এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২৯ মে ২০১৫ ১২:১০679821
  • ডিসি ও অন্য যারা গলা নিয়ে চিন্তিত তাদের বললাম
  • শাক্যজিৎ | ২৯ মে ২০১৫ ১২:১২679822
  • ভারতে লড়াইটা তো মেইনলি মোদী/আর এস এস-এর সাথেই :) সেখানে সিমি বা জামাত আমার ট্যাকটিকাল মিত্র হতেই পারে।
  • potke | ২৯ মে ২০১৫ ১২:১৫679823
  • সুভাষ বোস লাইন,গুড।
  • dc | ২৯ মে ২০১৫ ১২:১৮679824
  • মুশকিল হলো ভারতে আবার সিমি বোম মারে। শুধু গলা না, পুরোটাই উড়িয়ে দেয় ঃ-(
  • শাক্যজিৎ | ২৯ মে ২০১৫ ১২:১৯679825
  • ঐটাই তো প্রবলেম। ইস্লামিক সংগঠন মানেই ভেবে বসে আছি গলা কাটে আর নাহলে উড়িয়ে দেয় :) এই সিমি বোম মারে এটাও এক ধরণের ইস্লামোফোবিয়া কিন্তু। কারণ এটা স্টিরিওটাইপ করছে, ওই আইসিসের গলা কাটার মতই
  • Arpan | ২৯ মে ২০১৫ ১২:২০679827
  • এবং তাতে বেশ কিছু আদারেরও প্রাণ যায়।
  • pi | ২৯ মে ২০১৫ ১২:২০679826
  • শাক্য বাংলাদেশ থেকে আইসিসে যাচ্ছে লোকজন। আজকেই প্রথম আলোয় পড়লাম। এদের জামাতী কানেকশন থাকলে অবাক হবনা। অভিজিত হত্যার দায় নিয়েছে আল কায়দা বাংলাদেশ। আল কায়দা নিয়ে কী বক্তব্য ?

    আর সবার ভয়েস আসুক, এনিয়ে আমার কোন আপত্তি নেই, এলে ভালোই, কিন্তু কিছু বল্লে কল্লা গেলে ভয়েসটা আসবে কোদ্দিয়ে ? আগে এই কল্লা যাওয়া নিয়ে কিছু একটা ব্যবস্থা হোক, তারপর নানাবিধ ভয়েসের তর্ক হোক না। আমার মনে হয়, সেখানে অনেকেই শাক্যর সাথে সহমত হবে, বা শাক্যও অনেকের সাথে। কেউ ফারাবীর ফাঁসি চাইছে মানেই সে ইসলামোফোব এটাও যেমন ভুল জেনেরালাইজেশন, তেমনি মৌলাবাদীদেরও কোন বক্তব্য থাকতে পারে, সেটা শোনা দরকার মানেই সে মৌলবাদীদের খুন লেজিটিমাইজ করছে, খুনী মৌলবাদীরা তার হিরো বা সে খুব ইসলামোফিলিক বা অন্য ধর্ম নিয়ে সিমিলার কিছু, এগুলোও বেহ্স ভুলভাল জেনেরালাইজেশন। এই টইতে দেখি দুটোই হয়ে চলেছে।

    তবে অপছন্দের কথা বললে মুণ্ডু যাবে, এটাকে তো প্রথমে কোনোভাবে আটকাতে হবে। শাক্যর কি সিরিয়াসলি মনে হচ্ছে, বামপন্থীদের সাথে আঁতাতে সেটা বন্ধ হবে ?
  • শাক্যজিৎ | ২৯ মে ২০১৫ ১২:২৬679828
  • পাই দি, আল কায়দা নিয়ে দীর্ঘ বক্তব্য আছে। আমরা আল কায়দা নিয়ে ম্যাক্সিমাম ভুল জানি। প্রথম ভুল জানাটা হল আল কায়দা একটা দল। আল কায়দা কোনো দল না, একটা প্ল্যাটফর্ম। অনেক সংগঠন তার মধ্যে থাকে। দ্বিতীয় ভুল জানা হল, আল কায়দা বহুদিন ধরেই আমেরিকার কাছে মাথাব্যাথা ছিল। সেটাও ভুল কারণ ইউ এস কন্নগ্রেসের কোনো রিপোর্টেই ১৯৯৫ সালের আগে আল কায়দা নামটা দু একব্বারের বেশি আসেনি। এসেছে অন্য সংগঠনের নাম। লাদেন একটা অবস্কিওর নাম ছিল বহুদিন পর্যন্ত। কিন্তু এগুলো অন্য প্রসংগ। এ নিয়ে আলাদা টই খুলে আল্লোচনা চালাতে হয়। আল কায়দা নিয়ে প্রচুর বলার আছে।

    আর সিরিয়াসলি বামেদের সাথে আঁতাতেই এই কল্লকা কেটে নেওয়া বন্ধ হওয়া সম্ভব। ট্যাকটিকাল অ্যালায়েন্সের কিছু বাধ্যবাআধকতা তো থাকে ! যা খুশি করা কোনো পক্ষেই সম্ভব না
  • pi | ২৯ মে ২০১৫ ১২:৩০679829
  • বেশ তো, টই খোল।
  • dc | ২৯ মে ২০১৫ ১২:৩১679831
  • "এই সিমি বোম মারে এটাও এক ধরণের ইস্লামোফোবিয়া কিন্তু। কারণ এটা স্টিরিওটাইপ করছে, ওই আইসিসের গলা কাটার মতই"

    হুঁ, কিন্তু "ভারতে আর এস এস বড় শত্রু। সামাজিক ফ্যাসিবাদ শুধু না, সাম্রাজ্যবাদের পা চাটা" এটা স্টিরিওটাইপিং না। সিমি হলে স্টিরিওটাইপিং কিন্তু আরেসেস হলে স্টিরিওটাইপিং না, কারন আমরা সিমিকে জানিনা কিন্তু আরেসেসকে জানি। বেশ।
  • dc | ২৯ মে ২০১৫ ১২:৩৬679832
  • ১। এই কল্লা যাওয়া নিয়ে কিছু একটা ব্যবস্থা হোক, তারপর নানাবিধ ভয়েসের তর্ক হোক না।

    এটা সব্বাইই চায়।

    ২। কেউ ফারাবীর ফাঁসি চাইছে মানেই সে ইসলামোফোব এটাও যেমন ভুল জেনেরালাইজেশন, তেমনি মৌলাবাদীদেরও কোন বক্তব্য থাকতে পারে, সেটা শোনা দরকার মানেই সে মৌলবাদীদের খুন লেজিটিমাইজ করছে, খুনী মৌলবাদীরা তার হিরো বা সে খুব ইসলামোফিলিক বা অন্য ধর্ম নিয়ে সিমিলার কিছু, এগুলোও বেহ্স ভুলভাল জেনেরালাইজেশন।

    আমার মনে হয় দ্বিতীয় জেনারাইজেশনটা পুরোটাই শাক্যর থিওরিগুলোর ভুল দেখাতে গিয়ে এসেছে। এই ইসলামোফোবিক নামে একটা উদ্ভট জেনারালাইসেশনের উল্টোদিকে এসেছে ইসলামোফিলিক। প্রথম জেনারালাইসেশনটা যেমন ভুল দ্বিতীয়টাও তেমনি ভুল।

    ঠিক যেমন সিমিকে নিয়ে কিছু বল্লেই স্টিরিওটাইপিং, এই উদ্ভট থিওরিটা ভুল, এর উল্টোদিকে হিন্দুত্ব বা আরেসেকে সমালোচনা করা যাবেনা (যেটা হিন্দুত্ববাদীরা বলে) সেটাও ভুল।
  • pi | ২৯ মে ২০১৫ ১২:৫৩679833
  • আর এস এস সাম্রাজ্যবাদের পা চাটা এনিয়ে তোর সাথে আগেও তর্ক হয়েছে। বাস্তবিক এখন কী দাঁড়িয়েছে সেনিয়ে তর্ক হতে পারে, কিন্তু এটাও ফ্যাক্ট যে স্বদেশী জাগরণ মঞ্চ আর এস এস এর ই ! পশ্চিমাবিরোধী একটা শক্তপোক্ত স্ট্যাণ্ড ছিল এদের। এখন মোদি এসে ব্যাপারটা অনেক ঘেঁটে গিয়েছে ( আর সেটা একদিক দিয়ে দেখতে গেলে খুব মন্দও নয়)।
    আর যদি বলিস, যেমন রঞ্জনদা বললেন, এগুলো মোদির লোক দেখাচো, তলে তলে আর এস এসের স্ট্যান্ডই শক্ত করছেন, তাহলে তলে তলে সাম্রাজ্যবাদের বিরোধিতাও কিছু হচ্ছে ধরতে হয়, অন্তত সেই লজিকে।

    তুই আল কায়দা যদি বুঝতে ও বোঝাতে চাস, তার সবই ঐ কল্লা কেটে নেওয়া উড়িয়ে দেওয়া নয় বলে, সেখানে অন্য সংগঠনের অস্তিত্ব নিয়েও লোককে জানাতে চাস ( সেটা জানানো নিয়ে আমার কোন আপত্তি নেই, আগ্রহই আছে) তাহলে সেটা আর এস এস এ বা অন্য কোন হিন্দু সংগঠনের বেলায় প্রযোজ্য নয় কেন ? সবাই একধারসে চাড্ডি কেন ? যেখানে তুই নিজেও বলছিস, নাস্তিক আর এস এস হয়। গুজরাত দাঙ্গায় কোন আদার অংশ নিয়েছিল কিনা সেই খোঁজ করছিস কি ? না মনে হয়। কোথাও একটা পরস্পর বিরোধিতা আসছে না কি ?

    অবশ্য তোর কনসার্ন যদি শুধু ভারত হয় সেটা আলাদা কথা, কিন্তু তাহলে আর বাংলাদেশ নিয়ে কথা আসছে কেন। সেখানে কে কী বললো, তাই নিয়ে সমালোচনই বা কেন। আর বাংলাদেশের কথা আসলে, এদেশে হিন্দু মৌলবাদকে তুই যেমন সমস্যার মনে করিস ( আমিও করি), সেখানে বাংলাদেশে ইসলামি মৌলবাদের সমস্যা নিয়ে আলোচনায় সমস্যা কোথায় ? বাংলাদেশের কথা আসলে ওখানে হিন্দু নির্যাতন নিয়ে সমালোচনা হবে না কেন ? ওদেশে সংখ্যালঘু হিন্দুরা ওদেশের পরিস্থিতিতে আদার নয় ? সেটা কিন্তু আমি বামপন্থীদের খুব বেশি করতে দেখিনি ( দু দেশেরই)। আর তাতে ফল হয়েছে এই যে কিছু বৈধ ক্ষোভ নিয়ে প্রতিবাদের বা কোন অ্যাঅকশনের যে শূন্যতাটা ছিল, সেই জায়গাটা নিচ্ছে বিজেপি বা নানা হিন্দুত্বপন্থী সংগঠন। যারা ঐ অভিজিত রায় হিন্দু ছিলেন বলে খুব হয়েছেন বলে বিষ গুলতে চায়। ঘোলা জলে মাছ ধরছে সন্দেহ নেই কিন্তু এই জল ঘোলা থাকা বা সেখানে মাছ থাকার দায় বামপন্থীরা এড়াতে পারেনা। তাই এই বামপন্থীদের সাথে আঁতাতের কথা ভাবলে কিছুটা আঁতকেই উঠি। একটা বড় অংশকে মানুষকে অ্যালিয়েনেট করে দেওয়া হবেনা তো ? যারা আবার অন্য কোন পার্স্পেক্টিভ থেকে আদার ?
  • pi | ২৯ মে ২০১৫ ১২:৫৫679834
  • ডিসি, এখন ব্যাপারগুলো সার্কুলার হয়ে গেছে। শাক্য বলবে ওধরণের নানা জেনেরালাইজেশন দেখে ( সে এখানে হোক কি অন্যত্র) ও এই গুলো লিখেছে ইঃ ইঃ।

    যাই হোক, হ্যাঁ, দুটো জেনেরালিজেশনই ভুলভাল বললে আপনার সাথে তর্ক নাই।
  • শাক্যজিৎ | ২৯ মে ২০১৫ ১৩:০৩679835
  • পাই দি, আমি আর এস এস নিয়ে প্রচন্ড ইন্টারেস্টেড। পড়াশোনা করছি এই নিয়ে। একদম-ই ফালতু ডেমনাইজ করি না। চাইলে আর এস এস নিয়ে অ্যাকাডেমিক লেখাপত্তরের গোটা লিস্ট তোমায় পাঠিয়ে দেব। ইটস ভেরি ভেরি ইন্তারেস্টিং।

    গুজরাত দাংগায় কেন অত লোক রায়ট করল বা বাবরী ভাংতে কেন অত লোক ছুটল সেটা নিয়ে আমি মনে হয় এই টইতেই প্রশ্ন তুলেছি। ওই ল্লোকদের বাস্তবতাও আমি জানি না, তাই তাদের কাজ নিয়ে প্রশ্ন করি না কখনো। প্রশ্ন করি সেই আইডিওলজিতাকে, যেটা এগুলো ঘটাচ্ছে। দুটোর মধ্যে তফাত আছে।

    আল কায়দা নিয়ে টই খোলার ইচ্ছে আছে। কয়েকদিন যাক। আপাতত লোকজন বলেই দিয়েছে শাক্য নামে এত বমি আসে যে টই পড়বে না :)
  • dc | ২৯ মে ২০১৫ ১৩:০৪679836
  • দুটো জেনারালাইজেশনই পুরোপুরি ভুল। আরেসেস থেকে জামাত, কেউ লিনিয়ার না। এরা শুধুমাত্র নিজেদের ছাড়া আর কারুর স্বার্থ দেখেনা। কিছুদিন আগে ন্যাড়া মানসিক বয়স নিয়ে কিছু একটা লিখেছিলেন। দুঃখিত, কিন্তু এই টইটা পড়লে সেই কথাটাই মনে আসতে বাধ্য। "সিমি বা লশকর এসে আর এস এস-এর কয়েকটা মালকে উড়িয়ে দিলে স্যালুট জানাব মাইরি" - এসব লিখলে আর সিরিয়াস আলোচনার জায়গা থাকে না, তার থেকে র‌্যাম্বো সিনেমার দোষগুন নিয়ে সমালোচনা করা ভালো।
  • dc | ২৯ মে ২০১৫ ১৩:০৫679837
  • আমার পোস্ট পাইয়ের পোস্টের উত্তরে।
  • dc | ২৯ মে ২০১৫ ১৩:০৮679838
  • " আর তাতে ফল হয়েছে এই যে কিছু বৈধ ক্ষোভ নিয়ে প্রতিবাদের বা কোন অ্যাঅকশনের যে শূন্যতাটা ছিল, সেই জায়গাটা নিচ্ছে বিজেপি বা নানা হিন্দুত্বপন্থী সংগঠন"

    এটা খুব দামী কথা। গ্রাসরুট লেভেলে এটা প্রচন্ডভাবে প্রচার হয়েছে, ২০১৪ ইলেকশনের আগেও দেখেছি, এখনও অনেককে বলতে শুনি। সব মৌলবাদের বিরোধিতা না করলে, হিন্দু আর মুসলমান তোষণ দুটোই বন্ধ (বা অন্তত বিরোধিতা) না করলে দুতরফ থেকেই এই বিষ ছড়াতেই থাকবে।
  • pi | ২৯ মে ২০১৫ ১৩:০৯679839
  • আর এস এস নিয়েও একটা টই খোল।

    আল কায়দা আর আর এস এস দুজনকে নিয়েই একসাথেও হতে পারে ঃ)
  • cm | ২৯ মে ২০১৫ ১৩:১৬679840
  • শাক্যজিৎ নতুন কথা কিছু বলেনি। যে আসে আসুক x যাক থিওরেম নিয়ে সমিস্যে থাকলে হীরকে রিপোর্ট করুন। সুগভীর রাজনৈতিক প্রজ্ঞার অধিকারিরা জলের মতন বুঝিয়ে দেবেন। ওনারা কি আত্মবিষ্মৃত হলেন!
  • শাক্যজিৎ | ২৯ মে ২০১৫ ১৩:২০679842
  • সংখ্যালঘু তোষণ ঠিকঠাক হয়নি আমাদের দেশে। আরো বেশি করে হোক এটুকুই চাইব। হিন্দুদের থেকে মুসলিমদের অনেক বেশি সেন্সিটিভলি ট্রিট করতে হবে। সেম গোজ ফর দলিত, এলজিবিটি, উওমেন ইত্যাদি ইত্যাদি।

    আর ডিসি, আর এস এস বড় শত্রু এটা বলা স্টিরিওটাইপিং না। একতা থেওরাইজেশন। আমি যদি বলতাম আর এস এস শুধু দাংগা করে তাহলে স্টিরিওটাইপিং হত।
  • তাপস | ২৯ মে ২০১৫ ১৩:২২679843
  • শাক্য র অন্য কোন অপশনাল নাম নেই? টই খোলার বা লেখার জন্যে?
  • dc | ২৯ মে ২০১৫ ১৩:২৬679844
  • আরেসেস ভারতে বড় শত্রু, জামাত বাংলাদেশে বড়ো শত্রু। হিন্দু মৌলবাদ ভারতে বড়ো সমস্যা, ইসলামিক মৌলবাদ বাংলাদেশে বড়ো সমস্যা। কোন দেশেই কোন মৌলবাদকে তোষণ করার কারন নেই। এগুলো থিওরাইজেশন, স্টিরিওটাইপিং ইত্যাদি কঠিন কঠিন শব্দ ব্যবাহার না করেও পরিষ্কার ভাবে লিখে দেওয়া যায়।
  • শাক্যজিৎ | ২৯ মে ২০১৫ ১৩:৩৭679845
  • ব্যাস, পরিষ্কার করে লিখে দেওয়া হল। প্রব্লেম সল্ভড। এখন যাও সবে নিজ নিজ কাজে :)

    কোনো সমস্যার গভীরে গিয়ে তলিয়ে ভাবতে বসায় আমাদের এত অনীহা, ভাবা যায় না
  • sswarnendu | ২৯ মে ২০১৫ ১৪:২০679846
  • "ইস্লামিক সংগঠন মানেই ভেবে বসে আছি গলা কাটে আর নাহলে উড়িয়ে দেয় :) এই সিমি বোম মারে এটাও এক ধরণের ইস্লামোফোবিয়া কিন্তু। কারণ এটা স্টিরিওটাইপ করছে, ওই আইসিসের গলা কাটার মতই"-----

    এটাই প্রবলেম শাক্যর 'থিওরি'-র দার্শনিক ভিত্তিটার...আরে মশাই, সব রকম স্টিরিওটাইপিং নিরপেক্ষভাবে গলা কাটে কি কাটে না এই কথাদুটোর একটা করে মানে আছে... যারা মনে করেন নেই নিজের গলায় ক্ষুর চালিয়ে দেখুন না আছে কিনা...

    যেমন sokal লিখেছিলেন এইসব 'দার্শনিক' দের উদ্দেশ্যে, "those who think gravitation is a matter of social convention are invited to try to transgress those boundaries from my apartment window. I live on 21st floor. "
  • sswarnendu | ২৯ মে ২০১৫ ১৪:২৬679847
  • @পাই,
    আর এস এস এর অবস্থানকে পশ্চিমাবিরোধী বলা ভুল... আর তাই মোদীর সাম্রাজ্যবাদের পা চাটার সাথে তার স্ববিরোধ ও কিছু নেই, আর সেটা ঘেঁটেও যায়নি... ইন্ডিজিনাস আরিয়ান থিওরি আর এস এস এখনো দিব্যি আওড়ায়... অন্য কোথাও আর একটু ভেঙ্গে লিখব খন।
  • dc | ২৯ মে ২০১৫ ১৪:৩৩679848
  • তলিয়ে ভাবুন না, মৌলবাদের মতো সমস্যার সমাধানে তলিয়ে ভাবার নিশ্চয়ই দরকার আছে। কিন্তু সেই তলিয়ে ভাবতে গিয়ে ভাবনাটা যদি ঠিক পথে না এগোয় তাহলে তো মুশকিল!

    "সিমি বা লশকর এসে আর এস এস-এর কয়েকটা মালকে উড়িয়ে দিলে স্যালুট জানাব মাইরি" বা "ভারতে লড়াইটা তো মেইনলি মোদী/আর এস এস-এর সাথেই ঃ) সেখানে সিমি বা জামাত আমার ট্যাকটিকাল মিত্র হতেই পারে।" এই ধরনের পোস্টের পর আর সিরিয়াস আলোচনার কোন জায়গা থাকে নাকি? তাও আপনি এসব পোস্ট একটা ওয়েবসাইটে করছেন, আন্দাজ করছি এখানে বিরাট সংখ্যক লোক এগুলো পড়ছেনা (আমার অনুমান মাত্র), পড়লেও তারা সিরিয়াসলি এগুলো নিচ্ছেনা। পাব্লিকলি যদি এসব স্টেটমেন্ট কেউ দেয় আর কাগজে ছাপা হয়, তার কি বিষাক্ত পরিমান হতে পারে ভেবে দেখেছেন? মনে হয় পরিণামের কথা না জেনেই লিখছেন, তাই তলিয়েও ভাবুন, সঠিক ভাবনাও ভাবুন। আর যদি বলেন সব কিছু বুঝেই বলছেন তাহলে...
  • শাক্যজিৎ | ২৯ মে ২০১৫ ১৪:৫৩679849
  • ঠিক পথটা কে ডিসাইড করছে? আপনি? :)

    দেখুন এই পলিটিকাল ইসলামের সাথে গাঁটছড়া বাঁধার আইডিয়া আমি প্রথম দিচ্ছি এমন না। বাংলাদেশে এর প্র্যাকটিস হয়েছে, লেবাননে হয়েছে, জর্জ গ্যালোয়ে ব্রিটেনে করেছেন। তারা সকলেই বালখিল্য এমনটা ভাবার সাহস আমার নেই। তবে বুঝতে পারছি তাঁরা সকলেই ভুল পথে চলেছিলেন, মুক্তমনাদের দেখিয়ে দেওয়া ঠিক পথ ত্যাগ করে :)

    আর একটা দেশে সংখ্যাগুরুর মৌলবাদকে ঠেকাতে সংখ্যালঘুর মৌলবাদের সাথে ট্যাকটিকাল অ্যালায়েন্সে যাওয়ার মধ্যে এত ব্লাসফেমির কি দেখলেন? ভারত ছেড়ে দিলাম। বম্বের বস্তিতে শিব-সেনার বাঁদরামী ঠেকাতে মুসলিম লীগের হাত যদি ধরতে হয় তাতে জল-অচল হয়ে যায় নাকি? রিয়েলপলিটিক এত শুদ্ধতাবাদী কবে থেকে হল?
  • pi | ২৯ মে ২০১৫ ১৫:২২679851
  • আমার মনে হয়, সিমি জামাতের যে পলিটিকাল ইসলাম নিয়ে কথা হচ্ছে, কল্লা কেটে ফেলা, বোম মেরে ওড়ানো ছাড়াও এদের যে মতাদর্শের কথা বলা হচ্ছে, যার সাথে অ্যালায়েন্স করলে কল্লা কাটা, বোম মারা আটকানো সম্ভব বলে মনে হচ্ছে, তাই নিয়ে কথা হোক। কী সেই মতাদর্শ, একটু আলোচনা হোক।
  • PM | ২৯ মে ২০১৫ ১৫:২২679850
  • কোনো সমস্যার গভীরে গিয়ে তলিয়ে ভাবতে বসায় আমাদের এত অনীহা, ভাবা যায় না""---

    এতো মহা ঝামেলা, এমন একটা বিষয় নিয়ে টই খুলে আলোচনা করতে চাইছেন যা নিয়ে আপনি নিজেই বলছেন আপনি কিছু জানেন না!!!

    আপনি আইসিস জানেন না, ইস্লামিক ক্যলিফেট জানেন না, বাংলাদেশের এথেইস্টদের বক্তব্য জানেন না, জামাতের বেশীর্ভাগ কর্ম্কান্ড নিয়ে ওয়াকিবহাল নন। আরেসেস নিয়ে সদ্য পড়তে শুরু করেছেন। এইটুকুতেই হাড়ী ভরে যাওয়ার জ্ঞান এতো উপচে পড়ছে যে টই খুলে থিওরী নামাচ্ছেন।

    কিন্তু তাতেও অসুবিধা ছিলো না। আবার লোককে বলছেন আপনার বক্তব্যের গভীরে গিয়ে আলোচনা করতে!!!! না করলে আবার গোসা হচ্ছে। মাইরী পারেন-ও বটে।
  • pi | ২৯ মে ২০১৫ ১৫:৩২679854
  • স্বর্ণেন্দু, শাক্য, এটা কিন্তু আর এস এস করা পরিচিত কিছু লোকজনের কাছে শুনেছি। এরকম কিছু লোকজনকে দেখেছি, যাদের মানুষ হিসেবে বেশ ভাল মনে হয়েছে, লোকের বিপদে আপদে ছুটে যান, নানারকম সমাজকল্যাণমূলক কাজকর্মের সাথে যুক্ত, এই কখ্নও বন্যাত্রাণে যাচ্ছে তো কখনো বস্তিতে পড়াতে, অ্যাকাডেমিকালি ব্রিলিয়ান্ট, এবার তার সাথে রয়েছে একটা তীব্র স্বদেশী সেন্টিমেন্ট, জাতীয়তাবাদ। কখনো কখনো তা অন্ধ। দেশের জিনিসপত্র ব্যবহার করতে হবে, দেশেই সব তৈরি করতে হবে, দেশের হৃত গৌরন পুনরুদ্ধার করতে হবে এসব নিয়ে খুব সচেতন। যদ্দুর মনে পড়ে এরা একটা দেশীয় প্রোডাক্টের লিস্ট বানিয়ে মেইলে সার্কুলেট করতো, বিদেশী পণ্য বর্জন করে যথাসম্ভব দেশী জিনিস ব্যবহারের জন্য প্রচার করতো। পলিটিক্যালি বিজেপি র সাথে খুব বেশি অ্যালাইনমেন্ট দেখিনি, তবে এ অনেক আগের কথা। মূলত ঃ এই দেশীয় সেন্টিমেন্ট জনিত কারণেই আর এস এস।সবাই খুব ধার্মিক ছিল এমন না। তখন এ খুব কথা হয়নি, হতে পারে ঘোষিতভাবে নাস্তিকও হয়তো ছিল।

    এখন এদের কাজকর্ম কেমন দেখছিলাম। ক'দিন আগে মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেন নিয়ে এদের আপত্তির কথা শুনেছিলাম মনে হচ্ছিল বলে খুঁজে দেখলাম। এটা পেলাম।

    RSS-affiliate Swadeshi Jagran Manch (SJM) on Wednesday opposed Prime Minister Narendra Modi's 'Make in India' campaign and urged him to amend it to 'Made by India', cautioning him against repeating the "past mistakes".

    SJM Sangathan Mantri (Organising Secretary) of Kashi region, Ajay Kumar said, "the way East India Company cunningly flourished its business in the country here, we must learn from our past historical mistakes and our government should ensure not to repeat the same mistakes once again..."

    The Manch has advocated replacing the slogan with 'Made by India' and suggested that the products must be manufactured by local companies and then exported worldwide by Indian nationals.

    The SJM has scheduled a meeting at Banaras Hindu University on November 21 where intellectuals and opinion makers along with the people who were associated with Swadeshi movement will participate in the discussion on this issue.

    The Prime Minister, through his pet 'Make in India' project, has said that his government will roll out a red carpet to foreign companies to set up industries in India.

    Kumar said that during the meeting at BHU here, an extensive discussion would be held and an appeal will be made to the Union Government to amend its policy of inviting foreign companies here.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন