এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৬

    Ishan
    অন্যান্য | ০২ মার্চ ২০১০ | ৩০০৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ০২ মার্চ ২০১০ ২৩:০৬445074
  • নো ছাপ্পা।

    আরেকটা খুলে দিলাম। :)
  • ranjan roy | ০৩ মার্চ ২০১০ ০০:০৪445185
  • a,
    মজার ব্যাপার হচ্ছে আমি বুড়ো বয়সে ঘটনাচক্রে অ্যাকাডেমিক্যালি আইন পাস করে ফেলেছি।:)))))
    কিন্তু ক'টি প্রশ্ন মুখস্থ করে আইনের গ্র্যাজুয়েট হলেই আইনের ব্যুৎপত্তি হয় না।
    কাজেই সবসময় তুমি বা যে কেউ ভুল দেখিয়ে দিলে সেটা ট্রু স্পিরিটে মেনে নেব।
    খেয়াল কর জেলেরও একটা ম্যানুয়াল আছে। শাস্তিপ্রাপ্ত কয়েদীরাও কতটুকু খাবার পাবে, খবরের কাগজ, বইপত্তর পাবে কি না, বাড়ির লোকজনের সাথে দেখা করতে পারবে কি না, বিশেষ স্থিতিতে প্যারোল পাবে কি না, অসুস্থ হলে কতটুকু চিকিৎসা কিভাবে পাবে, কয়েদীদের শ্রেণীবিভাগ --এ'সবই কোডিফায়েড। এর বেসই হল মানবাধিকার। কারণ বাস্তব রূপ যাই হোক জেলকে সংশোধনাগার হিসেবেই দেখা হয়, যাতে মেয়াদ ফুরোলে ওরা আবার সমাজের মূল স্রোতে ফিরে যেতে পারে।
    আর জেনেরাল পার্সেপশানের বেসিস হল মানবাধিকারের সঙ্গে মানবতাবাদী দৃষ্টিকোণ কে গুলিয়ে ফেলা, এক করে দেখা।
    কাজেই মানবাধিকারের কর্মীরা সাধারণ মানুষের পক্ষে বল্লেও ওদের ভূমিকাটা স্পষ্ট হল না। কারণ সাধারণ মানুষের পক্ষে ব্যাপারটা খুব বিস্তৃত। ইয়ারমার্ক করা কঠিন।
    মানবাধিকার কর্মীদের কাজের ক্ষেত্র অনেক সীমিত। ওরা সমস্ত রাষ্ট্রশক্তির ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এবং রাষট্রশক্তির জগন্নাথের রথের চাকার তলে পিষ্ট ব্যক্তিমানুষের পক্ষে বল্লে বোধহয় ব্যাপারটা একটু স্পষ্ট হয়।
    এখন মাওবাদী বনাম রাষ্ট্রযন্ত্রের লড়াইয়ে অনেক ঘটনা ঘটছে।
    বঙ্গের বাইরেতো মমতা নেই।
    ৩৬ গড়ে পুলিশ নিজেদের সাকসেস দেখাতে শুধু ফলস্‌ এনকাউন্টারই নয়, মাওবাদীদের ফলস্‌ সারেন্ডার দেখানোর জন্যে নিরীহ গ্রামবাসীদের ভুজুং ভাজুং দিয়ে সারেনডর করিয়ে জেলে পুরে দিয়েছে। সলওয়া জুড়ুমের আক্রমনে যেমেয়েটার ঘরের সবাই চোখের সামনে মারা গেল তাকে আদালতে যাওয়ার পথে পুলিশ তুলে নিয়ে গেছে।
    এখন মানবাধিকার কর্মীদের চেষ্টায় সুপ্রীম কোর্ট ৩৬গড় সরকার ও পুলিশকে আদেশ দিয়েছে নির্দিষ্ট তারিখে ওই কজন গ্রামবাসীকে আদালতে পেশ করতে।
    ফলে এখন মানবাধিকার কর্মীরা মাওবাদীদের্পক্ষে এইরকম মনে হচ্ছে।
    আবার বছর কয়েক আগে যখন বঙ্গে মাওবাদীদের সঙ্গে যুদ্ধ যুদ্ধ ব্যপর ছিল না তখন ধনঞ্জয় চ্যাটার্জি কেসে সুজাত ভদ্র বদনাম হলেন। রিজবানুর কেসেও।
    আবার বিগত কয়েক দশক ধরে কাশ্মীরে মিলিটারি এক্সেস নিয়ে বা মণিপুরে শর্মিলা ইরম এর ঘটনায়, বা রাজস্থানে ""সূচনার অধিকার'' প্রতিষ্ঠার আন্দোলনে বা হঁওর দেবী কেসে মানবাধিকার কর্মীদের ভূমিকা দেখুন।
    আসলে মানবাধিকার কর্মীরা কখনই কোন রাষ্ট্রের পক্ষে নয়। রাষ্ট্র নিজের ভূমিকা ঠিক মত পালন করলে ওদের কিছু বলার নেই। কিন্তু রাষ্ট্র যখন নিজেই আইন ভাঙ্গে তখনই মানবাধিকার কর্মীদের কাজ শুরু হয়। তাই সব সময় মনে হয় এরা যেন খালী উগ্রবাদী, রাষ্ট্রদ্রোহী দের পক্ষে।
    সংবিধান পুলিশকে রাষ্ট্রকে রক্ষার জন্যে রাইফেল চালানোর অধিকার দিওয়েছে বটে, কিন্তু সে অধিকার কখনই arbitrary নয়। তাই উগ্র হিংস্র মবের ওপর গুলি চালাতে হলেও ম্যাজিস্ট্রেটের আদেশ লাগে, এবং তা লিখিত ভাবে লিপিবদ্ধ করা হয়।
    এখানেই মানবাধিকার কর্মীদের দায়িত্ব।
    আর কমিউনিস্টরা মুখে যাই বলুক, ইডিওলজিক্যালি বুর্জোয়া পার্লামেন্টকে শুয়ের খোঁয়াড় বলে, এবং বুর্জোয়া সংবিধানকে বদলাবার কথা বলে। মন থেকে আদৌ মানে না। ভারতেও ভোজপুর থেকে নকশালপন্থীদের একটি দল সাংসদ ও বিধায়ক জিতিয়েছিল। বঙ্গেও সন্তোষ রাণা একবার জিতেছিলেন। অসীমবাবুও দাঁড়ান। কাজেই এতসহজে কে নাগরিক নয়, কার অধিকার আছে বা নেই সে বিচার করা যায়?
  • a x | ০৩ মার্চ ২০১০ ০০:৩৭445296
  • While the government’s security offensive against the Maoists, coupled with statements to those extending intellectual support to the insurgents to condemn their violent ways and disassociate with them, continue, civil rights and citizen groups are claiming that it is they who are feeling the heat. For, they claim that labelling a person as a Maoist is increasingly used as a tactic by the security agencies to silence democratic voices of dissent and stop them from raising issues of forced displacement of tribals or farmers, as incidentally these are the same issues being taken up by the Left-wing insurgents.

    Human rights groups operating in Naxal-hit states of Jharkhand, Chhattisgarh and Andhra Pradesh as well as in Uttar Pradesh, Delhi and Maharashtra say several of their activists are being dubbed as Maoists and either harassed or arrested. The latest such case, they point out, is the arrest of PUCL UP state executive member Seema Azad.

    “I had filed a PIL in the High Court some time ago seeking a direction to the state government to vacate security forces stationed in 50-odd schools. The government in its affidavit labelled me a Maoist and called the Committee for Release of Political Prisoners, of which I am a member, a frontal organisation of the Naxalites,” says Shashi Bhushan Pathak, secretary of the Jharkhand branch of the People’s Union for Civil Liberties. Pathak said the argument of the police was that he was a signatory to a petition seeking the release of a woman Naxal leader arrested by the Jharkhand Police. “I was a signatory, so was Mallika Sarabhai and Justice Rajinder Sachar. Are they also Naxals like me?” he asks.

    http://www.indianexpress.com/news/the-other-binayak-sens/585875/0
  • Arijit | ০৩ মার্চ ২০১০ ০৯:৫৯445407
  • আমিও ছাপ্পা দিতে চাই কিন্তু কেউ টেকনিকটা শিখিয়ে দিচ্ছে না:-(
  • kallol | ০৩ মার্চ ২০১০ ১০:০৫445518
  • রঞ্জনকে দ্যাখা হলেই ডেভিস চিকেন আর কাঁচালঙ্কা ভদকা।
    কি লিখেছিস রে ভাই। একবার ব্যাঙ্গলুরু আয়।
  • Arijit | ০৩ মার্চ ২০১০ ১০:০৭445629
  • দুদ্দুর:-(
  • Arijit | ০৩ মার্চ ২০১০ ১০:১৪445650
  • টেস্টিং
  • Arijit | ০৩ মার্চ ২০১০ ১০:১৯445661
  • ফাইনাল টেস্ট।
  • kallol | ০৩ মার্চ ২০১০ ১০:৪৩445672

  • Name of the Victim(s): - 1. Mr. Afaz Mondal; son of Late Rahaman Mondal; aged about 46 years 2. Mr. Saharul Mondal; aged about 22 years 3. Mr. Jahangir Mondal aged about 20 years 4. Mr. Alamgir Mondal aged about 18 years 5. Master Ripan Mondal aged about 16 years 6. Master Titan Mondal aged about 14 years 7. Master Suijan Mondal aged about 12 years from serial 2- 7, all are sons of Mr. Afaz Mondal residing at Village- Char Parashpur, Sushil Colony, Post- D-Parashpur, Police Station- Jalangi, District – Murshidabad, West Bengal.

    Name of the Perpetrator( s): (1-2) Two Border Security Force (BSF) Constables (name unknown) attached with ‘D’ company of Farajipara Border Outpost camp, under Battalion no. 191, District – Murshidabad, West Bengal.

    Place of incident: Near - Out post no. 2; Farajipara Border Outpost camp of Battalion no. 191 of BSF, District - Murshidabad, West Bengal.

    Date & time of the incident: - On 20/12/2009 about 2 pm.

    Case Details: -

    The devastating land erosion by river Padma during the year 2005 destroyed numbers of villages in District - Murshidabad. Parashpur is one of such village. After few years a portion of land reemerged as char and people were starting to cultivate those lands, which was in close vicinity of Indo- Bangladesh border line. The government and administration are well aware of the agricultural activities and sanctions were made for the same.

    On 20/12/2009 around 2 pm while Mr. Afaz Mondal along with his son (above mentioned) bringing pulse; produced in his more than two acres of land under Muradpur Mouza’s Khaitan No. 660 with Dag No.5525, 4320, 1314. He received the said land from his mother. Afaz Mondal with his sons was bringing about 4 quintals and 40 kilograms of pulses from the said agrarian lands adjoined with his residents to Raipara Market to sell it off, which is situated in other side of the river Padma. The place of occurrence was nearly 5 kilometers from the actual Indo Bangladesh border.

    Meanwhile, Mr. Bimal Sarkar; attached with DIB; BSF along with two BSF constables posted in Outpost no 2 of ‘D’ company of Farajipara Border Outpost of BSF made hindrance to their lawful act and seized the crops at around 2 pm. BSF personnel told after conducting investigation the crops would be returned back. Mr. Jahangir Mondal; one of Afaz’s son protested against the BSF act. He was threatened and verbally abused with filthy and vulgar words by involved BSF personnel and crops were forcibly snatched from them. The victims were harassed for a long. While on 27/12/2009 at around 2 pm, Afaz went to said BSF camp and made request to Mr. Bimal Sarkar to return the crops but he ignored. He was abused by Mr. Sarkar and was driven out from the said camp.

    On 29/12/2009 Mr. Afaz Mondal made a written complaint to the Officer in Charge of Jalangi Police Station and on 11/01/2010 he sent his complaint to the Superintendent of Police; Murshidabad. But no step has been taken till date.

    While our activist tried to gather information regarding the complaint of Afaz to OC; Jalangi, he showed his ignorance for the same and another officer attached with Jalangi PS; Mr. Sujoy Roy; ASI, the on duty officer at the time and date when Afaz made complaint even denied the receipt of such complaint.

    In another hand, while our activist contacted the said personal attached with DIB; BSF; Mr. Bimal Sarkar, he not only refused about his involvement in the said occurrence but also impersonated him as one Chandan Sarkar instead of his real name.

    Kirity Roy
    Secretary
    Banglar Manabadhikar Suraksha Mancha
    (MASUM)
    &
    National Convenor (PACTI)
    Programme Against Custodial Torture & Impunity
    26 Guitendal Lane
    Howrah 711101
    West Bengal INDIA
    Mobile: 09903099699
    Tele Fax : +91-33-2640 4118
    Phone: +91-33-2640 4520
    e. mail : kirityroy@gmail. com
    Web: . in

    আমার কাছে এরকম মেল দিনে চারটে করে আসে।
    এটা একটা মামুলী ঘটনা, যা রোজ ঘটে চলে সীমান্ত জুড়ে। পুলিশ কিচ্ছু করে না। যদিও করার এখতিয়ার আছে।
    এইভাবে মার খেতে খেতে, অপমনিত, অত্যাচারীত হতে হতে - কেউ একদিন এসে উস্কায়, হাতে বন্দুক তুলে দ্যায়। জন্ম নেয় মাওবাদী।
    তারপরই উন্নয়ন উন্নয়ন করে হৈচৈ শুরু হয়।
  • kallol | ০৩ মার্চ ২০১০ ১০:৪৪445075
  • ও:। হ্যাঁ এটাও এটেব্ল্যাবে থেকে পাঠানো।
  • a | ০৩ মার্চ ২০১০ ১১:০২445086
  • কল্লোলদা, কোচ্চেন করার জন্যে আমার কি চিকেন জুটবে না? মানে আমি কোচ্চেন করলুম বলেই না রন্‌জন দা লিখলেন :)

    আমি লুরুতেই আছি সেটাও কন্সিডার করবেন :)
  • kallol | ০৩ মার্চ ২০১০ ১১:১৬445097
  • অ্যাই a - [email protected]এ ফোন্নং পাঠা। আগে তোকেই খাওয়াই।
  • kallol | ০৩ মার্চ ২০১০ ১১:৩৫445108
  • aকিরে!!!! লজ্জা পাচ্ছিস!!! তাড়াতাড়ি ফোন্নং পাঠা।
  • chuyaarh | ০৩ মার্চ ২০১০ ১১:৪৪445119
  • PT কই? PT কই?
    কই তুই কই মুই
    শুরু হোক দুই দুই।
  • kallol | ০৩ মার্চ ২০১০ ১১:৫৯445130
  • aবার তিনবার। আর সাধবো না কিন্তু। পাঠা বলচি। aরপর চন্দ্রবিন্দু দিয়ে বলব - পাঠা।
  • Arijit | ০৩ মার্চ ২০১০ ১২:১৩445141
  • আমি দিসিলাম তো - কিন্তু পুরো সন্দে লুরুর কর্পোরেশন বিল্ডিং-এর সামনের রাস্তার জ্যাম দেখে কেটে গেলো:-(
  • PT | ০৩ মার্চ ২০১০ ১৩:১৬445152
  • মানবাধিকার নিয়ে অনেক আপ্তবাক্য আর মাওবাদীদের হত্যার রাজনীতির সমর্থনে স্বঘোষিত মানবাধিকার কর্মীদের ঘোমটা দেওয়া যুক্তি শোনার পরে (""কেউ একদিন এসে উস্কায়, হাতে বন্দুক তুলে দ্যায়"": 03 Mar 2010 -- 10:43 AM) নিচের খবরটি পড়ে ভাবছিলাম যে এই ছেলেটিরও বন্দুক হাতে মাওবাদীদের এবং তাদের হত্যার রাজনীতিকে প্রত্যক্ষ অথবা পরোক্ষে যারা সমর্থন করে তাদের খুন করতে যাওয়ার সপক্ষে কোন যুক্তি খাড়া করা যায় কিনা!!?

    ""রাতে বাবা মাওবাদীদের গুলিতে খুন.....""
    http://www.aajkaal.net/report.php?hidd_report_id=123994
  • nyara | ০৩ মার্চ ২০১০ ১৩:২৩445163
  • পিটিবাবু, আমার প্রশ্নের জবাবটা কী হল?
  • PT | ০৩ মার্চ ২০১০ ১৩:২৭445174
  • কোনটা বলুন তো? ""চুয়াড়ি""-র ঝড়ের ধুলোতে তৃ-৫ এর শেষের দিকের মেলগুলো দেখা যাচ্ছিল না!!
  • Manish | ০৩ মার্চ ২০১০ ১৩:৪৬445186
  • আচ্ছা এই মানবাধিকার দাদাদিদিরা টাকা কোথায় পায় এত সব করতে গিয়ে।একি শুধু ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো না অন্য কোনো ব্যাপার স্যাপার আছে?
  • Rajdeep | ০৩ মার্চ ২০১০ ১৩:৫৬445197
  • ঘনশ্যামপুর বাজারে চালকুমড়োর দোকানটা কোথায় ?

    ..
  • Rajdeep | ০৩ মার্চ ২০১০ ১৩:৫৮445208
  • বটতলার মোড় থেকে সোনা ময়রার দোকানটা কোন দিকে?

    ..
  • Rajdeep | ০৩ মার্চ ২০১০ ১৪:০৬445219
  • মীরজাফরের বিবাহবার্ষিকী কবে ছিল যেন?

    ...

  • dipu | ০৩ মার্চ ২০১০ ১৪:০৯445230
  • এ বাবা! স্প্যাম করছে।
  • kallol | ০৩ মার্চ ২০১০ ১৪:১০445241
  • পিটি - ঐ ছেলেটাই ভবিষ্যতের সালোয়া জুডুম। এভাবেই তো হয়। কারনটা দেখিয়ে দেওয়া মানে কাজটার সমর্থন নয়। আপনার গায়ে লাগছে। সে তো লাগবেই। এটা যদি ছত্তিশগড়ের ঘটনা হতো, তাহলে গায়ে লাগতো না।
    এখানেই বামফ্রন্টের সবচেয়ে বড়ো পরাজয়। ভুল/খামতি দেখিয়ে দিলে, সেটাকে স্বীকার না করে, বরং, "ওরকম তো কতো-ই হয়" জাতীয় কথা বলে খামতি/ভুল থেকে মুখ ঘুরিয়ে রাখা।
    ৩২ বছর কেন ৬৪ বছর ক্ষমতায় থাকলেও ""জনদরদী পুলিশ"" তৈরী করা যাবে না। এসব নিয়ে কেন যে এতো কিৎকিৎ খেলা, কেন যে এতো অপরাধবোধ কে জানে?

    মনীশ - APDR একটা স্বেচ্ছমূলক সংগঠন। এর সদস্যরা কেউ চাকরী করেন, কেউ বেকার। হ্যাঁ, এরা ঘরের খেয়ে বনের মোষ তাড়ান। নীতিগতভাবে এঁরা কোন ফান্ডিং এজেন্সী থেকে ফান্ড নেওয়ার বিরোধী।
    MASUM ঘোষিত Funded NGO। এরা ফান্ড পায় নানান জায়গা থেকে নানান প্রকল্পে। এছাড়াও Asian HumanRight Commission থেকে নিয়মিত ফান্ড পেয়ে থাকে। এদের কিছু বেতন পাওয়া কর্মী আছেন। সদস্যরা সকলেই কোন না কোন পেশায় যুক্ত - একমাত্র একজন বাদে। সে MASUM থেকে বেতন পায়। তার স্ত্রী চাকরী করেন বলে সংসার চলে যায়।
    ব্ল্যাকবেরী, ডেস্কটপ, ল্যাপটপ Asian HumanRight Commission দান করেছে, কাজের জন্য।
  • PT | ০৩ মার্চ ২০১০ ১৪:৩০445252
  • @ Kallol
    এমন হতেই পারে যে আপনার দেখানো কারণটা আদপেই কোন কারণ নয়। আপনার মত মাওব্যাথী ও/বা সিপিএমএ অ্যালার্জী আছে এমন অনেকেই হত্যার পক্ষে এই যুক্তি খাড়া করে। এমনকি ৬২ বছরের মধ্যে সিংহভাগ সময় ধরে শাসনের দায়িত্বে থাকা কংগ্রেসের মানস-সুব্রত থেকে শুরু করে অধুনা সরকারের অংশ তৃণমুলের সকলেই হত্যার সপক্ষে আপনার দেওয়া ঘোমটাবৃত যুক্তিটি ব্যবহার করে। অবশ্যি অন্যরাজ্যে মাওবাদীরা সরকারী দলের কর্মিদের এইভাবে খুন করছে না কেন সেই প্রশ্নের উত্তরটি সকলেই সযত্নে এড়িয়ে যায়।

    ক্ষুধা আর অবহেলা যদি বন্দুক হাতে তুলে নেওয়ার কারণ হত তাহলে বহু আগেই ভারতবর্ষে সশস্ত্র বিপ্লব হয়ে মাওবাদী বা ঐ জাতীয় কেউ ক্ষমতা দখল করত।
  • PT | ০৩ মার্চ ২০১০ ১৪:৩৯445263
  • *মাওব্যথী
  • kallol | ০৩ মার্চ ২০১০ ১৫:০৯445274
  • মানিক বাঁড়ুয্যে পড়েননি - ওরা কেড়ে খায় নি কেন?
    শুধু ক্ষুধা আর দারিদ্র থাকলেই হয় না। বন্দুক হাতে তুলে দেবার লোকও চাই। যেসব দেশে বিপ্লব হয়েছে রাশিয়া, চীন, ভিয়েৎনাম, কিউবা সব জায়গাতেই কমিউনিষ্ট পার্টি ঐ বন্দুক তুলে দেবার কাজটা করেছে। তবে দুটো বন্দুক তুলে দিতে হয়। একটা হাতের একটা মাথার।

    কিন্তু পাক্কা সিপিএম ভঙ্গীতে আপনি আসল বিষয়টা এড়িয়ে গেলেন।
    ৩২ বছর পরেও মানুষ অপমানিত হবে কেন? সবাইকে খেতে পড়তে দেওয়া নাকি সম্ভব নয়। বেশ। সবাইকে সম্মান দেওয়া তো সম্ভব। সরকারী চুরি বন্ধ করা তো সম্ভব। ৩২ বছরের বাম শাসনের পরও পুলিশের এই হাল কেন? এরা তো অধিকাংশেই সিটু ইউনিয়ানের সদস্য।
    পার্টি নেতারা (বিশেষ করে স্থানীয় নেতারা/পঞ্চায়েত প্রধান) দুর্নীতিবাজ হয়ে যায় কেন?
    পার্টি সাধারন সদস্যদের মধ্যে মার্কসবাদের চর্চা বন্ধ কেন?
    কেন ভোটই একমাত্র পার্টির কাজ হয়ে উঠেছে?

    হ্যাঁ আবারও বললাম - কারন দেখিয়ে দেওয়া আর কাজটাকে সমর্থন করা এক কথা নয়। এই লাইনটা পড়েও আপনি খুবই চালাকি করে লিখলেন ""হত্যার স্বপক্ষে ঘোমটাবৃত যুক্তি""। চালাকিটা সামান্য উটপাখী মার্কা হয়ে গেছে। তা সিপিএমএর থেকে এর বেশী আশা করাও অন্যায়। ওসব চালাকী করে কি হবে? ২০১১ ঠেকাতে পারবেন? বরং ভুলগুলো দেখতে শিখুন, মানতে শিখুন, তবে ভুল শোধরাতে পারবেন।
    এখানে আমি আপনি যতই ""বিতর্ক"" করি তাতে জমি-বাস্তবতা বদলায় না।
  • kallol | ০৩ মার্চ ২০১০ ১৫:১৯445285
  • ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে, অন্ধ্রতে, উড়িষ্যায় তবে মরে কারা? সবই পুলিশ? এই যে বিহারের গ্রামে মাওবাদীরা বেশ কিছু সাধারন লোককে মারলো। তারা কারা?
    সালোয়া জুডুমের সাথে সংঘর্ষ হয়। তাতে সালোয়া জুডুমের লোকজন মারাও যায়।
  • Samik | ০৩ মার্চ ২০১০ ১৫:২০445297
  • পিটি, মানুষের সব জীবনেই কি দুই আর দুইয়ে চার হয়? ক্ষুধা আর অবহেলা থাকলেই কি মাওবাদী হওয়া যায়? হাতে বন্দুক চলে আসে? দু-ঘটি জল ঢাললেই কি সাগর বানানো যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন