এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Div0 | ২০ জানুয়ারি ২০১৬ ২৩:৩৯326489
  • রিসেন্ট হরর সিনেমার মধ্যে বাবাডুক বেশ ভালো লেগেছিল। আর ফাউন্ড-ফুটেজ জঁরর মধ্যে ব্লেয়ার উইচ প্রজেক্ট।
  • শ্রী সদা | ২০ জানুয়ারি ২০১৬ ২৩:৩৯326490
  • হুম সেভেন বড় ভালো সিনেমা।
    থ্রিলার ভালো লাগলে কেভিন স্পেসির দ্য ইউজুয়াল সাসপেক্টস দেখে ফেলো ঃ)
  • Arpan | ২০ জানুয়ারি ২০১৬ ২৩:৩৪326488
  • হ্যাঁ
  • Robu | ২০ জানুয়ারি ২০১৬ ২৩:৩২326487
  • সেভেন মানে কেভিন স্পেসির? সাতটা সিন নিয়ে?
  • Arpan | ২০ জানুয়ারি ২০১৬ ২৩:৩১326486
  • খেতে নেই। ঠাকুরের ছবিতে দিতে হত।
  • dd | ২০ জানুয়ারি ২০১৬ ২৩:২৯326485
  • মহাশুণ্যে জিনিয়া ফুল ফুটিয়েছে বিজ্ঞানীরা। খেয়েও দেখছে। একটু টক টক।
  • Arpan | ২০ জানুয়ারি ২০১৬ ২৩:২৮326484
  • শাইনিং দেখিনি।

    সেভেন দেখে ভয় পেয়েছিলাম। সোফার মধ্যে সেঁধিয়ে গেছিলাম।
  • Robu | ২০ জানুয়ারি ২০১৬ ২৩:১৫326483
  • শাইনিঙ্গ নামানো আছে, দেখা হয়নি। মামা আর আনাবেল একটু একটু দেখতে হয়েছে খেতে বসে, জালিস্য জালি।
    তবে সবচেয়ে ভয় পেয়েছি বুনিপ দেখে।
  • | ২০ জানুয়ারি ২০১৬ ২৩:০৪326482
  • হ্যাঁ হ্যাঁ প্লীজ।
  • Div0 | ২০ জানুয়ারি ২০১৬ ২৩:০২326481
  • চাপ নেই, নামাও। আর ইসে, দমদির জন্য কি শাইনিং গুগল ড্রাইভে তুলে দেবো? :)

    T, ভূতের ভয় পাও কেন? ওই তো লিকলিকে হাত পা। ওকে ভয় পাবার কী আছে? কখনও মোটা ভূত দেখলাম না।
  • | ২০ জানুয়ারি ২০১৬ ২২:৫৬326480
  • হ্যাঁ তো ভুতেরা কুকুর সেজে আসে তো। ভুতেরা আবার একটু রেসিস্টও হয়। :-)
  • Arpan | ২০ জানুয়ারি ২০১৬ ২২:৫৫326479
  • ডিভো, আর আধ ঘন্টা লাগবে পুরোটা ডাউনলোডাতে। থ্যাংকুজ।
  • Div0 | ২০ জানুয়ারি ২০১৬ ২২:৫৪326477
  • আজ ইনি ফুটেছেন। তবে কাছ থেকে শুঁকে দেখলাম, গন্ধটা বেশ চড়া। ঐজন্যই বেশী সময় এক্সপোজার পেলে চরম মাথা ধরতো :(

  • শ্রী সদা | ২০ জানুয়ারি ২০১৬ ২২:৫৪326478
  • দমুদি, উটুবে নেই, টরেন্ট ঃ)
    স্টিফেন কিং এর গল্প, স্ট্যানলি কুব্রিকের পরিচালনা - আমার দেখা বেস্ট ভূতের/ভয়ের সিনেমা।
  • san | ২০ জানুয়ারি ২০১৬ ২২:৫৩326476
  • :-(
  • kk | ২০ জানুয়ারি ২০১৬ ২২:৫২326475
  • ভুত পুষলেও কুকুরের সুরাহা হবেনা।ভুতরাও অনেকে কুকুর ভালোবাসে।নিজেরাই অনেক সময় কুকুর সেজেও আসে।
  • cb | ২০ জানুয়ারি ২০১৬ ২২:৪৭326474
  • মামা ভুতের সিনেমা হলে কমেডি সিনেমা হল স্কেয়ারি মুভি ৫, মামা র গপ্প নিয়ে :P
  • T | ২০ জানুয়ারি ২০১৬ ২২:৪২326473
  • তা আমি একটুতেই ভয় পাই তো।
  • | ২০ জানুয়ারি ২০১৬ ২২:৩৮326472
  • শাইনিং নামের সিন্মায় ভুত দেখা যায়? নিদেন ভয় পাওয়া যায়? এটা ইউটিউবে দেখা যায়?
  • rabaahuta | ২০ জানুয়ারি ২০১৬ ২২:৩৭326470
  • হুঁঃ। মামা নাকি হরর মুভি। তাইলে কমেডি মুভি কি, পিসেমশাই?
  • san | ২০ জানুয়ারি ২০১৬ ২২:৩৭326471
  • লীম খুবই সহজ পন্থা বলে গ্যাছেন - কুকুর পুষলে ভূত আসেনা। তবে আমি পরীক্ষা করে দেখিনি কারণ কুকুর্ফোবিয়া থাকায় এনি ডে আমি কুকুরের চেয়ে ভূত প্রেফার করব। এগেইন, ভূত পুষলে কুকুর বিষয়ে সুরাহা হয় কিনা সেও কেউ আমায় জানাবেনা বোধয় :-(
  • শ্রী সদা | ২০ জানুয়ারি ২০১৬ ২২:৩৬326468
  • সিঁফোদা কে ক। শাইনিং, একটা সিন বাদে কোথাও অ্যাকচুয়াল ভূত দেখালো না কিন্তু ইসে টাকে তোলার মতো ভয়ালো সিনেমা।
    আর, টাইপরাইটারের শব্দ শুনলে এখনো শিউরে উঠি।
    ভয় পাবৈ পাবো ভেবে কদিন আগে আগে অ্যানাবেল দেখে প্রভূত ঝাঁট জ্বলে গেল। ভূতের সিন্মাগুলো কেমন প্রেডিক্টেবল হয়ে গেছে ঃ(
  • sinfaut | ২০ জানুয়ারি ২০১৬ ২২:৩৬326469
  • মামা কী?
  • T | ২০ জানুয়ারি ২০১৬ ২২:৩৫326467
  • ক্ষীই সব টোটকা। হ্যাঃ এতে কোনো কাজ হয়।

    হুতোদা, 'মামা' হচ্ছে হরর মুভি।
  • Byaang | ২০ জানুয়ারি ২০১৬ ২২:৩৩326466
  • আমি শুধু ভূত বিদেয় করার আরেকটা টোটকা বলে দিয়ে কেটে পড়ি। ভূত এবং বদ লোকের নজর থেকে বাঁচার হ্যাক।

    একটি সুতির লেডিজ রুমাল মুখের কাছে ধরে হাঃ হাঃ করে রুমালটির মাঝমধ্যিখানে ভাপ দিয়ে রুমালটিকে বেলুনের মত ফুলিয়ে দুই প্রান্তে গিঁট মেরে রুমালটিকে জামার ভিতর গুঁজে রাখলে ভূত এবং বদলোকের কুনজর কার্যকরী হয় না।
  • rabaahuta | ২০ জানুয়ারি ২০১৬ ২২:৩২326465
  • মামা দেখিয়েছিল মানে কি?

    ছোটবেলায় আমার এক আত্মীয় আমাকে কানের নিচে হাত দিয়ে শূণ্যে ঝুলিয়ে কাল্পনিক মামার বাড়ি দেখাতে। সমস্যাটা হলো সে নিজেই সম্পর্কে আমার মামা।
  • T | ২০ জানুয়ারি ২০১৬ ২২:২৯326464
  • সিঁফো, আমাকে ধরে ওরা 'মামা' দেখিয়েছিল। বলেন, এইরম অত্যাচার ভালো লাগে!
  • rabaahuta | ২০ জানুয়ারি ২০১৬ ২২:২৮326463
  • লামার কাছে গল্প শুনেছিলাম রংচঙে বার্মুডা পরাকে দেখে তার সহপাঠী ছড়া কেটেছিল তোমার কটি তটের ধটি কে দিলো রাঙিয়া/কে তোমারে পরায়ে দিল রঙীন জাঙিয়া।

    আমার বন্ধু শান্তনু গাঁজা খেলে ভুতের ভয় পেত, তাই দেয়ালে চে গুয়েভারার ছবি টাঙিয়ে রেখেছিল, বানানোর আগে প্রণাম করে নিতো।
  • san | ২০ জানুয়ারি ২০১৬ ২২:২৭326462
  • আমি মিস করে গেছি হবে, বা ভুলে গেছি। থ্যাংকু !
  • Byaang | ২০ জানুয়ারি ২০১৬ ২২:২৬326461
  • না আমি এখন কীর্ণাহারের মাছচোর ভূতটার গল্প বলব না। পরে কখনও বলব। এখন দুটো ফোন করতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত