এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২২ জানুয়ারি ২০১৬ ০৫:৫৭326640
  • এত সব মানে খাসি ছেড়ে শেষে প্যাজকলি। ফুলকলি হলেও কথা ছিল।
  • Atoz | ২২ জানুয়ারি ২০১৬ ০৫:৪১326639
  • ও মন ডাইল রান্ধো রে এ এ এ কান্চা মরিচ দিয়া। ঃ-)
  • TB | ২২ জানুয়ারি ২০১৬ ০৫:৩৩326638
  • খবরে প্রকাশ কেসি যে খাদ্যের কথা বলেছেন, জনতার হিসেবে তা অখাদ্য কুখাদ্য মাত্র। কিন্তু কেবল যে ডাকপুরুষেই বলে গেছেন "আপরুচি খানা" তা নয়, ঐ খাদ্য, এমনকি কেসির ঐ পদ্ধতিতেই, ভারি উপাদেয়। খুব অপছন্দ হলে তার ওপোর এট্টু সস ছড়িয়ে দিতে পারেন। কিন্তু কেবল বাটার মরিচ নুন সহযোগেই সে অতি সুখাদ্য। ভাববেন না কেবল আমিই এসব বাজে বকছি, অনেক পশ্চিমির ও একই বক্তব্য।
    জানা আছে এইবার কি বলবেনঃ ওরা আবার খেতে শিখল কবে?
  • sosen | ২২ জানুয়ারি ২০১৬ ০৩:৪৯326637
  • ভেউ পেঁয়াজকলি
  • aranya | ২২ জানুয়ারি ২০১৬ ০৩:৪২326636
  • আসলি পেঁয়াজকলি এখানে পাওয়া যায় না মনে হয়। আমারও খুব প্রিয় খাদ্য।
    scallion ট্রাই করে দেখতে পারেন, পেয়াজকলির মতই খেতে। @apps
  • apps | ২২ জানুয়ারি ২০১৬ ০৩:১১326635
  • আচ্ছা আম্রিগার লোক কি পেয়াজকলি খায়? স্প্রিং অনিয়ন মানে তো পেয়াজ গাছ, নাকি? তাহলে পেয়াজকলির ইঞ্জিরি কী? যে শহরে বারোমাস পেয়াজকলি সেখানে একটা বাড়ি বানাতে চাই l
  • Atoz | ২২ জানুয়ারি ২০১৬ ০২:৪৬326634
  • আচ্ছা, এই যে ঘরওয়াপ্সি না কী যেন মুভমেন্ট, এটা কী রকম করে চলে? কারা ঘরে ফেরে? কোন্‌ ঘরে ফেরে? ঘরে ফিরলে কি কিছু পায়? কোনো বিশেষ সুযোগসুবিধা ইত্যাদি? সবচেয়ে বড় কথা হলো কারা ঘরে ফেরায়? তাদের লাভ কী হয়?
  • Atoz | ২২ জানুয়ারি ২০১৬ ০২:২৪326633
  • ভালো থেকো ছোটাই। টা টা। ঃ-)
  • i | ২২ জানুয়ারি ২০১৬ ০১:৫৫326632
  • এ টু জেড,
    ভালো আছি।

    দুদিন আগেই একবার ঘুরে গেছি ভাটে।

    আপাততঃ টা টা। আবার পরে কখনও।

    ইতি ছোটাই
  • Atoz | ২২ জানুয়ারি ২০১৬ ০১:৩১326631
  • ওহ, ছোটাই, কত্তদিন পর!
    ভালো আছো?
  • i | ২২ জানুয়ারি ২০১৬ ০১:২৩326630
  • ব কে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা।

    নিয়মিত আসা হয় না তাই বহু গুরুভাই বোনকে শুভেচ্ছা জানানো হয় না আজকাল।
  • i | ২২ জানুয়ারি ২০১৬ ০১:২১326629
  • বুদ্ধদেব বসুর ইলিশ? পুরোটা মনে ছিল নেই। টুকে দিচ্ছি।

    আকাশে আষাঢ় এলো ; বাংলাদেশ বর্ষায় বিহ্বল।
    মেঘবর্ণ মেঘনার তীরে-তীরে নারিকেলসারি
    বৃষ্টিতে ধুমল ঃ পদ্মাপ্রান্তে শতাব্দীর রাজবাড়ি
    বিলুপ্তির প্রত্যাশায় দৃশ্যপট-সম অচঞ্চল।

    মধ্যরাত্রি ; মেঘ-ঘন অন্ধকার ; দুরন্ত উচ্ছল
    আবর্তে কুটিল নদী ; তীর-তীব্র বেগে দেয় পাড়ি
    ছোট নৌকাগুলি ; প্রাণপণে ফ্যালে জাল, টানে দড়ি
    অর্ধ-নগ্ন যারা, তারা খাদ্যহীন, খাদ্যের সম্বল।

    রাত্রিশেষে গোয়ালন্দে অন্ধ কালো মালগাড়ি ভরে
    জলের উজ্জ্বল শস্য, রাশি-রাশি ইলিশের শব,
    নদীর নিবিড়তম উল্লাসের মৃত্যুর পাহাড়।
    তারপর কলকাতার বিবর্ণ সকালে ঘরে-ঘরে
    ইলিশ ভাজার গন্ধ ; কেরানির গিন্নির ভাঁড়ার
    সরস সর্ষের ঝাঁজে। এলো বর্ষা, ইলিশ-উৎসব।
  • সে | ২২ জানুয়ারি ২০১৬ ০০:৫১326627
  • কেসি,
    কী নয় কে। এল চ্যাপো। দুর্ধর্ষ দুশমন।
  • kc | ২২ জানুয়ারি ২০১৬ ০০:১৮326626
  • ইলিশ উৎসব কবিতাটা কেউ মনে করিয়ে দেবেন? ওখানে জানালে অচিন্ত্যর ফ্লো নষ্ট হতে পারে, তাই এখানে জানাচ্ছি।

    সেদি, চ্যাপো কী?
  • সে | ২২ জানুয়ারি ২০১৬ ০০:১২326625
  • ফাইনালি একটু কম জ্বলবে। অত টাকা বকশিস নেবার আইন নেই তাই মাথা পিছু দেড়শো করে নিয়েছে, বাকীটা একটা যৌথ ফাণ্ডে জমা পড়ে গেছে।
  • Bratin | ২২ জানুয়ারি ২০১৬ ০০:০২326624
  • বোঝো!! ঃ)))
  • সে | ২১ জানুয়ারি ২০১৬ ২৩:১৬326623
  • আরেকটা আপডেট। খবরে প্রকাশ এল চ্যাপো নাকি এখানে এসেছিল টাকা ধুতে। এখন সে সমস্ত বাজেয়াপ্ত হবে। হো হো হো হো হো।
  • সে | ২১ জানুয়ারি ২০১৬ ২৩:১৩326622
  • একটা জ্বালাময়ী আপডেট দিই।
    কদিন আগে রাতের বেলায় এখানে এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করেছে।
    রাতে এয়ারপোর্ট বন্ধ থাকে, স্পেশ্যাল ল্যান্ডিং পারমিশান নিয়ে ল্যান্ড করেছে। তারপরে আরো গোটা তিন চার প্লেন পেছন পেছন এসেছে।
    প্রথমটাতে এসেছে কাতারের এক শেখ। এমারজেন্সী সিচুয়েশন। বাকী প্লেনগুলোয় ওর সাঙ্গোপাঙ্গো। খুব জরুরী ব্যাপার। কী? না শেখের ঠ্যাং ভেঙেছে, তাড়াতাড়ি এখানে এসেছে ব্যান্ডেজ প্লাসটার লাগাতে। একটা অর্থোপেডিক হাসপাতালে। সবচেয়ে দামী। তারপরে শেখ সবাইকে বকশিস দিয়েছে ফিরবার আগে। মাথা পিছু তিন হাজার করে। শেখের দেশের ইন্ফ্রাস্ট্রাকচার কোন লেভেলের কে জানে। ঠ্যাং ভাংলে রাত বিরেতে বিদেশে পাড়ি দিতে হয়।
  • Paallin | ২১ জানুয়ারি ২০১৬ ২২:৪৩326621
  • ডিডিদাদা, :D !
  • aka | ২১ জানুয়ারি ২০১৬ ২২:৩৯326619
  • ডিডি দা ঃ)
  • Abhyu | ২১ জানুয়ারি ২০১৬ ২২:৩৯326620
  • এমনি বায়স হলে আপডেট করার দরকার নেই। দণ্ডবায়স হলে বদলে নিন।
  • anandaB | ২১ জানুয়ারি ২০১৬ ২২:৩৭326618
  • আমাকেও বায়োস তাই বলেছিল :) হোপফুলি অ্যাডাপটার বদল করে আপনার সমস্যা কেটে যাবে
  • | ২১ জানুয়ারি ২০১৬ ২২:০৬326617
  • :-))))))))))))))))))))))))
  • dd | ২১ জানুয়ারি ২০১৬ ২২:০২326616
  • আর্লি সেনিলিটি। সাইকিয়াট্রিক হেল্প দরকার হতে পারে। মেমরি লস। দেখুন যদি বুঝিয়ে সুঝিয়ে কাজ হয়। তবে ভয় দেখাবেন্না - এবারে কিন্তু একটা স্মার্ট ফোন দিয়ে তোমায় রিপ্লেস করে দিবো। ও সব বলবেন্না।
  • | ২১ জানুয়ারি ২০১৬ ২২:০১326615
  • আনন্দ, ডিভো,

    বায়োসে তো ব্যাটারীর স্বাস্থ্য খুবই ভাল বলল। মনে হয় অ্যাডাপটারেই ঝাড়। কাল অ্যাডাপটার চেক করে দেখব।
  • Div0 | ২১ জানুয়ারি ২০১৬ ২১:৫৫326614
  • দমদি, ব্যাটারিটির একটি সেল গেছে (ছ'টার মধ্যে) সম্ভবতঃ। তবে অন্য কারুর সঙ্গে পাওয়ার অ্যাডাপ্টর পালটেও দেখতে পারো একবার। একই হাল থাকলে নির্ঘাত ব্যাটারিই।
  • anandaB | ২১ জানুয়ারি ২০১৬ ২১:২৯326613
  • @d, আমার ল্যাপটপ-এও exactly একই ব্যাপার হয়েছিল, আমি bios আপডেট ইত্যাদি করে কোনো ফল পাই নি, কয়েক সপ্তাহ বাদে ১৫ minuter মধ্যে সব চার্জ ড্রেন করে যেত, ফলত amazon থেকে একটা নতুন কিনতে বাধ্য হয়েছিলাম (OEM নয় যদিও), বছর দুয়েক হল, ঠিক ঠাক চলছে

    তবে আপনার যেহেতু অফিস ল্যাপটপ, নিজে থেকে ব্যাটারী চেঞ্জ করার অপসন আপনার কাছে নাও থাকতে পারে

    আর হ্যা আমার ল্যাপটপ হল HP
  • Vlad the Impaler | ২১ জানুয়ারি ২০১৬ ১৯:১৮326612
  • আপিস থেকে আই এস আই গেলে আমিও ওদিক দিয়ে যাই। কিন্তু বাড়ি থেকে যাওয়ার সময় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ইজ টু মাচ।
  • : ব | ২১ জানুয়ারি ২০১৬ ১৮:৫৭326611
  • আমি ও ই জ্বালায় ৮ কিমি বেশী যাই বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে। (বালী-( বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে)- সেক্টর ফাইভ = ২৭( রাফলি), আর উল্টো ডাঙা, ডানলপ হয়ে ১৯ ) তাও..
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত