইনিও চুরি করেন। পাঁড়েজির ছাগলও এবার শুনলে হেসে ফেলবে।

    কিন্তু হাফ প্যান্ট নিয়ে এত ফেটিশ দেখে সন্দেহ লাগে।
  • PT | ২১ মে ২০১৭ ১৭:২৯712870
  • কমুনিসদের গাল দেওয়াও এক ধরণের আপিমের মৌতাত। যে কারণে টাটাদের ১০০০ একর জমি দেওয়া নিয়ে যারা কমুনিসদের বিরুদ্ধে খড়্গহস্ত হয় তারা 57 billionaires control 70% of India’s wealth … জাতীয় খবরে গভীর নীরবতা পালন করে।
    আর গোটা ভারতের এই দূর্দশার জন্যে জ্যোতিবাবুর বিলেত যাত্রাই যে একমাত্র কারণ তা আর কে না জানে!!
    এনারা epw-তে এইসব নিয়ে আর্টিকেল না লিখে গুরুতে বাইট দিয়ে সময়ের অপচয় করেন কেন?
  • T | ২১ মে ২০১৭ ১৭:৩৫712872
  • হ্যা হ্যা হ্যা হ্যা, কে আবার এপিডাব্লুতে আর্টিকল লিখবে! এ ? তাহলেই হয়েছে। :)
  • T | ২১ মে ২০১৭ ১৭:৩৬712873
  • ইপিডাব্লু।
  • sm | ২১ মে ২০১৭ ১৭:৪৫712874
  • ওটা হাজার কোটি ই হবে। অবিশ্যি আমি শিল্পের জন্য উদগ্রীব নই। শিল্প মানেই খয়রাতি,ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকার লোন ও আল্টিমেট প্রাপ্তি এন পি এ।
  • PT | ২১ মে ২০১৭ ২২:৩৪712875
  • সিঙ্গুর-নন্দীগ্রাম থেকে কতহাজার চাষ-বাস ছেড়ে চাকরীর খোঁজে শনিবারে রাস্তায় নেমেছিল কে জানে!!
  • sm | ২১ মে ২০১৭ ২৩:৪১712876
  • জেনে লাভ নেই। সাধ করে চাকর হতে চাইলে কার কি করার আছে?
    এর চেয়ে ছোট খাটো ব্যবসায় মন দিলে উন্নতি হবে।
    বাজারে সবজিওয়ালা /মাছওয়ালার তিন চার হাজার টাকা রোজকার আছে প্রতিদিন।
  • PT | ২২ মে ২০১৭ ০০:১৪712877
  • ৩০০০x৩০ = ৯০,০০০/- প্রতিমাসে পবর সবজিওয়ালা ও মাছ ওয়ালার রোজগার। আর ৪০০০ ধরলে ১,২০,০০০/- প্রতি মাসে।.........
    শুনহ মানুষ ভাই/সবার উপরে গাঁজাই সত্য.....
  • ব্যা | ২২ মে ২০১৭ ০০:৩০712878
  • এই উচ্চাঙ্গ রাগাশ্রয়ী যুগল-বন্দীতে মূল চরিত্রদের নিয়মিত খোরাক মন্তব্যের মধ্যে কিছু তথ্য নিয়মিত 'নির্মল' দেয়, কিন্তু আজ এত রাতে এরকম তথ্য তো ভীষণ উৎসাহ দিয়ে গেল...

    "বাজারে সবজিওয়ালা /মাছওয়ালার তিন চার হাজার টাকা রোজকার আছে প্রতিদিন।"

    এই রোজকার মানে কি নেট রোজকার?
    এটি গড়ের হিসেব না বি-গড়ে যাওয়া হিসেব? বাজার আপেক্ষিক, না জেনারালাইজ্‌ড্‌? চিতল মাছে না ক্যাপ্‌সিকামে? নাকি আনন্দবাজারের অলীক 'আজকের বাজার'-এর হিসেবে।

    যে কোন সব্জির গড় পঞ্চাশ টাকা প্রতি কিলো ধরে, কিলো প্রতি কত লাভ করলে কত কত ব্যক্তিকে কত কত কিলো বেচে এই পরিমান অর্থ প্রতিদিন নেট রোজকার হয়? কেশববাবু বা যাদববাবু শিহরিত হ'তেন বেঁচে থাকলে।

    আজ রাতে আঁশাহারী স্বপ্নই দেখি বা শাকাহারী স্বপ্নই দেখি, মাসে নব্বই হাজার থেকে একলাখ কুড়ির টঙ্কার ! জমবে !!
  • pi | ২২ মে ২০১৭ ০১:১৪712879
  • আমি আবার এখানে সার্ভেতে এমন সব সব্জিওয়ালাদের পাই, যাঁদের মাসে রোজগার ৬-৭০০০ ও হয় কিনা সন্দেহ। নিজের খেতের সব্জি বিক্রি করলে চাষের খরচ ইঃ আছে, অন্যের থেকে কিনে বেচলে তো আরৈ সমস্যা। অবশ্য কমুইনিস্ট শাসিত রাজ্যের সব্জিয়ালা বলে বোধহয় দিনে ৩-৪০০০ করে রোজগার করতে পারেন না।
  • s | ২২ মে ২০১৭ ০৬:৫৫712880
  • :) <sm> বোধহয় একটা শুন্য এদিক ওদিক করে ফেলেছেন।

    এদিকে বিহার থেকে আগত পরীক্ষার্তীরা ফেরার ট্রেন না পেয়ে ষ্টেশন ভাঙচুর করেছে। বিহারের মুখ্যমন্ত্রী ও প্রায় উপমুখ্যমন্ত্রী আমাদের সিতাবাবুর পরম প্রিয়জন। এদের হাত ধরেই বিজেপির বিরুদ্ধে জোট পোক্ত হবে। তবু বিহারের যুবকেরা সেই গত ১০০ বছরের মত এখানো পবতে পাড়ি দিচ্ছে চাকরির আশায়।
    <
  • s | ২২ মে ২০১৭ ০৭:৪৩712881
  • আজ বামেদের নবান্ন অভিযান। টানটান উত্তেজনা। পারবেন কি নবান্ন পৌঁছতে?
  • রোবু | ২২ মে ২০১৭ ০৯:০০712883
  • বিহারের মুখ্যমন্ত্রী যেন কাদের জোট শরিক ছিলেন?
  • PT | ২২ মে ২০১৭ ০৯:১০712884
  • বিজেপি যে তিনোদের ঘাঁটাবে না সেটা এতদিন পিটি বলছিল। এখন বিজেপি নেতারা নিজেরাই বলছে? সেই রাজনাথ!! সিঙ্গুরের কালে যার সঙ্গে তিনোদের মিটিন নিয়ে এমনকি এখনো অতিবামেরা ও সুমনবাদী তিনোপন্থীরা নীরব রয়েছে।

    "কিন্ত্ত সিবিআই তদন্তে ঢিলে দেওয়ায় কতদিন নিচুতলার কর্মীদের মনাবল অটুট রাখা যাবে, সে চিন্তাতেই রাতের ঘুম ছুটেছে রাজ্য বিজেপির ৷ সদলবল দিলীপ ঘোষরা রাজনাথ সিংয়ের কাছে বাংলার আইন -শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অভিযোগ জানাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ কিন্ত্ত মমতার বিরুদ্ধে রাজনাথের কাছে অভিযোগ জানিয়ে আদৌ কাজের কাজ হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে দিলীপদের ৷ রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার কথায়, ‘রাজনাথ কোনওদিনই মমতার বিরুদ্ধে অবস্থান নেবেন না৷ তবুও আমরা যাচ্ছি কেন্দ্রীয় পার্টির উপর রাজনৈতিক চাপ বাড়াতে৷ ’ ৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=31902&boxid=16424559
  • s | ২২ মে ২০১৭ ০৯:২৮712885
  • বিহারের মুখ্যমন্ত্রী যেন কাদের জোট শরিক ছিলেন?
    -----
    আহা। সে তো ছিলেন। এখন তো নেই।
    সে তো তিনিও ছিলেন কিন্তু এখন নেই।
    দুজনেই তো বিজেপির রথ পূর্বের সীমানার বাইরে ঠেকিয়ে রেখেছেন।
  • sm | ২২ মে ২০১৭ ০৯:৩৯712886
  • একটা ছোট হিসাব দেই। এখন কাতলা কাটা মাছের কিলো ৩৫০ টাকা। পার্শে, পাবদা, চিংড়ি এসবের কথা ছেড়েই দিলাম।
    এবার কেজি প্রতি ৪০-৫০ টাকা লাভ আছেই। এর ওপর আছে ওজনে মার্। ১ কিলো কিনলে পাবেন প্রায় নশো গ্রাম মতন। ওজনে মারেনা বললে খেলবো না। কারণ সম্প্রতি দমদমে, হোটেল রেস্টুরেন্ট গুলোতে কিরকম বাসি, পঁচা, ,উচ্ছিষ্ট খাবার সার্ভ করে পড়েছেন লিশ্চয়।
    একুনে, দাঁড়ালো কেজি প্রতি ৭০ -৮০ টাকা লাভ
    তাহলে ৪০০০ টাকা লাভ করতে গেলে ৫০ -৬০ কেজি মাছ বিক্রি করতে হবে। খুব একটা কঠিন ব্যাপার কি?
    মুরগি প্রতি পিস্ বিক্রি হয় ৮০ -৯০ টাকায়। ৮০০ -৯০০ গ্রাম কাটায় মেলে। কেজি আমাদের এখানে ২০০ টাকা।
    তাহলে বুঝুন লাভ কত টা।এর ওপর ওজন মার্ আছে।
    সবজি ও তাই। ১০ টাকা কেজি শশা পাইকারি মার্কেট এ। কলকাতার বাজারে বিক্রি হয় ২৫ -৩০ টাকা কেজি।
    বিশ্বাস না হলে মাছওয়ালা, সবজিওয়ালা, মুরগি বিক্রেতা কে জিগান।টের পাবেন।
  • রোবু | ২২ মে ২০১৭ ১০:২৪712889
  • তা অবশ্য ঠিক। ফড়ে, দালাল আর পরিবহন এর টাকা সরকার দেয়। বাজারের তোলাটা আর দোকানের ভাড়াটাও।
  • রোবু | ২২ মে ২০১৭ ১০:২৪712888
  • তা অবশ্য ঠিক। ফড়ে, দালাল আর পরিবহন এর টাকা সরকার দেয়। বাজারের তোলাটা আর দোকানের ভাড়াটাও।
  • রোবু | ২২ মে ২০১৭ ১০:২৪712887
  • তা অবশ্য ঠিক। ফড়ে, দালাল আর পরিবহন এর টাকা সরকার দেয়। বাজারের তোলাটা আর দোকানের ভাড়াটাও।
  • রোবু | ২২ মে ২০১৭ ১০:২৫712890
  • কাদের জোট শরিক হয়ে দীর্ঘদিন মন্ত্রী থাকলেন সেটা কনভিনিয়েন্টলি ইগ্নোর্ড। কে কাকে নিয়ে জোট বাঁধার স্বপ্ন দেখছেন সেটাই বিচার্য। ভালো ভালো।
  • sm | ২২ মে ২০১৭ ১০:২৮712892
  • ফড়ে, দালাল এসবের খরচ ব্যালান্স হয়ে যায়।কারণ ইনকামের পুরোটাই ট্যাক্স ফ্রি।
    আর দোকান ভাড়া!পুরোনো একটা বাজারে আর কত হয় ?
  • সিকি | ২২ মে ২০১৭ ১০:২৮712891
  • ১। বানানটা পচা। চন্দ্রবিন্দু হয় না ওতে।

    ২। আমিও মাছ বেচতে চাই। কোথা থেকে কী ভাবে শুরু করব কেউ বলতে পারেন? এই ছাঃচাঃ আর পোষাচ্ছে না।

    মনে, বোঝাই যাচ্ছে, প্রথমে ডিমনি আর পরে আদিত্যনাথের গাদন আমাদের পাড়ার সবজিওলা / মাছওলা/মাংসওলাদের পেছনে পড়ে নি, আমি যা দেখেছি, তা নিয্যস নাটক, বোঝাই যাচ্ছে।

    অ্যাই পাঁড়েজির ছাগল, হাসবি নি বলে দিচ্চি।
  • d | ২২ মে ২০১৭ ১০:৪৩712894
  • বাহ এই তো বিকল্প কেরিয়ার পাওয়া গেছে। আমি পোচ্চিমবঙ্গের বাজারে সবজি বেচতে চাই। মাছ পোষবেনা, অত মাছ একসঙ্গে বেদম গন্দো লাগবে। সব্জি ঠিক আছে।
    কোথা থেকে ক্ল্লীভাবে শুরু করব একটু কেউ বলে দ্যান প্লীজ। মাসে ৯০০০০ হলে আমার এলেঢেলে খেয়েপরে বই কিনে বেড়িয়ে চলে যাবে দিব্বি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন