এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ১০৩৮৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১০ মার্চ ২০১৬ ০৫:১০698621
  • এই নিন -

    Name: Rust Belt can be decider

    IP Address : 83.15.8.184 (*) Date:09 Mar 2016 -- 11:29 AM

    মিশিগানে আজ রেকর্ড ভোট পড়ল। ১৯৭২ র প্রাইমারিতে প্রায় ১৯ লক্ষ ভোটদাতা ছিল। আজ ২৩ লাখের মত ভোট পড়েছে। ডেমোক্রাটরা এর মধ্যে পেয়েছে ১০ লাখের মত। মানে হাতে থাকলো পেন্সিল। সব দোষ নাফটা র। guardian র আর্টিকেল তাই বলছে।

    Name: S

    IP Address : 108.127.145.201 (*) Date:09 Mar 2016 -- 11:30 AM

    যে কয়েকটা আসল ইস্যুতে চেন্জ হতে পারেঃ
    ১) ট্যাক্স বাড়বে? কাদের - মিলিয়নরদের না মধ্যবিত্তদের?
    ২) সোশাল সেক্টরে সরকারী ব্যয় বাড়বে না কমবে?
    ৩) ইমিগ্রেশন পলিসির কি হবে? দেওয়াল উঠবে? ভিসার সংখ্যা বাড়বে না কমবে (বা খরচ বাড়বে)? এটি অবশ্য অনেকটাই কনগ্রেসের হাতে।
    ৪) সুপ্রিম কোর্টের কি হবে?
    ৫) মধ্যপ্রাচ্যে ও ওয়েস্ট এশিয়াতে কতটা ইনভলভড হবে।

    Name: Rust Belt can be decider

    IP Address : 83.15.8.184 (*) Date:09 Mar 2016 -- 11:53 AM

    S কে, আসল কথাটাই তো বললেন না। ট্রাম্প বললো ওবামাকেয়ার পুরো তুলে দেবে। অবশ্য ক্রুজের মত প্রথমদিনেই তুলে দেবে তা বলে নি। ইতিমধ্যে ওবামাকেয়ারে প্রায় দু কোটি লোক এনরোল করেছে। এদের কি হবে? ট্রাম্প এলো আর কংগ্রেস সেনেট ও বিশেষ কিছু পাল্টালো না - তবে কিন্তু চিত্তির।

    Name: lcm

    IP Address : 83.162.22.190 (*) Date:09 Mar 2016 -- 12:00 PM

    ডোনাল্ড সাহেব তো কয়েছেন যে ওবামাকেয়ার তুলে দেবেন, এবং, ইউএস-এর হেলথ-কেয়ার সিস্টেম কানাডার ন্যায় বানাইবেন।

    Name: S

    IP Address : 108.127.145.201 (*) Date:09 Mar 2016 -- 12:04 PM

    হেলথ কেয়ার আর এডুকেশন তো সোশাল সেক্টরের মধ্যেই পরছে।
    ট্রাম্প এলে ইনফ্যাক্ট হেলথ কেয়ারের অবস্থা ইম্প্রুভ করতে পারে। ক্রুজ এলে হ্যাপা আছে।

    Name: S

    IP Address : 108.127.145.201 (*) Date:09 Mar 2016 -- 12:05 PM

    তবে এসবই হোলো ইলেকশন ক্যাম্পেনের বুলি। ইলেক্শন হয়ে গেলে কে কি করবে? আর কঙ্গগ্রেস কতটা সাহয্য করবে সেইটাই দেখার।

    Name: Rust Belt can be decider

    IP Address : 83.15.8.184 (*) Date:09 Mar 2016 -- 12:14 PM

    হুম তা বটে। ওষুধ পত্রও কানাডা থেকে কিনতেও পারবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোথায় যেন পড়ছিলাম এই তালেগোলে ৫০ লক্ষ আবার ভুষ করে হেলথ কেয়ার সিস্টেম থেকে বেরিয়ে যাবে।

    Name: সে

    IP Address : 198.155.168.109 (*) Date:09 Mar 2016 -- 08:56 PM

    আমাদের এখানে খবরের কাগজের হেডলাইন ফ্রাংকেস্টাইন আসিতেছে, মিলিটারিতে ভাঙন ধরিবে।

    Name: সে

    IP Address : 198.155.168.109 (*) Date:09 Mar 2016 -- 08:58 PM

    বিস্তারিত এখানে
    http://mobile2.tagesanzeiger.ch/articles/56e00c2eab5c370ab1000001

    Name: pi

    IP Address : 233.231.40.73 (*) Date:10 Mar 2016 -- 01:57 AM

    এরকম একেক্টা ককাস বা প্রাইমারি সিরিয়ালি হওয়া আর তার ফলাফল বেরিয়ে যাওয়াটা আমার বেশ অদ্ভুত লাগে। একেকটা রেজাল্ট তো পরেরটাকে প্রভাবিত করবে ! ব্যাঅরটা কিছুটা বায়াসড হবে আর কিছু ককাস বা প্রাইমারি অন্যদের সমানেই প্রভাবিত করবে কিম্বা অন্যরা বুঝেশুনে দেবার সুযোগ পাবে যা প্রথমগুলো পাবেনা। এটা অদ্ভুত লাগে।

    হয় সব কটার ফলাফল পরে, একসাথে ঘোষণা করুক, যেমন আমাদের দেশে দফায় দফায় নির্বাচন হলে হয়, নয়তো নির্বাচনের অর্ডারগুলো রিশাফল করুক প্রতি বার, তাহলে তো ব্যাপারটা ঠিকঠাক লাগে।

    এমনিতেও এই দুই পার্টির ব্যাপার সুবিধের লাগেনা। এই যেমন বার্নি ইন্ডিপেন্ডেন্ট, তাও ডেমোক্র্যাট হতে দাঁড়াতে হচ্ছে। দুটো পার্টি, তাদের পলিসি, তাদের ক্যাণ্ডিডেটদের পলিসি, সব ঘেঁটে ঘ হয়ে যায় মনে হয়। মানে, সাধারণভাবে তো পার্টির একটা পলিসি থাকবে, প্রার্থীরাও সেটাই এন্ডর্স করবেন। এখানে কোথায় কী ? আলাদা আলাদা চিন্তাধারা তো থাকতেই পারে, সেগুলো নিয়ে বিতর্কও ভাল লাগে ( আকচুয়ালি এই নানা ইস্যুতে এই ওয়ান টু ওয়ান বিতর্ক ব্যাপারটাই বেশ ভাল লাগে), কিন্তু এই নানা চিন্তাধারাকে দুটো পার্টির খোপে ফেলা কেন বাপু ?
    এই যেমন এখন ট্রাম্পের সাথে বাকি অনেক রিপাব্লিকানের এই আকাশ পাতাল দূরত্ব শুনছি, তাতে ক'রে সবার এই রিপাব্লিকান তকমা লাগানোর কী দরকার ? এই সব ভাবনা কি রাইট লেফ্টের স্পেকট্রাম ধরে দাগ টেনে রাইট লেফ্টের খোপে ফেলা যায় ?

    এই খোপ নিয়ে অবশ্য আরো অনেক প্রশ্ন আছে, অনেকদিনের। শুধু অম্রিগা বলেই নয়। আগেও করেছি, তেমন উত্তর পাইনি। তাই আবার রেখে গেলুম।

    ডেমোক্র্যাট-রিপাব্লিকান বা ইউরোপের লেবর-কনজার্ভেটিভ, আমাদের দেশের বিজেপি-মাওবাদী। । এদের এরকম খোপভাগ করলে কোন দল কোথায় পড়বে, পলিসি অনুযায়ী ? নানা দেশের পলিটিক্যাল পার্টি গুলো নিয়ে তুল্যমূল্য আলোচনা করা যায়, বা আছে কোথাও ? বিজেপি যদি রাইট-কন্জার্ভেটিভ হয় তো মাওবাদীরা লেফট-কন্জার্ভেটিভ ?

    ডেমোক্র্যাট রা লেফ্ট লিবারেল, রিপ্লাব্লিকান রাইট কান্জার্ভেটিভ, এরকম তো বলা যায়ইনা বোধহয়। নাকি ডেমোক্র্যাটরা লেফট ( বার্নি) থেকে সেন্টার অব্দি ধারণ করে, লিবারেলরা তার ডানদিক থেকে ? এই রেখায় ট্রাম্প আরেক এক্সট্রীমে ? সেটা ভাবতেও গিয়েও আবার ঘেঁটে যাই। ট্রাম্প্কে কোথায় ফেলবো ? কিছু কথা শুনে তো মনে হয় উনি উদার অর্থনীতির বেশ বিপক্ষে, সেটাকে আবার আমাদের দেশের বাম পার্টিগুলোর উদার অর্থনীতির বিরোধিতার সাথে মেলাতে গেলে পুরো ঘেঁটে ঘ হয়ে যেতে হয়।

    লেফ্টের সাথে অবধারিতভাবে লিবারেলই বা জোড়ে কেন, আর সেটা কতটা একসাথে যায় বা গিয়েছে সে নিয়েও প্রশ্ন আছে।

    আরেকটা প্রশ্নও করেই ফেলি। কনজার্ভেটিভরা কি নিজেদের কনজার্ভেটিভ বলতে/ভাবতে পছন্দ করেন ? লেফট ব্যাপারটা যেমন অনেকেই অপছন্দ করেন, লিবারেল ক্যাটেগরিটাও কি তাই ? 'লিবারেল' সংজ্ঞা টা নিয়েও অবশ্য প্রশ্ন আছে। বিশেষ ক'রে তথাকথিত লিবারেলদের অনেক কিছু নিয়ে কন্জার্ভেটিভ স্ট্যাণ্ড নিতে দেখে ও ভাইসি-ভার্সা।

    শাক্যর ঐ সার্ত্রে-ভোলতেয়ার নিয়ে পোস্টে নানা বুদ্ধিজীবীকে লেফট-লিবারেল, রাইট-কনজার্ভেটিভ তকমা দেওয়া নিয়ে কনফ্যুশন ও তর্ক দেখেও এই প্রশ্নগুলোই আবার মনে হচ্ছিল।

    পলিটিক্যাল কম্পাসে সব পার্টির স্ট্যাণ্ড বসিয়ে বসিয়ে দেখলে হত। তবে ওটাও সব এক্সপ্লেইন করতে পারে বলে মনে হয় না। টু ডি দিয়ে হবে বলেও মনে হয় না ঃ)

    Name: S

    IP Address : 108.127.145.201 (*) Date:10 Mar 2016 -- 02:12 AM

    ট্রাম্প একটা ঘাঁটা কেস। যেজন্যে রিপাব্লিকানরা চটে আছে ওর উপরে। পার্টি লাইনের অনেক অনেক দুর দিয়ে যাচ্ছে। একই সাথে অ্যান্টি হিসপ্যানিক আর অ্যান্টি ট্রেড।

    বার্ণি স্যান্ডার্স ইন্ডিপেন্ডেন্ট হলেও বহুদিন ধরে ডেমোক্র্যাটদের সাথে ককাস করছেন কঙ্গগ্রেসে।

    ডেমোক্যাটরা হোলো সোশাল পলিসিতে লিবারল আর ইকোনমিক পলিসিতে কনজারভেটিভ (গভমেন্টের বড় রোল ইত্যাদি)। রিপাব্লিকানরা ঠিক উল্টো। এছাড়া আরেকদল আছে - সোশাল পলিসিতে লিবারল আবার একই সাথে ইকনমিক পলিসিতেও লিবারল (মানে মার্কেটই প্রধান, গভমেন্টের রোল খুব কম) - এরা লিবারেটেরিয়ান। এরা সাধারণতঃ রিপাব্লিকানদের সাথে বেশি এলাইন্ড হয়।

    আসলে একটা লোকের অনেকগুলো আইডেন্টিটি আছে। রেস, রিলিজিয়ন, সোসাল আইডিওলজি, ইকনমিক অপুর্চুনিটি, গান ঔনার?, ইমিগ্রেশন নিয়ে চিন্তা ভাবনা - এইগুলোর মধ্যে কোন আইডেন্টিটিটা সবথেকে বেশি প্রাওরিটি পাচ্ছে সেই অনুযায়ী সে ডেমোক্যাট/লিবারেটেরিয়ান/ রিপাব্লিকান হচ্ছে। এছাড়াও ক্যান্ডিডেটের নিজস্ব ক্যারিজমা বা ম্যাসেজ আছে।

    Name: পোলা

    IP Address : 138.249.1.198 (*) Date:10 Mar 2016 -- 03:10 AM

    ট্রাম্প যেভাবে শুরু করেছে উনি নমিনেশন পেলে হিলারীর সমস্যা বাড়বে ... মানুষজন রেগে আছে - ক্রুজ - রুবিও -হিলারি এঁদের কেউ খুব একটা পছন্দ করেছে না

    Name: সে

    IP Address : 198.155.168.109 (*) Date:10 Mar 2016 -- 03:38 AM

    ক লাইন লিখি?
    রুবিও কদিন পরেই এই দৌড় থেকে রিটায়ার করবেন।
    মিট রমনি, ইত্যাদিরা ট্রাম্পের বিরুদ্ধে যে ক্যাম্পেইন করতে শুরু করেছেন, তা অনেক আগে করলে হয়ত কাজে দিত। এখন খুব দেরি হয়ে গিয়েছে।
    ট্রাম্প বেশ কিছু মানুষের ক্রোধ, ঘৃণা, মনের মধ্যে পুষে রাখা রেসিজ্ম, ইত্যাদিকে এনক্যাশ করে জিতে চলেছে। এখন ট্রাম্পের জয় অবধারিত। এখন রুবিও ও কোসিচ যদি ক্রমে ক্রমে রেস ছেড়ে যায়ও, হাতে রইল টেড ক্রুজ ও ট্রাম্প। অর্থাৎ ট্রাম্পের কথামতো "ওয়ান অন ওয়ান" ফাইট। সেই লড়াইয়ে টেড ক্রুজ হালে খুব একটা বেশি পানি পাবে বলে মনে হয় না। ট্রাম্প ইতিমধ্যে যে ভরবেগ পেয়ে গেছে, তাতে ওর জয় অবশ্যম্ভাবী।
    ডেমোক্র্যাটদের মধ্যে হিলারিরই জয় নিশ্চিত। বার্ণি স্যান্ডার্স প্রার্থী হিসেবে ভালো হওয়া সত্ত্বেও, নিজের পয়েন্টগুলো ঠিকমতো প্রোজেক্ট করতে পারেন নি। যেমন, ব্ল্যাক ভোটাররা বার্ণিকে ঠিক নিজেদের লোক ভাবতে পারেনি, অথচ বার্ণির স্পীচের মধ্যে অনেক কিছু ছিলো। কিন্তু হিলারির প্রকাশভ্ঙ্গী সাধারন মানুষকে অনেক তাড়াতাড়ি আকর্ষিত করেছে।
    অধিকাংশ মানুষ খুব একটা গভীরে গিয়ে বুঝতে সময় নষ্ট করে না।
    এই একই কারণে ট্রাম্পের অন্তঃসারশূণ্য ভাষণে ভুলেছে প্রচুর লোক। তাদের কাছে ট্রাম্প "স্পষ্টবক্তা" বনে গেছে। অথচ লোকটা আদতে কী করবে, সেটার ওপরে কোনো কনক্রিট কিছু বলে না। কেবল তিন চার শব্দের একেকটা সেনটেন্স। ছোটো বাক্য কিন্তু, ক্যাচি। আই লাভ নেভাডা! উই উইল ডু ইট! হী'জ অ্যা ব্যাড গাই! উই'ল বীল্ড অ্যা ওয়াল। ইত্যাদি ইত্যাদি। ছোটো ছোটো বাক্য, কিন্তু ক্যাচি ফ্রেজ। মাথার মধ্যে ঢুকে যায়। শয়তানেরা এভাবেই হয়ত প্রভাব বিস্তার করে।
    ট্রাম্প ভার্সেস হিলারির ফাইনাল লড়াইয়ে, কী হবে জানি না। তবে ট্রাম্প যে রিপাবলিক্যান নমিনি হতে চলেছে এবং হিলারি ডেমোক্র্যাটিক নমিনি, সে বহুদিন আগেই আন্দাজ করে কোথায় যেন একটা লিখেছিলাম।
    যদি ট্রাম্পই প্রেসিডেন্ট হয়, এবং সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাহলে অ্যামেরিকার নৈতিক দুর্দিন আসন্ন। এর জন্য দায়ী থাকবে একা ট্রাম্প নয়, যারা তাকে ভোট দিয়ে জেতাচ্ছে তারাও। তাদের মনের ভেতর থেকে জেনোফোবিয়া, রেসিজম, হিংস্রতা, ঘৃণা, ইত্যাদি বেরিয়ে এসেছে। অ্যান্ড দে রিপ্রেজেন্ট দ্য মেজরিটি অফ দেয়ার সোসাইটি।

    Name: S

    IP Address : 108.127.145.201 (*) Date:10 Mar 2016 -- 04:12 AM

    আমার মনে হয় হিলারির প্রকাশভঙ্গী ছাড়াও আরেকটা বড় ফ্যাক্টর আছে - বিল। ও একা এখনো এক ডাকে মাইনরিটিদের ভোট নিজের দিকে করে দিতে পারে।

    বার্ণি স্যান্ডার্সের প্রবলেম হোলো - সিঙ্গল ইস্যু ক্যান্ডিডেট। ওয়াল স্ট্রিটের কোরাপশান নিয়ে অনেকেই ভাবেনা। তাদের কাছে অন্য ইস্যুগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর কলেজ এডুকেশন নিয়ে হিলারি আর বার্ণির মেসেজ মুলতঃ এক। হেলথকেয়ার নিয়ে ওবামা করে দিয়েছে, অতেব নট অ মেক অর ব্রেক ইস্যু।

    ট্রাম্পের পলিটিকালি ইনকারেক্টনেস মানে হোলো ঐ লাস্টে যেগুলো বললেন ঐসব জঘণ্য জিনিস নিয়ে হাবিজাবি কথাবার্তা বলা। মানে ইচ্ছে থাকলেও আমি বলতে পারছিনা কারণ তাহলে চারপাশের লোকজন আমাকে রেসিস্ট ইত্যাদি বলবে, কিন্তু এই লোকটা আমার হয়ে বলে দিচ্ছে। তাই আমি খুব খুশি, আর আমি ওকে ভোট দেবো। এরা ওয়াসিঙ্গটনের উপরে খাপ্পা কারণ কোনো কেরিয়ার পলিটিশিয়ান (ইনক্লুডিঙ্গ রিপাবলিকান) এইরকম ব্ল্যাটান্ট রেসিস্ট কমেন্ট করতে পারেনা। কিন্তু ট্রাম্পের কোনো অসুবিধে নেই - এইসব বলে জিতলে ভালো, নইলে আবার গিয়ে ট্রাম্প টাওয়ারে গিয়ে বসে ব্যবসা করবে। কোনো লঙ্গ টার্ম কমিটমেন্ট নেই।

    আজকাল কিছু কিছু লোককে বলতে শুনি আই অ্যাম লাইকিঙ্গ গ্লোবাল ওয়ার্মিঙ্গ। কয়েকদিন আগেই এরা ব্যাপারটাকে সম্পূর্ণ ইগনোর করতো। উঁট্পাখির কথা মনে পরে।
  • S | ১০ মার্চ ২০১৬ ০৮:০১699732


  • জন স্টিউয়ার্টকে খুব মিস করছি।
  • dc | ১০ মার্চ ২০১৬ ০৮:১৯700067
  • ট্রাম্প তো নাকি ফ্রি ট্রেডের বিপক্ষে, তাহলে রিপাবলিকান নমিনি হলো কিকরে? আর রিপাবলিকান জনতা ট্রাম্পকে প্রেসিডেনশিয়াল ইলেকশানে ভোট দেবেই বা কিকরে? আমি তো ফ্রি ট্রেডের পক্ষে, এবার আমি যদি দেখি আমার পছন্দের পার্টি এমন একজন ক্যান্ডিডেট বেছেছে যে ট্রেড এগ্রিমেন্টগুলো বন্ধ করে দিতে চায় তাহলে তো আমি তাকে ভোটই দেবনা! কি ঘাঁটা ইলেকশান রে বাবা।
  • সে | ১০ মার্চ ২০১৬ ১২:২২700178
  • ট্রাম্প ইউনিভার্সিটি বন্ধ হবার মুখে।
    ট্রাম্প নিজের প্রোডাক্ট বা নিজের লেবেল লাগানো প্রোডাক্ট মার্কেট করতে উঠেপড়ে লেগেছে।

    রিপাবলিক্যানরা কাকে ভোট দেবে?
    যদি ট্রাম্পকে দিতে না চায় তবে হয় ভোট দেবে না, নয় হিলারিকে, নয় কোনো থার্ড ক্যান্ডিডেটকে দেবে। সেক্ষেত্রেও ট্রাম্পের জয়ের সম্ভাবনা খুব একটা কম নয়।
  • S | ১০ মার্চ ২০১৬ ১৪:৩২700289
  • xyz | ১১ মার্চ ২০১৬ ০০:৩১700400
  • Interesting !!
  • | ১১ মার্চ ২০১৬ ০৭:৩২700511
  • ট্রাম্প বিরোধীদের দাবি, ট্রাম্প নিজেকে যতই খুব বড় বিজনেসম্যান বলে দাবী করুক না, আসলে তত কিছু না।
    ট্রাম্প আসলে শোম্যান। নিজের নাম অন্যকে ধার দিয়ে পয়সা আয় করে থাকেন, মালিকানা নেই(ডিসিশান মেকার বা পলিসি মেকার নন)নিউইয়র্কের ট্র্যাম্প টাওয়ারের খুব অল্প মালিকানা ওর নিজের।ট্র্যাম্প ওয়াটার, স্টেক- কোনটাই ওর নিজের না, যে কোম্পানিগুলো ওগুলোর মালিক,তারা জানিয়েছে,ট্রাম্পের মত অনেককেই ওরা মাল সরবরাহ করেঃ)
    ইউনিভার্সিটির বিরুদ্ধে মামলা চলছে। বিজ্ঞাপনে নাকি বলা হত, শিক্ষকদের ট্রাম্প 'নিজে হাতে' বাছাই করেছেন,এবং ওরা বিলিওনেয়ার হবার রাস্তা দেখাবেন সেটা মিথ্যে প্লাস ওখানে যারা পড়ায়, তারা কেউই বিলিওনেয়ার নন। ট্রাম্প জানিয়েছেন, কোর্টের বাইরে মামলা মিটিয়ে নেওয়ায় বিশ্বাসী নন। তাহলে নাকি বহুলোক ওকে নিজেদের স্বার্থে স্যু করবে! এই মামলা মিটলে উনি আবার ইউনিভার্সিটি নিয়ে কিছু করবেন।

    ট্রাম্পের নিজের দলই ট্রাম্পকে ডুবিয়ে দেবে বলে ভরসা আছেঃ)
  • pi | ১১ মার্চ ২০১৬ ০৮:৩৫700622
  • ওবামা একটু বার্নিকে এন্ডর্স করলেই তো পারেন। খেলা অনেক ঘুরে যায়।
  • S | ১১ মার্চ ২০১৬ ০৮:৫২700733
  • লোকজনের কথা বার্তা শুনে যা বুঝছি ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে লোকেদের খুবেকটা অসুবিধে নেই। উনি নাকি সব সমস্যার সমাধান করে দেবে। ট্রাম্পের সবথেকে বড় পলিসি হোলো "ট্রাস্ট মি"।

    ট্রাম্প আসলে এই ইলেকশনটাকেও রিয়েলিটি শোয়ের মতন খেলছে তাই এখনো জিতছে।
  • pi | ১১ মার্চ ২০১৬ ০৮:৫৩698622
  • কে যেন লিখেছিলেন, ট্রাম্পের হেল্থকেয়ার প্ল্যান কানাডার মত। পড়ে তো আদৌ তা মনে হল না ! ওদিকে ওখানেই দেখলাম, ড্রাগের জন্য উনি ফ্রি ট্রেড চান !
  • S | ১১ মার্চ ২০১৬ ০৯:০৯698733
  • ট্রাম্প বাবুকে যখনই জিগ্যেসা করা হয় আপনি এই নিয়ে ধরা যাক হেলথ কেয়ারে কি করবেন? উনার চটজলদি জবাবঃ হেল্থকেয়ার ইজ ইন টেরিবল শেপ। এভরিওয়ান হ্যাজ বেটার হেল্থকেয়ার। এভরিওয়ান। এক্সেপ্ট আস। বিগজ অব স্টুপিড পলিটিশিয়ানস। আই উইল পার্মানেন্টলি ফিক্স ইট। ইট উইল বি সো গুড, ইট উইল বি দ্য বেস্ট অ্যান্ড চিপেস্ট। বিলিভ মি।
  • SS | ১১ মার্চ ২০১৬ ০৯:১৬698844
  • বার্নি ওবামাকে বলেছেন উইক, ওবামা প্রেসিডেন্সিকে বলেছিলেন Disappointment, এমনকি ২০১২ ইলেকশানের সময় দাবী করেছিলেন ওবামার বিরুদ্ধে প্রাইমারি লড়া উচিৎ। এত তাড়াতাড়ি সেসব ভুলে গিয়ে এন্ডোর্সমেন্ট???
  • pi | ১১ মার্চ ২০১৬ ০৯:১৮698955
  • ওবামাবাবুকে একটু জিগাবেন তো, উনি কেন বার্নিকে এন্ডর্স করছেন না ?

    আর যাঁরা হিলারির সমর্থক, তাঁদের মধ্যে কোন সার্ভে হয়েছে কি, তাঁরা কেন বার্নিকে সমর্থন করেন না জানতে চেয়ে ? বিশেষ ক'রে একটু কম সচ্ছল আফ্রিকান-আমেরিকানদের মধ্যে ?
  • SS | ১১ মার্চ ২০১৬ ০৯:২৩699066
  • লিখ্লাম তো কেন ওবামা বার্নিকে এন্ডোর্স করবে না। ওবামার একটা ব্যাপার কি জানেন তো, ভাল আছে তো আছে, কিন্তু কেউ লেজে পা দিলে তাকে ছেড়ে কথা বলে না। সেই জন্যেই ২০০৮ এ হিলারিকে হারাতে পেরে্ছিল। না হলে ইলিনয়ের জুনিয়ার সেনেটর, তাও আবার ওয়ান টার্ম, ক্লিন্টন মেশিনারিকে ঘোল খাইয়ে দিয়েছিল।
  • Abhyu | ১১ মার্চ ২০১৬ ০৯:২৪699177
  • ট্রাম্পকে সাপোর্ট করলে আচ্ছে দিন আসবে?
  • S | ১১ মার্চ ২০১৬ ০৯:২৫699288
  • ওবামা কাউকেই অফিসিয়ালি এন্ডোর্স করেননি। সিটিঙ্গ প্রেসিডেন্ট সাধারণতঃ অফিশিয়ালি পার্টির নমিনিকেই এন্ডর্স করেন।

    হিলারির ইলেক্টেবিলিটি।
  • pi | ১১ মার্চ ২০১৬ ০৯:২৭699399
  • আমি আপনার না, ওবামার বক্তব্য জানতে ইচ্ছুক ছিলাম ঃ)
  • pi | ১১ মার্চ ২০১৬ ০৯:২৮699510
  • S, এটা কি অফিশিয়াল নিয়ম ?
  • pi | ১১ মার্চ ২০১৬ ০৯:২৯699621
  • ডিঃ ওটা ইয়ার্কি ছিল।

    সে হিসেবে দেখতে গেলে হিলারিও ওবামাকে আগে অনেক কিছু বলেছিলেন, ওয়ান টু ওয়ানে।
  • SS | ১১ মার্চ ২০১৬ ০৯:৩১699733
  • হ্যাঁ, প্রোটোকল অনুযায়ী সিটিং প্রেসিডেন্ট সাধারণত অফিসিয়াল নমিনিকে এন্ডোর্স করেন। তবে প্রোটোকল অ্যাপার্ট, বার্নি ওবামাকে যত গাল দিয়েছে, সেই জন্যেও ওবামা বার্ণিকে এন্ডোর্স করবে না। আর আফ্রিকান আমেরিকানরা যে বার্নিকে ভোট দিচ্ছে না, তার একটা বড় কারণ এইটা।
  • lcm | ১১ মার্চ ২০১৬ ০৯:৩৬699844
  • Donald Trump said he ideally would want the United States to have a single-payer healthcare system such as that in Scotland or Canada, but it wouldn't work in the U.S. because of state borders.
    ... ...
    "The insurance companies are making a fortune because they have control of the politicians," said the businessman, who is currently leading in the polls for the GOP nomination.

    http://www.washingtonexaminer.com/trump-praises-canadian-healthcare/article/2569756
  • pi | ১১ মার্চ ২০১৬ ০৯:৩৯699990
  • স্টেট বর্ডারের জন্য কানাডার সিস্টেম কাজ করবে না কেন, কেউ একটু বুঝিয়ে দেবেন ?
  • S | ১১ মার্চ ২০১৬ ০৯:৩৯699955
  • এইটাই প্রোটোকল। তবে প্রেসিডেন্ট ফোটো অপ ইত্যাদির মাধ্যমে নিজের পছন্দের লোককে আন-অফিসিয়ালি এন্ডোর্স করতেই পারে। সেইদিক থেকে হিলারি এগিয়ে আছেন, সরাসরি ওবামার ক্যাবিনেটে ছিলেন।
  • S | ১১ মার্চ ২০১৬ ০৯:৪১700001
  • সেরেছে ট্রাম্পের কথার ভাব সম্প্রসারণ চাইছে।
  • SS | ১১ মার্চ ২০১৬ ০৯:৪৭700023
  • ইন্টারস্টেট কমার্সের কিছু জটিল গল্প আছে। ইন্টারস্টেট কমার্স সাধারণত ফেডেরাল রেগুলশনের আওতায় পড়্বে। যার ফলে স্টেট গভর্ণমেন ছাড়াও ফেডেরাল রেগুলেশন চালু হবে।
    এছাড়া প্রতি স্টেটে রেগুলেশান, ট্যাক্স ইত্যাদি আলাদা। ইন্সিওরেন্স কোম্পানিরা এইসব ঝামেলায় যেতে চাইবে না।
  • pi | ১১ মার্চ ২০১৬ ০৯:৪৭700012
  • এই লেখাটা খুব ইন্টারেস্টিং লাগল। এখানে বলছে ট্রাম্প তার ঐ রেসিয়াল হেটার ইমেজের জন্য না, ঐ প্রচণ্ড আপত্তিকর মন্তব্যের জন্য না, বরম কিছু 'লেফ্টউইং আইডিয়া'র জন্য এত পপুলার হচ্ছেন !

    সাধে কি বলেছিলাম, এই টু পার্টি সিস্টেম অতি ঘাঁটা ! এই ফ্রিট্রেড অপোজিশন নিয়েও প্রশ্ন ছিল। কোন খোপে পড়বে।

    Millions of ordinary Americans support Donald Trump. Here's why
    Thomas Frank
    When he isn’t spewing insults, the Republican frontrunner is hammering home a powerful message about free trade and its victims

    Let us now address the greatest American mystery at the moment: what motivates the supporters of Republican presidential candidate Donald Trump?

    I call it a “mystery” because the working-class white people who make up the bulk of Trump’s fan base show up in amazing numbers for the candidate, filling stadiums and airport hangars, but their views, by and large, do not appear in our prestige newspapers. On their opinion pages, these publications take care to represent demographic categories of nearly every kind, but “blue-collar” is one they persistently overlook. The views of working-class people are so foreign to that universe that when New York Times columnist Nick Kristof wanted to “engage” a Trump supporter last week, he made one up, along with this imaginary person’s responses to his questions.

    Are you feeling the Bern – for Donald Trump?
    Read more
    When members of the professional class wish to understand the working-class Other, they traditionally consult experts on the subject. And when these authorities are asked to explain the Trump movement, they always seem to zero in on one main accusation: bigotry. Only racism, they tell us, is capable of powering a movement like Trump’s, which is blowing through the inherited structure of the Republican party like a tornado through a cluster of McMansions.

    Trump himself provides rather excellent evidence for this finding. The man is an insult clown who has systematically gone down the list of American ethnic groups and offended them each in turn. He wants to deport millions upon millions of undocumented immigrants. He wants to bar Muslims from visiting the United States. He admires various foreign strongmen and dictators, and has even retweeted a quote from Mussolini. This gold-plated buffoon has in turn drawn the enthusiastic endorsement of leading racists from across the spectrum of intolerance, a gorgeous mosaic of haters, each of them quivering excitedly at the prospect of getting a real, honest-to-god bigot in the White House.

    Play VideoPlayMute
    Current Time 0:00
    /
    Duration Time 1:02
    Loaded: 0%
    Progress: 0%
    Fullscreen
    Facebook Twitter Pinterest
    Trump on Michigan and Mississippi wins: ‘Only I did well tonight’
    All this stuff is so insane, so wildly outrageous, that the commentariat has deemed it to be the entirety of the Trump campaign. Trump appears to be a racist, so racism must be what motivates his armies of followers. And so, on Saturday, New York Times columnist Timothy Egan blamed none other than “the people” for Trump’s racism: “Donald Trump’s supporters know exactly what he stands for: hatred of immigrants, racial superiority, a sneering disregard of the basic civility that binds a society.”

    Stories marveling at the stupidity of Trump voters are published nearly every day. Articles that accuse Trump’s followers of being bigots have appeared by the hundreds, if not the thousands. Conservatives have written them; liberals have written them; impartial professionals have written them. The headline of a recent Huffington Post column announced, bluntly, that “Trump Won Super Tuesday Because America is Racist.” A New York Times reporter proved that Trump’s followers were bigots by coordinating a map of Trump support with a map of racist Google searches. Everyone knows it: Trump’s followers’ passions are nothing more than the ignorant blurtings of the white American id, driven to madness by the presence of a black man in the White House. The Trump movement is a one-note phenomenon, a vast surge of race-hate. Its partisans are not only incomprehensible, they are not really worth comprehending.

    * * *
    Or so we’re told. Last week, I decided to watch several hours of Trump speeches for myself. I saw the man ramble and boast and threaten and even seem to gloat when protesters were ejected from the arenas in which he spoke. I was disgusted by these things, as I have been disgusted by Trump for 20 years. But I also noticed something surprising. In each of the speeches I watched, Trump spent a good part of his time talking about an entirely legitimate issue, one that could even be called leftwing.

    Advertisement

    Yes, Donald Trump talked about trade. In fact, to judge by how much time he spent talking about it, trade may be his single biggest concern – not white supremacy. Not even his plan to build a wall along the Mexican border, the issue that first won him political fame. He did it again during the debate on 3 March: asked about his political excommunication by Mitt Romney, he chose to pivot and talk about … trade.

    It seems to obsess him: the destructive free-trade deals our leaders have made, the many companies that have moved their production facilities to other lands, the phone calls he will make to those companies’ CEOs in order to threaten them with steep tariffs unless they move back to the US.

    Trump embellished this vision with another favorite leftwing idea: under his leadership, the government would “start competitive bidding in the drug industry”. (“We don’t competitively bid!” he marveled – another true fact, a legendary boondoggle brought to you by the George W Bush administration.) Trump extended the critique to the military-industrial complex, describing how the government is forced to buy lousy but expensive airplanes thanks to the power of industry lobbyists.

    Trump: the great orange-haired Unintended Consequence
    Marilynne Robinson
    Read more
    Thus did he hint at his curious selling proposition: because he is personally so wealthy, a fact about which he loves to boast, Trump himself is unaffected by business lobbyists and donations. And because he is free from the corrupting power of modern campaign finance, famous deal-maker Trump can make deals on our behalf that are “good” instead of “bad”. The chance that he will actually do so, of course, is small. He appears to be a hypocrite on this issue as well as so many other things. But at least Trump is saying this stuff.

    All this surprised me because, for all the articles about Trump I had read in recent months, I didn’t recall trade coming up very often. Trump is supposed to be on a one-note crusade for whiteness. Could it be that all this trade stuff is a key to understanding the Trump phenomenon?..

    বাকিটাও পড়ুন।
    http://www.theguardian.com/commentisfree/2016/mar/07/donald-trump-why-americans-support
  • lcm | ১১ মার্চ ২০১৬ ০৯:৪৮700034
  • ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন, কেন কিছু লোক তাকে সাপোর্ট করছে --
    *******

    সোসাল সিকিওরিটি, মেডিকেয়ার নিয়ে --

    Trump has vowed to oppose cuts to Social Security and Medicare and to ensure every American has health coverage, horrifying some on the right. “It was a red flag for me,” radio host Rush Limbaugh said last week about Trump’s promise not to leave anyone without access to needed care.

    এডুকেশন লোন নিয়ে --

    Trump sounds like liberal hero Sen. Elizabeth Warren when he talks about college loan - “These student loans are probably one of the only things that the government shouldn’t make money from and yet it does,” Trump wrote in his 2015 book “Crippled America.”

    ট্রেড টারিফ, ডোমেস্টিক জব গ্রোথ নিয়ে --

    Trump has called for as much as a 45 percent tariff on Chinese exports to the U.S. and a 35 percent tax on cars crossing the Mexico border, arguing his protectionist approach would bring high-paying manufacturing jobs back to the U.S.
    ...
    He has also called out corporations like Apple, demanding they “build their damn computers and things in this country.” He boasts of “a great relationship with the unions,” ... ...

    মেডিক্যাল কস্ট, ড্রাগ প্রাইস নিয়ে ---

    Trump also supports allowing Medicare to negotiate drug prices with pharmaceutical companies — a longstanding Democratic idea reflexively opposed by the GOP.
    ....
    While Trump has denounced Obamacare, he’s also spoken approvingly of single-payer systems in the past, making it difficult to figure out his precise positions.

    পলিটিকো-তে ট্রাম্পের পপুলিস্ট স্টান্স নিয়ে লেখা বেরিয়েছিল, কেন কিছু লোকে ট্রাম্পকে সাপোর্ট করছে
    http://www.politico.com/story/2016/02/donald-trump-working-class-voters-219231
  • lcm | ১১ মার্চ ২০১৬ ০৯:৫১700045
  • স্টেটের বর্ডার পেরোলেই অন্য রুল - এরকম হলে ইউনিভার্সাল হেলথকেয়ার ইম্‌প্লিমেন্ট করা মুশকিল, মানে 'ইউনিভার্সাল; ব্যাপারটা ধরে রাখা মুশকিল।
  • S | ১১ মার্চ ২০১৬ ০৯:৫৪700056
  • আমার মনে হয় এগুলো আসলে ঘেঁটে দেওয়ার চেস্টা। ওরাইলি টাইপের। বেসিকালি দেখানো যে বার্ণি আর ট্রাম্পের পলিসি এক - তাইলে ডেমোক্র্যাটদের যারা হিলারিকে ভোট দিচ্ছেন না তারা জেনারাল ইলেক্শনে ট্রাম্পকে দিন।

    ট্রাম্পের মেসেজ খুব সিম্পলঃ যেকোনো বিষয়ে প্রথমেই দেশবাসীর মনে ভয়ের সন্চার করো - আমরা হেরে যাচ্ছি, বাকিরা সব্বাই অনেক ভালো আছে, শুধু আমাদেরই কিছু হচ্ছে না। এইবারে সেটাকে অ্যালিভিয়েট করতে নিজেকে প্রজেক্ট করো। ট্রাস্ট মি আই উইল সল্ভ অল দ্য প্রব্লেম।

    ফ্রি ট্রেড পলিসির জনক কিন্তু বিল ক্লিন্টন। তাই তার বিরোধিতা মানেই বামপন্থা নয়। এক্সট্রিম ন্যাশনালিস্ট রাইটেও অ্যান্টি ফরেন ট্রেড একটা পপুলিস্ট পলিসি ওয়েপন।
  • lcm | ১১ মার্চ ২০১৬ ০৯:৫৭700068
  • কেন কিছু লোকে ট্রাম্প-কে সাপোর্ট করছে -- এটার একটা ভার্সান হল - ওরা সব মুখ্যু যুদ্ধবাজ রেসিস্ট আমেরিকান। সেটা একটা ভার্সান।
    কিন্তু, একদল অ্যানালিস্টের মতে ঐ শ্রেণীর ভোটারদের প্রিয়পাত্র টেড ক্রুজ - নট ট্রাম্প।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন