এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৬৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • skm | ৩০ এপ্রিল ২০১৭ ২১:০৪712561
  • It was difficult to score in open book exam at IIT,K
  • dc | ৩০ এপ্রিল ২০১৭ ২১:১৯712562
  • Thirty-five years in power rusted the edge of Left politics.

    এটা পড়ে ভাল্লাগলো। সেই কোন কলেজবেলা থেকে তর্ক করে এসেছি যে দুই বা বেশী হলে তিন টার্মের পর বামফ্রন্টকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া দরকার ছিল।
  • কল্লোল | ০১ মে ২০১৭ ০৬:৩৯712563
  • ক্ষমতায় থাকার অনেক অসুখের একটি - http://www.epaper.eisamay.com/Details.aspx?id=31460&boxid=151538448
    যে দলটিতে (ক্ষমতা থেকে সরে
    যাবার পরও) ৩০% "নিস্ক্রিয় ও মতলববজ" সদস্য থাকে, ক্ষমতায় থাকাকালীন তবে কতো ছিলো? তারা অবশ্য তখন মোটেও নিস্ক্রিয় ছিলো না। এরাই ডুবিয়েছে দলটাকে। ইয়েচুরিরও তাই মত দেখা যাচ্ছে। সালকিয়া প্লেনামের গণপর্টি করার সিদ্ধন্তই কাল হলো।
  • PT | ০১ মে ২০১৭ ০৭:৫৬712564
  • একদিকে সুমনবাদী হয়ে তিনোদের সঙ্গে ঘর করা আর অন্যদিকে সিপিএমের প্রতি এই যে বিরহ, একি এইবয়সে কল্লোলদার পক্ষে স্বাস্থ্যকর?
  • T | ০১ মে ২০১৭ ০৮:১৯712565
  • কল্লোলদা ও পিটিদার পারস্পরিক রসায়ন :)



    ঠ্যাং টানলুম, আশা করি কিছু মনে করবেন না।
  • amit | ০১ মে ২০১৭ ০৮:২২712566
  • আসলে দলে বেশি " নিষ্ক্রিয় ও মতলববাজ" ভেজাল না থাকলেই ভালো। ভেজাল থাকলেই দর কমে যায়, তার থেকে ১০০-% মতলববাজ দের নিয়ে তৈরি দল ভালো, একদম খাঁটি জিনিস। 2011 থেকে একদম খাঁটি জিনিস পাওয়া যাচ্ছে।
  • T | ০১ মে ২০১৭ ০৮:২৬712567
  • দুহাজার এগারো কি মশাই, তার অনেক আগে থেকেই পাওয়া যায়।
  • amit | ০১ মে ২০১৭ ০৮:৩১712568
  • তা হবে হয়তো, আপনেরা বয়স্য মানুষ, কত কি জানেন।
  • T | ০১ মে ২০১৭ ০৮:৩৪712569
  • ও মা, না জানার কি আছে, বিরানব্বই সালের প্রজেক্টটার কথা কাগজে পড়েননি! টিভিতে দেখেননি। কী আশ্চর্য!
  • amit | ০১ মে ২০১৭ ০৮:৪৩712571
  • ও আচ্ছা, ৯২ তে যেটা হবার পরে দিদি বাজপেয়ী কে মালপো খাওয়ালেন ? আর রেল মন্ত্রক বাগালেন ? কি আর বলবো বলেন, তখন বাড়িতে টিভি ছিল না। গরিব মানুষ হলে যা হয়। এই আপনাদের খবরের ভরসায় থাকা।
  • T | ০১ মে ২০১৭ ০৮:৪৬712572
  • এই তো মালপো অবধি জানেন। সেই কথাই তো বলছি মশায়, উদাহরণ কব্বে থেকে রয়েচে, শুদু দুহাজার এগারো ক্যানো। কিচ্ছু বিরোধ নেই দেখুন।
  • amit | ০১ মে ২০১৭ ০৮:৪৯712573
  • এই আপনেরা এই গুরুর পাতায় সব বলেন টলেন বলেই আমরাও একটু আধটু জানতে পারি আর কি। নাহলে আপনাদের দিদি কাকে কি খাওয়ালেন তার খবর আমরা আর কোথা থেকে পাবো।
  • | ০১ মে ২০১৭ ০৮:৫৫712574
  • বয়স্য শব্দের মানে বিশ্বাসভাজন বন্ধু, সখা ইত্যাদি।

    কে কার বয়স্য?
  • T | ০১ মে ২০১৭ ০৮:৫৬712575
  • না না অমন বলবেন না, আমরা শাইনিং দের কাছ থেকেই সত্যবচন শুনে কৃতার্থ হই কিনা। জ্ঞানী মানুষের বিনয় অনিবার্য। ঠিক চিনেছি।
  • PT | ০১ মে ২০১৭ ০৯:১৫712576
  • একটু ভ্রম সংশোধন করে দিই! ২০১১ থেকে আমরা " নিষ্ক্রিয় ও মতলববাজ" নয়, পুরোমাত্রায় "সষ্ক্রিয় ও মতলববাজ"-দের দেখছি। আগের তুলনায় এ অন্য ফর্মূলা!!
  • dc | ০১ মে ২০১৭ ১০:৪৭712577
  • এই টইটায় এলেই আমার খালি মালপো খেতে ইচ্ছে করে। ওদিকে ডায়বেটিস বাঁধিয়ে বসে আছি :x
  • PT | ০১ মে ২০১৭ ১৩:৩৯712578
  • এ লিচ্চয় এক নতুন ধরনের উন্নয়নঃ
    "গোসাবা ব্লকের ৪৬টি মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্কুলের মধ্যে মাত্র ৬টিতে প্রধান শিক্ষক আছেন (‘সুন্দরবন’, সম্পাদক সমীপেষু, ১৬-৪)। রাজ্যের সর্বত্রই চিত্রটা প্রায় একই রকম। ২০১২-র পর স্কুল সার্ভিস কমিশন, প্রধান শিক্ষক নিয়োগের জন্য কোনও পরীক্ষা নেয়নি। সেই সময় ফাঁকা হওয়া স্থান পূরণ হয়নি। অথচ ওই পদে নিয়োগের পরীক্ষা বন্ধ থাকার কারণ অজ্ঞাত।"
    http://www.anandabazar.com/editorial/letters-to-the-editor-1.605765?ref=editorial-new-stry#
  • কল্লোল | ০১ মে ২০১৭ ১৫:৫৫712579
  • টি। এটা মচৎকার হয়েছে।
    পিটি। এইসব ঝোলে-ঝালে-অম্বলে সাইস্থ্য ভালোই থাকে।
  • pi | ০১ মে ২০১৭ ২২:১২712580
  • ফেবুতে পোস্টটা দেখলাম। কেউ গেছিলেন নাকি ?
    '
    'আজ মে দিবস, চারিদিকে নিশ্চয়ই আজকে অনেকরকম অনুষ্ঠান দেখেছেন, যা প্রতি বছরই দেখেন। মিছিল, সভা, গান, পতাকা উত্তোলন, গেট মিটিং, হাট সভা, ইত্যাদি।
    আজকে তাহলে একটু অন্যরকমের ছবি দেখাই আপনাদের।
    ব্যাঙালোর। উইপ্রো, এক্সেঞ্চার, আইবিএম, টিসিএসের এবং অন্যান্য বহু তথ্যপ্রযুক্তি সংস্থার শ্রমিকরা আজকে মে দিবস পালন করতে রাস্তায় হাটলেন। হাতে লাল পতাকা। কন্ঠে দৃপ্ত স্লোগান।
    ১৯১৭ এর ভূতকে এত সহজে ঝেড়ে ফেলবে ভেবেছিলে? ঃ)
    (শ্রেনী)শিক্ষা আনে (শ্রেনী)চেতনা।।'
  • cm | ০১ মে ২০১৭ ২২:৩৮712582
  • আলতো ঠোঁটে খইনি চেপে, প্যাডেল ঘোরায় রিক্সা-তে।।।
    হারিয়ে যাওয়া শপথগুলো, যাচ্ছেনা তার ঠিক সাথে!
    এর পরে ওর সময় যাবে, চুল্লু ঠেকের বিশ্রামে,
    শপথ হয়ে ফিরে আসুক, রিক্সাওয়ালার পয়লা মে!

    ছোট্ট উঠোন পার হতো না, অন্ধকারের ভয় পেয়ে,
    ময়দান আর গলির রাতে এখন দাঁড়ায় সেই মেয়ে!
    একলা বাঁচার অশ্রু মেশায়, অগ্নি-দহন সংগ্রামে,
    সেই যুবতীর আঁচল জুড়ে, দুর্বার হোক পয়লা মে।

    মিলের ছাঁটাই পঙ্গু শ্রমিক, তার ছেলেটা হকার হয়,
    ইস্কুল নেই, সেই সাথে নেই মাষ্টারদের বকার ভয়।
    রানিং ট্রেনে উঠতে পারে, পোক্ত দারুণ দর-দামে,
    এই কিশোরের তীক্ষ্ণ গলায়, নেমে আসুক পয়লা মে!

    মাতাল স্বামী, যক্ষ্মা রুগী, হাঁপায় বসে আদুড় গা,
    পাঁচ-বাড়িতে বাসন মাজে, ঠিকে কাজের 'মা দুর্গা'।
    সন্তানদের খাবার দিতে, দিন কেটে যায় রাত নামে,
    লড়াই করা দুই চোখে তার নেমে আসুক পয়লা মে।

    রাস্তায় পা রাখা কঠিন, পিচ গলে যায়।।।ভাপ ওঠে!
    ফ্ল্যাটবাড়িতে প্রবেশ নিষেধ, সিকিউরিটির দাপটে।
    বিক্রি তবু করতে হবেই! শরীর ভিজে যায় ঘামে,
    'সেলস-বালিকা'-র দুঃখী ব্যাগে নেমে আসুক পয়লা মে!

    রাত্রি জাগা টেকনো-কুলির নিদ্রাবিহীন ওই চোখে,
    নিষেধ করে দিলো মালিক, রাখতে কোনো স্বপ্নকে!
    বি।পি।ও আর চায়ের বাগান, খেত-মজুরের দূর গ্রামে,
    একসঙ্গেই নেমে আসুক, নতুন কোনো পয়লা মে!

    *অনামিকা-মিত্র-র 'নেমে আসুক পয়লা মে'*
  • PT | ০১ মে ২০১৭ ২৩:৪৯712583
  • কিন্তু কলকাতায় কি সেরকম কিছু হয়েছে? খবরের কাগজে নৈঃশব্দ, টিভি চ্যানেলগুলোয় কোন বিশেষ কিছু চোখে পড়ল না। সারাদিন শুধু মান্না দেকে নিয়ে নানাবিধ অনুষ্ঠান হল। শুধু এটাই একটা উল্লেখযোগ্য নিবন্ধঃ
  • আইটি কুলি | ০২ মে ২০১৭ ০০:২৫712584
  • ফেবুতে এবং এখানে পাইদির লেখায় ব্যাঙ্গালোরের আইটি কর্মচারীদের মিছিলের খবর পড়লাম - মে দিবস উপলক্ষে।

    খুব একটা কনভিন্সড নই এই খবরের ব্যাপক সত্যতায়।
    ছোটো স্কেলে এই মিছিল কেউ কেউ করতেই পারেন।
    তবে সেটাকে বৃহত্তর ভাবে আইটি সেক্টরের ছেলে মেয়েরা দিল খুলে করেছে বলা যায় না কারণ এই জগতে লোকজন এমন মোটেই নয়। মানুষ স্বার্থপর, আরামপ্রিয় এবং ভিতু।
    কম্পানীগুলো ইউনিয়ন বিরোধী কাজেই বড় কম্পানীর কেউ কম্পানীর ট্যাগের নিচে দাঁড়িয়ে এমন কিছু করছেন,বিশ্বাস হয়না।
    সব্বাই চাকরি যাওয়ার ভয় পান মারাত্মক ভাবে।
  • S | ০২ মে ২০১৭ ০২:২৬712585
  • এই বিষয়ে আমারও ঘোর সন্দেহ আছে। হয়তো কেউ কেউ হেঁটেছেন মিছিলে। অনেক কোম্পানিতেই ছুটি থাকে ১লা মে। ফলে কেউ কেউ হাঁটতেই পারেন। কোম্পানি থেকেও আপত্তি থাকবেনা। কিন্তু সেইটা ব্যতিক্রম।

    আর ঐ শেষের কথাটা একেবারেই ঠিক নয়। শিক্ষা আজকের দিনে শুধুমাত্র চাগ্রী ছাড়া আর কিছুই আনেনা। চাগ্রী, মাইনে, বোনাস, প্রোমোশান, অনসাইট, মল-মাল্টিপ্লেক্স এইসবের বাইরে বেশিরভাগ লোকেরই তেমন কোনো উৎসাহ নেই। লোকে বিতর্কিত ব্যাপার স্যাপার নিয়ে একেবারেই ঘাঁটাঘাঁটি করেনা।
  • কল্লোল | ০২ মে ২০১৭ ০৭:১৪712586
  • আইতি কোংগুলোতে কাজের ঘ্ন্টা, কাজের পরিবেশ, উর্দ্ধতনের ব্যবহার নিয়ে সাংঘাতিক অসন্তোষ আছে। সেটার বহিঃপ্রকাশ ততো নেই। কারন, সহকর্মীদের একংশের চুকলিবাজী। তাই সাধারনতঃ কেউ মুখ খোলে না। তবে সবকিছুরই একটা সীমা থাকে। তাই হয়তো............
    তবে আইটিভাইটি নানাপ্রকার। যারা কোর আইটিতে আছেন, তারা ছাড়াও আরও বহুবিধ মানুষ "আইটি"তে কাজ করেন। আমার আগেকার কোং একটা শেয়ার্ড সার্ভিস চালাতো। বিষয়টা হলো, যে সব জায়গায় ডেটা এন্ট্রি করার লোকও পাওয়া যায় না, সেসব জায়গার ডেটা এন্ট্রির কাজ একজায়গায় কেন্দ্রীয়্ভাবে করানো। ব্যাঙ্গালোরে এরকম বহু কোং আছে যারা ডেটা এন্ট্রি করার লোক সাপ্লাই করে। এরা থার্ড পার্টি হিসাবে কাজ করে। লোক প্রতি কোংটি নেয় ২০ থেকে ৩০ হাজার টাকা মাসে। লোকটি পায় সর্বনিম্ন ৫ হাজার থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা মাসে। আমি এটা ২০১৫র কথা বলছি। এরা একদিন ক্ষেপে যেতেই পারে। এদের চাগ্রী, মাইনে, বোনাস, প্রোমোশান, অনসাইট, মল-মাল্টিপ্লেক্স এইসব কিছুই নেই প্রায়। একটা ১২x২০ ঘরে ৫/৭জন থাকে কমবেশী ৫হাজার টাকা মাসে দিয়ে, খাবার সমেত। খাবার বলতে প্রতিদিনই রাতে অন্ন-সম্বর। সকালে দুটি ইড৯। দুপুরে যাহোক কিছু।
  • T | ০২ মে ২০১৭ ০৭:২৫712587
  • কল্লোলদাকে ক
  • কল্লোল | ০২ মে ২০১৭ ০৮:১৯712588
  • ঘটনাচক্রে আমি এরকম একটা দলের রাখা৯ করতাম। আমি স্বভাব ম্যাঞ্জার নৈ, তাই এদের সাথে আমার আপিসের বাইরেও একটা ভালো সম্পক্ক ছিলো। অনেক সময় বেশি রাত হলে আমার বাসায় থেকে যেত। তখন অনেক প্রাণের-মনের কথা হতো। এদের অনেকেই মাস চালাতো বাড়ি থেকে টাকা এনে। শুধু কাজ শেখার জন্য পড়ে থাকতো। কানারি, তামিল, বিহারি, ওড়িয়া সব রকমের মানুষই ছিল। খুব কষ্ট করতো। তবে অনেকেই দু বছরে মোটামুটি চাকরী পেয়ে যেত।
  • PT | ০২ মে ২০১৭ ০৮:২৩712589
  • কিন্তু কলকাতায় যদি উল্লেখযোগ্য ভাবে মে দিবসের মিছিল, অনুষ্ঠান ইত্যাদি না হয়ে থাকে তাহলে তাহলে ধরে নেওয়া যেতে পারে যে তিনো সরকার তাদের কর্তব্য যথাযথভাবে পালন করতে সক্ষম হয়েছে!!
    গোটা রাজ্য জুড়ে বিপুল পরিমাণে নীল রঙের সুচিন্তিত ব্যবহার লাল রঙকে ধামাচাপা দিতে সক্ষম হয়েছে। শ্রীশ্রীরামচন্দ্রের গায়ের রঙও নীল না? কি অসাধারণ সমাপতন!!
  • dc | ০২ মে ২০১৭ ০৮:৩৩712590
  • "কিন্তু কলকাতায় যদি উল্লেখযোগ্য ভাবে মে দিবসের মিছিল, অনুষ্ঠান ইত্যাদি না হয়ে থাকে তাহলে তাহলে ধরে নেওয়া যেতে পারে যে তিনো সরকার তাদের কর্তব্য যথাযথভাবে পালন করতে সক্ষম হয়েছে"

    আর বিরোধীরা?
  • sm | ০২ মে ২০১৭ ০৮:৩৮712591
  • বিরোধীরা নাকে তেল লাগিয়ে ঘুমোচ্ছে। কে না জানে -মে দিবস মানে হলো গিয়ে ছুটির দিন। তার ওপর সোমবার পড়েছে।শুরু থেকে টানা ছুটি।
    দিদি আবার দিঘা -মন্দার মনি এগুলো দারুন করে দিয়েছে।
  • PT | ০২ মে ২০১৭ ০৯:০৪712595
  • দেখ ভাল জনে রইল ভাঙা ঘরে
    মন্দ যে সে সিংহাসনে চড়ে!!
    ......অর্থ কিছু খুঁজে নাহি পাই রে....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন