এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৮৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৫:২১378118
  • মধ্যপ্রদেশ নিয়ে আশা ছিল কিন্তু কংগ্রেসের মধ্যে যা খেয়োখেয়ি সামনে আসছে, আশা করে লাভ আছে কি?

    এদিকে মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান, এগুলোতে ধাক্কা না খেলে২০১৯ এ সরবে কি? আর২০১৯ এ টিঁকে গেলে পরেরবার বাংলাউ আসাও পাক্কা মনে হয়!
  • pi | ১৪ জানুয়ারি ২০১৯ ১৮:৩৯378945
  • বিজেপির এই পড়তি বাজারে কর্ণাটকে জোট ভেঙ্গে বিজেপিতে যাচ্ছে

    আর ইউপির জোট কি মহাজোটের থেকে ভাল, না খারাপ হল?
  • dd | ১৪ জানুয়ারি ২০১৯ ২২:১১379056
  • বিজেপির আবার বাজার কি? বাজার তো এমেলেদের। যতো টাকা ততো মধু।

    এর আগেও, কংরেসের এমেলে সব ফুঁসলিয়ে নিয়ে গেছিলো বিজেপি। নাম ছিলো "অপারেশন কমল"। মোটামুটি ভাবে পাঁচ কোটি ছিলো দর। টাকা যোগাতো মেইনলি রেড্ডী ব্রাদার্স, সেই মাইনিং ডাকাত।

    এখানের খবরের কাগজেও নিয়মিত ওঠে এই সব খবর। খোলাখুলি আলোচনা হয়। যেমন স্টক মার্কেটের হয়।

    কংরেসের পকেটে বেশী টাকা নেই। তবে এইবারে গোটা চারেক স্টেট পেয়েছে, তাই ভালো আমদানি হবে। কিন্তু সামনেই ত্তো ইলেকশন। সেখানেও তো খর্চা হবে। দেখা যাক কটা এমেলেকে ধরে রাখতে পারে।
  • amit | ১৫ জানুয়ারি ২০১৯ ০৩:০৮379167
  • ফেকু র পুলিশ এবার কানহাইয়া দের এগেইনস্ট এ সিডিশন চার্জ আনলো ৩ বছর পরে। পুরো টাই একটা ৩র্ড গ্রেড কমেডি শো হয়ে যাচ্ছে। ২০১৯-এ ইলেকশন ড্রামা কতদূর গড়াবে আর কাদের কাদের ওপর খাড়া নামবে, না কোথাও দাঙ্গা বাধবে, সেটাই ভাবছি। ফেকু আর ওর পেটমোটা চেলা হাওয়া বুঝে গেছে যে এবারে মেজরিটি নিয়ে ফিরে আসা কঠিন।

    আর এবার বিদায় হলে আবার ওই ২০১৪ এর মতো ম্যাসিভ মিডিয়া আর পাবলিক ওয়েভ তোলা আরো কঠিন। অনেক দূর যাবে এরা যদি বাঁচাতে।
  • Amit Sengupta | ১৫ জানুয়ারি ২০১৯ ১৬:৪৩379278
  • কর্ণাটকের নাটক দেখে মনে হচ্ছে এবার কেন্দ্রে অবিজেপি সরকার হতে যাচ্ছে। বেশীরভাগ সময়েই দেখছি কর্ণাটকের সরকার পক্ষ কেন্দ্রে বিরোধী বেন্চে বসে। তাই বিজেপি যদি অপারেশান কমল করে বিধানা সৌধা দখল করে, লোকসভায় এবার তারা ক্ষমতা হারাবে।
  • pi | ১৯ জানুয়ারি ২০১৯ ২৩:৪৭379389
  • একি!! আজ মহাজোটের মহালগ্লে নীরব কেন গুরু!! হীরকের রানী আজও ডুবে, ভাবা যায়!
  • pi | ২০ জানুয়ারি ২০১৯ ০০:২০379500
  • এই মন্চের কেউ একে অপরের বিরুদ্ধে প্রার্থী দেবেন না? কঙ্গ ও না!! কমন ইস্তাহারের কলও শুনলাম!
  • S | ২০ জানুয়ারি ২০১৯ ০০:৩৮379611
  • মহাজোটের মন্চে শত্রুঘ্ন সিনহাকে দেখছি কেন?
  • pi | ২০ জানুয়ারি ২০১৯ ০০:৪৭379722
  • মোদী বিরোধী বলে।
    যশবন্ত সিন্হা, অরুণ শৌরীও ছিলেন।

    শত্রুঘ্নকে তো বহিষ্কার করতে চলেছে মনে হয়। শুধু মোদী না, হিজেপির বিরুদ্ধেই বললেন।
  • S | ২০ জানুয়ারি ২০১৯ ০০:৫১378119
  • দিদি আসলে নিজেকে দাদু ভাবছে।
  • amit | ২০ জানুয়ারি ২০১৯ ০৩:৩৪378230
  • একেবারে ১০০ % সিট্ সমঝোতা হয়ে যাবে, বিজেপির বিরুদ্ধে একটাই বিরোধী প্রার্থী সব জায়গায়, এটা সম্ভব হবে বলে মনে হয় না। যতটা হয় হোক, কিছু সিট্ এ লড়াই হলে হোক। কিন্তু এই মোদী শাহ এর জুটি যেন কিছুতেই ফিরতে না পারে, ওটাই নিশ্চিত করা দরকার। যদি নেহাতই কপাল খারাপ থাকে, দুর্ভাগ্যবশত চাড্ডিগুলো কোনোভাবে সরকারে চলেও আসে, এমন যেন কোয়ালিশন দাঁড়ায়, কোনো বাঁদরামি করলে যেন সঙ্গে সঙ্গে সরকার ফেলে দেওয়া যায়। মজবুত সরকার আর দরকার নেই দরকার নেই, মজবুর সরকার ঢের ভালো।

    সংঘ মাঝের থেকে বেশ সেফ খেলছে, গাছের ও খাচ্ছে, তলার ও কুড়িয়ে বেড়াচ্ছে। একেবারে ২০২৫- এ রাম মন্দির ? ২০১৯ আর ২৪ এর ভোটের বৈতরণী পার করে -? এতদিন গাছের তলায় পড়ে থেকে রামলালার তো নিউমোনিআ হয়ে যাবে।

    https://www.indiatoday.in/mail-today/story/rss-leader-says-2025-is-the-deadline-for-ram-mandir-construction-in-ayodhya-1434282-2019-01-19
  • pi | ২০ জানুয়ারি ২০১৯ ০৭:২৯378341
  • হ্যাঁ।

    বামদলগুলি বিরোধী ঐক্য মন্চে গেল না, সে নিয়েও বলছিনা, কিন্তু কালকের প্রোগ্রাম নিয়ে ক্রমাগত বিরোধিতা খিল্লি কিন্তু বামদলের বিরুদ্ধেই যাচ্ছে।
  • pi | ২০ জানুয়ারি ২০১৯ ০৭:৩৩378452
  • কাল এখান্দ আদিবাসী অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের হেড ক্প্যার্টারের বিপ্লব দেবকে কাল পতাকা দেখিয়েছেন প্রচুর লোকজন, যা মনে হল বাম, আই পি এফ টি সবই আছে। লোকে তুমুল খেপে বিজেপির ওপর।

    ওদিকে আসতে যেতে নানা আয়গায় দেখি সিকিওরিটি গার্ডরাও মোবাইলে কালকের র‌্যালি দেখছেন।
  • কল্লোল | ২০ জানুয়ারি ২০১৯ ০৭:৪২378674
  • অমিত। দুর্দান্ত লাইনটি লিখেছো ভাই - "মজবুত সরকার আর দরকার নেই দরকার নেই, মজবুর সরকার ঢের ভালো"।
    এক্কেরে নৈরাজ্য বা নৈরাষ্ট্র।
    আসলে এটাও একটা মিথ। সরকার (পড়ুন রষ্ট্র) মজবুত না হলে দেশ গোল্লায় যাবে। এটা পশ্চিম আমাদের গিলিয়েছে। মুঘল আমল পর্যন্ত রাষ্ট্র খাজনাটুকু পেলেই নিশ্চিন্ত থাকতো। শাসন ব্যবস্থা, যারে ইংরাজিতে কয় প্রশাসন, সে সব স্থানীয়দের হাতে থাকতো। চিরস্থায়ী বন্দোবস্তের আগে স্থায়ী জমিদারও তো ছিলো না। ছিলো সুবেদার-তহসীলদার থেকে চৌকিদার খাজনা আদায়ের কাজে। সামাজিক শাসন গ্রাম পঞ্চায়েতের হাতে। সেটা যে খুব স্বর্গীয় ব্যাপার ছিলো তা আদৌ নয়, কিন্তু রাষ্ট্রের ভূমিকা তাতে খুবই নগন্য ছিলো। খুব তেমন হলে রাজদরবারে বিচার চাইতে হতো - কাজী দেখতেন সেটা। তবে সে মান্যিগন্যিদের ব্যাপার। পশ্চিম এসে প্রশাসনিক রাষ্ট্রের ধারনা দেয়। তার সাথে সামঞ্জস্য রেখেই জমিদারির চিরস্থায়ী বন্দোবস্তো তৈরী হয়। থানা-পুলিশ-ম্যাজিস্টার ইঃ ইঃ উদ্ভুত হয় যারা সাধারণের জীবনে ঢুকে পড়ে।
    তারপর থেকে আমরা "মজবুত সরকার/রাষ্ট্র"-এই মিথে বিশ্বাস করতে শিখেছি।
    মজবুত সরকার চাই না - চাই মজবুর সরকার।
  • amit | ২০ জানুয়ারি ২০১৯ ০৭:৪২378563
  • কালকের মঞ্চে বাম দোল গুলোর যাওয়া উচিত ছিল, ওদের আমন্ত্রণ ছিল কিনা জানিনা যদিও।

    রাজ্যে মমতার বিরোধিতা করাটা জরুরি, কিন্তু একটা মেজর এজেন্ডাতে এভাবে আলাদা থেকে পলিটিক্যালি ইসোলেটেড হয়ে যাচ্ছে।
  • কল্লোল | ২০ জানুয়ারি ২০১৯ ০৭:৪৯378785
  • বামেরা এতো বেশী যান্ত্রিক রাজনীতিতে ঢেকে আছে যে মাথায় আর ধুসর পদার্থের অস্তিত্ব বলে কিছু নেই।
    অন কন্ট্রাডিকশন নামে একটি লেখা আছে (সেটা অবশ্য মাওয়ের লেখা) - সেটায় খুব পষ্টো করে লেখা কিভাবে একইসাথে জোট ও বিরোধীতা চলে। আর বৈরীতামুলক ও অবৈরীতামূলক দ্বন্দ্ব ব্যাপারটা সোনার পাথরবাটি নয়।
    যাগ্গে।
  • pi | ২০ জানুয়ারি ২০১৯ ০৮:০১378896
  • ছিল বলে শুনলাম মনে হল। আর মমতাকে ক'দিন ধরে বারবার বলতে শুনেছি বিজেপি বিরোধী সব দল আসুন।

    রিসেন্টলি মমতার তেড়েফু` বনধ বিরোধিতা খুবই বাজে লেগেছিল, মমতা আর তৃণমূলের বহু কাজকম্মো নিয়েই আপত্তি আছে, কিন্তু কালকের কাজটার জন্য
    অভিনন্দনই রইল, ধন্যবাদ ও। খুব দরকার ছিল এর্রকম কিছুর। এই মোদী অমিত জুটিকে হারানৈ এখন প্রধান লক্ষ্য, এতে দ্বিমত থাকা উচিত না।
  • amit | ২০ জানুয়ারি ২০১৯ ০৮:০৯378923
  • কিন্তু কল্লোল দা, পশ্চিম নিজে তো খুব একটা স্ট্রং গভর্নেন্স এ বিশ্বাস করে না। এই যে চার্চিল, প্রায় একা লড়ে গেলেন জার্মানি র বিরুদ্ধে ১৯৩৯ -৪১ এ, শুরুতে ফ্রান্স এর পতনের পর ইংল্যান্ড এর পাশে ইউরোপের কোনো দেশ দাঁড়াতে পারেনি ওই দু বছর। তারপর আমেরিকা যুদ্ধে নামলো, আস্তে আস্তে হাওয়া ঘুরলো, শেষ পর্যন্ত ১৯৪৫ এ জিতেও গেল মিত্র শক্তি।

    কিন্তু তার পরে যে ১৯৪৫ এ জেনারেল ইলেকশন হলো, জনতা চার্চিল কে গলাধাক্কা দিয়ে এটলী কে প্রধানমন্ত্রী করলো।

    অবশ্য রাশিয়া র কথা আলাদা। পুতিন তো এই বয়স এ বেশ কলির কার্তিক সেজে ঘুরে বেড়ায়।
  • dc | ২০ জানুয়ারি ২০১৯ ০৮:২১378934
  • রাষ্ট্রের বা সরকারের লিমিটেড রোল থাকা উচিত, এতে একমত। গভ্র্ন্যান্স ব্যাপারটা দেখবে, আর পাবলিক ওয়েলফেয়ার সংক্রান্ত দুএকটা সেকটর দেখবে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, লার্জ ইনফ্রাস্ট্রাকচার আর লার্জ স্কেল রিসার্চ। এর বাইরে সরকারের কোন রোল থাকা উচিত না। মজবুত শিক্ষা আর স্বাস্থ্য ব্যবস্থা গড়তে পারলে সিটিজেনরা নিজেরাই বাকিটা চালিয়ে নেবে।
  • amit | ২০ জানুয়ারি ২০১৯ ০৮:৩৭378946
  • একমত। সরকার হলো জাস্ট একটা লার্জ স্কেল সার্ভিস প্রোভাইডার, এর বেশি কিচ্ছু নয়। আমাদের ট্যাক্স এর পয়সা ঠিক ঠাক খাতে, পাবলিক ওয়েলফেয়ার এ use হচ্ছে কিনা সেটা নিশ্চিন্ত করা, ফালতু যুদ্ধের প্যারানয়া তৈরি করে প্লেন কেনা নয়। ২৪ ঘন্টা এই প্যারানয়া তৈরি করে লোক জনকে ড্রাগ এর নেশায় এমন বুদ্ করে রাখা হচ্ছে যে লোকে টিভি তে পাকিস্তান অন্য দেশের সঙ্গে খেললে বসে বসে গালাগালি দেয়। আর সারাক্ষন একটা আতঙ্ক তৈরি করে রাখা, এই চীন হাইপারসোনিক মিসাইল বানিয়ে ফেললো, আমাদের ও বানাতেই হবে, নাহলে কালকে যুদ্ধ হলে আমরা হেরে যাবো।

    গরীব লোকে না খেয়ে মরুক, কিন্তু সিয়াচেন এ জওয়ান দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কত লোক মরে গেলো কেও হিসেবে রাখে না। কিন্তু যুদ্ধ করার ধক নেই, কারণ ফুল স্কেল এ একবার যুদ্ধ লেগে গেলে কোথায় থামবে বা কিছু থাকবে কিনা বেঁচে, মোদির বাবাও জানে না। তার থেকে লোককে খেপিয়ে যাও, একটা যুদ্ধ যুদ্ধ হাওয়াবাজি করে যাও বছরের পর বছর ধরে, আর আম্বানিরা প্লেনের এর স্ক্রু টাইট করে লাভের গুড় খেয়ে যাক। তাতেই লাভ বেশি।
  • PT | ২০ জানুয়ারি ২০১৯ ০৯:০৮378957
  • অরুণ/শত্রুঘ্ন/য্শবন্ত কি বিজেপি বিরোধী?
    মমতা/চন্দ্রবাবু সকলেই বিজেপির সঙ্গে ঘর করেছেন।
    আরো যারা রয়েছে তারা ভোটের আগে-পরে কে কোনদিকে জাবে তার কোন নিশ্চয়তা মেই।
    তেলেঙ্গনা রাষ্ট্রীয় সমিতি ও বিজু জনতা দল কাউকে পাঠায়নি।
    আর সুযোগ পেলেই বামেদের পেঁদিয়ে লাট করে দিচ্ছে তিনোরা। তো তিনোর মঞ্চে বামেদের যাওয়াটা খুব যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে?
    তো কালকের সমাবেশ কি মোদী-বিরোধী ছিল না বিজেপি-বিরোধী ছিল? এটা কি NDA-সেকশন B এর গঠনের শুরু?

    "এই মোদী অমিত জুটিকে হারানৈ এখন প্রধান লক্ষ্য"-বিজেপিকে নয়?
  • dd | ২০ জানুয়ারি ২০১৯ ০৯:১৩378968
  • তাইলে কি আর sm এবং PT'র যুক্ত বিবৃতি আর হতে হাত তুলে উদ্বাহু ফোটোশুট আর দেখতে পাবো না ? ঈঈস।
  • pi | ২০ জানুয়ারি ২০১৯ ০৯:১৬378979
  • ঃ))
  • S | ২০ জানুয়ারি ২০১৯ ০৯:৩৯378990
  • এটা বিজেপি বিরোধি জোট নয়, এটা মোদি বিরোধি জোট। সিবিআই সড়িয়ে নিলে অনেকেই জোট ছেড়ে মোদির সাথে গড়বা খেলবে।
  • dc | ২০ জানুয়ারি ২০১৯ ০৯:৪২379001
  • কিন্তু এখন বেসিকালি যা অবস্থা তাতে মোদি বিরোধিতা আর বিজেপি বিরোধিতায় খুব একটা ফারাক নেই। এই জোটের লক্ষ্য যদি মোদি-শাহকে ক্ষমতায় আসতে না দেওয়া হয় তাহলে মনে হয় এমনিতেই বিজেপি ক্ষমতায় আসবেনা।
  • S | ২০ জানুয়ারি ২০১৯ ০৯:৪৮379012
  • বিজেপি ১৮০-২০০ সীট পেলে আর কঙ্গ ১০০ সীট পেলে বিজেপি মিলিজুলি সরকার গড়তেই পারে। শত্রুঘ্ন সিনহা বা শিবরাজ চৌহানের মতন কেউ পিএম হবেন।

    সফ্ট হিন্দুত্ব ব্যাপারটা এদের অনেকেরই খুব পছন্দ।
  • PT | ২০ জানুয়ারি ২০১৯ ০৯:৫৪379045
  • "বামেরা এতো বেশী যান্ত্রিক রাজনীতিতে ঢেকে আছে যে মাথায় আর ধুসর পদার্থের অস্তিত্ব বলে কিছু নেই।"
    কল্লোলদা শেষ কবে বামেদের মাথায় ধূসর পদার্থ দেখেছিল কে জানে!! বহুদিন বাদে সেই প্যাথোলজিকাল বাম-বিরোধীতার বহিঃপ্রকাশ দেখে বুঝলাম যে কল্লোলদা ভাল আছে!!
  • pi | ২০ জানুয়ারি ২০১৯ ০৯:৫৪379034
  • আরো স্পেসিফিকালি, বিজেপি- আর এসেস- বজরঙ্গ হঠাও।
  • pi | ২০ জানুয়ারি ২০১৯ ০৯:৫৪379023
  • কাল তো বিজেপি হঠাও ঈ বলল।
  • dc | ২০ জানুয়ারি ২০১৯ ০৯:৫৭379057
  • সেরকম হলে নীতিন গাদকারি আছে, সঙ্ঘের কাছের লোক।

    তবে দিদির ডাকা সমাবেশে বামেরা যেতে পারেনা, বিশেষ করে পবতে, এটা আমিও মানি। তাহলে যে একটা দুটো পাট্টি অফিস এখনো খোলা আছে সেগুলোও বন্ধ হয়ে যাবে। বরং কেন্দ্রে যদি মিলিজুলি সরকার হায় তাহলে বাইরে থেকে সাপোর্ট করতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন