এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • TB | ৩০ ডিসেম্বর ২০১৫ ২৩:২০324240
  • আচ্ছা, দুর্যোধনের পয়েন্ট অফ ভিউ থেকে কেউ কি মহাভারত লিখেছে? মানে, দুর্যোধনকে হিরো করে? রাবণের হিরোত্ব নিয়ে তো বোধায় অনেকানেক লেখা আছে। ।।
  • pi | ৩০ ডিসেম্বর ২০১৫ ২৩:০৬324239
  • হতে পারে। আবার সবার 'একরকম' মিলতে নাও পারে।

    এনিওয়ে। খারাপ কী। ভালোই তো। কিছু লোকজনের ভালো আড্ডাখানা খারাপ কেন হবে। যারা স্বচ্ছন্দ নয় আসেনা বা চলে যায়। সাইট অনেকরকম লোকজনের জন্য, এরকম থোড়াই হতে হবে।
  • Abhyu | ৩০ ডিসেম্বর ২০১৫ ২২:৫০324238
  • আচ্ছা তিমি, তোর আস্তানার ওয়েদার না মিডোয়েস্টের ওয়েদার কোনটা বেশি পচ্ছন্দ? (চ্ছ টা খেয়াল করিস, পছন্দের জোর বাড়ায়)
  • Tim | ৩০ ডিসেম্বর ২০১৫ ২২:৪৭324237
  • অনেক রকমের লোকজন তো এমনি ফেসবুকেই আছে, তার জন্য আবার গ্রুপের কি দরকার? গুরুতে তো একরকমের লোক খুঁজতেই আসি ;-)
  • pi | ৩০ ডিসেম্বর ২০১৫ ২০:৩৩324236
  • বোঝো ! এই যদি রেসিপি কি ঘরকন্না কি বেড়াতে যাবার সমিস্যের কথা কইতুম, কত্ত সমাধান চলে আসতো ! আর ইনকাম নিয়ে একটা প্রশ্নে নো উত্তর ! যাহোক, গ্রুপ থেকে উত্তর ভালোভাবে পেয়ে গেছি। তো যাই বলো বাপু, ফেবু গ্রুপকে যত্তই গালি দাওনা বাপু, অনেক ভালো, কাজের, সিরিয়াস আলোচনাও ওখানে হয়। অনেক রকমের লোকজন আসেন।
    কিম্বা ভাট হয়তো অনেক লোকজন পড়েনই না, সিরিয়াসলি নেনই না বা এখানে লিখতে উৎসাহ বোধ করেন না। তবে ইন জেনেরাল, সাইটের থেকে অনেক বেশি লোকে ওখানে লেখেন কেন, মাঝে মাঝে মনে হয়। হ্যাঁ, অনেক পোস্ট হয়তো সেরকম কিছু না, অনেক ভুলভালও। কিন্তু ভাল পোস্টও পড়ে, বেশ ভাল আলোচনা করেন কিছু লোকজন, তাঁরাও সাইটে লেখেন না কেন কে জানে। ঋদ্ধি টিদ্ধি, বর্ন ফ্রি, ওরাও সব দেখি ওখানেই লেখে, এদিকে ডুমুরের ফুল হয়ে গেছে।
  • Abhyu | ৩০ ডিসেম্বর ২০১৫ ২০:০৪324235
  • ওহে ব্রতিন্দা, তোমায় কল করেছিলাম, নিলে না। পারলে কল ব্যাক কোরো, তবে রাত দশটার আগে।
  • cb | ৩০ ডিসেম্বর ২০১৫ ১৯:০০324234
  • বাংলাকে ইয়োম্যান সার্ভিস দেওয়া এক ক্রিকেটার বীতশ্রদ্ধ হয়ে আজ রিটায়ার করে গেল - লক্ষ্মীরতন শুক্লা

    এবার শুরু থেকেই খুব গন্ডগোল হচ্ছিল, মনোজ আর এল আর এসের দুটো ফ্যাকশন হয়ে যাচ্ছিল। লক্ষ্মী চোট পেয়ে বসে যায় রন্জিতে, এদিকে বাংলা দারুণ খেলে কো ফাইনালে পৌঁছে যায়। কিন্তু বিজয় হাজারেতে ফার্স্ট রাউন্ড এলিমিনেশনের পর সৌরভ ওদের দুজনকে ডেকে খুব ঝাড় দেয়, যদিও মেনলি লক্ষ্মীর উপর দিয়েই যায়। মোটামুটি তার পরেই এই সিদ্ধান্ত। সকাল থেকেই শুনতে পাচ্ছিলাম এদিক ওদিক থেকে, যে ইট ইস গনা কাম। মোহনবাগান ক্লাবে বিকেলে সেটা অফিশিয়াল হয়ে গেল।

    একার হাতে বিজয় হাজারে দিয়েছিল বাংলাকে, ইয়োম্যান!!!!
  • kaushik | ৩০ ডিসেম্বর ২০১৫ ১৭:২৭324233
  • ওকে!
  • Kaju | ৩০ ডিসেম্বর ২০১৫ ১৭:১৫324232
  • কালু রায় কুমীরের জন্যে নয়, ওই নামে একটা সুদখোর মহাজন ছিল, তেজারতি কারবার করে পোচ্চুর টাকা কামিয়েছিল, তাই নিন্দুকেতে বলত 'টাকার কুমীর'। সে মরলে লোকে হাঁফ ছেড়ে বেঁচেছিল আর যেখান যেখানকার লোকের রক্ত চুষেছিল টাকা ধার দিয়ে তারা কালু রায় নামে মন্দির করেছিল যাতে দেখে স্বস্তি পায় যে ব্যাটা মরেচে।
  • b | ৩০ ডিসেম্বর ২০১৫ ১৭:০৬324231
  • কালু রয় এক পিস চুঁজড়োতেও আছে।
  • Ekak | ৩০ ডিসেম্বর ২০১৫ ১৭:০৫324230
  • নেথুন খড়ে ঘোড়ামামা পর্ছি খিনা ! :)
  • Kaju | ৩০ ডিসেম্বর ২০১৫ ১৭:০৪324229
  • একুবাউ-র হঠাৎ মহাপ্রাণ বর্ণের দিকে এত ঝোঁক পড়ল কেন? ক কে খ, গ কে ঘ, জ কে ঝ...পোস্ট পড়াই তো দুরূহ হয়ে যাচ্ছে।
  • kaushik | ৩০ ডিসেম্বর ২০১৫ ১৭:০২324228
  • দক্ষিণরায় বনবিবির কথা জানতাম। কালু রায়ের নাম এই প্রথম শুনলাম। (জটায়ুর মতন বলতে ইচ্ছে করছে - সত্যি, আমরা কত কম জানি)।

    প্রসঙ্গত মনে পরলো -Hungry Tide-এ বনবিবির পাঁচালিটার ইংরাজি অনুবাদটার কথা - পুরো ছন্দ মিলিয়ে।বেশ লেগেছিলো!
  • Ekak | ৩০ ডিসেম্বর ২০১৫ ১৭:০১324227
  • ঈশবর শর্মন বেবু বেদবা বে কল্লে হেই দেখ্যে বেঙ্গালি কুমারী মে দের বহোত নাখোশ হোলু। তো তেনারা নাপ দে দে মার্হাত্তা খালে ভেসে পল্লে আর উতলে গে হেই নামখানাই। থেই তো ক্রক্স কে বেন্গ্লায় কুমীর বোলে ! খাল খেটে হেলো খিনা।
  • Ekak | ৩০ ডিসেম্বর ২০১৫ ১৬:৫৭324226
  • হৈসব হেলাখায় খোন খালে বাঘ -খুমীর সেলো না। ওগুলা সার্খাসের বাঘ। সেই ঝে প্রিয়নাথ বাবু উনেস্সো সালের ঘোরার দিকে বেং ঘোলি সর্খাস কল্লে, তখুন ওর জাগুলের বাড়িতে এগবার ঢাকাইতি হোই। প্রিয়নাথ এর পুষা বেঘ গুলান বেইরে পাইলে ঝায়। হেই হতে দক্কিনে বেঘের ফ্রোকপ। হার খুমীর গুলু তো মার্হাত্তা ডিচ খাটার বখত এলু। সেধিনের কোথা সব।
  • পুপে | ৩০ ডিসেম্বর ২০১৫ ১৬:৪৪324225
  • আমাকে কিসব নামে ডাকছে! ঃ(

    রিশড়ায় একটা কালুরায় দক্ষিন্রায়ের মন্দির আছে। এখোনো পুজো হয়। কালুরায় কুমিরদের দেবতা আর দক্ষিনরায় বাঘেদের। মূলতঃ এরা আঞ্চলিক দেবদেবী সব, সুন্দরবনের দিকে নাকি বিখ্যাত। এইদিকে মন্দির থাকার মানে বোধহয় এখানেও একসময় খুবি বাঘ কুমীরের উৎপাত ছিল।

    আর সর্ষেবাটার টইতে একটা কোচ্চেন করেছিলুম। এখানেই নাহয় জিগিয়ে নিই। বিয়েবাড়ির মত মাছের কালিয়ায় এক্সট্রা কি মশ্লাপাতি দিতে হয়? গরম মশ্লা, দই, পেয়াজ, রসুন, আদা ইত্যাদি ছাড়া? ফোড়নে পাঁচফোড়ন দিলে কি আদৌ ভালো হবে?
  • Ekak | ৩০ ডিসেম্বর ২০১৫ ১৬:৩৮324223
  • ভাং কুলপি।
  • d | ৩০ ডিসেম্বর ২০১৫ ১৬:৩৮324224
  • অ্যাল! 'পুপে' হবে।
  • d | ৩০ ডিসেম্বর ২০১৫ ১৬:৩৭324222
  • পুপ,
    বাঘ কুমীর সম্পর্কে ঠিক কিছু জানি না, তবে দক্ষিণবঙ্গের অনেকটা অংশই এককালে সুন্দরবনের পর্ত ছিল। কিন্তু সে 'এককালে' মনে বহু বহুউকাল আগে। এই ১৭৬৯ এরকম কিছু ছিল কিন আমি নিশ্চিত নই। তবে খোঁজ জারি হ্যায়। ;-)

    এই শকুন্তলা কালী মন্দিরেও আগে নাকি নিয়মিত নরবলি হত, ডাকাতে কালী ছিল। তো সেকালের নরবলি নিয়েও বইপত্তর খুঁজছি বহুদিন। পেলেই পড়ে ফেলব।
  • Ekak | ৩০ ডিসেম্বর ২০১৫ ১৫:২৩324220
  • ঋভুর কি হলো আবার ! এই সময়টা হক্কলে ঠান্ডা আর এলাজ্জি তে ভোগে দেখেছি লুরু তে।
  • kumu | ৩০ ডিসেম্বর ২০১৫ ১৫:১৪324219
  • ব্যাং ঋভু খুব চটপট ভাল হয়ে উঠুক।বাচ্চাদের অসুখ করলে মায়েদের ওপর যা যায়!!
  • de | ৩০ ডিসেম্বর ২০১৫ ১৫:০৮324218
  • ফ্লিপকার্টে ব্যাগের দারুণ সেল দিচ্ছে - আমি একটা মাল্টিপারপাস বড় ব্যাকপ্যাক কিনলাম - ৮৬% ছাড় দিলো -
  • পুপে | ৩০ ডিসেম্বর ২০১৫ ১৪:৫৬324217
  • দ-দি, বাগখালের কাছে দক্ষিন রায়ের মন্দির আছে না? আমি ছোটবেলায় শুনেছিলাম আগে ওখানে নাকি বাঘ কুমীরও আসত। ঐ মজা খালে নাকি প্রচুর জল ছিল একসময়।
  • pi | ৩০ ডিসেম্বর ২০১৫ ১৪:১৩324216
  • এক্সপেন্ডিচার না কিন্তু, আমি শুধু ইনকাম বলতে কী কী আসবে, জানতে চাইছি।
  • pi | ৩০ ডিসেম্বর ২০১৫ ১৩:৩১324215
  • বিদা, বা ইকনমিক্সের কেউ ( বা অন্য কেউ হলেও হবে) একটা জিনিস একটু বলেন।
    কারুর একটা ফিক্সড বার্ষিক আয় আছে। তার সাথে কিছু অল্প জমি আছে, ধান কি সব্জি। অল্প কিছু মুরগী, ছাগল আছে। যার কিছুই তিনি বিক্রি করেন না। কিন্তু সেটা নিজেদের খাওয়ার জন্য ব্যবহৃত হয়। হয়তো পরিবারের খাওয়ার খরচ অনেকটাই এভাবে উঠে এল। সেক্ষেত্রে, তাঁর ইনকাম, বা পরিবারে পার ক্যাপিটা ইন্কামের ক্যালকুলেশনের সময় এটা কি কোনোভাবে ঢোকানো দরকার ? বা, সোশিও ইকনমিক ইন্ডিকেটরে সেটা কীভাবে আসবে ? যদি, কোনোভাবে না আসে, তাহলে ইনকাম অনেক কম মনে হবে, মানে খাওয়া দাওয়া সাস্টেইন করার পক্ষে। আবার এই ফসল বা ডিম, দুধ খাওয়ার বদলে বিক্রি করলে কত টাকা পেতেন, সেটা হিসেব ক'রে ইন্কামে যোগ করলেও তো পুরো ঠিক হবেনা। কারণ ব্রেক আপ ডিটেইল্স জানা না থাকলে ঐ ইন্কামে খাওয়া দাওয়ার পিছনে যা খরচ হবে মনে হবে, তার থেকে আসলেতে আলাদা হবে। বেচলে যা পেতেন, আর কিনতে যা খরচ হয়, তা কি এক ?

    মানে ধরা যাক, কারুর চাকরি থেকে আয় বছরে ২০০০০ টাকা। সম সংখ্যক সদস্যের পরিবারের আরেকজনের রেগার রোজগার ১৫০০০। কিন্তু নিজের জমিতে ৫০০০ টাকার ধান ( মানে, বিক্রি করলে ৫০০০ টাকা পেতেন) হয়, সেটা নিজেরাই খান। এবার তাঁর আয় ১৫০০০ ধরব, না ২০০০০ ? ১৫০০০ ধরলে চাকরি করা ২০০০০ এর থেকে রেগা ও ধানজমিওয়ালার অবস্থা খারাপ মনে হবে, যা হয়তো নয়।
    আবার ২০০০০ ধরলেও তুলনাটা ঠিক হবেনা। এই ধান কিনতে তাঁর হয়তো খরচ অনেক বেশি হত।
    তাহলে এই পরিমাণ ধান কিনতে কত খরচ হত, সেটাকে হিসেব ক'রে ইনকামে ঢোকাতে হবে ?
    ওদিকে আবার ধানচাষের জন্য খরচও আছে। সেটাই বা হিসেবে কোথায় ঢুকবে ?

    পভার্টি ক্যালকুলেশনে এইসব সিচুয়েশনে কীভাবে কী ধরা হয় ?

    এর নিশ্চয় কোন সহজ সমাধান আছে। বা কিছু একটা সহজ জিনিস বোকার মতন মিস করছি। যদি কেউ জানান .. আগাম ধন্যবাদ।
  • T | ৩০ ডিসেম্বর ২০১৫ ১৩:০২324214
  • আচ্ছা। বলে রাখব।
  • d | ৩০ ডিসেম্বর ২০১৫ ১২:৫৭324213
  • আচ্ছা তাহলে জিগ্যেস করতে বলিস তো দ্বিতীয় তৃতীয় খন্ড বেরিয়েছে কিন? হয়ত বেরিয়েছে কিন্তু রুবানে ওঠে নি এখনও তাও হতে পরে।
  • T | ৩০ ডিসেম্বর ২০১৫ ১২:৫৩324212
  • চমতকার। ধন্যবাদ। বাড়িতে বলে দিচ্ছি। কিনে রাখবে।
  • d | ৩০ ডিসেম্বর ২০১৫ ১২:৫১324211
  • বই ঃ হুগলী জেলার গঙ্গার ঘাট (প্রথম খন্ড)
    লেখক ঃ- কৌশিক পাল চৌধুরী
    প্রকাশকঃ- সৃষ্টি
    প্রাপ্তিস্থানঃ
    ১) পুস্তক বিপণী (২৭ বেনিয়াটোলা লেন)
    ২) দে'জ পাবলিশিং (১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট)
    মূল্যঃ- ২৪০ টাকা

    আমি রুবান্দোকান থেকে কিনলাম, তবে সে তো সিংহপুরে যায় না এখনও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত