এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাকাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    d
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০০৯ | ৩৪১৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • til | ০৭ মে ২০১০ ১৬:৩৮426003
  • sana
    পাম সুগার jaggery বলে বিক্রী কিনা কাল চেক করে আবার জানাবো। ছবি চাই?
    যদি খুঁজে পান জানাবেন, কি করে ভেঙ্গে টুকরো টুকরো করতে হবে সেটাও একটা আর্ট।
    এই জিনিষটায় কিন্তু আমাদের দেশের তালের পাটালির মত অত ফ্লেভার নেই।
    উফ, কতদিন তালের রস খাইনি। ব্যাঙ্গালোরে খুব তালের শাঁস পাওয়া যেত। আর বারোমেসে কাঁঠাল, আমাদের একটা গাছ ছিল। কতদিন কাঁঠাল খাইনি- টিনের মালটা বিশ্রী।
  • sana | ০৭ মে ২০১০ ১৮:০৬426004
  • ওমা, সিডনি তে কাঁঠাল পাওয়া যায় না?এখানে তো যায়।আমি ইন্ডিয়ান দোকানেই ঐ পাটালির রং এর plam sugar দেখেছি। এক্‌খন্ড গোল পাটালির মতই দেখতে।
  • sana | ০৭ মে ২০১০ ১৮:১০426005
  • jaggery বলে যেটা বিক্রী হয়,সেটা তো ভেলী গুড়।
  • til | ০৮ মে ২০১০ ০৩:৪৫426006
  • এখানে!
    কোনখানে?
  • sana | ০৮ মে ২০১০ ০৮:১৪426007
  • ব্রিসবেন-এ।
  • til | ০৮ মে ২০১০ ১১:১৭426008
  • লেবুর আচারের রেসিপি মিল গ্যয়া।
    http://indianfood.about.com/od/picklesandpreserves/r/nimbuachaar.htm
    ট্রাই করতেসি। মনে হচ্ছে হবে। আজ দুপুরেই বয়েমে ভরে ( কফি জারে, এয়ার টাইট, কিন্তু ঐ প্ল্যাস্টিকের সঙ্গে লেবুর রসের ভাব ভালোবাসা হবে কিনা কে জানে!)
    জারাচ্ছে মনে হলো, একটু আগে গিয়ে দেখলাম পরখ করে।
    উইল কিপ ইউ পোস্টেড।
  • suvu | ০৮ মে ২০১০ ১৮:৩৫426009
  • ১-যাক,আমার মতো আরও এক পিস আছে দুনিয়ায়,জেনে বড্ডো আল্লাদ হোলো। A,তুমি ভাই আমার সারা জীবনের বোনধু।

    ২-ক্ষী: আশ্চয্যি, আমি ঐ কুমড়ো বেক করাটা জানি।

    ৩-তিল,পিলিজ,মাইক্রোতে ডিম স্ক্র্যাম্বলটা শুধু আমার জন্যই না হয় লিখলে।

    ৪-এতো অসাধারণ রন্ধনকারীদের মধ্যে কেউ দিল্লীতে বা কাছাকাছি থাকো?তবে তার বাড়ীতে আমার নেমন্তন্ন।
  • til | ০৮ মে ২০১০ ১৯:৩২426010
  • suvu,
    কেন মিছিমিছি পা টানছেন? এটা সকলেই জানে, হ্যাটা খেতে আমি গলা বাড়ালাম না।
    আপনি দিল্লীবাসী? বেশ, নিমন্ত্রন রইলো।
  • A | ০৯ মে ২০১০ ১০:৩৪426011
  • suvu/ aw-রন্ধন বন্ধু,

    হুঁ। প্রতিদিন রান্না করা যে কি ব্যাথা!!!! :(
  • de | ১০ মে ২০১০ ১০:৫৯426013
  • তিল,
    ব্যাকইয়ার্ডের ধনে শুধু কেন -- কুমড়ো(স্যুপের), গম (ব্রেডস্টিকের) এগুলো হলেও তো আরো ভালো হতো :)) --

    মাইক্রো-তে স্ক্রাম্বল এর রেসিপি লিখুন শিগ্গিরি, আমিও অজ্ঞানীর তালিকায়!
  • til | ১০ মে ২০১০ ১৪:৩২426014
  • দে,
    পুকুরের ইলিশই বা কেন বাদ গেল?
  • til | ১০ মে ২০১০ ১৪:৩৫426015
  • মারাঠীতে ব=অ?
    বিজ্ঞানী বলেই তো জানতাম!
  • de | ১০ মে ২০১০ ১৪:৪৫426016
  • :-))
    আর হ্যাঁ, পান্তুয়াও লিখবেন!
  • til | ১০ মে ২০১০ ১৫:২৩426017
  • গোলাপ জাম আমি বাড়ীতে বানতে দেখেছি, ফুল ক্রীম গুঁড়ো দুধ ও আরও কি কি যেন লাগে। পরদিন অবজার্ভ করবো তবে!
  • til | ১১ মে ২০১০ ১০:৫০426018
  • ব্যাকইয়ার্ডের কথা যখন উঠেছেই তখন কেন না একটু ফুটানি করে নিই!
    অনেক কিছুর মধ্যে কাঁচা লঙ্কা, chives, লালশাক, silver beets ও আছে।
    আর বলবো না পাছে নজর দিয়ে ফেলে কেউ!
  • de | ১৩ মে ২০১০ ১৬:৩৪426019
  • এই যে তুলে দিলাম, নজর সহ!
  • til | ১৩ মে ২০১০ ১৭:০৩426020
  • কেউ সিটি বাজাবেন না যেন!
    কিছু টিপস ফর কুইক রান্না/খাওয়া:
    (১) ডিম ফেঁটে, ইচ্ছে হলে লঙ্কা, মরিচ গুঁড়ো বা মাখন ইত্যাদি দিয়ে মাইক্রোতে দিন। কতক্ষণ ( এক নিনিট না দেড়) তা ডিপেন্ড করছে আপনার মাইক্রোর ওয়াটেজ এর ওপর। ডিম কুকড। এখন নামিয়ে নিয়ে খান। একটু কাঁচা গন্ধ বেরোতে পারে, কষে ঝাল বা মরিচ দিন। এত অল্প সময়ে কোন রান্নাই হয় না।
    (২) খিচুড়ী শুধুই? কোন তরকারি বা কিচ্ছুটি নেই ফ্রীজে? চানাচুর ছড়িয়ে দিন অথবা পোট্যাটো চিপস। মন্দ লাগে না কিন্তু।
    (৩) মাছের কালিয়া? মম বিবিজানের খ্যাতির স্মারক! এটা কিন্তু চটজলদি রান্না নয়!
    http://www.fishex.com/recipes/combos/rinas-fish-kalia.html

    আর আমার নিজস্ব কালিয়ার রেসিপি প্রায় দেড় ঘন্টার মত লাগে সব মিলিয়ে স্টার্ট টু ফিনিশ। সেটা দিলাম না। তবে হ্যাঁ, আমার কালিয়া খাবার জন্যে অনেকে মুখিয়ে থাকে!
  • de | ১৩ মে ২০১০ ১৭:৪২426021
  • বা:, ভালো তো! তেল না লাগিয়েই হয়ে যাবে? করে দেখবো তো!

    বাকিগুলোও খুব ভালো!
  • til | ১৩ মে ২০১০ ১৭:৪৯426022
  • এটা সেই কলম্বাসের ডিমের গল্পের মত। আমি ও জানতাম না। করে দেখি, অবাক কান্ড, কেন যে আমার মাথায় আসেনি আগে!
  • aka | ১৭ মে ২০১০ ১৯:১০426024
  • গত দুইদিনে যা যা রান্না হল

    ১। বিরিয়ানি
    ২। মটন চাঁপ, মটন কোর্মা (অক্ষদার রেসিপি)
    ৩। নান (তিলের রেসিপি)
    ৪। তন্দুরী চিকেন (আমার রেসিপি)

    ২ আর ৩ নিয়ে বলার কিছু নেই। অক্ষদার ঐ নোবেল বিজয়ী রেসিপি গুলোর কথা তো সবাই জানেন। তিলের নান সুপার ডুপার হিট। বাড়িতে অমন সুন্দর নান হয় জানাই ছিল না।

    আর তন্দুরীটা আমার বানানো।

    কি কি লাগবে:

    ১। কসুরী মেথী, আদা, রসুন, কাঁচা লংকা, লেবুর রস, দই, গুঁড়ো লংকা।

    ২। চিকেন - বিদেশে ইন্ডিয়ান দোকানে লেগ অ্যান্ড থাই বললেই হবে। পা আর থাই একসাথে জোড়া পিসগুলো পাবেন।

    কেমন করে করবেন:

    ১। আদা, রসুন, কাঁচালংকা একসাথে বাটুন।

    ২। চিকেনের গায়ে ছুড়ি দিয়ে চিড়ে দিন, অনেক গুলো জায়গায় যাতে মশলা ভেতরে ঢোকে।

    ৩। চিকেনের গায়ে ভালো করে ১ নং পেস্ট, মেথী গুঁড়ো মেশান, লেবুর রস দিন, নুন দিন। এবারে ঘন্টা দুয়েক রেখে দিন।

    ৪। অন্য একটা পেস্ট তৈরি করুন - দই, গুঁড়ো লাল লংকা, মেথী, বাকি আদা-রসুন-লংকা বাটা। খানিকটা লেবুর রস আর নুন দিন।

    ৫। এবারে চিকেন তুলে ঐ পেস্টে ভালো করে ডুবিয়ে নিয়ে ওভেনে ৩৫০ ডিগ্রি ফ:তে ব্রয়েল করুন। অল্প একটু তেল দেবেন আর মাঝে মাঝে উল্টে পাল্টে দেবেন। মোটামুটি ৪০ মিনিটে তন্দুরী চিকেন তৈরী।

    গ্র্যান্টি রইল ইন্ডিয়ান রেস্টোরেন্টে আর তন্দুরী চিকেন খাবেন না।
  • pi | ১৭ মে ২০১০ ২০:০০426025
  • না:, আকাদা তো দিব্বি সাইমালটেনিয়াসলি সর্ষেবাটা আর রোগা হবার টিপ্স লিখে চলেছে ! :)
  • . | ১৭ মে ২০১০ ২১:৪২426026
  • ২ নং স্টেপটা সব থেকে ভালো লাগল। একটা চন্দ্রবিন্দু থাকলে আরও জমত।
  • san | ১৭ মে ২০১০ ২২:০১426027
  • আকাদা বড়ো হলে রামকৃষ্ণদেব হবে :-)
  • til | ১৮ মে ২০১০ ০২:২০426028
  • কসুরী মেথী কি বস্তু? মেথী চিনি।
    এই হল রেসিপির সমস্যা, একটা আইটেম অজানা থেকেই যায়। শীঘ্র জানান। তন্দুরী পেষ্ট থেকে চিরতরে মুক্তি পাই।
  • Abhyu | ১৮ মে ২০১০ ০৩:১১426029
  • কোনো ইন্ডিয়ান স্টোরে খোঁজ করুন


  • Nina | ১৮ মে ২০১০ ০৪:৫৯426030
  • প্যাকেটেই লেখা থাকে কসুরি মেথী। শুখনো মেথী পাতা ----কিমা মটর ও খুব ভাল হয় কসুরি মেথী দিয়ে।
  • SC | ১৮ মে ২০১০ ০৬:০০426031
  • এখানে কেউ পান্তুয়া কিংবা/এবং ল্যাংচার রেসিপি দিতে পারবে?
    অনেকদিন খেতে ইচ্ছে করছে।
  • sana | ১৮ মে ২০১০ ০৬:৪৮426032
  • কার্নেশন মিল্ক(গুঁড়ো দুধ)--২ কাপ
    বিস্কুইক বা ময়্‌দা--১/২ কাপ আর
    ১ পিন্‌চ বেকিং সোডা কে হেভী হুইপিং ক্রীম দিয়ে মেখে লাংচা আকৃতি করে গড়ে ভেজে নিয়ে সিরাপে ফেলতে হবে। সিরাপ টা বানাবেন ২ কাপ চিনি তে ৩ কাপ জল দিয়ে। জল ফোটার সময় গোলাপ জল দেবেন। আর ঐ সিরাপে ওভার নাইট রেখে
    দেবেন বাইরেই।
  • sana | ১৮ মে ২০১০ ০৬:৫৪426033
  • কখোনই ১-২ ঘন্টা পরে খেতে যাবেন না,ভিতরে কিছুই ঢোকে না। ওভার নাইট রাখাটা মাষ্ট। আর খেতে ? দোকানের থেকেও ভালো।
  • til | ১৮ মে ২০১০ ০৭:০২426036
  • মেথী পাতা শুকনো? এ এমন কি! মেথী গাছ বেরিয়েছে, বড় হোক, শুকিয়ে তবে বানাও, ততদিনে যদি দোকানে না পাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন