এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ১১ জানুয়ারি ২০১৬ ২০:০৩325260
  • ভুঁড়ি কি এক রকমের নাকি? এসব বাজারের কারসাজি।
  • শ্রী সদা | ১১ জানুয়ারি ২০১৬ ১৯:৫৩325259
  • হ্যাঁ সেই কবে থেকে জিম করবো বলে ট্র্যাকস্যুট, টিশার্ট, জুতো হ্যানত্যান কিনে বসে আছি। এদিকে জিম আর যাওয়া হচ্ছেনা। যেখানে বসি তার জাস্ট নীচের ফ্লোরেই জিম।

    তবে সৈত্যের খাতিরে বলতেই হয় যে এই বিরানব্বই কিলো ওজন নিয়েও দৌড়ঝাঁপ ভালোই করতে পারি। কদিন আগে সিন্মা দেখতে গেছিলাম, জ্যাম ঠেলে যখন সেন্ট্রাল মলের দরজায় পৌছোলাম অলরেডি শুরুর টাইম হয়ে গেছে। লিফটের ভরসায় না থেকে সিঁড়ি দিয়ে দৌড়, চারতলা উঠেও তেমন হাঁপালাম না।
  • ঊমেশ | ১১ জানুয়ারি ২০১৬ ১৯:৪৫325258
  • ভুঁড়ি কমানোর থেকে কমিয়ে সেটা ধরে রাখা আরো বেশী কঠিন।

    আমার অভিজ্ঞতা হলো একটু সু-স্বাস্থ্য দিন কাটালেই বেশ কমে কমে আসি, কিন্তু আমার খাদ্য-লোভ আমাকে বেশী দিন এই সব সু-স্বাস্থ্য দিন কাটাতে দেয় না। আবার ফিরে আসি নিজের চিরপরিচিত গোল-গাল অবস্থাতে।
  • Kaju | ১১ জানুয়ারি ২০১৬ ১৯:৪০325257
  • না আসলে জায়গাবিশেষে দৌড়নোর প্রয়োজন-ও তো হয়, ধরুন দূরে দেখলেন বাস আসছে, একটু না ছুটলে মিস হয়ে যাবে, তখন ঢাক ভুঁড়িটা কলসীর মত নাচতে থাকে পেটের ওপর, একটু দৌড়েই ওরে জল দে বাতাস কর অবস্থা হয়ে যায়, এইসব আর কি ইত্যাদি প্রভৃতি...
  • cm | ১১ জানুয়ারি ২০১৬ ১৯:১৪325256
  • ভুঁড়ির মতন একটা সুন্দর জিনিস খামোকা কেউ কমাতে যাবে কেন? ভুঁড়ি আর গোঁপ বাদ গেলে আর কি থাকবে!
  • | ১১ জানুয়ারি ২০১৬ ১৯:০১325255
  • বোঝো!! ঃ)
  • Ekak | ১১ জানুয়ারি ২০১৬ ১৮:৫৯325254
  • প্রচুর প্রচুর লঙ্কা চিবিয়ে খা। ভুঁড়ি কমানোর জন্যে খেলাধুলো করা অনেকটা ঘর পাহারা দেবার জন্যে কুকুর পোষার মত। আলাদা করে কুকুর ভালো না লাগলে কদিন বাদে ঘেই ঘেউ তে মাথা খারাপ।
  • শ্রী সদা | ১১ জানুয়ারি ২০১৬ ১৮:৫৩325252
  • ভুঁড়ির কথায় মনে পড়লো। এক বন্ধুর দাদাকে ডাক্তার বলেছিলেন ওজন কমানোর জন্যে নিয়মিত আউটডোর গেমস খেলতে। সে তার পর থেকে রোজ সন্ধ্যেবেলা পাড়ার মোড়ে ক্যারম খেলতে যেত।
  • | ১১ জানুয়ারি ২০১৬ ১৮:৩৫325251
  • সদা, টিটি খেলো নিয়মিত। খুব ভালো এক্স। তোমার মধ্যপ্রদেশ তো বাড়তির দিকে.. ঃ)
  • Kaju | ১১ জানুয়ারি ২০১৬ ১৮:১৬325250
  • টিটি? ভুঁড়ি নিয়ে এদিক ওদিক লাফাতে অসুবিদে হোলো না?
  • শ্রী সদা | ১১ জানুয়ারি ২০১৬ ১৮:০০325249
  • টিমের জনতা টিটি খেলতে ধরে নিয়ে গেছিল। মিনিট আষ্টেক খেললাম। বেশ ভালো জিনিস।
    তবে ভালো জিনিস কম কমই ভালো। আবার পরের বছর দেখা যাবে।
    আত্মজীবনীতে খেলাধূলোর চ্যাপ্টারটা নিয়ে চিন্তা রইলো না।

    ওদিকে নিউইয়ার উপলক্ষ্যে চকোলেট ডোনাট আর প্যাটিস খাওয়ালো আজকে আপিসে।
  • kc | ১১ জানুয়ারি ২০১৬ ১৭:৪৫325248
  • দিনের পরে দিন যে গেল, সুকুমার সেনের আত্মকথা।
  • sm | ১১ জানুয়ারি ২০১৬ ১৭:৪১325247
  • আমি তো সেই অ্যাম্বাসাডার কেসের পর থেকেই sm দেখলেই, DD'দার পরামর্শ মতন এড়িয়ে চলি।
    --
    উমেশ ভালো তো? DD, দা আজকে আর কি কি পরামর্শ দিয়েছে? সব সময় দাদার কথা শুনে চলবে।অবাধ্য হয়ো না, কেমন।
  • Kaju | ১১ জানুয়ারি ২০১৬ ১৭:৩১325246
  • তে হি নো দিবসাঃ বলে রবিদাদুর একটা কবিতা আছে না ১৯১২ র বিলেত যাবার সময় জাহাজে লেখা? আবার 'দিনের পরে দিন যে গেল', ওনার বইয়ের নামগুলো কি সবই দাদুর অনুপ্রাণিত?
  • kc | ১১ জানুয়ারি ২০১৬ ১৭:২০325245
  • ভদ্রলোক খুবই খার খেয়ে কলম ধরেছিলেন মনে হয়। এর থেকে দিনের পরে দিন যে গেল, বেশী ভাল লেগেছিল।
  • b | ১১ জানুয়ারি ২০১৬ ১৭:০৭325244
  • তে হি নো দিবসা পড়েছি। কিন্তু সুবোধবাবুর নিজেকেও কিঞ্চিৎ মহান প্রমাণ করার দায় ছিলো ( এম এ তে ক্লাশ প্রায় করি নাই। ভালো লাগিতো না। কোনোক্রমে প্রথম শ্রেণীতে প্রথম হইতে পারিয়াছিলাম)।... এ জাতীয় উক্তি প্রচুর আছে।
  • | ১১ জানুয়ারি ২০১৬ ১৬:৪৭325243
  • ঃ))
  • d | ১১ জানুয়ারি ২০১৬ ১৬:৪৫325242
  • না না মিশনে দেব কেন খামোখা।
  • kc | ১১ জানুয়ারি ২০১৬ ১৬:৪৪325241
  • বারো টাকা মিশনে দিয়ে দিন। আমার কাছে ফ্রী তে নিন।
  • d | ১১ জানুয়ারি ২০১৬ ১৬:৩৯325240
  • উরিব্বস! শার্লক হোমসের ফুল কালেকশান কিন্ডলে ১২টাকায় পাওয়া যাচ্ছে।
  • cb | ১১ জানুয়ারি ২০১৬ ১৬:৩৮325239
  • আর এইচ ৪ ৩২

    মাতালঃ মুখ্যমন্ত্রী চোর
    পুলিশ এসে পাছায় হুড়ো দেওয়ার চেষ্টা করেছে
    পুলিশঃ চল শালা, আমাদের মুখ্যমন্ত্রীকে অপমান করছিস?
    মাতালঃ আরে, আমি তো কোন মুখ্যমন্ত্রীর নাম করিনি
    পুলিশঃ শুয়োরের বাচ্ছা, যেন আমরা জানি না, কোন মুখ্যমন্ত্রী চোর!!!
  • kc | ১১ জানুয়ারি ২০১৬ ১৬:৩৪325238
  • ঐটা লোককে রাগানোর জইন্য, চেনা কেউ একটা মজা করে বলে মনে হয়। দমুদির কি একবারও সন্দ হয় নাই?

    সে যাই হক, একটা দারুণ বই পড়লাম। সুবোধ সেনগুপ্তের তে হি নো দিবসাঃ। স্যার আশুতোষ আর বিধান রায়কে সেকি আক্রমণ। যাকে পেরেছেন তাকেই ঝেড়েছেন। ভালো।
  • Rupert Hentzau | ১১ জানুয়ারি ২০১৬ ১৬:৩২325237
  • কোনটে আগে তো সেইটা জানতে হবে :-p
  • কিন্তু | ১১ জানুয়ারি ২০১৬ ১৬:২৯325236
  • ওটা কি সত্যিই মার্ক টোয়েন? গুগল দেখাচ্ছে অন্তত তিন চারজনের নামে উক্তিটা চলে।
  • ঊমেশ | ১১ জানুয়ারি ২০১৬ ১৬:০৮325235
  • আমি তো সেই অ্যাম্বাসাডার কেসের পর থেকেই sm দেখলেই, DD'দার পরামর্শ মতন এড়িয়ে চলি।

    শুরু তে আমার মনে হয়েছিল এটা শমিক না কি?
    নাম বদলেছে?
    নাম আর সারনেমের প্রথম অক্ষর গুলো মিলে যাচ্ছে।
    কিন্তু পোস্ট গুলো দেখে বুঝে গিয়েছিলাম, আর যেই হোক শমিক নয়।
  • Rupert Hentzau | ১১ জানুয়ারি ২০১৬ ১৫:৫৮325234
  • কী একটা যেন ভয়ঙ্করী বলে। লিংকটা পড়েও দ্যাখেনি। বাদ্দাও।
  • T | ১১ জানুয়ারি ২০১৬ ১৫:৫৩325233
  • একদিন আমাদের ক্লাশে পন্ডিত মহাশয়ের কাছে সে নায়েগ্রা জলপ্রপাতের গল্প করিয়াছিল। তাতে সে বলে, নায়েগ্রা দশ মাইল উঁচু ও একশত মাইল চওড়া! একজন ছাত্র বলিল, "সে কি করে হবে? এভারেস্ট সবচেয়ে উঁচু পাহাড়, সে-ই মোটে পাঁচ মাইল।" সবজান্তা তাকে বাধা দিয়া বলিল, "তোমরা তো আজকাল খবর রাখ না!"
  • sm | ১১ জানুয়ারি ২০১৬ ১৫:৪৬325232
  • যাচ্চলে,তিনটে পন্ডিত মিলে উত্তর খুঁজে পাচ্ছে না ;-)) ঠিক হ্যায় তোমাদের কিছু সময় দিলাম।
  • cb | ১১ জানুয়ারি ২০১৬ ১৫:৪২325231
  • দিলাম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত