এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৫১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • B | ২২ মার্চ ২০০৭ ১০:৪৯561878
  • SM

    আপনি যদি একবার "ভাটিয়া৯"-তে 22 Mar - 2.36 A.M.এর পোস্টিংটা দেখে নেন, অর্থ বা যে কোন সাহায্য পাঠানোর ব্যাপারে আরও কিছু guideline পাবেন।

    যদি একবার দেখে নেন। আর পারেন যদি.....

    (SM ছাড়া বাকি সবাইও যদি...)
  • B | ২২ মার্চ ২০০৭ ১০:৫৭561879
  • আগের পোস্টে সময়টি 2.23AM হবে
  • Guruchandali | ২৫ মার্চ ২০০৭ ১৯:৪২561880
  • --------------------------------------------------------
    নতুন বুলবুলভাজা : উন্নয়নের চেনা একটি মডেল
    --------------------------------------------------------
  • Guruchandali | ০১ এপ্রিল ২০০৭ ০৮:৪৯561881
  • ---------------------------
    নতুন বুলবুলভাজা : একটি পূর্বঘোষিত মৃত্যুর ধারাবিবরণী
    ---------------------------
  • dd | ০১ এপ্রিল ২০০৭ ১০:৪৪561882
  • ঈশেনকে সেলাম জানাই
  • bozo | ০২ এপ্রিল ২০০৭ ২৩:৩৭561883
  • 'শ্রাবণের ধারার মত পড়ুক ঝরে,
    পড়ুক ঝরে।'
  • Paramita | ০৩ এপ্রিল ২০০৭ ০১:৪৮561884
  • দীর্ঘ টানেলের শেষেও যদি আলো না দেখা যায় তখনই বোধহর নিয়তি টিয়তির দ্বারস্থ হতে হয় সম্পূর্ণ অসহায় ও পরাজিত মানুষকে। বড়ো কষ্ট হলো কাল মাঝরাতে এটা পড়ে। ভালো তুলে ধরেছো ঈশান।
  • Du | ০৩ এপ্রিল ২০০৭ ২২:৫৫561885
  • স্বাধীন দেশের সরকার, পুলিশ, আদালত, সংবাদপত্র কেন বদলালো না, কিছুই কেন বদলালো না, কেন অত্যাচারের সেই ভাষা সেই নৃশংস হাত আমরা নিজের ভাইয়ের ওপরে তুলতে পারি নির্দ্বিধায়, এই প্রশ্ন তো রয়েই গেলো। ভীষন উচিত ছিল এইটা হওয়া এখন মনে হয়, মতবাদ নির্বিশেষে এই স্বচ্ছতার, ন্যায়বিচারের সন্ধান করা। হয়তো অনেকটাই নিরাপদ আশ্রয় আমাকে দুরে সরিয়ে নিচ্ছে আমার 'আদিম হিংস্র মানবিকা'র থেকে তবু মনে হয়, ন্যায়বিচার পাক প্রতিটি মানুষ, সত্যি খবর দিক প্রতিটি সংবাদপত্র, মানবিক মুখ শুধু নয় মানবিক হোক প্রশাসন। এইটা কি একটা Must নয়? নাকি হতাশ হয়ে গিয়ে আদালতের বিপরীতে 'চোখের বদলে চোখ', খবরের বদলে গুজব, আর প্রশাসনের বদলে নৈরাজ্যই কি বেছে নিতে হবে আমাদের ? আর কোন পথ নেই?
    নিঠারির ঘটনার পরে আমি মুষ্ঠিবদ্ধ হাতে চেয়েছিলাম এই পাতাতেই যে মেরে ফেলুক ঐ দুই হত্যাকারীকে ঐ সব গরীব শিশুর বাবারা। কিন্তু আদালতে যখন সেই পান্ধেরকেই দাড়ি ছিড়ে মারে জনতা সেটা কিন্তু আমায়/আমাদর অনেককেই খুশি হতে দেয়নি। কেন? সত্যি ছিলনা কি আগের সেই কান্না আর সেই মুষ্ঠিবদ্ধ হাত? তবুও এই সভ্যতা এক হাজার হাজার বছরের পথ, আর তাই, দুহাজার সাতের এপ্রিল বড় কঠিন, বড়ই দ্বিধাগ্রস্ত।
  • janik | ০৩ এপ্রিল ২০০৭ ২৩:৩৮561886
  • আমি নি:শ্চুপ হয়ে গেছি। ঈশেন ধন্যবাদ।
  • Guruchandali | ০৮ এপ্রিল ২০০৭ ১০:০২561888
  • --------------------------------------------------------
    নতুন বুলবুলভাজা : সাঙ্গ এ লীলা
    --------------------------------------------------------
  • kali | ০৯ এপ্রিল ২০০৭ ০৭:৩৮561889
  • শেষ লাইনে টাইপোর জন্য দু:খিত। 'ঊনপাশ' নয়, ঊনপঞ্চাশ।
  • Guruchandali | ১৫ এপ্রিল ২০০৭ ০৯:৪৬561890
  • --------------------------------------------------------
    নতুন বুলবুলভাজা : সংঘর্ষ নয়, সমন্বয়ের কথা বলে এই উন্নয়ন
    --------------------------------------------------------
  • Guruchandali | ২২ এপ্রিল ২০০৭ ০৯:৩৯561891
  • --------------------------------------------------------
    নতুন বুলবুলভাজা : আমার এই অক্ষমতা
    --------------------------------------------------------
  • saa | ২৩ এপ্রিল ২০০৭ ০০:০০561892
  • আবাপ রবিবাসরীয় তে ছাত্রানাং অধ্যনয়ম কপ কি রঙ্গনের ই লেখা?

    আমার এই অক্ষমতা নি:সন্দেহে খুব ভালো লেখা। খুব ভালো।
  • Guruchandali | ২৯ এপ্রিল ২০০৭ ১০:৪৮561893
  • --------------------------------------------------------
    নতুন বুলবুলভাজা : জরুরী অবস্থা
    --------------------------------------------------------
  • d | ২৯ এপ্রিল ২০০৭ ১১:৩৫561894
  • বহুত খুব সামরান।
  • Arpan | ২৯ এপ্রিল ২০০৭ ১৫:৪৯561895
  • চমৎকার লেখা সামরান। আপাতত দুটি প্রশ্ন ছিল।

    ১) এই ক্ষমতার হস্তান্তরের পর্বে বাংলাদেশে সুপ্রিম কোর্টের ভূমিকা কী ছিল? আদৌ কিছু ছিল কী? যখন ফখরুদ্দীন আহমেদের নেতত্বে তদারকি সরকার গঠিত হল, তিনি কি সুপ্রিম কোর্ট দ্বারা নিযুক্ত হয়েছিলেন? কারা তাঁর পিছনে ছিল? কেউ কি আদৌ বিরোধিতা করেছিল?

    ২) জরুরী অবস্থা ও তার হাত ধরে একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা এই নবীন রাষ্ট্রে নতুন কিছু নয়। বস্তুত তৃতীয় বিশ্বের বহু দেশে এটি একটি প্রতিষ্ঠিত মডেল। এই দুর্নীতি দমন অভিযানের মধ্যে বাংলাদেশের জনগণ কি কোন সিঁদুরে মেঘ দেখছেন না? দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেত্রী এবং তাঁর সুযোগ্য সন্তানাদির বিরুদ্ধে মামলা না সাজিয়ে তাঁদের নির্বাসনে পাঠাতে এই তদারকি সরকার বেশি উৎসাহী। নাকি স্বীকৃত রাজনৈতিক দল ও সরকারি আমলাদের নঞর্থক ভূমিকায় তিতিবিরক্ত মানুষ এগুলি নিয়ে এই মুহূর্তে ভাবতে আগ্রহী নন?
  • Paramita | ০৩ মে ২০০৭ ০৩:৩৪561896
  • "সাঙ্গ এ লীলা" প্রসঙ্গে। লীলা মজুমদারের "নাটঘর" পড়লাম। LM-এর আত্মজীবনী বা রম্য ছাড়া বড়দের জন্য লেখা পড়া এই প্রথম। সেই ঝলকানি, রস, এমনকি নিটোল একটি গল্প বলাও পেলাম না। না, "বড়দের বই"তে তাঁকে সেভাবে খুঁজব না।
  • Guruchandali | ০৬ মে ২০০৭ ২২:৩৩561897
  • --------------------------------------------------------
    নতুন বুলবুলভাজা : কিউবা ! আফ্রিকা ! বিপ্লব
    --------------------------------------------------------
  • bodhisattva dasgupta | ০৭ মে ২০০৭ ০৯:৫১561899
  • অরিজিত মুখোপাধ্যায় কে এই লেখাটির জন্য, পরিশ্রম করে লেখাটি তৈরী করার জন্য অভিনন্দন জানাই।
  • J | ০৭ মে ২০০৭ ১৫:১৫561900
  • খুব ভালো লেখা।
  • Suvajit | ০৭ মে ২০০৭ ১৭:২০561901
  • অরিজিত, খুব ভালো লেগেছে, তার থেকেও বেশী এই ছোটো লেখাটার মধ্যে থেকেও আফ্রিকার দেশগুলো, তাদের রাজনৈতিক অবস্থা আর মানুষের দু:খ দুর্দশার ব্যাপারটা অনুভব করতে পেরেছি।
  • J | ০৭ মে ২০০৭ ১৭:৩১561902
  • প্যাট্রিস লুমুম্বার নামে একটা বহুৎ ফালতু ইউনুভার্সিটি ছিলো/আছে মস্কোতে। পিপ্‌ল্‌স্‌ ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি নেম্‌ড্‌ আফ্‌টার্‌ প্যাট্রিস লুমুম্বা। কিন্তু ইউনুভার্সিটি নয়, ঐ ভদ্রলোকের প্রতি আমার বহুৎ শ্রদ্ধা ছিলো।
  • Blank | ০৮ মে ২০০৭ ০১:১৬561903
  • আরো জানার অপেক্ষায় রইলাম
  • I | ০৮ মে ২০০৭ ১২:০৭561904
  • দ্বিভাষিক লেখা পড়তে ভালো লাগে না। ইংরেজী অংশগুলো অনুবাদ করে দেওয়া যেত। অথবা পুরোটাই ইংরেজীতে।
  • Riju | ০৮ মে ২০০৭ ১৩:২৮561905
  • ভালো লেগেছে লেখাটা
  • Guruchandali | ১৩ মে ২০০৭ ০৩:১৫561906
  • --------------------------------------------------------
    নতুন বুলবুলভাজা : শহর থেকে নন্দীগ্রাম
    --------------------------------------------------------
  • Suvajit | ১৩ মে ২০০৭ ০৬:৩২561907
  • আত্রেয়ী আপনার লেখাটা পড়ে ভীষণ আত্মগ্লানী অনুভব করলাম।
  • saa | ১৩ মে ২০০৭ ১১:২৮561908
  • আত্রেয়ীকে অভিনন্দন! সামনের ঝাপসা পাতায় একটা মুখ ই ভাসে ঐ কিশোরের যার চোয়াল শক্ত হয়ে উঠছিলো।
    ক্ষমতার দম্ভে গণতন্ত্রকে বলাৎকার করে কি ভাবে চলেছে এই নৈরাজ্য। এর শেষ কোথায়?
  • santanu | ১৩ মে ২০০৭ ১২:৩০561911
  • শেষ নাই। শেষ যারা চায়, তারা যে বড্ড দুরে থাকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন