এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ২১ জানুয়ারি ২০১৬ ১০:৩৪326549
  • বেগুনী ছোপ
  • sinfaut | ২১ জানুয়ারি ২০১৬ ১০:৩৪326550
  • আবার গরমমশলা কেন? ঃ-(
  • d | ২১ জানুয়ারি ২০১৬ ১০:৩৩326546
  • তবে সত্যি কেসি ওগুলো খামোখা সেদ্ধ সেদ্ধ ভাব করেন কেন? ঢুকুঢুকু থাকলে তো নির্ঘাৎ কাঁচাই খেয়ে নেয়া যায়।

    শালগমে হালকা বেগুনী চোপ থাকে আর ওলকপি একদম কচু সবুজ। দুটো`ঈ কচি অবস্থায় খেতে ভাল একটু বয়স হলেই কেমন কচকচে হয়ে যায়। আমি চৌকো চৌকো কিউব করে কেটে ভাপিয়ে নিয়ে আলু দিয়ে জিরেধনে আদা গরমমশলা টমেটো দিয়ে মাখামাখা রসা টাইপ করি। কচি ধনেপাতা পেলে নামানোর আগে কুচিয়ে ছড়িয়ে দিই।
  • Arpan | ২১ জানুয়ারি ২০১৬ ১০:৩৩326547
  • ছোট্ট গোলরুটি/ চলছে গুটিগুটি - এটা পড়ে আমি গোলরুটি খাবার প্রচণ্ড বায়না জুড়েছিলাম। মা উপায়ান্তর না দেখে মাসিকে জিগ্যেস করে কী উপায়। মাসি বলেছিল আহা পোলাপান, অরে গোলারুটি বানাইয়্যা দে।

    তারপর সেই আপ্পম স্টাইলের ময়দার গোলারুটি খেয়ে আমি বুঝেছিলাম বইয়ের খাবার বইয়েই থাক, বাড়ির রান্নার সাথে কারো তুলনা হয় না।
  • sinfaut | ২১ জানুয়ারি ২০১৬ ১০:৩৩326548
  • জান্তাম বাড়িতে একা থাকলে। সে অনেকে বাড়িতে কেউ না থাকলে স্পাইডারম্যান কস্টিউম পরে কব্জি উল্টে দুটো আঙুল সামনে করে ফুউস ফুউস আওয়াজ করে।

    বাই দ্য ওয়ে,ফুলকপির ডাঁটি সেদ্ধ বা ওলকপি সেদ্ধ খেয়েছো?
  • san | ২১ জানুয়ারি ২০১৬ ১০:৩২326545
  • বাড়ির লোকেরা না থাকলে এত পরিশ্রম করে কি হবে ? ছাতু মেখে আচার দিয়ে খেয়ে ফেলা তো সোজাও আর খেতেও বেটার !
  • kc | ২১ জানুয়ারি ২০১৬ ১০:২৯326544
  • ইস, হাসির কী ছিরি!!
  • kc | ২১ জানুয়ারি ২০১৬ ১০:২৮326541
  • আরে বাড়ির লোকেরা না থাকলে তবেই খাই। এটা বলে দেওয়া উচিত ছিল। তবে মাক্কালি বলছি ভালোই লাগে। মাজার বাসনও কম হয়।
  • sinfaut | ২১ জানুয়ারি ২০১৬ ১০:২৮326542
  • আর ওলকপি এমনিতেই আমার মত দড়ক্চা টেস্ট পছন্দ করা লোক ছাড়া কেউ খায়না।

    আমি তো পাতলা স্লাইস কেটে জিরে হলুদ টমেটম পেয়াজকলি আলু দিয়ে মাখোমাখো ঝোল বানাই। একটু কই মাছ দিলে আরও ভালো হয় অবশ্যি।
  • d | ২১ জানুয়ারি ২০১৬ ১০:২৮326543
  • সিঁফো :-)))))) একদম!!
  • Arpan | ২১ জানুয়ারি ২০১৬ ১০:২৬326539
  • সিঁফো ঃ)))))
  • Arpan | ২১ জানুয়ারি ২০১৬ ১০:২৬326540
  • সিঁফো ঃ)))))
  • sinfaut | ২১ জানুয়ারি ২০১৬ ১০:২৪326538
  • ওগুলো কেসির ছেলেমানুষি কল্পনা। আমি সিওর বাড়িতে এইসব রান্নার প্রস্তাব দিলে কেসি প্রবল বাটাম খায়।

    আমারও এমন ছোটোবেলায় রুশ বই পড়ে শখ হতো কাঠের হাতায় বাধাকপির স্যুপ খাবো। পরে বুঝেছি এসব অখাদ্য খেতে আর গল্পের চরিত্ররা নিরুপায় হয়েই খেতো।
  • kc | ২১ জানুয়ারি ২০১৬ ১০:২১326537
  • সেদ্ধ হবে কেন? কচকচ করে চিবোতে হবে তো। আর গন্ধ ফন্ধ কিছু হয়না। আমি তো প্রায়ই খাই।
  • Arpan | ২১ জানুয়ারি ২০১৬ ১০:২০326536
  • ডিমের ঝোল করারও অনেক হ্যাপা। একটু সেদ্ধ করে ওপরে নুন হলুদ ছড়িয়ে নিলেই হল।
  • pi | ২১ জানুয়ারি ২০১৬ ১০:১৬326534
  • আচ্ছা, কুমুদি।
  • sosen | ২১ জানুয়ারি ২০১৬ ১০:১৬326535
  • প্লাস পাঁচ মিনিটে এগুলো সেদ্ধ হয়না। সেদ্ধ করলে খুব বাজে গন্ধও বেরোয়।
  • sinfaut | ২১ জানুয়ারি ২০১৬ ১০:১৫326533
  • এইসব ডাঁটি সেদ্ধ খেলে প্রবল গ্যাস হবে।
  • kc | ২১ জানুয়ারি ২০১৬ ১০:১১326532
  • চচ্চরি করার হ্যাপা অনেক। এগুলোকে পাঁচ মিনিট স্টিম করে নিয়ে, একটু মটরশুঁটি দিলে আরও ভালো, গোলমরিচ গুঁড়ো, মাখম আর নুন দিয়ে মেখে তার উপর একটু গরম ভাত বা ম্যাগি বা পাস্তা দিয়ে দিলে চমৎকার নাস্তা বা ডিনার হয়ে যায়। ডিনারে খেলে সাথে একটু ঢুকুঢুকু থাকলে তো কথাই নেই।
  • Bratin | ২১ জানুয়ারি ২০১৬ ০৯:৩৩326531
  • কুমু ডি আচ্ছা। ঃ)

    সোসেন কেও ধন্যবাদ। ( যদিও গুরু তে নয়। মেলে উইশ তাও এই খানেই লিখে দিলাম ঃ) )
  • kumu | ২১ জানুয়ারি ২০১৬ ০৯:২৯326530
  • সোসেন ৯ ০০ ক।সীমারেখা নির্ণয় করাটাই কঠিন।
  • kumu | ২১ জানুয়ারি ২০১৬ ০৯:২৮326529
  • আলু কুমড়ো বেগুন ইত্যাদি সব দাও।আমি কুমড়োর খোসা শসার খোসা এসবো চচ্চড়িতে দিতে দেখেছি।
  • pi | ২১ জানুয়ারি ২০১৬ ০৯:২৩326528
  • বেশ বেশ ..
  • T | ২১ জানুয়ারি ২০১৬ ০৯:২২326527
  • আর সোসেনদি 'অচ্ছে দিন আসছে' বলে চেতাবনি দিয়েছিলে না, সে এসে গেল। :( হায়।
  • T | ২১ জানুয়ারি ২০১৬ ০৯:২১326526
  • আমি দেখলুম এক চামচ মিল্কমেড সামান্য গরম জলে গুলে তাতে একটা ডিম মিশিয়ে ভুজিয়া মতন...উলস্‌, হেবি মাখো মাখো খেতে হয়।
  • sosen | ২১ জানুয়ারি ২০১৬ ০৯:১৯326524
  • পাতা পেলেই রসুন পাঁচফোড়ন বেগুন দিয়ে চচ্চড়ি
  • T | ২১ জানুয়ারি ২০১৬ ০৯:১৯326525
  • এবং ম্যাগি ভাজা।
  • pi | ২১ জানুয়ারি ২০১৬ ০৯:১৪326523
  • ওলকপি পাতাও ?

    কালই জানলাম যে, ওঁরা শালগম নন, ওলকপি।
  • sosen | ২১ জানুয়ারি ২০১৬ ০৯:১১326522
  • সেই চচ্চড়িতে বড়ি দিতে হবে
  • pi | ২১ জানুয়ারি ২০১৬ ০৯:০৬326520
  • ওকে, থ্যাঙ্কু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত