এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৪ জানুয়ারি ২০১৬ ১৭:২১324480
  • হৌক্কে, এইবার কিছু খুচখাচ ব্যাপার স্যাপার।

    বাড়িতে মাইক্রোওয়েভ ওভেন কেনা হয়েছে। খুব রিসেন্টলি। এইবার সেটা জনতা ফোন করে জানাতেই একপ্রস্থ ঝগড়াঝাঁটি হয়ে গেল। কেননা, আমার মনে হচ্ছিল এটা তো কবে থেকেই আছে। এমনকি আমি নাম ধাম কালার সবই বলে দিচ্ছিলাম। কিন্তু, ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে নিশ্চিত হওয়া গেল যে হেটি আগে থেকে মোটেই ছিল না। সদ্য পারচেজড। ফলতঃ বেকার তক্কো করার জন্য আমি খেলুম আর কী।

    এবং এর সাথে একই লাইনে যেটা চলে আসছে সেটা হ'ল আমি মাঝে মাঝেই আগের দিন, মানে জাস্ট আগের দিন, কি হয়েছে সেটা মনে তো কত্তেই পাচ্ছি না, উলটে যেটা ঘটেই নি সেইসব ভেবে ফেলছি। বার বার ঘটছে। ভুলে তো যাচ্ছিই, সেই গ্যাপ মেটানোর জন্য কিছু একটা উদ্ভট ভেবেও নিচ্ছি।

    আপনাদের হয় অ্যামন?, নাকি, অ্যাঁ, এই কি সেই বিখ্যাত রোগ। অ্যালঝাইমার্স ইত্যাদি। মানে এইবারই কি সময় হ'ল সব ছেড়ে ছুড়ে খাতা পেন নিয়ে কল্পনা ও কারখানা বানিয়ে ফেলি!
  • cb | ০৪ জানুয়ারি ২০১৬ ১৭:১৯324479
  • আমরু ফেরত তামিল জনতা আর শিক্ষিত - হাই চান্স মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়ার
  • Ekak | ০৪ জানুয়ারি ২০১৬ ১৭:১৫324478
  • *বলবে না
  • Ekak | ০৪ জানুয়ারি ২০১৬ ১৭:১৪324477
  • দে,
    পব না, সর্বর্ত্র। যিনি নিজে স্মোকার না তিনি বিরোধিতা করলে তবু শুনতে রাজি আছি কিন্তু এরকম হরবখত দেখেছি সিনিয়র ম্যানেজার দের মধ্যে, নিজে সিগারেট ধরিয়েছে এদিকে স্মোকিং রুম এ মেয়ে দেখলেই, সামনে বলবে কিন্তু পেছন ফিরলেই, আজকাল তো মেয়েরাই ছেলেদের চে বেশি স্মোক করে দেখেছ হে হে হে হে যেন কি বিশাল জোক দিল। শিক্ষিত আমরু ফেরত তামিল জনতা। এই লুরুতেই।
  • T | ০৪ জানুয়ারি ২০১৬ ১৭:০৮324474
  • একক, বেশ।
    দে দি, হ্যাঁ, ইটি বাঙালী।
  • d | ০৪ জানুয়ারি ২০১৬ ১৭:০৮324475
  • সুবিধের লাগে নি
    সানি'র বিরুদ্ধে
  • d | ০৪ জানুয়ারি ২০১৬ ১৭:০৮324476
  • আমারও টি'র মতন খুব একটা সুবিদ্শের লাগে নি। তবে ঐ সান'র বিরুদ্ধে ঠিকই আছে। সানিগুলো যে কেমন কটকটে হয়ে বসে আছে সে তো রূপা গাঙ্গুলীর বেলায় এক এবং একমাত্র বক্তব্য 'সিগারেটখেকো মহিলায়' এসে দাঁড়ানো দেখেই বোঝা যায়।
    তো সেই হিসেবে বেশ করেছে লিখেছে।
  • | ০৪ জানুয়ারি ২০১৬ ১৭:০৫324472
  • ক। বাজারে যে শ্রেণীর টিপিকাল বাঙালি আবাপ-র মূল পাঠকগোষ্ঠী, মানে যাদের জন্যে আবাপই বাংলা বানান থেকে সংস্কিতির শেষকথা, তাদের জন্য অ্যাকেবারে অ্যাপ্ট লেখা এইটা।

    আর শুধু বাঙালিই বা কেন, সেদিন শোনা গেল এক বৃদ্ধ সর্দারজি ড্রাইভারও আইটি কোম্পানির অফিস থেকে বেরিয়ে ঐ জিন্‌স পরা সুট্টা পিনেবালীদের ওপর প্রচণ্ড খাপ্পা। মর্দোঁ কে সমান হোনা চাহতি হ্যায় লওন্ডিয়াঁ, সমঝতি নেহি কি উন্‌কি শরীর কিতনি নাজুক হোতি হ্যায়, কিতনা কোমল হোতা হ্যায়, সিগ্রেট বেশি খেলে ওরা বাচ্চা পয়দা করবেই বা কেং কয়ে - আর তা হলে বংশরক্ষা হবেই বা কেমন করে। এই সব বদ্‌তমিজ লড়কীদের আসলে মা বাপ ছোট থেকে ঠিকঠাক শিক্ষা দেয় নি, দিলে এমন হত না। দু পাতা আংরেজি পড়ে এরা যা খুশি তাই করে। এদের মা বাবাদের খুলে আম ন্যাংটো করে ক্যালানো উচিত - এমনটাই বললেন সর্দারজি।
  • de | ০৪ জানুয়ারি ২০১৬ ১৭:০৫324473
  • এই স্বাস্থ্যচাড্ডী কি বাঙালী নাকি?

    এমনিতে লেখাটা খুবই কমন সানি নিয়ে সেটা আমিও মানি টি - কিন্তু ব্যথাটা হোলো সানিটি বেশ জ্বলজ্বলিং - প ব তে তো আরোই জ্বলজ্বলিং ঃ)
  • Ekak | ০৪ জানুয়ারি ২০১৬ ১৬:৫৭324470
  • টি
    হ্যা সে বলতে পারো যে এটা একচুয়ালি খুব ট্রিভিয়াল লেভেলে খোঁচা খুঁচি। সেটা আমিও মানি। এখন ঘটনা কি .......আমাদের এই পচ্চিম্বঙ্গ -আবাপ -তার সংখ্যাগরিষ্ট পাঠক এরাও একটা বিশাল বিশাল পিছিয়ে থাকা হেজো জনগোষ্টি। মানে এমনকি আবাপ যদি ছেড়েও দাও ধরো একটা কম্যুনিটি তে দেকলে হুরুদ্দুম প্যাচাল লেগেচে। ফেমিনিসটি-মিসজিনি এইসব অস্সুল্লার মত বাতাসে উরচে ! ধপাদ্ধপ লিং পরচে ! ইদিকে, তুমি হয়ত তকন "আন ডুইং জেন্ডার " থেকে সবে মুক তুলে এট্টু স্যান্ড উইচে কামড় দিয়েচ। ন্যাচেরালি তোমার জায়গা থেকে এসব নাচানাচি দেকলে মনে হবে এ কি রে ভাই এসব লজিক এসব লিং তো সেই ষাটের দশকের পুরনো হ্যাজ সেই হ্যাক ব্যাপার :(( ইউ আর এবসলিউটলি রাইট মাই ফ্রেন্ড। কিন্তু ওই জনগোষ্টি ঐসব মেল-ফিমেল দ্বন্দ টাই এখনো পেরোয় নি ওদের ওসব গ্রিক টার্ম বিতরণ করে লাভ নাই। কিন্তু ওদিকে দেখো, আবাপ,আবাপ হয়েচে বাংলার কমন মাস এর নাড়ি ধরতে পারার জন্যে। যে কাকুটি মেয়েদের সির্কট খেতে দেকলেই মনে ভাবে "উচ্ছন্নে গ্যালো " কিন্তু বাইরে হাইজিন খোঁজে, যে ভাইঝি টি "ছেলেদের মত " শুনে শুনে হেজে গেচে তারা আবাপ -র সন্খায়্গুরু পাঠক। সেইকারণেই কলামটি কে সাকসেসফুল বলেচি। জাস্ট সার্ভস পারপাস।
  • T | ০৪ জানুয়ারি ২০১৬ ১৬:৫৭324471
  • এদিকে স্বাস্থ্যচাড্ডি কংফু মুভি ভালবাসে। সে আমিও বাসি। তাই অনিচ্ছাসত্ত্বেও ইপ ম্যান থ্রী দেখতে যাওয়া হ'ল। অনিচ্ছা, কারণ উটি ম্যান্দারিনে। ইংরেজী সাবটাইটেল আছে। কিন্তু সিনেমা দেখতে বসে ওই বারবার সাবটাইটেল দেখতে বিরক্তি লাগে। তাও দেখলুম। এবং এটি ইপম্যান সিরিজের সবচেয়ে খাজা মুভি। ফাইটিং সিন গুলো আহামরি কিছু নয়। ইপ ম্যানের জীবনের এই অংশটুকুতে অ্যামন কিছু নেই যা দিয়ে মুভি বানানো যায়। হ্যাঁ এখন পরিচালকেরা যদি বাস্তবের খাতিরে ডকু মার্কা কিছু বানাতে চান, চার খন্ডে শরত সমগ্রর মতো, তাহলে ঠিক আছে। কিন্তু এখনো অবধি দুনম্বরটাই সবচেয়ে ভালো লেগেছে। ইয়ং ব্রুস লির আবির্ভাব ঘটল মাত্র দু এক সিনে। সে ও যেন ক্যামন একটা।
  • T | ০৪ জানুয়ারি ২০১৬ ১৬:৫১324469
  • দে দি, কিছু আরবিট ছাড়া (ঃ)), বাকি সবাই ভয়েসের পক্ষে এবং সানির বিপক্ষে। মানে এক্ষেত্রে বিপক্ষে যাওয়ার কিছু নেইও।
  • T | ০৪ জানুয়ারি ২০১৬ ১৬:৪৫324468
  • "লেখিকা খুবই সুচতুর ভাবে প্যাসিভ স্মোকিং এর ব্যাপারটা এড়িয়ে গেছেন"। তাই বুঝি! :) আহা হা, চুক চুক। লেখিকার বুদ্ধি খুবই 'স্থুল' বলতে হবে।
  • de | ০৪ জানুয়ারি ২০১৬ ১৬:৪৪324467
  • দাদা আমি শুধু ভয়েসের পক্ষে আর সা নির বিপক্ষে বলতে চেয়েছিলাম - ঃ)

    সিগ্রেটের ধোঁয়া আমারো ভালো লাগে না- কিন্তু তাই বলে কেউ স্মোকিং রুমে খেলে তাকে দেখে ভুরু কোঁচকাই না!
    প্রাপ্তবয়্স্ক কারো কোন রকম অব্যেস ছাড়ানোই আমার দায়িত্বের মধ্যে পড়ে না!
  • T | ০৪ জানুয়ারি ২০১৬ ১৬:৪১324466
  • না, না, সে ব্যক্তিস্বাধীনতা তো থাকবেই। খারাপ কি ভালো অভ্যেস সে নিজেরা যে যা পারে বুঝবে। লেখিকার বক্তব্যে পুরো সমর্থন, নিজের যা ভালো লাগে তাই কর। কিন্তু আমার বক্তব্য ছিল, এই সানি বিষয়ক ব্যাপারস্যাপার কি আবাপর স্ট্যান্ডার্ডেও পুরোনো হয়ে যায় নি? মানে, ট্রিভিয়াল কিছুর উপর চাট্টি নিউজপ্রিন্ট খচ্চা হ'ল মনে হয়। লেখা থেকে যা পাওয়া গেছে সেটা হ'ল 'জানেন, আমি খাচ্ছিলুম, ও এসে অ্যামন বলল'। তো মশাই, সবাই অলরেডী জানে যে সমাজে প্রচুর সানি, এবং সেটি জিজিতে। অতএব হেডিং দেখেই 'ধেত্তেরি আবার সেই হ্যাঅ্যাক ব্যাপার' বলতে ইচ্ছে হয়।

    এখন একক বলতেই পারে উটি সিরিয়াস প্রবন্ধ নয়, তো আমি বলব কে লিখতে বারণ করেছে। এ অনেকটা অফিসের কলিগের সাথে কথোপকথন থেকে ঝরে পড়া বিবিধ সানি দিয়ে পাতা ভরানো।

    যাক গে।
  • Ekak | ০৪ জানুয়ারি ২০১৬ ১৬:৪০324465
  • লেখাটা তো সিগারেট প্রমোশন নিয়ে আদৌ নয়। একটা টিপিকাল অবস্থান আছে কিছু লোকের, তসলিমা র বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে উনি কত বাজে সাহিত্যিক সেটা বলা ; সিগারেট খাওয়া খারাপ এটা কুত্তা বিলাই তেও জানে, কিন্তু এটা সিগারেট ভার্সেস লেটুস পাতা আলোচনার লেখা না, যারা সদুপদেশের ছলে মেয়েরা ক্যানো সিগারেট খাবে এটা নাক ঘুরিয়ে বলার চেষ্টা করে তাদের কে উদ্দেশ্য করেই লেখা। এবং আবার ও বলে গেলুম বেশ সফল লেখা :)
  • sm | ০৪ জানুয়ারি ২০১৬ ১৬:৩৮324464
  • লেখিকা সুচতুর ভাবে প্যাসিভ স্মোকিং এর বিষয় টুকু এড়িয়ে গেছেন। তার চেয়ে স্রেট কাট লিখলেই তো হত; অন্যের ক্ষতি হয় হোক; মস্তির জন্য বেশ করি খাই।এটা মোটেও সনির বিরুদ্ধে গ্রহনযোগ্য লেখা নয়।
  • হুঁ | ০৪ জানুয়ারি ২০১৬ ১৬:২৮324463
  • স্বাস্থ্যের জন্য অনেক কিছুই ভালো নয়, রেড মীট, ফুচকা, আলুকাবলি, পেস্টিসাইডসমৃদ্ধ সবজি ... সেগুল জেনেও যখন লোকে খায় এবং প্রকাশ্যেই খায়, তখন মদের বোতল এবং সিগারেটের কাঠি যে কেন গুরুজনদের দেখলেই লুকিয়ে ফেলতে হয় - ভগাই জানে। টিপিকাল সানি আর কি।

    তবে সবকিছুর থেকে সিগারেটের গল্প আলাদা - এতে একটা প্যাসিভ স্মোকিং-এর গল্প থাকে, যে খাচ্ছে শুধু তারই ক্ষতি নয়, সামনে থাকা বাকিদেরও ক্ষতি করে এবং বেশি ক্ষতি করে সিগারেটের ধোঁয়া। সেই জিনিসটা বেশির ভাগ সিগারেটপায়ীরাই মনে রাখতে পারেন না বা ডেলিবারেটলি মনে রাখার চেষ্টা করেন না।

    বাকি ভয়েসটুকু থাক। লেখিকা সিগারেটের সমর্থনে লেখেন নি, সানি-র বিরুদ্ধে লিখেছেন, তাই লেখিকাকে ক।
  • sm | ০৪ জানুয়ারি ২০১৬ ১৬:১৮324462
  • এটা চলতে থাকলে কিছু মেয়ে জাস্ট এরকম পুরুষ দের ঝাঁট জ্বলানোর জন্যেই মুখের ওপর রিং ছাড়বে, এতে আশ্চর্য্য কী।
    --
    আমার মনে হয় মেয়েরা এককের মত এতটা স্থুল বুদ্ধি নয় যে লোক কে দেখাতে নিজের ক্ষতি করবে।
  • sm | ০৪ জানুয়ারি ২০১৬ ১৬:১৫324461
  • এই লেখাটা খুবই ভালো - কালকেই হীরকরাণীতে দেওয়ার কথা ভাবছিলাম - এসেমের জন্য -
    ---
    এস এম কি কাউকে হাত ধরে বারণ করেছে? ধুম পান একটি অতি বদ অব্যেস। এদিকে তাকিয়েই ধোওয়া ছাড়ুক আর ওদিক তাকিয়েই; খুবই ক্ষতিকর। নিজের জন্যেও আর দশজনের জন্যেও।
    বাড়িতে /গাড়িতে খেলে বাচ্চা, শ্বাস কষ্টের রোগীরা খুবই ক্ষতিগ্রস্ত হন। যদি জীবনে একজন ধুম পায়ীকেও অব্যেস ছাড়াতে পারেন, তো কাজের কাজ করবেন।
    আর বাকি রইলো লেখার গুণমান; এটি আদ্যন্ত রাবিশ লেখা।
  • Ekak | ০৪ জানুয়ারি ২০১৬ ১৬:১০324460
  • এডিকশন তো মদ ও। তো ধরুন কাল এসেইউসিআই বা রাষ্ট্রীয় সেবিকা সমিতি মিছিল বের করলো মেয়েদের বার ও লিকীয়র শপ এ মদ বিক্কিরি নিষিদ্ধ হোক - এসব পুরুষের দেখাদেখি সমকক্ষ হওয়ার চেষ্টা এইসব বলে। তো তার বিরুদ্ধে বলবেন না ? :) এখানে তো আদৌ ভালো-খারাপের প্রশ্ন নয়। প্রশ্ন হলো সদুপদেশ দেওয়ার ছলে একটা জেন্ডার এগনস্তিক বদভ্যেস কে জেন্ডার স্পেসিফিক নকলনবিশি বলে চালানোর। এটা চলতে থাকলে কিছু মেয়ে জাস্ট এরকম পুরুষ দের ঝাঁট জ্বলানোর জন্যেই মুখের ওপর রিং ছাড়বে, এতে আশ্চর্য্য কী।
  • de | ০৪ জানুয়ারি ২০১৬ ১৬:০১324459
  • সিগ্রেট না হয়ে মদ হলে কিন্তু একই কথা ওঠে না - মেয়েরা সিগ্রেট টানবে এইটা নিয়ে কিন্তু প্রচুর লোককে ভ্রু কপালে তুলতে দেখি -

    আমি সিগ্রেট্পায়ীদের ভয়েসের পক্ষে - স্বাস্থ্যের জন্য ভালো নয়, সে তো যাঁরা খান তাঁরাও জানেন -
  • aka | ০৪ জানুয়ারি ২০১৬ ১৫:৪৭324458
  • সিগ্রেট একটা অ্যাডিকশন, উন্নত পৃথিবী যেখানে সঙ্গত কারণে অ্যাডিকশন কমানোর কথা ভাবছে, সেদিকে এগোচ্ছে সেখানে বাঙ্গালি সিগ্রেট খাওয়ার সাথে নারী স্বাধীনতা ইকোয়েট করে প্রবন্ধ লেখার চেষ্টা করছে। হায় বাঙ্গালি কবে বড় হবে। আই মিন ছাড়তে অসুবিধা হচ্ছে সেটা বুঝি, কিন্তু প্রবন্ধ লেখার কি আছে বুঝিলাম না।
  • Ekak | ০৪ জানুয়ারি ২০১৬ ১৩:৫৯324457
  • আরে আবাপ র কাছে অত আশা ও করিনা। মেয়ে রা স্মোক করলেই কিছু পাবলিক এই "ছেলেদের মত " ইত্যাদি রিলেট করার চেষ্টা করে যেটা প্রচন্ড বিরক্তিকর। আমার চারপাশে মেয়ে স্মোকার দের ক্ষেত্রে সর্বদা এই জিনিস দেখছি, দেখেছি। এই কদিন আগে আইকিয়া অফিসের সামনে এক জুনিয়র ছোঁড়া মেয়েদের স্মোক করতে দেখে আমাকে বল্লো দেখো এরা লোক দেখাতে সিগারেট খায় খেয়াল করে দ্যাখো ধোয়া গেলে না। সেদিন কিছু বলিনি। পরদিন ইচ্ছে করে আমার সিগার অফার করেছি। কেশে মরেচে ব্যাটা। সালা পুটকে পারা বাচ্চা ছেলে মেয়েরা স্মোক করলে ক্যানো করে তার সামাজিক বিশ্লেষন মারাচ্ছে। ইটস টু টু মাচ এনোয়িং। এই কথা গুলো বলেচ্ছে বলেই ভাল্লেগছে কলাম টা। চিন্তাশীল প্রবন্ধ বলে তো এক্সপেক্ট করছি না। প্রবন্ধ হলে বরং ক্ষতিকর নেশা-বাজারের প্রসার -জেন্ডার প্রিসিদেনস এসব নিয়ে হ্যাজ থাকত। সেখানে, এন মাস চাকুরিরত মেয়েদের মধ্যে স্মোকিং হ্যাবিট বারা আসলে পাওয়ার প্লে র মার্কেতায়জেষণ এরকম থিওরি খাড়া করলেও মন দিয়ে পড়তুম। এই লেখা র মেজাজ টা আলাদা। এটা প্রবন্ধ না তো :)
  • T | ০৪ জানুয়ারি ২০১৬ ১৩:২৫324456
  • লেখাটা নির্মেদ! আমার তো প্রচুর মেদবহুল মনে হ'ল। বেসিক আর্গুমেন্টটা হচ্ছে ঐ "এমনি এমনি খাই ভাল্লাগে খাই তার সঙ্গে এত কিছু জোড়া ক্যানো"। এতে কোনো ফাঁক নেই। এবার এটার উপর খড় মাটি লেপে প্রবন্ধ দাঁড় করানো হয়েছে। এখন আর্গুমেন্টটার বিপরীতে কোনো লজিক্যাল কিছু তো দাঁড়ায় না। সুতরাং স্রেফ সমাজ কি বাজে বিচ্ছিরি ইত্যাদি ছাড়া আর কিছু বলার থাকেও না। এবং তাই হয়েছে।

    রবিবাসরীয়তে চিন্তার খোরাক পাওয়া যাবে অ্যামন কিছু লাস্ট কবে পড়েছি ভুলে গেছি। আইদার পথিক গুহর ঐসব, নয়তো চন্দ্রিলের ইন্দানীংকার ননসেন্স অথবা এই ব্যক্তিস্বাধীনতা অমুক তমুক ইত্যাদি, নয়তো কিছুই না পাওয়া গেলে অমুকে কিরম গান কত্তেন, নাচতেন, কবিতা নিয়ে ঝুমঝুমি খেলতেন এইসব আটভাট।
  • de | ০৪ জানুয়ারি ২০১৬ ১৩:২৪324455
  • লাফানোর মতো কি হয়েছে - এ তো সংকটময় সিচুয়েশন -
  • Abhyu | ০৪ জানুয়ারি ২০১৬ ১৩:১৭324454
  • ফেসবুকে চাড্ডিরা লাফাচ্ছে না?
  • blank | ০৪ জানুয়ারি ২০১৬ ১৩:০৯324453
  • এতক্ষন টিকে আছে মানে ওরা খুব ভাল মতন ভেতরের ছক জানে। ইনসাইডার ইনফো খুব ভাল ছিল নিস্চয়।
    চাড্ডি রাজাও চুপ। খুব ঘাপলা নিস্চয়।
  • quark | ০৪ জানুয়ারি ২০১৬ ১৩:০০324452
  • ঘাপটি মেরে আবার কি? গোলাগুলি তো চলছে শুনছি।
  • de | ০৪ জানুয়ারি ২০১৬ ১২:৪৮324451
  • পাঠানকোট এয়ারফোর্স বেস বিশাল - আমাদের এখানকার একজন আগে পোস্টেড ছিলেন - উনি বল্লেন - অতো বড় জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকলে বের করা খুব মুশকিল -
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত