এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১১ নভেম্বর ২০১৬ ০৮:৩৬725586
  • তবে এসবের মধ্যে একটাই আশার কথা ( কী অবস্থা, আশার লিখলে অটোকারেক্ট আধার করে দিচ্ছে !), রন্জনদা লিখেছেন আব কি বারও মোদি সরকার হচ্ছে। ঃ)
  • ট্রিডিঙ্গিপিডি | ১১ নভেম্বর ২০১৬ ০৮:৩৬725585
  • মানে বলতে চাইছি ফ্রী বেসিকস আর এয়ারটেল জিরো রা বেসিক্যালি বয়ে আকার ল। অ্যাডেই বাতেলা, আসলে কিস্যুটি হবে না। অ্যাডে সবাই দরদী সাজে।
  • ট্রিডিঙ্গিপিডি | ১১ নভেম্বর ২০১৬ ০৮:৩৮725587
  • আর এও মনে হয় জিও এরকম কিছুরই একটা টি মাইনাস এন।
  • Ekak | ১১ নভেম্বর ২০১৬ ০৮:৪১725588
  • অজ্জিত যদি এদের দরদী ভেবে থাকো সে তোমার দায় বাপু, আর কেও ভেবেছে বলে শুনিনি :):) ের ব্যবসা করার স্বার্থে ফ্রি দেবে। যে কারণে নিউজপেপার অলমোস্ট ফ্রি তে বিক্কিরি হয়। প্রচুর এড ফ্লো করবে। সাপ্লাই চেইনের পার্সেন্টেজ খাবে। এতো সবাই জানে। এইটাই উদ্দেশ্য। নইলে কার মাথায় ঘা হয়েছে যে গ্রামে গিয়ে খুঁটি পুঁতবে ? এর মধ্যে দরদ ঢালতে হয় বিজ্ঞাপনে কারণ গোলা পাবলিকের মাইন্ডসেট এই যে মুখের ওপর পরিষ্কার করে লাভ ক্ষতির কথা বললে জনতা অবিশ্বাস করে, দরদ দেখলে গোলে যায়। যেমন গাড়োল জনতা এড ও সেই ভেবে তৈরী। কিন্তু সবাই জানে এটা দরদের ব্যাপার না।

    সরকার দরজা খুলে দিক। নিজেও করুক। মেডিক্যাল -এডুকেশন আর সীমিত কিছু রিটেইল চ্যানেল নিয়ে গ্রামীণ ইন্টারনেট বাস্কেট। খুঁটি পোঁতার লোকের অভাব হবে না। স্বার্থেই পুঁতবে।
  • PT | ১১ নভেম্বর ২০১৬ ০৮:৪৪725589
  • "গোলা পাবলিক"
    "গাড়োল জনতা"
    ছাগল?
  • Ekak | ১১ নভেম্বর ২০১৬ ০৮:৪৬725590
  • প্রেডিক্টেবল মাইন্ডসেট পেলে রিচ করার ইনস্ট্রুমেন্ট ও সেইভাবে সাজাতে হয়। আপনি ছাগল খোঁজেন আপনার রাডার ফেইল করে বলে। আমি মানুষের মাঝে ছাগোলত্ব খুঁজি রাডারটাকে ব্যা আওয়াজ ক্যাচ করা শেখাবো বলে। আপনারটা জাজমেন্ট। আমারটা রিকগনিশন :)
  • PT | ১১ নভেম্বর ২০১৬ ০৮:৫৯725591
  • আপনি গ্রেট! টুপি খুলে আপনার গ্রেটত্বকে মেনে নিলাম!!
  • Ranjan Roy | ১১ নভেম্বর ২০১৬ ০৯:০২725592
  • আমি মুগ্ধ, উড়ে গেছ ফিরে এস চাকা!
  • Reshmi | ১১ নভেম্বর ২০১৬ ১০:৪১725593
  • আলোকিত হলাম।

    একটা প্রশ্ন, এই মধ্যস্বত্বভোগীরা ভোটারের কত %? এরা কি এর পরেও মোদীর জন্য উদ্বাহু হয়ে নাচবে? নাকি এদের সংখ্যা এতই নগণ্য যে এদের ভোট ম্যাটার করবে না?
  • Ekak | ১১ নভেম্বর ২০১৬ ১০:৪৭725595
  • চুক্তি চাষের মডেল সাক্সেসফুলি পাঁচ বছর চললেও কৃষক ঢেলে মোদিকে ভোট দেবে। রিয়েল এস্টেটের দাম কমলে চাকরিজীবি মধ্যবিত্ত কম দামে ফ্ল্যাট কেনার সময় অবসসই ভাববেনা যে কত মাঝের লেয়ারের ছোট প্রোমোটার আত্মহত্যা করলো। মানুষ তো নিজের স্বার্থে চালিত সে যেই হোক। পরবর্তী টার্মে গিয়ে বিগ কর্প রীলে এস্টেট থেকে চাষজমি সবকিছু কন্ট্রোল করবে এবং সবাইকে চুষবে । তদ্দিনে জনতা টোপ গিলে ফেলেছে।
  • sch | ১১ নভেম্বর ২০১৬ ১১:২৮725597
  • আমার ধারণা খুব শিগগির ট্র্যাম্প assasinated হবে এবং তারপর এদেশেও ওইরকম কিছু ঘটবে
  • d | ১১ নভেম্বর ২০১৬ ১২:১১725598
  • অফিসের এটিএমগুলোতে এখনও টাকা ভরে নি। সকালে বলেছিল ১২টা নাগাদ। এখনও গাড়ী আসে নি, কোনও খবরও নেই। আস্তে আস্তে শাইন কমছে :-) সব উন্নতশিরগণ বলছে "হ্যাঁ না মানে একটু তো কস্স্ট হবে দুই একদিন .... "
  • sinfaut | ১১ নভেম্বর ২০১৬ ১২:৩০725599
  • আমার আপিসের এটিএম এ ৫০০ আছে বলছে। কিন্তু সেটা নতুন ৫০০ কিনা বুঝতে পারছিনা। আইডিয়ালি ব্যাংক নিজেই তো কাগজ হয়ে যাওয়া নোট দিতে পারেনা। কিন্তু ভরসা নেই কোনো।
  • pi | ১১ নভেম্বর ২০১৬ ১২:৩৩725600
  • এখানের কোন এটিএম এই আসেনি।
  • ট্রিডিঙ্গিপিডি | ১১ নভেম্বর ২০১৬ ১২:৩৫725601
  • আমি এখনো ব্যাঙ্ক বা এটিএমমুখো হইনি।
  • সিকি | ১১ নভেম্বর ২০১৬ ১২:৪৩725602
  • রেশমী, বুঝতেই পারছো তো, উদ্বাহু কারা হয়ে আছে এখনও :) স্যাম্পল সাইজ মিলিয়ে নাও।

    টাকার সাপ্লাই নয়, এটিএমের সফটোয়্যার আপডেট হয় নি এখনও। সমস্ত ব্যাঙ্কের সমস্ত এটিএমের ঝাঁপ ফেলা এখন। সহজে খুলবে বলেও মনে হচ্ছে না।

    ব্যাঙ্কে গেছিলাম। মূল ভিড়টা কারেন্সি পাল্টানোর। আমার উইথড্রয়াল ছিল, সেটা এক ঘন্টায় হল। কী পরিমাণ পার্সন আওয়ার নষ্ট হচ্ছে সেটা ভাবো।

    কাল পরশু আবার উইকেন্ড। কল্পনাও করতে পারছি না কী জিনিস দাঁড়াবে।

    পাড়ার মার্কেট এখনও ডেজার্টেড লুক নিয়ে রয়েছে। খদ্দের কম। সবজির ঠেলাওলারাও খালি। ফলওলারা খালি।
  • PT | ১১ নভেম্বর ২০১৬ ১২:৫৮725603
  • পোস্টাফিস ফাঁকা। তারা জানাল যে তাদের কাছে কোন অর্ডার আসেনি!!
  • d | ১১ নভেম্বর ২০১৬ ১৩:০৩725604
  • আচ্ছা একটা বোকা প্রশ্ন। এটিএমের সফটওয়্যার আপডেট সেন্ট্রালি করে না? ব্যাচ আপডেট? তার জন্য নিশ্চয় এটিএমে এটিএমে ঘোরার দরকার নেই?
  • ট্রিডিঙ্গিপিডি | ১১ নভেম্বর ২০১৬ ১৩:০৫725606
  • হুঁ। কিন্তু টাকা ভরতেই সময়টা লাগবে - সে তো ঘুরে ঘুরে করতে হবে।
  • Arpan | ১১ নভেম্বর ২০১৬ ১৩:০৬725607
  • এম পেসা মডেল ইম্প্লিমেন্ট করতে নেট কানেকশন লাগে না।

    আর রুরাল ইন্ডিয়ার জন্য স্টার্টাপ আগামী দিনে তৈরী হবে। মার্কেটটা বড় বলেই হবে। আমি জুকারবার্গ বা আম্বানির কথা বলছি না।

    যাগ্গে, এই নিয়ে আর পোস্ট করে সময় নষ্ট করার কোন মানে হয় না।
  • avi | ১১ নভেম্বর ২০১৬ ১৩:১৬725608
  • আজ এটিএম থেকে টাকা তোলা না গেলে ঝামেলা আছে। শাইন অনেক কমে যাবে।
  • সিকি | ১১ নভেম্বর ২০১৬ ১৩:১৯725609
  • শাইন কমছে। এক টেলার মাস্টার, এক ফলওলার সাথে কথা বলে এলাম। খেপচুরিয়াস হয়ে আছে। বলে জিরো ব্যালেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়ে দিয়েছিল, কিন্তু ব্যাঙ্কে যাবার টাইম কোথায়, আর অত পড়াশোনাই বা কোথায়? ফর্ম চিনতে পারি না। ঘরে দেড় লাখ ক্যাশ রাখা ছিল - জামাকাপড় সেলাই করে করে বাঁচিয়ে জমানো। এখন সেই নিয়ে রোজ লাইনে দাঁড়াচ্ছি। কাল হয় নি, আজ আবার যাবো।
  • সিকি | ১১ নভেম্বর ২০১৬ ১৩:৪৩725610
  • যে এটিএম খোলার কথা সে এটিএম খোলেনি।
    প্রতীক্ষাতে প্রতীক্ষাতে
    দুপুর কাটে ফরম হাতে
    দাঁত কেলিয়ে সর্বহারা লাইন রাখে সবার সাথে।
    একান্তে যার হাসির কথা হাসেনি।
    যে সব নোটের আসার কথা - আসে নি।

    অপেক্ষমান বুকের ভিতর কাঁসরঘন্টা শাখেঁর উলু
    পাঁচশো টাকার সুবাস এসে ডেবিট কার্ডে হুলুস্থুলু
    আজ বুঝি তার ইচ্ছে আছে
    ডাকবে সিকিওরিটির কাছে
    নোটের ভিড়ে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে।
    এখনো কি সফটওয়্যারে সাজেনি?
    যে এটিএম বাজার কথা বাজেনি।

    তৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল
    তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখের আদল
    বুকপকেটের সবটা খালি
    মরা নদীর চড়ার বালি
    অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি
    প্রতীক্ষা তাই প্রহরবিহীন
    আজীবন ও সর্বজনীন
    দেশপ্রেম তো সবার বুকেই, "পদ্ম" কেবল পর্দানশীন
    বিজেপি পায় আড়াই কোটি, টিএমসি তার পাশে না।
    যে সব নোটের আসার কথা - সচরাচর আসে না।
  • pi | ১১ নভেম্বর ২০১৬ ১৩:৫৪725612
  • মুদির দোকানে জিগেশ করছিলাম, সেল আদ্ধেক।

    তাও বড় দোকানগুলো চালাতে পারছে কারণ ৫০০, ১০০০ তাও নিচ্ছে। বড় কেনাকাটা করলে। ছোট দোকানগুলো পারছেনা। ছোট ছোট কেনাকাটায় বেশি সমস্যা।

    একটা জিনিস দেখলাম। বড় বড় মলে বিক্রি বেড়েছে হুহা, কার্ডের জন্য। বড় দোকানগুলোরও সমস্যা নেই, কার্ড আছে বা ৫০০ ১০০০ ও নিচ্ছে। সমস্যা ছোটগুলোর। তা এই বড় দোকানগুলো এইসব নোট এত নিচ্ছে, সমস্যায় পড়বেনা ?

    তাও ওয়েদারটা একটু ভাল হয়েছে বলে কিছুটা বেঁচে গেছে, নইলে কাল থেকে ঐ লাইনের ঠ্যালায় শাইন আরো আগেই উঠতো। রোদ কিম্বা বৃষ্টিতে।

    আরো কত আচ্ছে দিন সামনের দিনে আসছে কে জানে।
  • pi | ১১ নভেম্বর ২০১৬ ১৩:৫৯725613
  • আর যা টাকা আসবে তাই দিয়ে এই 'দেশের' মানুষের ক'টা কাজ হয় দেখতে চাই।

    এত কোটি লোক নাকি গ্যাসের সাবসিডি ছেড়েছে, তাই দিয়ে কজনের চুলার বদলে গ্যাস হয়েছে এদ্দিনে ? আমি যতগুলো বাড়িতে ঘুরেছি ( প্রায় হাজার খানেক) এদ্দিন ধরে, ৯৯% বাড়িতে কাঠের চুলায় রান্না হয়। এই রাজ্য থেকেও নিশ্চয় অনেক লোকে সাবসিডি ছেড়েছেন ! সাবসিডি ছাড়ার হোর্ডিং এ তো সব ছয়লাপ।
  • robu | ১১ নভেম্বর ২০১৬ ১৪:০৩725614
  • পাইদি, এই পোস্টটা কাল রাতে দিয়েছিলাম ফেসবুকে।
    So, let me just stop here for a moment. Let me hope the strike is so good and the measures are so stringent that some amount of black money will be recovered in due course of time. The amount must be decent enough to compensate the pain that poor people are suffering now. Government earnings will surely increase. How will I know it? There must be some indicator?
    The HDI must be better for India in 2 years? Perhaps we will be doing substantially better in hunger index? Prices of essential commodity must be cheaper? At any rate, will not increase in as much as it is at this moment? Perhaps inflation will be slower? Hopefully foot-soldiers on duty under extreme elements will get better boots and jackets, instead of fancy new bombs and missiles and aircraft purchased by crony deals? The poor will get better government hospitals and schools? With better facilities? Perhaps the MNREGA budget will increase? At least this much I believe I can expect, right? Perhaps we can travel to a peaceful Shrinagar where there will be no counterfeit notes to be distributed to the stone-pelters? Hopefully there will be enough food in the villages and jungles of Maoist area so that they cannot lure children to join them? There will be better roads? People will get clean water to drink? We will do better with the drought in Maharashtra? Open defecation will decrease?
    If not all and more, some of the above boxes will be checked, right?
    That day, two years later, I will admit my mistakes. I will join with you in all the hoopla, all the chest-thumping, all the trumpet-blowing.
  • ট্রিডিঙ্গিপিডি | ১১ নভেম্বর ২০১৬ ১৪:০৫725618
  • এই লোকটা পাতি অ্যাক্টর। সবজায়গায় নাটকীয়তা আনে, যেহেতু লোকে খায়। ইউপি ইলেকশনের আগে নাটকীয় হেডলাইন দরকার ছিলো। কাজের কাজ ঘোড়াড্ডিম হবে সে নিজেও জানে, কিন্তু লোকে তো বলবে - উনহোনে কেয়া ঝটকা দিয়া। তার সাথে পেটোয়া চ্যানেলের ঢপ। এই যে এনজিসি - কটা লোক শুনে বুঝবে যে ওটা হোক্স?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন