এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় চাকুরে

    riddhi
    অন্যান্য | ২৭ মে ২০১২ | ৪২২৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ৩১ মে ২০১২ ১১:৪১551677
  • বসের থেকে চ্যালার দাম বেশি হলে বুঝতে হবে সেই দোকানের কম্পেন্সেশন পলিসি বলে কিছু নেই, পুরোটাই মেছো হাট। জেনেরালি স্যালারি স্ট্রাকচারটা তো গ্রেড বেসড হবার কথা। এক একটা গ্রেডের এক একটা রেঞ্জের মধ্যে স্যালারি হয়। এইবার প্রতি বছরই কিছু কিছু স্যালারি কারেকশনের গল্প থাকে, ওই এক-দুজনের জন্য, যারা গ্রেডে ওপরে হয়েও রেঞ্জের তলায় রয়ে গেছে। তার জন্য কিছু বাজেট আগে থেকেই ধরা থাকে।
  • S | ৩১ মে ২০১২ ১১:৪৫551678
  • হ্যাঁ সেতো আছেই। আমি এম্বিএদের এই প্রব্লেমে দেখেছি - আর উদাহরনটা ভালো লাগলো কারন সক্কলেই একই কাঁচকলা - মানে ইন্জিনিয়ার ভার্সেস এম্বিএ বা সিএদের লড়াই দিয়ে কম্প্লেক্স নয় ব্যাপারটা।

    সেতো আপনি যেমন বললেন, আমিও তার দুতিন বছর পরে দেখেছি আইটিতে - লোকে ৫ বছর এক্ষপেরিএন্স নিয়ে বসে আছে, পিএম হচ্ছে না - বাইরে থেকে এক লোককে নিয়ে এসে তার মাথায় বসিয়ে দিলো। যে এলো সে পুরোপুরি ঐ এক্সপেরিয়েনস্ড ছাড়া চালাতে পারবে না, অথচ যিনি বন্চিত হলেন তার মুখ ভার। তখন প্রফেশনালিজমের মানেটা হালকা লাগে।
  • S | ৩১ মে ২০১২ ১১:৫০551679
  • হ্যাঁ আপনি আপনার আসে পাশেই এমন অনেক উদাহরন দেখতে পাবেন। মানে যতক্ষন না কেউ সেটা আইডেন্টিফাই করবে (মানে যিনি কম পাচ্ছেন, এটা তারই হেডেক), ঐ কারেকশন হয়ে উঠবে না।

    কম্পেন্সেশন পলিসি তো আছে - কিন্তু অনেকগুলো আছে - কতকগুলো কনভার্জ করেনা। সাধেই কি আর ঐসব পিপল প্রসেস মসেস তইরী হয়?
  • lcm | ৩১ মে ২০১২ ১১:৫৪551680
  • সত্তরের দশকে যখন rdbms এর ব্যাপারটা মার্কেটে এলো তার সঙ্গে সঙ্গেই এলো SQL। তখন ভাবনাটা ছিল এরকম যে, এই ডেটাবেস ব্যাপারটাই ইউসলেস কোনো কোয়েরি টুল ছাড়া। মানে একটু ডেটা খুঁজে আনা, বা ইন্সার্ট/আপডেট করব্নার জন্যে যদি লো লেভেল প্রোগ্রাম লিখতে হয় তবে মুশকিল (নোসিকোয়েল কনসেপ্টে এটা একটা ব্যাথা, যদিও টুন দেখলাম লিখেছে যে সিকোয়েল লাইক সহজ ল্যাঙ্গুয়েজ নাকি বাজারে আসছে)।
    এখন, SQL ল্যাঙ্গুয়েজে দুটো ব্যাপার আছে - এক, এটা ডিক্লেয়ারেটিভ ল্যাঙ্গুয়েজ। আমি যখন দুটো টেবিলের ইনার জয়েন সিন্ট্যাক্স লিখছি, তখন কিন্তু আমি কোনো অ্যালগরিদম লিখছি না। বা, যখন রেজাল্টসেট শর্ট করার জন্যে কোয়েরিতে লিখছি "ওর্ডার বাই", তখন কিন্তু কোন শর্ট অ্যাল্গো চলছে জানি না। পুরোটাই পার্সারের ভরসায়। এতে সুবিধে হচ্ছে কোয়েরি লেখা সহজ। ইম্প্লিমেন্টেশন নিয়ে ভাব্তে হচ্ছে না। অসুবিধে হচ্ছে, আমার পছন্দমতন পার্সার অ্যালগো লিখতে পারছি না, ভেন্ডর প্রোভাইডেড পার্সার (SQL engine) এর পারফরম্যান্স-এর ভরসায় আছি।
    দুই হল, SQL ল্যাঙ্গুয়েজটা rdbms প্রেমিসের ওপর তৈরী, অর্থাৎ, যা যা rdbms সাপোর্ট করে তার প্রায় সব কিছুই এই ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যায়। এবং, ব্যাপারটা সিম্পল। যদিও, sql ল্যাঙ্গুয়েজ ঠিক পুরো রিলেশনাল মডেল ইম্প্লিমেন্ট করে না, অর্থাৎ, টেবল-কে n-tuples হিসেবে না দেখে টু-ডাইমেন্শ্যানাল অ্যারেলিস্ট হিসেবে দেখে।

    এখন শিবুদার প্রশ্ন হল, শুধু SQL কেন? অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কেন ব্যবহার করা যাবে না বা নতুন কোনো ভাষা কেন তৈরী হবে না। খুবই ভ্যালিড পয়েন্ট। কিন্তু, মুশকিল হল অন্য QL এর পার্সার হ্যাজ টু ওয়ার্ক অন ডেটাবেস, যেটা সম্পূর্ন ভেন্ডর ডিপেন্ডেন্ট। ওর‌্যাক্‌ল, ডিবি২, সাইবেস --- এই বিভিন্ন ভেন্ডরের ডেটাবেস ইঞ্জিনের ইম্প্লিমেন্টেশনে এত মিল নেই যে একটা কমন পার্সার/ইন্টারপ্রেটর/কম্পাইলর লিখে ফেলা যাবে। তার মানে, নতুন QL বানাতে হলে, তার জন্য একটা উপযুক্ত ডেটাবেস-ও বানাতে হবে। যারা ওপেন সোর্স ডেটাবেস বানিয়েছে (mySQL, postgres...) তারা আর নতুন ল্যাঙ্গুয়েজের ঝামেলায় যেতে চায় নি।

    এই প্রবলেম আছে, নো-সিকোয়েল ডেটাবেসের গ্রহণযোগ্যতায়। খুব স্ট্রং র‌্যাশনাল না দেখালে, বিজনেস অ্যাপ্লি কনভেনশ্ন্যাল আর্ডিবিএমেস ছেড়ে এ লাইনে আসতে চাইবে না, প্রথমত, সব ডেটা কনভার্ট করতে হবে এই নতুন কনসেপ্টে, আর, কোয়েরি ল্যাঙ্গুয়েজ ও পাল্টে যাবে।
  • lcm | ৩১ মে ২০১২ ১২:০০551681
  • মানে, যেখানে কনভেনশন্যাল rdbms দিয়ে আর কিছুতেই হবে না, সেখানে অ্যাডাপ্ট করবে, নইলে....
  • প্পন | ৩১ মে ২০১২ ১২:০৪551682
  • হ্যাঁ, আইডেন্টিফিকেশনের ব্যপারটায় ক। ঃ)
  • bb | ৩১ মে ২০১২ ১২:০৭551683
  • ওরে ভাই আমি এই জিনিষ অনেক দেখেছি- ২০০৯ এ আমি ১১লাখে MBA ফ্রেশার নিয়েছি IIM-C আর ISB থেকে। এই ১১লাখ মাইনে পেতে আমাকে ১২ বছর কাজ করতে হয়েছে। এই ভাবে চললে তো মার্কেট মানবে না। এখন যা বাজার দর তাই দিতে হবে।
  • bb | ৩১ মে ২০১২ ১২:০৯551684
  • BTW প্পন যা বল্ল সেটাই আমরা ইনফিতেও করতাম। প্রতি বছর একজন বা দুজন ৩৫% কারেকশন পেত ঐ কারণে। এটাই দস্তুর
  • প্পন | ৩১ মে ২০১২ ১২:১২551685
  • যাক, বিবিদার ১২ বছরের মাইনে শুনে ফ্রাস্টু খেলাম না। ঃ))
  • S | ৩১ মে ২০১২ ১২:১৮551687
  • আরে তাই বলছেন বিবি। আমি আপনাকে ঐ IIM এর অনেক লোক দেখিয়ে দেবো যাদের বয়স যথেস্ট হয়েছে - কিন্তু ঐ ১১-১২ লাখ নেয় এখনো। পুরো জগাখিচুরি। প্রফেরাই ওরোকোম পান - অনেকেই ঐ ইনস্টি থেকে পাশ করা টপার লেভেলের লোকজন।
  • S | ৩১ মে ২০১২ ১২:২২551688
  • ভাবুন ইন্ফিতে এই কান্ড হচ্ছে, সেখানে বাকি কম্পানিতে যে লোকজন মাইনে পায় প্রতি মাস গেলে এটাই অনেক।
  • Toon Army | ৩১ মে ২০১২ ১২:২৪551689
  • ধুর আমাদের শুরুর মাইনে নিয়ে ভাবলে আর কাজ করতে হবে না। ৯৭ সালে চাকরিতে ঢুকেছিলাম মাসে গ্রস ৬৫০০-এ। এখন আমাদের এখানেই এমনি প্রোজেক্টে ফ্রেশারদের দেয় সাড়ে তিন বা ওইরকম। ল্যাবে প্রায় ডবল।
  • প্পন | ৩১ মে ২০১২ ১২:৩৩551690
  • ইনফিকে পহাকড়ির ব্যপারে গুরুঠাকুর মানার কোন কারণ নেই। বেশ কনজার্ভেটিভ মাইনে দেয় তার উপরে গুচ্ছ ভেরিয়েবল পে।
  • S | ৩১ মে ২০১২ ১২:৪১551691
  • জানিতো। লোকের সেই ভেরিএবল পে বুঝতে বেশ কয়েক মাস লেগেছিলো ঃ) কিন্তু অন্ততঃ মানে ঐ কারেকশন গুলো?
  • Toon Army | ৩১ মে ২০১২ ১২:৪২551692
  • আমি এখনো বুঝি না। আমার আগের দোকানে আবার সেটা ছিলোও না। আমি মাইনের একটা জিনিস বুঝি - সেটা হল নেট কত পেলুম।

    লোকে শুনেছি ভেরিয়েবল নিয়ে দরাদরি করে - আমি তো আজ অবধি কোনো দরাদরিই করে উঠতে পারলুম না, কম দেয় না ঠিক দেয় তাও জানি নাঃ-(
  • প্পন | ৩১ মে ২০১২ ১২:৫৭551693
  • ওই কারেকশন অন্যত্রও হয়। ইনফি পায়োনিয়ার কিছু নয়। ইনফি আর ইনফির বাইরের দু'জায়গার এক্সপেরিয়েন্স থেকেই বলছি।
  • প্পন | ৩১ মে ২০১২ ১২:৫৮551694
  • ইন ফ্যাক্ট, ইসপ ছাড়া ইনফির আলাদা কিছু অহার করারও ছিল না। তো, ইসপ স্কিমও তো বোধহয় উঠে গেছে। আমার বর্তমান দোকানে এখনো দিচ্ছে।
  • প্পন | ৩১ মে ২০১২ ১২:৫৯551695
  • * অফার
  • bb | ৩১ মে ২০১২ ১৩:০৭551696
  • ইসপ এখন স্বপ্ন। তবে PT আসার পর esop বাজার গেছে।
  • প্পন | ৩১ মে ২০১২ ১৩:১৩551698
  • হুঁ।
  • bb | ৩১ মে ২০১২ ১৫:২২551699
  • @KC এর কথা অনুযায়ী - ভারতের অন্যতম শাইনিং সেক্টর কন্স্ট্র্যাকশন- যেখানে ২৫-৪০ লাখ মাইনে খুব জলভাত। ভালও শিভিল এর লোক প্রজেক্ট ম্যানেজার - সব ভিপি বা নিদেন পক্ষে হেড- এই রকম মাইনে পান।
    আমি ছোট খাট কোম্পনীর হেডদের চিনি যাঁর মাইনে ১ কোটি !!!। অনেক এমবিএ আছে যাদের মাইনে এই সেক্টরে ৭০-৭৫ লাখ। ৫৫ও কোটি টার্ণওভারের কোম্পানীর CEO পান ৭ কোটি টাকা, হেড ওফ ওপস- ২ কোটি। DDদা বলতে পারবেন ভাল।
    সুতরাং আইটি একটি হাইপড সেক্টর এটি স্বয়ংস্বিদ্ধ।
  • ডিডি | ৩১ মে ২০১২ ১৬:০৫551700
  • আমার যা এক্ষপেরিয়েন্স তাতে ভারতবর্ষের খুব বড়ো একটা দুটো বাদ্দিলে সব কন্স্ট্রাকশন কোং ই পুরোপুরি ফেমিলি বিজিনেস। ভাইগ্না, ভাইপো, শালা, ছেলের বউএর খুড়তুতো ভাই.... ইত্যকার। এরাই পুরোপুরি ম্যানেজমেন্ট।

    তো সি ই ওদের বা টপ ম্যানেজমেন্টের অমন মারকাটারি স্যালারি না হবার কোনো কারনই নেই। নীচের লেভেলে যা চলে তা নিছক স্লেভারী। খুঁদ কুড়ো দিয়ে কাজ চালায়। আর গলা পর্যন্ত্য দু নম্বরী। পুরো মাফিয়া কেস।
  • a | ৩১ মে ২০১২ ১৬:৩৩551701
  • যা বুঝছি, হাডুপ নিয়ে কন্সালটিং এ নেমে পড়তে পারি ঃ)
  • S | ৩১ মে ২০১২ ১৬:৪৩551702
  • টেক কন্সাল্টেন্টদের কিন্তু হেব্বি দাম। স্ট্র্যাটেজিক কন্সাল্টেন্টদের সমান তো বটেই, বেশিও হয়। কিন্তু টোটাল ইনকাম হয়তো কম হয়। মানে টেক কন্সাল্টেন্সির জন্যে ঘন্টায় ৪০০-৫০০ ডলার পায় অনেকে - কিন্তু তার জন্যে অবশ্য অনেক পড়াশুনা, প্রস্তুতি, আর ট্রেইনিঙ্গের জন্যে মেটেরিয়াল, আর বিশাল ব্যাকাপ দরকার হয়। আপনারা আরো ভালো জানবেন। ঐ নিজেকে আপডেট রাখাতে আর এইসব পড়াশুনার টাইমে আপনি কোনো টাকা পাবেন না। কিন্তু ভেবে দেখুন সপ্তাহে দুদিন ৮ ঘন্টা করে কাজ পেলেই কেল্লা ফতে।
  • aka | ৩১ মে ২০১২ ১৮:০৫551703
  • টেক কনসালটিং প্রচণ্ড স্পেশালাইজড জব। অত টাকা দেয় কারণ একটাই যে লোক পাওয়া যায় না। টেক কনসালটিং করতে গেলে কোন পার্টিকুলার একটা টেকনলজি নিয়ে বছরের পর বছর গাঁতিয়ে যেতে হয়। যাতে ঘুমিয়ে ঘুমিয়েও সেই টেকনলজি জনিত কোন প্রবলেম সলভ করা যায়।

    তা হরেক জিনিষের এই টইতে ল্যাদোষ-দা যখন ইউএস কার ইন্ডাস্ট্রীর কথা তুললই তখন খানিক বলেই দিই। ইউএস কার ইন্ডাস্ট্রী বলতে কি বুঝি? শুধুই জিএম, ফোর্ড, ক্রাইসলার? কেন টয়োটা, হণ্ডা, কিয়া, হুণ্ডাই নয়? গত ২০ বছরে জিএম, ফোর্ড, ক্রাইসলারের জন্য যত জন লোকে চাকরি পেয়েছে তার থেকে অনেক বেশি লোকে চাকরি পেয়েছে টয়োটা, হণ্ডা, হুণ্ডাই, কিয়া ইত্যাদির জন্য। হন্ডার এখানে যে ফ্যাক্টরি আছে সেটা মনে হয় সবথেকে বড়। তা সত্ত্বেও জিএম, ফোর্ড, ক্রাইসলার হচ্ছে আমেরিকান গাড়ির প্রতীক, কেন? দুটো কারণ, এক, আমেরিকানদের জাত্যাভিমান, দুই, ডেমোক্রেটদের পলিটিক্স-দেশের মাল দেশে থাকবে। এই দুটো ফ্যাক্টর বাদ দিলে জিএম এবং টয়োটা দুইই পাব্লিক কোম্পানি যাদের শেয়ার হোল্ডার সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। একদিকে জিএম ঝুলে গেছে কিন্তু টয়োটা উন্নতি করেছে। সাধারণ মানুষের কিছুই যায় আসে না। ডেমোক্রেটরা জিএমকে টাকা দিয়েছে সেটা তাদের পলিটিক্স, বাজে করেছে, যেমন এইআইজিকে টাকা দিয়ে রিপাব্লিকানরা বাজে করেছে। পাব্লিকের পয়সা পাব্লিকের কাজে লাগা উচিত, কোম্পানি বেইল আউট করতে নয়। তাই আমেরিকান অটো ইন্ডাস্ট্রী ঝুলে গেছে কথাটা পলিটিকাল এবং টু সাম এক্সটেন্ট রেসিস্ট, পার্টিকুলারলি গেল বছর টয়োটাকে নিয়ে যা করল - রিডিকিউলাস।
  • Sibu | ৩১ মে ২০১২ ২০:৪৮551704
  • টয়োটার ইয়েতে শুধু ডেমোক্র্যাটরা লাগে না, রিপাবলিকানরাও লাগে। তবে ডেমোক্র্যাটেরা লাগে লেবার ইন্টারেস্টের দিক থেকে। রিপাবলিকানেরা লাগে অ্যামেরিকান এক্সেপশনালিজম, রেসিজম এই সব দিক থেকে।

    টেক কনসালট্যান্টের ঐ ঘন্টায় ৪০০-৫০০ টাকা খুব বিশাল শুনতে, কিন্তু আসলে ততটা নয়। ঐ টাকাটা আসলে কম্প্যায়ারেবল টু সিটিসি। তার সাথে ট্রাভেল কস্ট ধর। আর অনেকেই সত্যি সত্যি ঐ হপ্তায় পনেরো-ষোল ঘন্টার বেশী কাজ পায় না। পেলেও, গিভেন দি ইন্টেনসিটি অফ দি জব, ঐ পনেরো/কুড়ি ঘন্টার বেশী বিলেবল আওয়ার হওয়া শক্ত।

    এইসব ধরে ঐ বছরে আড়াই-তিন লাখ ডলার মত হয়। সেটা ভাল টেক কোম্পানীর অনেক মাঝারী লেভেলের ইঞ্জিনীয়ার অনেক কম হ্যাপা পুইয়ে রোজগার করে।

    ল্যাদোষের সিকোয়েল নিয়ে পোস্টটা বেশ। যেটা বুঝলাম, ইউএস কোম্পানী ক্যাপাবল ইঞ্জিনীয়ার রাখার খচ্চা করতে চায় না, সুতরাং সিকোয়েল ও আরডিবিএমএস এখনো রাজত্ব করবে। সেটা অবিশ্যি অনেক দিন ধরেই আম্রিকান ট্রেন্ড। ঐ কয়েকটা সিলিকন ভ্যালি কর্পোরেশন বাদে বাকীরা কোয়ালিটির বদলে কস্ট কাটিং-এর দিকে নজর বেশী দেয়। যে জন্য আম্রিকা ইউরোপের তুলনায় অনেক ব্যাপারেই (ইন্টারনেট সার্ভিস, ওয়্যারলেস, মেডিসিন) বেশ পিছিয়ে পড়েছে। এটাতেও হয় তো ইউরোপীয়ানেরাই লিডারশিপ দেবে।
  • aka | ৩১ মে ২০১২ ২২:৩৯551705
  • ডেমোক্রেটরা যদি লেবারদের কথাই ভাবত তাহলে টয়োটাকে বাঁশ দিত না। জিএম বেশি এমপ্লয় করে জিএমকে টেনে তোলার চেষ্টা করত। জিএমের জব পার কার ৭০ আর টয়োটার ৫১। তো টয়োটা কে বাঁশ দিয়ে যদি একটা গাড়ি কম প্রোডাকশন হয় তাহলে ৫১ জন অ্যাফেক্টেড হবে এবং তারা আমেরিকান লেবার ফোর্সই বটে।
  • Sibu | ৩১ মে ২০১২ ২২:৪৮551706
  • টয়োটা বাঁশ খেয়ে গেলে সে জায়গা জিএম দখল করলে ৭০-৫১=১৯টা জব গেইন ঃ)।
  • aka | ৩১ মে ২০১২ ২৩:১৯551707
  • এ কেমন অংক হল।

    এখন জিএম = ৭০ + টয়োটা ৫১ = ১২১

    জিএমের অবস্থা খারাপ ভর্তুকি দিয়ে নয় ৭০ রাখা গেল কিন্তু টয়োটাকে বাঁশ দিয়ে ৫১ র জায়গায় ৩০ হলে = ৭০+৩০ = ১০০ মানে ২১ খানা জব লস।
  • maximin | ৩১ মে ২০১২ ২৩:৫৭551710
  • টেক কনসালটেন্সির বাজারদর অনেক। সাধে কি আর 'অব্জেকটিভ' লিখেছিল -- “To be a part of an organization wherein I could cherish my erudite dexterity to learn the nitigrities of consulting”!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন