এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • santanu | ০৮ জানুয়ারি ২০১৬ ০০:০৩324900
  • অর্পণ, দেশের ট্রাভেল এজেন্ট এর লিংক? কি লিখে সার্চ করলে?
  • লুরুবাসী | ০৮ জানুয়ারি ২০১৬ ০০:০১324899
  • ব্যাঙ্গালোরে রিয়াল এস্টেট মুম্বাই, দিল্লি বা চেন্নাই এর থেকে সস্তা। কিন্তু জমির ওপরে ইন্ডিপেন্ডেন্ট বাড়ির দাম আছে। আদর্শ পাম মেডোজ বা পাম রিট্রিটে, যা কিনা নিতান্তই সাবার্ব, একটা ৪ বেডরুম বাড়ি ৭ কোটি পড়বে রেজিস্ট্রেশান নিয়ে। শহরের ভেতরে আরো বেশী। দিল্লিতে এর ডবল। মুম্বাইতে অনেক বেশী।
  • শ্রী সদা | ০৭ জানুয়ারি ২০১৬ ২৩:৫৯324898
  • অপ্পনদাকে ক। স্টার্টিং স্যালারী গত দশ-পনেরো বছরে প্রায় কিছুই বাড়েনি।
    অনসাইট যেতে না পারলে, অন্ততঃ শুরুর কয়েক বছর আইটিতে তেমন টাকা নেই, ওর থেকে সরকারী ব্যাংকের ক্লার্ক বেশী রোজগার করে।
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১৬ ২৩:৫৭324897
  • শান্তনুদা, গুগল করলে প্রচুর লিং দেখাচ্ছে তো।
  • santanu | ০৭ জানুয়ারি ২০১৬ ২৩:৫১324896
  • বলে দি বাবা,
    antarctica যেতে ভিসা লাগে কি না জানিনা, তবে ওখানে যাওয়া আসার পথে cruise বাবু অনেক গুলো দেশের পোর্ট এ বুড়ি ছোয়া করে, পেরু, আর্জেন্টিনা ইত্যাদি। সেগুলোর ভিসা।
  • Santanu | ০৭ জানুয়ারি ২০১৬ ২৩:৪৮324895
  • কেউ কি দেশের কোনো ট্রাভেল এজেন্ট এর খোজ দিতে পারেন যে, একটু গোলমেলে জায়গার (ধরুন Antarctica) cruise বুক করে ভিসা মিসা সব করিয়ে দেন।
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১৬ ২৩:৩৮324894
  • কেশীটা ছো ছুইট।

    বললাম তো বেসিক লেভেলে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে কিসুই বাড়েনি। আমরা যে স্যালারিতে ঢুকেছি একদম তলার লেভেলে, বছর আঠেরো পরেও সেই একই স্যালারি স্ট্রাকচারে নতুন ছেলেপুলে তুলছি।

    আমাদের মত ছায়াপিন্ডদের কথা হচ্ছে না। যদিও আমরা খেটেই খাই, তবুও ডিয়ার মেশোমশাই আমাদের কথা হচ্ছে না। আমরা ছায়াপিন্ড।
  • lcm | ০৭ জানুয়ারি ২০১৬ ২৩:২৬324892
  • কম খরচের ইন্‌সিওরেন্স আছে, কিন্তু তাতে আবার হাই ডিডাক্টেব্‌ল - মানে ধরো প্রতি বছর প্রথম ৬০০০ ডলার খরচ আমাকে দিতে হবে, তার পর থেকে ইন্‌সিওরেন্স কভার করবে, ওষুধের দামও কম কভারেজ এসেট্রা।

    হাউসিং (রেন্টাল/ওনিং), মেডিকেয়ার, হায়ার এড্‌ ফি -- এইগুলো সিগনিফিক্যান্টলি বেড়েছে গত ১০-১৫ বছরে, অনেক কিছুই বেড়েছে, কিন্তু এগুলো এক্কেবারে চোখে পড়ার মতন। আবার কমেছে, ফোন বিল, ইলেকট্রনিক্স এগুও।

    মাইনে বেড়েছে - অ্যাভেরেজ ২০-৪০%, কারো আরো বেশি। আবার কারো কারো অত নয়।
  • kc | ০৭ জানুয়ারি ২০১৬ ২৩:২৬324893
  • মানে? দশ পনেরো বছর আগেও এরকমই পেতা? ইনফ্লেশন অ্যাডজাস্ট করে। ছোন্তুমনু করে আদর করে দিলাম। ঘুমাও গিয়া।
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১৬ ২৩:১৮324890
  • দেশে।
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১৬ ২৩:১৮324891
  • বেসিক লেভেলে কিস্যু বাড়েনি।
  • kc | ০৭ জানুয়ারি ২০১৬ ২৩:০০324889
  • গত দশ পনেরো বছরে মাইনে কেমন বেড়েছে? হ্যাঁগা ছায়াপিন্ডেরা? কত বেড়েছে ইনকাম?
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:৫১324888
  • কম কভারেজ/ প্রিমিয়ামের ইন্সুরেন্স হয় না?
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:৪৯324887
  • বেশ বেশি।
  • lcm | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:৪০324886
  • অপ্পোন,
    হেলথ-কেয়ার এদেশে শস্তা ছিল, কিন্তু গত দশ-পোনেরো বছরে বিচ্ছিরি রকমের বেড়েছে খরচা।
    ধরো, ২০০০ সালে আমার যে হেল্থ ইন্সিওরেন্স ছিল, এম্‌প্লয়ার দিয়েছিল পুরো পরিবারের জন্য - তাতে আমার মাইনে থেকে কিছু দিতে হত না, এম্‌প্লয়ার পুরো প্রিমিয়াম - মাসে ২৫০-৩০০ ডলার দিত।

    বহুদিন বাদে আমি এই ডিসেম্বরের স্টেটমেন্ট দেখছিলাম - এখন আমার মাইনে থেকে মাসে কাটে ৪০০ ডলারের মতন, আর আমার এম্‌প্লয়ার দেয় ২০০০ ডলার মাসে। মোট প্রায় ২৪০০ ডলার মাসে প্রিমিয়াম !!

    এম্‌প্লয়ার না থাকলে, নিজে ইনসিওরেন্স কিনতে গেলে - মাসে আড়াই থেকে তিন হাজার টাকার ধাক্কা।
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:৩৭324884
  • পোস্ট রিটায়ারমেন্ট অ্যাফোর্ডেবিলিটিও। বৃহত্তর সংখ্যক মানুষের জন্য কোন পেনশন স্কীম নাই।

    মানুষ যখন বলে ভয়ংকর খরচা ইত্যাদি তখন এইসব জিনিস মনের অবচেতনে কাজ করে।
  • | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:৩৭324885
  • এই রিয়েল এস্টেটের দাম দেখে একটা গপ্পো বলে যাবার লোভ সামলাতে পারছি না।

    এক কলিগ এই ছুটিগুলোর মধ্যে একটা উইকেন্ডের সাথে আরও ২-১ টা দিন জুড়ে সমুদ্দুরের ধার দিয়ে দিয়ে ড্রাইভ করে করে গণপতিপুলে তারপর সেখান থেকে গোয়া এইসব ঘুরছিল। মেয়ের স্কুল ছুটি তাই ধীরেসুস্থে ঘুরছিল। তা কোথায় নাকি দেখে সমুদ্দুরের ধার থেকে ৫ কিমি দূরে কোথায় জমি বিক্কিরি হচ্ছে প্লট করে, বাংলো প্লট। তো, কৌতুহলী হয়ে সেসব দেখতে গিয়ে নাকি দেখে খুব সস্তা। তো ওর বৌ ইয়ারএন্ডে মোটা বোনাস পেয়েছে,ওরও কদিন ধরে রিয়েল এস্টেটে ইনভেস্ট করার মত কিছু টাকা হাতে এসেছিল। তো ব্যাস! ওরা দেখেশুনে ওখানেই বুক টুক করে, পরে ক্রেডিট কার্ডে কিনে একেবারে রেজিস্ট্রি করিয়ে এসেছে।

    ৪ তারিখ অফিসে এসেছে অ্যাব্বড় বাক্স ভর্তি ্পেশ্যাল মিষ্টি নিয়ে।
  • lcm | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:৩৬324883
  • অ্যাফোর্ডেবিলিটি কম্পারিজ্‌ন -- হেইডা ঠিক মেজার। ঠিক কত টাকা আয় করলে ব্যাঙ্গালোর/দিল্লি/মুম্বই-তে ফ্ল্যাট কেনা উচিত।
    এসবের সাইট আছে না, এখানেই কে যেন কবে দিল - অপ্পোনই তো লিং দিল না?

    চীনে, বিশেষ করে বড় মেট্রোগুলোতে - বেজিং, সাংহাই, হাংজু, সেন্‌জেন --- এটা একটা গ্রেভ কনসার্ন। ঠিক কারা রিয়েল এস্টেট প্রপার্টি অ্যাফোর্ড করতে পারে?
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:৩১324882
  • দ্বিতীয় কথা, ওতে কি এডুকেশন, হেলথ কেয়ার এসবের খরচা ধরা আছে? দেশে এসবের খরচা ভয়ংকর বেশি, বেসিক কোয়ালিটি সার্ভিস পেতে গেলে। হেলথ কেয়ার যদি ইন্স্যুরন্সে কাটাকাটি হয়েও যায়, এডুকেশন তো হয় না।
  • lcm | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:৩০324881
  • এদেশের একটি রুল অফ্‌ থাম্ব হইল - মাইনের ৩৩% যেতে পারে মর্টগেজে।
    কিন্তু, হেইডা স্যানফ্র্যান্সিস্কো, এলএ, নিউইয়র্ক, বোস্টন ... এইসব মেট্রো এলাকায় এই ফর্মূলায় হবে না। এটা প্রায় ৪৫%-৫৫% চলে যায়। খেয়াল রাখতে এই হিসাব ট্যাক্সপূর্ব আয়ের ওপর।
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:২৭324880
  • সে তো ভালো কথা। এইবার লুরু আর সান হোসের অ্যাভারেজ স্যালারির অ্যাবসোলুট স্কেলে কম্পারিজন হোক। নইলে অ্যাফোর্ডিবিলিটি ফ্যাক্টর বোঝা যাবে কী করে?
  • lcm | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:২৫324879
  • নাম্বেও-র তৈরী করছেন একজন এক্স-গুগলার।
    তা ওর সাইটে একটা মোটামুটি কম্পারিজ্‌ন আছে।
    এই ধরো, স্যান হোসে আর ব্যাঙ্গালোর যদি ধরো --

    - Consumer Prices in Bangalore are 66.67% lower than in San Jose, CA
    - Consumer Prices Including Rent in Bangalore are 77.92% lower than in San Jose, CA
    - Rent Prices in Bangalore are 89.59% lower than in San Jose, CA
    - Restaurant Prices in Bangalore are 78.69% lower than in San Jose, CA
    - Groceries Prices in Bangalore are 66.78% lower than in San Jose, CA
    - Local Purchasing Power in Bangalore is 32.88% lower than in San Jose, CA

    You would need around 85,686.15Rs (1,280.71$) in Bangalore to maintain the same standard of life that you can have with 5,800.00$ in San Jose, CA (assuming you rent in both cities).

    http://www.numbeo.com/cost-of-living/compare_cities.jsp?country1=United+States&city1=San+Jose%2C+CA&country2=India&city2=Bangalore
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:২২324878
  • ব্যপারটা এইভাবে দেখতে হবে মাইনের কত পাসসেন্ট মর্টগেজে যায়।

    এক দেশে মাল্লু কামিয়ে অন্য দেশে খরচ করলে তো সেটা আর লেভেল প্লেয়িং ফিল্ড কোথায় হল।
  • lcm | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:২১324877
  • শস্তা তো বটেই, কিন্তু ৬৬ গুণ শস্তা কি কইর‌্যা হইব !
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:২০324876
  • আরে ঐ তো কইলা, ৬৬ দিয়ে ভাগ করলে সবই সস্তা।
  • lcm | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:১৯324875
  • আমি একডা জিনিসও জানি না যেটার দাম ৬৬ গুণ কম !
  • lcm | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:১৭324874
  • খাইসে ! ৬৬ গুণ ! হেইডা কে কইল বাওয়া !
  • lcm | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:১৬324873
  • ফ্ল্যাটের দামও তো শস্তা ভারতে।
    অবশ্য সেই জন্যেই তো কইলাম যে এনারাইদের দেখি কয়েকখান কইর‌্যা ফ্ল্যাট দেশে।
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:১৫324871
  • আরে মূল বক্তব্য ছিল বাড়ির দাম ৬৬ গুণ কম কোন মতেও নয়। ওই কনভার্শন রেট চলে না।
  • lcm | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:১৫324872
  • এই মুহুর্তে পৃথিবীর যেসব দেশে রিয়্যাল স্টেটের দাম খুব আকাশছোঁয়া - সেই লিস্টে ভারত নাই। চীন আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত