এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:৪০324179
  • আজ ফিরব তো। তাই ধাবায় থামলে আরও দেরী হয়ে যাবে। বলল পাঁচ ঘন্টা লেগে যাবে। যদিও এখন ১০০ কিমি এসে গেছি ২ ঘন্টায়। আরও ৭২ কিমি আছে।
  • d | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:৪০324180
  • আমিও অবশ্য ২০০৯ এ গেছিলাম কাশিদ, আলিবাগ, গণপতি পুলে। এতদিনে কেমন কি হয়েছে কে জানে! আর এখন তো উইন্টার ভ্যাকেশান।
  • sinfaut | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:৩৮324177
  • ওক্কে তাহলে কাশিদেই যাই।
  • d | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:৩৮324178
  • আরে তোমরা মাঝে মাঝে ধাবাগুলোতে ব্রেক নিচ্ছ না? কি কান্ড!

    কাশিদে সূর্যাস্ত বড় সুন্দর! পারলে ওটা মিস কোরো না।
  • pi | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:৩৭324176
  • দু ঘণ্টা থাকলেও ভাল লাগবে। আমরা অবশ্য বিকেল সন্ধের দিকে ছিলাম, খুব সুন্দর ছিল। এখন আলিবাগের মত ঘিঞ্জি হয়েছে কিনা জানিনা অবশ্য।
  • sinfaut | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:৩৫324175
  • পাই, আমিও সেটা ভাবছি। কিন্তু যদি মাত্র ২ ঘন্টা থাকতে পারি তাই ভাবচি। আর দরিয়া ১ ঘন্টা পরেই আর ভালো লাগছে না গাড়ি থেকে নামব এইসব বলছে।
  • d | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:৩২324174
  • কশিদ কাশিদ একবাক্যে।
    আলিবাগে ভীষণ ঘুচিমুচি।
  • pi | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:২৬324173
  • আমার কাশিদ অনেক বেশি সুন্দর লেগেছিল।
  • sinfaut | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:২৩324171
  • দমদি, আলিবাগ আর কাশিদ এর মধ্যে কোন বীচটা ভালো? আমরা বেরিয়েছি ৮।৩০ এ তাই ভাবছি পৌছোতে দেরী হয়ে যাবে কিনা।
  • sinfaut | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:২৩324172
  • দমদি, আলিবাগ আর কাশিদ এর মধ্যে কোন বীচটা ভালো? আমরা বেরিয়েছি ৮।৩০ এ তাই ভাবছি পৌছোতে দেরী হয়ে যাবে কিনা।
  • d | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:১৯324168
  • এবাবা! কি আর বলব! 'ব্যাঙাচিকে নিয়ে সাবধানে থেকো।
  • sinfaut | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:১৯324169
  • ব্রাহ্মণ পাড়া, দলিত পাড়া বা মুসলিম পাড়া। সবই পাড়া অতএব সবাই এক। হাসি পায়।
    লাস্ট ৯ বছরে তিনটি আলাদা শহরে শোভনের বাড়ি ভাড়া করা একটা বিভীষিকা। অন্তত ১০টা বাড়ি দেখবেই শোভন একটা বাড়ি পেতে এমনটা ধরেই নেওয়া হয়।
    যারা কেউ শোনেনি বা দেখেনি তাদের কে মজার জন্য একদিনের একটা স্টাডি করতে বলব। নিজের নাম শোহরাব আলি বা ঐ জাতীয় কিছু বলে জাস্ট একদিনের জন্য বাড়ি খুঁজতে বেরোন। তারপর লোকালিটি অনুযায়ী বাড়ি পাওয়ার সম্ভাবনা বা সম্ভাব্য প্রশ্নমাল নিয়ে প্রোঅ্যাকটিভ অ্যাপ বানানো তো একটা ভায়াবল বিজনেস মডেল হতেই পারে।
  • | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:১৮324167
  • ব্যাং, আজ আনন্দবাজারে ডিমের খবরটা দেখেই তোমার কথা মনে পড়েছিলো, ভেবেছিলাম, হয়তো কোলকাতায়।
    ছেলের কি হয়েছে? সাবধানে থেকো।
  • b | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:১৫324166
  • ইসস।
  • Byaang | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:১৩324165
  • দমু, লিখতে তো ইচ্ছেই হয়। লিখবও। মাঝে বেশ অসুস্থ ছিলাম, আপাতত অসুস্থ ব্যাঙাচিকে নিয়ে এই সবে কোলকাতায় এসে পৌঁছেছি। সেই যে মেজোপিসেমশাইয়ের গল্প লিখেছিলাম, ঘুমের মধ্যে হঠাৎ চলে গেছেন। পিসি পাশে শুয়েও টের পায় নি। গরম চা দেওয়া সত্বেও তা কেন ঠান্ডা করা হল এই নিয়ে ঝগড়া করতে গিয়ে নাড়া দিয়ে দেখে শরীর ঠান্ডা হয়ে আছে। এখন সেখানে যাব।
  • T | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:১২324164
  • ইয়ং স্বর্গবাসীরা যথা সদা এট অল. আরো ভালো বলতে পারবে।
  • san | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:০৮324162
  • আমি ধরুন ২০০৬-২০০৯ এরকম দেখেছি।
  • T | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:০৮324163
  • ডিডিদা, এটা নতুন ব্যাপার নয়। আমি প্রায় ন বছরের স্প্যানে এটা দেখেছি। শুরুতে, সেসব বছর গুলোতে, যখন হোস্টেল পাওয়া যাচ্ছিল না, বাইরে থাকছিলাম তখন। তারপর, মাঝখানের সময়টায়, যখন বিয়ের পর যখন বাইরে রুম খুঁজছিলাম, তখন। এবং শেষে, যখন ভাই এল চাকরি সূত্রে। ওর থাকার জন্য যখন বাড়ি ঘর খোঁজা হচ্ছিল। মনে হয় এটা রিসেন্ট ট্রেন্ড নয়। ব্যাঙ্গালোর শহরটাতো লাস পনেরো বিশ বছরেই যা গড়ে উঠেছে।
  • Byaang | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:০৬324161
  • তবে এই অঞ্চলভিত্তিক মুসলিম পপুলেশন কোলকাতা তেও আছে। আমার যেসব বন্ধু লোরেটো শেয়ালদা, লোরেটো এন্টালিতে পড়ত অথবা সাখাওয়াত মেমোরিয়ালে তাদের অনেক মুসলিম বন্ধু ছিল। বিভীষণের স্কুল ছিল ডন বস্কো পার্ক সার্কাস, পার্ক সার্কাসে স্কুল হওয়ায় অনেক মুসলিম ছেলে পড়ত।
  • san | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:০৫324159
  • লুরুতে বাড়ি খোঁজার সময় আমাদেরো বহু ব্রোকার বলেছে - মুসলিম না তো ? একবার একটা ব্রোকার আপিসে এক বয়স্ক অভিজাত দেখতে কাপল কে দেখলাম বসে থাকতে, ব্রোকার বেরিয়ে এসে বলল ওনারা মুসলিম বলে বাড়ি পেতে খুব অসুবিধে হচ্ছে।
  • dd | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:০৫324160
  • আর লুরুর বেশীর ভাগ পাড়াই তো সেই আইটি বুমের পর (ইন্ক্লুডিং আমি যেথায় থাকি)। রাতা রাতি ১৯-২০ তলা বাড়ী গজাচ্ছে - প্রায় হাজার খানেক ফ্ল্যাটের গেটেড কমুনিটি)। বিল্ডারদের মধ্যে মুসলিম ও প্রচুর। বাসিন্দারা বেশীর ভাগই বাইরের স্টেটের লোক। সব ধর্মই থাকে। এবং সব প্রদেশ।

    আর ইন্ডিভিজুয়ালের মধ্যে প্রেজুডিস - সে আর থামাবে কে?
  • | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:০১324158
  • এইযো ব্যাঙ তোমার না অনেক কিছু লেখার কথা ছিল? কামেশ বাবুর শনি সাক্ষাতের গল্প, বুনো মোষ তাড়ানোর গল্প .....
  • dd | ৩০ ডিসেম্বর ২০১৫ ১০:০০324157
  • মুসলিম পাড়া আছে - শিবাজী নগর, মস্ক রোড - কয়েকটা যায়গায়। সেরকম তামিল ব্রাহ্মণ পাড়াও আছে বা মালয়ালী পট্টি। মারোয়ারী পাড়াও রয়েছে।

    আমি তো লুরুতে এই নিয়ে চারটে পাড়া - চারটে বাড়ীতে থাকলাম। কলকাতার তুলনায় এখানকার স্কুল কালেজ পাড়া আপিস অনেক বেশী ইন্টেগ্রেটেড। মুসলিম খ্রীষ্টান লোক প্রচুর। মধ্যবিত্ত মুসলিম খ্রীষ্টান প্রচুর। ডাক্তার ইন্জিনীয়ার উকিল - এরকম প্রফেশনালও প্রচুর।

    তবে T'র অভিজ্ঞতা আমার আদৌ হয় নি। আমার চেনা জানার মধ্যেও নয়। জানি না, এই "মুসলিম ভীতি"টা নতুন ব্যাপার কি না?
  • Byaang | ৩০ ডিসেম্বর ২০১৫ ০৯:৫৯324156
  • ডিডিদার এই অভিজ্ঞতা আমারও। ছেলের প্রিয় বন্ধু এবং আরো অনেক বন্ধু মুসলিম। কিন্তু লুরুতে এই অভিজ্ঞতা একদমই অঞ্চলভিত্তিক এবং স্কুলভিত্তিক। যেহেতু রিচমন্ড টাউন, শান্তিনগর, উইলসন গার্ডেন এইসব জায়গায় মুসলিম পপুলেশন বেশি, তাই আশপাশের স্কুলগুলোতেও। কিন্তু শহরের মাঝমধ্যিখান ছেড়ে অন্যদিকের স্কুলগুলোতে কিন্তু মুসলিম ছাত্রর সংখ্যা খুব কম। এনপিএস, কুমারনস, পিএসবিবি (পদ্মশ্রী শেষাদ্রি) ইত্যাদি স্কুলে একদম অন্য ছবি।

    আবার টি য়ের অভিজ্ঞতাও আছে। ড্রাইভারের কাজ খুঁজতে এসে আমার সিঁথি, পাতা কেটে আঁচড়ানো চুল, গলা এবং হাতের দিকে তাকিয়ে প্রথম প্রশ্ন "আপনারা মুসলিম?"

    "না আমরা মুসলিম নই। তবে আমাদের অনেক বন্ধুবান্ধব মুসলিম আর ড্রাইভার মুসলিম হলে কোনো অসুবিধাও নেই"

    "আপনাদের অসুবিধা না থাকতেই পারে, কিন্তু মুসলিমদের গাড়ি চালাতে আমার অসুবিধা আছে।"

    এই অভিজ্ঞতাও আছে।
  • T | ৩০ ডিসেম্বর ২০১৫ ০৯:৪৭324155
  • এবং লুরুতে মুসলিম ঘেটো বা পকেট টাইপ রয়েছে। তুতো ভাইয়েরা এসেছে চাকরি সূত্রে। বাড়ি খোঁজার সময় ব্রোকাররা বলছে মুসলিম এরিয়াতে নেবেন, ওখানে ভাড়া কম।
  • T | ৩০ ডিসেম্বর ২০১৫ ০৯:৪৪324154
  • ডিডিদার একদম উলটো অভিজ্ঞতা আমার। লুরুতে, ক্যাম্পাসের বাইরে ঘর খোঁজার সময় প্রতিবার বাড়ির মালিক জিগিয়েছে, মুসলিম নয় তো। মুসলিম হলে ঘর দেবো না। মুসলিম ছাঁকনির পর রয়েছে ভেজিটেরিয়ান ছাঁকনি। ভেজু ব্যাপারটা অবশ্য অতটা নয়।
  • | ৩০ ডিসেম্বর ২০১৫ ০৯:৪১324153
  • সে ধরেন কলকাতায় থাকাকালীন আমি একটাও ঈদের নেমন্তন্ন পাই না, আর এদিকে পুণেতে একখান একেবারে বাঁধা, লুরুতে ছিলাম সময় তো একসাথে তিনখান।
  • dd | ৩০ ডিসেম্বর ২০১৫ ০৯:৩৯324152
  • এই কথা আমি বারংবার লিখেছি। কিন্তু আমার কথা কেউ শোনে?

    এই দেখুন কলকাতা শহরে এসে কালেজে পড়লাম,তার পরে ইউনিভার্সিটিতে। চাকরী করলাম দুটো বড়ো কোম্পানীতে। মেরে কেটে জনা দুয়েক মুসলমান সহকর্মী ছিলো, সহপাঠী একজনও নয়।
    চারটে বাড়ীতে ছিলাম - তার মধ্যে দুটি ফ্ল্যাট বাড়ী। একজনও মুসলিম প্রতিবেশী ছিলো না।

    কিন্তু লুরুতে এসেই ফটাফট মুসলিম প্রতিবেশী। মে'দের স্কুল কলেজে প্রচুর মুসলিম বন্ধু। এইসব।
  • | ৩০ ডিসেম্বর ২০১৫ ০৯:২৮324151
  • এখানেও দিয়ে রাখি।

    "ভিতর আর বাহিরের এই দ্বিচারিতা নিয়েই আমাদের ‘ধর্মনিরপেক্ষতা’। এই ভাগটা ভাঙার চেষ্টা না করে, বামপন্থীরাও তারই শিকার হয়েছেন। ব্যক্তিগত ধর্মাচরণকে মান্যতা দিতে গিয়ে ধর্মের প্রাতিষ্ঠানিক রূপকে পুজো করেছেন। ব্যক্তিগত আর প্রাতিষ্ঠানিক গুলিয়ে গেছে, আর পাঁচটা রাজনৈতিক দলের সঙ্গে কোনও ফারাক থাকেনি। সামাজিক ‘ভিতর-বাহির’-এর ভেদরেখাটি নির্মূল করা খুব কঠিন কাজ, সন্দেহ নেই। কিন্তু সেই কারণেই তো কাজটায় জোর দেওয়া দরকার ছিল। তাঁরা কাজটিতে হাতই দেননি। দেননি বলেই যেটুকু রাষ্ট্রক্ষমতা তাঁরা পেয়েছিলেন, সেটুকুকেও এই বিভাজন দূর করার কাজে লাগাননি, বরং বিভাজনটাই অস্বীকার করে গিয়েছেন, ভাবের ঘরে চুরি করেছেন। যেন সত্যি-সত্যি রাষ্ট্রীয় আর সামাজিক ভাবে কোনও ধর্ম-ভাগ নেই। আর তাই কলকাতার মতো ‘কসমোপলিটান’ শহরেও মুসলমানরা আলাদা এলাকায় থাকেন। নতুন তৈরি হওয়া সল্টলেকে জমি বণ্টনে সংখ্যালঘু মানুষের সংখ্যা শতাংশের হিসেবেও আসে না। একটা জলজ্যান্ত সামাজিক সত্য থেকে কতখানি চোখ সরিয়ে থাকলে এটা সম্ভব হয়, ভাবলে শিউরে উঠতে হয়। অনুদান নয়, ভাতা নয়, নিজেদের অধিকারে এই রাষ্ট্রের, এই সমাজের সংখ্যালঘু মানুষ কিছু দাবি করতে পারেন, বামপন্থীরা নিজেরা যখন নীতি প্রণয়নের দায়িত্বে ছিলেন, সে কথা মানতেন কি?"

    http://www.anandabazar.com/editorial/bolan-ganguly-wrote-on-communist-party-of-india-1.273222
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত