এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Div0 | ১৬ জানুয়ারি ২০১৬ ২১:৪৩325862
  • আমি ম্যানু সেই ২০০৩ সালে ছিলাম :p
    এদিকে এভারটন পুরো ধুয়ে দিচ্ছে। মিরালাস'এর গোলটা দেখলে?
  • Arpan | ১৬ জানুয়ারি ২০১৬ ২১:৪১325859
  • জ্জিও। ২-০।
  • | ১৬ জানুয়ারি ২০১৬ ২১:৪০325858
  • চষি কি করে বানাতো ভুলে গেছি। ময়দার চষির মধ্যে কি কিছু মেশাতো?
    @প্পন, দময়ন্তী
  • Arpan | ১৬ জানুয়ারি ২০১৬ ২১:৩৮325857
  • হে হে, টেরি কেমন সেমসাইড গোল দিল।

    টেরিই তো? চোখ কেমন ঝাপসা মত হয়ে (আছে)
  • Arpan | ১৬ জানুয়ারি ২০১৬ ২১:৩৩325856
  • সে নয় হল, কিন্তু তোরা কি টপ সিক্সে থাকবি? ঃ P
  • Div0 | ১৬ জানুয়ারি ২০১৬ ২১:১৩325855
  • ম্যান সিটিও অত্যন্ত বাজে ক্লাব। প্রতিপক্ষকে দিয়ে সেমসাইড গোল দেওয়ায়। :-/
  • Div0 | ১৬ জানুয়ারি ২০১৬ ২১:০৩325854
  • এভারটন আর চেলসির খেলাটা বেশ ভালো হচ্ছে। ব্রাজিলের উইলিয়ান প্লেয়ারটা দিব্যি খেলে (ওয়ার্ল্ড কাপে কী হয়েছিল কে জানে)। রেফারিও একটা ভালো ব্যাক পাস দিয়েছিল। এদিকে ম্যান সিটির টা বোরিং। লেস্টারই কাপ পাক। গানার্সদের দুচোক্ষে দেখতে পারি না। :p
  • | ১৬ জানুয়ারি ২০১৬ ২১:০১325853
  • আইস্য
  • T | ১৬ জানুয়ারি ২০১৬ ২১:০০325852
  • হেউ।
  • I | ১৬ জানুয়ারি ২০১৬ ২০:০৫325851
  • মানুষ চিনতে পুঁজি শেষ। এইমাত্র একটি রিক্সার পেছনে লেখা আছে দেখলাম।
  • | ১৬ জানুয়ারি ২০১৬ ১৯:৫৫325850
  • কলেজে পড়তে পাটিসাপটা বানাতে আমার ডাক পড়তো।তখন প্রচন্ড উত্তেজনাময় খেলার মতই লাগতো।রান্নার রও জানতাম না ( এদিকে খুব ভালো হয় বলে তোল্লাই দিত)। চাটুতে বেগুনের বোঁটা দিয়ে ভালো করে তেল বুলিয়ে( ফ্রাইং প্যান তখনো আসে নি) গোল হাতায় করে খানিকটা গোলা নিয়ে ঢেলে দেওয়া। গ্যাসের আঁচ কমিয়ে ঝিনুক দিয়ে সেটাকে গোল করে ঘুরিয়ে পুর ভরে যত্ন করে ভাজ করা। সুসিদ্ধ অথচ সাদা ধপধপে থাকবে,এটাই নাকি পাটিসাপটার বৈশিষ্ট্য। ফুটিফুটি থাকবে না,ভাজার দাগ যেন লালচে বা কালো হয়ে ফুটে না ওঠে। আমার দিদা বলতো সকলের হাতে নাকি পিঠে ভালো ওঠে না,তার জন্যে আশ/ আশ্ব? থাকা চাই।

    তারপর নদী দিয়ে কত জল গড়িয়ে গেল। এদেশে এসে প্রথম পিঠে বানাতে গিয়ে মহামুশকিল। নারকেল নেই, যদিবা পেলাম, কুড়ানি নেই,ভালো গুড় নেই-কত সমস্যা। পিঠের মধ্যে নারকেলের জায়গায় ক্ষীরের পুর হল।(দোকানের গুঁড়ো নারকেল দেখলে রাগ হত)।পাটিসাপটা হল, দেশ থেকে আনা গোবিন্দভোগের পায়েস হল(তখন চাল আনার এত কড়াকড়ি ছিলোনা)।বাড়িতে খাবার লোক একজন, তাই কটা লোক জুটিয়ে খুব উৎসাহে পিঠে খাওয়া হল। সেই শুরু।
    বাড়ির ছোটটি যখন পিঠে খাবার বয়েস হলো, সে দেখি আমার মত অন্যদিকে দৌড় দেয়।তবু বানালেই বলি,খাবে নাকি? নাঃ। এইবার দেখছি খাচ্ছে, জিজ্ঞেস করলে বলছে, ভালো খেতে। দুজন খেলে বানাতে আরেকটু বেশি উৎসাহ হয়ঃ)

    পুঃ এখানে চালের অভাবে অনেকেই বাসমতি দিয়ে পায়েস বানায়, সঙ্গে চিনির বদলে মেপল সিরাপ।এই ফিরিঙ্গীকরণের দিকে সংশয় নিয়ে তাকাই, এদের ছেলেপিলেরা কেউ হয়তো ভবিষ্যতে 'পায়েস' বানাবে ভেবে আতংকেও থাকি।
    নিজে পিঠে পায়েস খাই না( টেষ্ট করি) কিন্তু অবমাননা সইতে পারি নাঃ(

    বর/বউকে কি রান্না করে প্রথম খাইয়েছিলে বল্লে ছেলেমেয়ে নির্বিশেষে চা,অমলেট ইত্যাদি বলে, আমি হতেও পারে বর কে পাটিসাপটা আর দুধপুলি খাইয়েছিলাম মনে পড়ে গেল।
  • Ekak | ১৬ জানুয়ারি ২০১৬ ১৯:৩৫325849
  • পুরো চ্যাট চ্যাট কচ্চে মাইরি !
  • I | ১৬ জানুয়ারি ২০১৬ ১৮:৪৭325848
  • এঃ গুরুতে তো ঢোকার উপায় রাখেন নি ! পিঠে পায়েস মিষ্টিতে মাখানো!
  • Juni | ১৬ জানুয়ারি ২০১৬ ১৭:০১325847
  • আমিও ম এর সাথে একমত, ভাগ্যিস দেশ এ মাঝে মধ্যে দিদা আর মার পিঠে করার সময় দেখেছি| তাই এখানে এত বছর ধরে পৌষ পার্বনের সময় যদি দেশ এ না থাকি, এখানে বন্ধু দের নিয়ে জমিয়ে পিঠে পুলি খাবার আসর জমাই! আজকে আমার বাড়ি তে জনা দশেক লোক জন আসবে | মেনু - কড়াই শুটির কচুরি, আলুর দম, সেদ্ধ পুলি, পাটিসাপটা, মালপো, গোকুল পিঠে আর দুধ পুলি( এখন ও হবে কি না বুঝতে পারছি না) আর যদি একটু এনার্জি বেঁচে থাকে তাহলে ভেটকি মাছের ফ্রাই!
    আর আমিও এখানে authentic বাংলা দেশী মিষ্টির দোকান এ পিঠে খেয়ে এত বাজে লেগেছিল বলার নয় !
  • Rupert Hentzau | ১৬ জানুয়ারি ২০১৬ ১৩:১৪325846
  • সময় কী করে পায় সেটাই তো বুঝি না। আমার তো রোজ আপিসেই (যাতায়াত নিয়ে) তেরো ঘন্টা, বাড়ি এসে হয় সেই আপিসেরই কিছু ঢপের কাজ নয় এন্ডি-গেন্ডি, আর উইকেন্ডে ফুলটাইম ড্রাইভারি করে কাটে।
  • kc | ১৬ জানুয়ারি ২০১৬ ১২:৫৫325845
  • ক্ষি আর করা!! বুনান হওয়ার সাধ হলেও সাধ্যে কুলোয় না যে!!
  • T | ১৬ জানুয়ারি ২০১৬ ১২:৪৯325844
  • ওফ্‌, এরা সব ক্ষী রেটে বই পড়ে!
  • | ১৬ জানুয়ারি ২০১৬ ১২:৩৭325843
  • এবং স্যাপিয়েন্স দারু?ণ লাগছে। কেসিকে এখানেও থ্যাঙ্কুসসস
  • | ১৬ জানুয়ারি ২০১৬ ১২:৩০325842
  • হিন্দুস্তান স্যুইটসের পাটিসাপটা কোন একটা বইমেলায় যেন খেলাম। বোধহয় যেবার টিমির সাথে দেখা হল সেবার। বাপরে বেশ খারাপ খেতে।
    ঐ দোকানের হলে দিদিমা একদম ন্যায্য কারণেই নিন্দে করেছেন।
  • Arpan | ১৬ জানুয়ারি ২০১৬ ১২:২৫325841
  • চষি তো সল্লেক থেকে প্রতি বছর আসে। আর ক' বছর। তারপরে আর কে অত ঝামেলায় যায়!
  • kc | ১৬ জানুয়ারি ২০১৬ ১২:১৯325840
  • বছর কয়েক আগে আমার দিদিমা শহর ঘুরতে এসেছিলেন। তাঁকে বড় দোকান থেকে কিনে আনা পাটিসাপটা দেওয়া হলে তিনি দুকামড় দিয়ে রান্নার প্রভুত নিন্দা করলেন, তারপর অন্যমনষ্ক হয়ে খেতে খেতে বললেন গোটা নিখুঁত পাটিসাপটা বোধহয় কোনওদিন খাওয়া হয়নি। ভালো ভালোগুলো বাড়ির ছেলেদেরই দেওয়া হত।

    মনখারাপের কিসু নেই। নতুন জেনেরেশন ছেলেমেয়ে নির্বিশেষে এসব খাটনির কাজ তুলে দিয়েছে। দোকান আছে কী করতে? আর দোকানের সব মিষ্টি গোটা ও নিখুঁতই হয়।
  • | ১৬ জানুয়ারি ২০১৬ ১১:৫৮325839
  • কিন্তু ঐ দোকানের কেনা বস্তুগুলো দিয়ে বানালে হবে না, পরিস্কার হাতে ময়দার চষি বানিয়ে শুকিয়ে তুলে তার পায়েস।
  • Arpan | ১৬ জানুয়ারি ২০১৬ ১১:৫১325838
  • চষির পায়েস। এটা চালের পয়েসের থেকেও খেতে ভালো।

  • Bratin | ১৬ জানুয়ারি ২০১৬ ১১:১১325837
  • ওহো।

    তোমরা সরুচাকলি খাও না?
  • de | ১৬ জানুয়ারি ২০১৬ ১০:৫২325836
  • আমার মা ও করে - আমার ভাজাটা খেতেও খুব ভাল্লাগে -

    এইসব পিঠেপুলি অনলাইন কেনার বন্দোবস্ত হওয়া প্রয়োজন!
  • san | ১৬ জানুয়ারি ২০১৬ ১০:৩৯325835
  • পিঠে না, পুলিই তো বলে :-) সরি
  • san | ১৬ জানুয়ারি ২০১৬ ১০:৩৮325834
  • আমার মা রাঙালুর পিঠে করতেন, অপ্পন। আমার খুব ফেভারিট।
  • Arpan | ১৬ জানুয়ারি ২০১৬ ১০:৩৫325833
  • এইটা।



    কাল বোধহয় পাটিসাপটা হবে।
  • Bratin | ১৬ জানুয়ারি ২০১৬ ১০:৩২325832
  • মানে বাংলায় যাকে ভাজা পিঠে বলে?
  • | ১৬ জানুয়ারি ২০১৬ ১০:২০325831
  • মিঠুর 8:34 প্রসঙ্গে মনে পড়ল আমার ছোড়দি (পিসতুতো) বলেছিল আমেরিকার আবহাওয়ায় নাকি খুবই ভাল ময়রা তৈরী হয়। বলে যে ম্যেগুলো দেখি দিব্বি রান্নাবান্না অপছন্দ করে মোটেই করতে চায় না, মিষ্টি ফিষ্টিও না তারাই আমেরিকা গেলে প্রচন্ডরকম মিষ্টি বানাতে শুরু করে দেয়, মায় রসগৈল্লা পর্যন্ত!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত