এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ২২ জানুয়ারি ২০১৬ ২৩:১৬326880
  • ব্রতীন, ছেলে এখন সুস্থ। আর আমিও।
  • byaang | ২২ জানুয়ারি ২০১৬ ২৩:১৫326879
  • "পৃথীরাজ চৌহান"ই কোনো একজনকে মহিলাকে তুলে এনে, মানে ঐ আর কি, ইলোপ করেছিলেন না?
  • Atoz | ২২ জানুয়ারি ২০১৬ ২৩:১৪326878
  • ব্রতীন,
    শুভ যাত্রা। বঁ ভয়েজ! ঃ-)
  • Bratin | ২২ জানুয়ারি ২০১৬ ২৩:১৩326877
  • যাক শুতে গেলাম। ভোর ছ টায় ফ্লাইট।
  • Bratin | ২২ জানুয়ারি ২০১৬ ২৩:১২326876
  • পৃথীরাজ চৌহান সম্পর্কে কী মতামত?

    ( যদিও দিল্লীর রাজা ছিল কিন্তু লুরু র আই আই এস ই অবধি তাঁর খ্যাতি পৌঁছানো উচিত। বাট ইউ নেভার নো )
  • aranya | ২২ জানুয়ারি ২০১৬ ২৩:১০326875
  • আর নেহাত যদি ঐ ব্যাগি গ্রীনের প্রেমে পড়ে থাক, তাইলে ওয়েট কর কখন ওরা ভারত বাদ্দিয়ে অন্য কোন দেশের সাথে খেলবে। তখন হুলিয়ে সাপোট করতে পার
  • Atoz | ২২ জানুয়ারি ২০১৬ ২৩:০৯326874
  • আবাং !!!!!
    এটা কি সত্যি?????
  • aranya | ২২ জানুয়ারি ২০১৬ ২৩:০৮326873
  • দ্রোণাচার্য মনে আমাদের টি-কেও এট্টু বোঝানো দরকার। ভারতের বিরুদ্ধে অজি-দের কেউ সাপোট করে!!! আজকালকার পোলাপানগুলা, জেন এক্স না ওয়াই কি যেন কয় তাদের, কিস্যু জানে না

    সাপোট করতে হয় ঃ ভারতবর্ষ, পঃ বঙ্গ, ইবে - এই অর্ডারে
  • Atoz | ২২ জানুয়ারি ২০১৬ ২৩:০৭326872
  • আচ্ছা লেখক আতর্থী বাবু যে এরকম আড়াইশো বছর বয়সের সাধুদের সঙ্গে দেখাসাক্ষাৎ করেছেন লিখেছেন, সেসব নিয়ে লোকে কি কোনো সন্দেহ করেনি?
    ঃ-)
  • Bratin | ২২ জানুয়ারি ২০১৬ ২৩:০৫326870
  • ব্যাঙের "এমন" সর্বনাশ না করলেই নয় অরন্য দা? ঃ))
  • Atoz | ২২ জানুয়ারি ২০১৬ ২৩:০৫326871
  • চেকোশ্লোভাকিয়ায় যখন বিরিঞ্চিদা তপিস্যে কত্তেন, তখন অ্যালবার্ট তাঁর কাছে গিয়ে নানা জ্ঞান নিয়ে না এলে আজো কতকিছুই অজানা থেকে যেত।
    ঃ-)
  • aranya | ২২ জানুয়ারি ২০১৬ ২৩:০৪326869
  • চিন্তা কর না। লুরু গেলে বিভীষণ-কে এমন ট্রেনিং দেব, সারাক্ষণ হাঁ করে তোমা পানে চেয়ে রবে
  • Bratin | ২২ জানুয়ারি ২০১৬ ২৩:০৩326867
  • " সেই ট্রাডিশন সমানে চলছে!! " ঃ)))))
  • Abhyu | ২২ জানুয়ারি ২০১৬ ২৩:০৩326868
  • তাহলে কেউ দুটো বিয়ে করলে কি হবে (জীবনের)?
  • উঁহু | ২২ জানুয়ারি ২০১৬ ২৩:০২326864
  • বিয়ে 'কোরা' মাত্র।
  • Abhyu | ২২ জানুয়ারি ২০১৬ ২৩:০২326865
  • তাছাড়া স্ট্রেট লাইন তো বাঁকাও হতে পারে। ফিজিক্স টীচারের নন-ইউক্লিডিয়ান জিওমেট্রি না জানার দোষ ব্যাঙাচির নয়। আর ঐ কুকুরটা নিউটন সাহেবের কাজ পুড়িয়ে না দিলে আরো কতো সম্ভাবনা ছিলো।
  • Bratin | ২২ জানুয়ারি ২০১৬ ২৩:০২326866
  • দে, ধন্যযোগ। ঃ)
  • Bratin | ২২ জানুয়ারি ২০১৬ ২৩:০১326862
  • ব্যাঙ, তোর ছেলে এখন কেমন আছে?

    তুই ঠিকঠাক তো?

    মাঝে মাঝে ভাটে আসিস না কেন ?
  • Atoz | ২২ জানুয়ারি ২০১৬ ২৩:০১326863
  • ব্যাঙাচিরে কইয়া দাও জিওমেট্রিকাল আর ফিজিকাল এর সামান্য তফাৎ আছে। ঃ-)
  • ব্যাং | ২২ জানুয়ারি ২০১৬ ২৩:০০326861
  • আমার আর সেশ জেবন নাই। অলরেডি শেষ হয়ে গেছে।
    বিয়ে করা মাত্রই আমার জিন্দেগি সেশ হয়ে গেছে।
  • aranya | ২২ জানুয়ারি ২০১৬ ২২:৫৭326860
  • ব্যাঙ রাগ হলে মাছভাজা খাওয়ায়! তাইলে তো সেশ জেবনে ব্যাঙের সাথেই থাকতে হচ্চে
  • byaang | ২২ জানুয়ারি ২০১৬ ২২:৫১326859
  • পরীক্ষার খাতায় ঐরকম লাইটরে এঁকে তাই দিয়ে প্রতিফলনের সূত্র প্রমাণ করে এলে গোল্লা পাবে।
  • Abhyu | ২২ জানুয়ারি ২০১৬ ২২:৪৯326858
  • আমি পিছিয়ে পড়ি নি। কিন্তু ব্যাঙাচি তো ঠিকই কয়।
  • byaang | ২২ জানুয়ারি ২০১৬ ২২:৪৮326857
  • পিছিয়ে পড়ে এলাম। ক্যাপিটাল টি-টা মহাবিচ্ছু হয়েছে।
  • Abhyu | ২২ জানুয়ারি ২০১৬ ২২:৩৯326856
  • ব কে
  • গন্ধমাদন | ২২ জানুয়ারি ২০১৬ ২২:৩৭326855
  • জেলিফিশ হিসেবে তো আমি প্রচণ্ড গর্বিত।
  • মেঘের আড়ালে মেঘনাদ | ২২ জানুয়ারি ২০১৬ ২২:৩৩326854
  • আমি একজন গর্বিত আরশোলা।
  • byaang | ২২ জানুয়ারি ২০১৬ ২২:৩২326853
  • "আহা রে"!!!!!!! "আহা রে"????? কাকে "আহা রে" রে?
  • Abhyu | ২২ জানুয়ারি ২০১৬ ২২:২৮326852
  • আহা রে :)
  • byaang | ২২ জানুয়ারি ২০১৬ ২২:২৩326851
  • কেন তুলেছিলি ঐ টইটা? জানিস না আমার জীবনে শান্তি নেই? আমাকে একদিক বন্ধ গলাওয়ালা রাহুতে গ্রাস করে হজমও করে ফেলেছে। এ জীবনে আর মুক্তি নাই। ক্লাস সেভেনের ছেলেকে ফিজিক্সের লাইটের চ্যাপ্টার পড়তে পাঠিয়েছিলাম একজনের কাছে। ছেলে এক ঘন্টা ধরে তার কাছে পড়ে, তারপর থেকে নদীর ঢেউয়ের মত তেড়িবেড়ি লাইটরে আঁকছে, আর বলছে "লাইট এইভাবেই চলে।" যে এই মগজধোলাইটা করল, তার কাছে জবাবদিহি চাইতে গিয়ে দেখি সে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। এত রাগ হয়েছে আমার যে ডাল, তরকারি ফ্রীজে তুলে দিয়ে তারপরে লোকটাকে ডেকে তুলে দইভাত আর মাছভাজা খেতে দিয়ে এলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত