এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক (২)

    Samik
    অন্যান্য | ০১ ডিসেম্বর ২০০৬ | ৫২৪০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০১ ডিসেম্বর ২০০৬ ১৫:০৩693189
  • সাঁঝ গান গাইছে, মাঝে মাঝে ধরিয়ে দিতে হচ্ছে, কিন্তু অল্প সুরের সাথে নিজেই গাইছে, যদি মুড ভালো থাকে।

    বালো ... বাছি, বালো ... বাছি
    সুলে ... কাচে দুলে ... জুলে জুলে বজ্জায়
    বজ্জায় বাছি ... বালো ... বাছি

    সকালে উঠে এখন রোজ গায়:

    হ্যাপি বোড্ডে টু ইউউউউউউউউউউউউ
    হ্যাপি বোড্ডে টু ইউউউউউউউউউউউউ

    আর সুর করে:

    জোনি জোনি ... এ পা-পা
    ইটিং ... নো-পা-পা
    তিলিং ... নো-পা-পা
    মাউথ ... হা: হা: হা:

    ওয়ান টু বলার সময়ে সারাক্ষণ চুপ থাকে, কেবল নাই টেন বললেই উত্তেজিত হয়ে 'এ বিগ ফে-এ-এ-এ-ন্‌'।
  • Paramita | ০২ ডিসেম্বর ২০০৬ ০৩:২৬693300
  • মেঘ কিছুদিন হলো হিন্দীভাষায় এক্সপোজড হচ্ছে(হ্যাঁ ওটাই মায়ের ইন্সপিরেশান)। তাই দিনে অন্তত পঁচিশবার যখন সে বলছে "আমি জোলতি খাবো", আমরা খুব পুলকিত হচ্ছিলাম ভেবে যে ওর নিজের মধ্যে জলদি খেয়ে নেবার শুভ চেতনা জেগেছে। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি খাবে? এই তো, খেয়ে নাও। গুড গার্ল। সঙ্গে সঙ্গে প্রবল বেগে মাথা নেড়ে "না না না না এটা না"। (আঙুর দিয়েছিলাম)। তাহলে? তাহলে কি খাবে? "জোলতি খাবো"। জল? জল খাবে? না আ আ। "জোলতি খাবো" - ফ্রাসটেশানে সে কাঁদতে শুরু করে। কিছুতেই বোঝা গেল না জোলতি কি বস্তু।

    কাল বেশ কিছুদিন পর গুগাবাবা ছবিতে ফিরে গেছে। ছবিটা দেখতে দেখতে ওর ঠাকুমার ইউরেকা আবিষ্কার - মেঘ "জলদি লাও, জলদি লাও"-এর পরেই দেখছে প্রচুর খাবার চলে এলো, নিঘ্‌ঘাত ভেবেছে ঐ খাবাররাশির নাম জোলতি। মেঘ, তুমি গুপি গাইনের জলদি খাবে? একগাল হেসে "ইয়েশ"। "গুপি গাইন জোলতি খাবো"। পুরো কিছুমিছু কেস। কিন্তু এবার আমি ঐ সাইজের রাজভোগ পাই কোথায়?
  • Su | ০৫ ডিসেম্বর ২০০৬ ১১:২০693411
  • আমার ভাই খুব ছোটবেলায় রাস্তায় একটি বাছুর দেখে খুব উত্তেজিত হয়ে মা-কে বলেছিল, ""মা, মা দ্যাখো, একটা অল্প গরু!''
    সু
  • RATssss | ০৬ ডিসেম্বর ২০০৬ ০০:৩৩693522
  • চাম্মামা কেস
    =======
    আমার এক প্রিয় বান্ধবী সোনালির জম্মদিন উঙ্কÄ¡পন করতে পাহাড়ের উপরে এক রেস্তোরায় গেছলুম - আমরা দু-জনা, ওরা ২ জনা ও ওদের সুন্দর ছোট্ট ছানা রায়াকে নিয়ে। তখন বছর খানেকের একটু বেশি রায়া। একদন্ড এক জায়গায় বসতে চায় না এমন প্রাণচঞ্চল গোলাপফুল দ্বিতীয়টি হয় না। সদালাপি রায়া কখন ফাঁক গলে পৌছে গেছে পরের টেবিল-এ। তাঁরাও ভদ্রতা করে রায়া কে গ্রহন করেছেন এবং বাচ্চাদের প্রিয় চাঁদমামাকে আল্লাদি গলায় ডেকে টী দিতে বলেছেন... (সম্ভবতো ওনাদের নিজেদের ভাষায় বলেছিলেন) আর যায় কোথা!!! ভেঙ্গে দাও গুড়িয়ে দাও স্টাইলে রায়ার এক হাত উপরে, তিন আঙ্গুল বেঁকিয়ে আহ্বান আকাশের চাঁদকে। আর continuous কান্না... আর একটা বাচ্চামির শব্দ চাআআআম্মামাআআআ.... সোনালির মাথায় হাত... কারন সে ছাড়াতো আর কেউ জানে না, রায়ার হয়ে কেউ একবার চাম্মামা দেখালে, যতক্ষন সেটা হাতে না আসে, রায়া থামে না। পাক্কা ৩ ঘন্টা আমাদের হাজারো চেষ্টা মাঠে মারা দিয়ে মাঝেমাঝেই রায়ার এক সুরে কান্না চাআআআম্মামাআআআ... ফাইনালি ঘুমোতে শান্তি (মাঝেমাঝে ফুপিয়ে ওঠা বাদে)। ভয়ে আর আমরা কেউ উপর দিকে তাকাই না। মাটিতে জল দেখলেও চোখ বন্ধ, যদি বাই চান্স চাম্মামা দেখা যায়...
  • s | ২০ ডিসেম্বর ২০০৬ ২১:২৪693633
  • শিশুরা কি আজকাল টকটকাটক টক বলে না? না মা(বাবা)রা টকাটক সেগুলো লিপিবদ্ধ করতে অক্ষম????
  • d | ২১ ডিসেম্বর ২০০৬ ০৯:৫৩693656
  • মায়েরা বোধহয় শিশুদের সাথে দৌড়াদৌড়ি করে আর সময় পাচ্ছে না।
  • S | ২১ ডিসেম্বর ২০০৬ ১১:৫১693667
  • সাঁঝ আরও গান শিখেছে। আমি চিনি গো চিনি, তো মা লে, ওগো বিদে চিনি।

    পুরো গানটা, মাঝে মাঝে ধরিয়ে দিতে হয় একটু।

    আর, পুরানো সেই দিনের কথা। প্রথম স্ট্যান্‌জা।

    আর যে কত দৌরাত্ম্য, কী বলব! হেলটা একেবারে লাইফ করে দিয়েছে। কেবল ঘুমোবার পরে নির্নিমেষ চেয়ে থাকি, ফুল ফুটতে দেখি। রোজ।

    তাকিয়ে থাকি, এটাও আমার বেঁচে থাকার সুখ।
  • raatri | ২১ ডিসেম্বর ২০০৬ ১৭:১১693678
  • টুংকাই দিনে কতবার যে আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে।'গো অ্যাওয়ে,তোলে দাও' বলছে পান থেকে চূন খসলেই।তাই শুনে আমি ঘরের দিকে রওনা হলে হাত ধরে সিঁড়ির দিকে নিয়ে যায়।কেউ ওর কথা শুনে যাচ্ছে না দেখে শেষমেশ বলে 'দুই(দূর),আমিই তোলে দাই'!বলেই হাঁটা,আমরা হাতে পায়ে ধরে ফেরৎ আনি।আমার মাকে একদিন বের করে দিচ্ছে,মা জানতে চাইলো 'তোমার মা তো অফিসে,তুমি কার কাছে থাকবে আমি চলে গেলে?'রেগেমেগে বললো 'বিছানার কাছে'।তবু তোমরা যাও আর কি!!কোথায় যে যাই!!ভালো বৃদ্ধাশ্রম জানা আছে কারো??
  • Du | ২২ ডিসেম্বর ২০০৬ ০১:৪৭693079
  • :-)) আরে না রাত্রি, খোঁজ পেলে আমাকে জানিও। আমি ভাবতাম পৃথিবীতে আমিই সেই বাজেতম মা, যাকে ছেলে চলে যেতে বলে।
  • vikram | ২২ ডিসেম্বর ২০০৬ ০২:১৯693090
  • লে হালুয়া, দু মহিলা নাকি? ছি ছি। গুরু কেমন একটা মহিলাবহুল হয়ে উঠছে। হাইলি সাসপিশাস।

    বিক্রম
  • tania | ০৬ জানুয়ারি ২০০৭ ০৪:১২693101
  • হাওয়াইয়ের হাওয়া খেয়ে আমার ছেলের অবস্থা আপাতত এইরূপ:
    কাল বিকেলে মা ছেলের কথোপকথন:
    মিকি: মামমাম, who is a driver?
    আমি: যে গাড়ি চালায়, তাকে ড্রাইভার বলে।
    মিকি: baba drives our car, so, baba is a driver?
    আমি: হুম।
    (এই ফাঁকে একটু যদি পড়িয়ে নেওয়া যায়, সেই আশায়)
    so, if I drive, I am a driver. If I sing, I am a?
    মিকি: singer?
    আমি: good! If I dance, I am a?
    মিকি: hula girl!
  • S | ১০ জানুয়ারি ২০০৭ ১৭:১৯693112
  • কাল মেয়ের এক অনবদ্য কীর্তি দেখে হতবাক হয়ে গেছি।

    সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে দেখি সে মা আর দিদাকে দেখাচ্ছে: বাবা ... গালি (গাড়ি)। হাতে একটা বড় কৌটোর প্লাস্টিকের ঢাকনা, সেটাকে দু হাতে ঘুরিয়ে চলেছে; মানে, স্টিয়ারিং। মাঝে মাঝে ডান হাতে ঢাকনাটা ধরে উবু হয়ে বসে বাঁ হাত দিয়ে পায়ের কাছে গিয়ার চেঞ্জ করার ভঙ্গি। দেখলে মনে হবে অবিকল গাড়ি চালাচ্ছে।

    কিছু পুঙ্খানুপুঙ্খ অবজার্ভেশন!
  • Arjit | ১০ জানুয়ারি ২০০৭ ১৭:২৯693123
  • ঋক আমাকে জ্ঞান দেয় জানো গাড়ি চালানোর সময়? হেডলাইট জ্বলছে কিনা, স্পীড লিমিট দেখে "বাবা থার্টি মাইলস", "বাবা ন্যাশনাল স্পীড লিমিট", রাস্তায় হয়তো "স্লো" লেখা - তখন "বাবা, স্লো"। আগে রাউন্ড অ্যাবাউটে "থার্ড গিয়ার দাও" বলতো (সুমনাকে শেখানোর সময় রাউন্ড অ্যাবাউটে থার্ড গিয়ার দিতে বলতুম - তাই)...
  • raatri | ১৩ জানুয়ারি ২০০৭ ২৩:৩৩693134
  • 'মাম্মা আমি বোকা,আমি পচা,আমি দুষ্টু'এই সব কথাকে যা খুশী ভাবুন...বিনয় বা আত্মোপলব্ধি!'না,না তুমি ভালো,তুমি সোনা,তুমি গুড বয়' বলে তাকে বিশ্বাসই করানো যায় না।

    একবার দৌড়ে এসে বললো 'পোয়ে গেচি,ব্ল্যাক কালার হোয়ে গেচি' আমি একটু তদন্তের মুডে ছিলাম,জানতে চাইলাম 'আগে কি কালার ছিলি?' উত্তর-'এদ(রেড) কালার'!!

    আজ প্রথম চানাচুর খেয়ে সগর্ব ঘোষণা 'আমি বয়ো হোয়ে গেচি...তমেতো খেতে পায়ি,চানাচু খেতে পায়ি'!!
  • S | ১৩ জানুয়ারি ২০০৭ ২৩:৫৩693145
  • এইবার ডুডু আর টামাক ধল্লেই হয় :-)
  • S | ২২ জানুয়ারি ২০০৭ ১৭:৪৭693156
  • স্বর্ণালীর লটারি লেগে গেছে। রাস্তায় ঘাটে যেখানেই 'গুরু'র পোস্টার দেখা যাচ্ছে, ঐশ্বর্যর ছবি দেখিয়ে সাঁঝের তারস্বরে চিৎকার, মাআআ, মাআআ, তারপরে মায়ের গায়ে আঙুল দিয়ে বোঝাবার চেষ্টা, মা-ই ঐশ্বর্য, ঐশ্বর্যই মা।

    ভদ্রমহিলা এতদাবধি যা যা তুলেছেন:

    ফুলে ফুলে ঢলে ঢলে
    আমরা সবাই রাজা
    চোরাবালি টাইটেল সং
    মা গো আমায় ছুটি দিতে বল্‌ প্রথম চার পাঁচ লাইন
    এ-বি-সি-ডি-ই-এফ-জি সুর সমেত
  • Paramita | ২৪ জানুয়ারি ২০০৭ ০১:০০693167
  • কাল মেয়ের চোখের কোণে রক্ত দেখে চমকে উঠলাম।
    - একি, চোখে কি হয়ছে?
    - বাথা (ব্যাথা)
    - কোথায় লাগলো?
    - আজ্জির বাড়িতে হাউস (house) মেরেছে আমায়
    - হাউস মেরেছে? তুমি কি করেছিলে? হাউস তোমায় এমনি এমনি মারবে কেন?
    - আমি জাম্পিং করছিলাম। ওয়াল কি করলো? (যেকোন স্টেটমেন্ট প্রশ্নোত্তর ফর্মে বলাই রীতি)
    - ওয়াল কি করলো?
    - দুমপটাশ। ওয়াল আমায় কি করলো?
    - দুমপটাশ। ..ওয়াল তোমায় দুমপটাশ করলো না তুমি গিয়ে ওয়ালের মধ্যে পড়লে?
    - ওয়াল হার্ট কল্লো। বিকজ বিকজ বিকজ আজ্জিস ওয়াল ইজ ভেলি ভেলি (অনেক ভেবেচিন্তে ঠিক শব্দটি খুঁজে পায়) ডেঞ্জালাস।
  • Du | ২৪ জানুয়ারি ২০০৭ ০১:৩৭693178
  • ওলেবাবা :-)
  • Arjit | ২৫ জানুয়ারি ২০০৭ ২২:১২693190
  • আমাদের বাড়িতে আর থাকার জায়গা নেই। আমরা তিন জন তো আছিই, আর কে কে আছে -

    ঋক তো একা নয়, ওর তিনটে ইনভিজিবল ভাই-বোন আছে - ঋক হল কোয়াড্রুপলেটদের একজন। বাকি তিনজন হল -

    সরেন লরেনসন
    লটা
    লোলা

    এছাড়া দুটো ইনভিজিবল কুকুর আছে -

    অটো
    চার্লি

    একটা কোবরা - অ্যালেক্স

    একটা কুমীর - জেমস

    এরাও ইনভিজিবল, কিন্তু আছে - ঋক এদের সঙ্গে গপ্পো করে, খেলা করে। প্রায়সই দেখা যায় টিভিতে কিছু একটা দেখতে দেখতে ঋক ফিসফিস করে সরেন লরেনসনকে বলে দিচ্ছে।

    আর এরা সকলেই (মায় কুমীর, কোবরা সব) "মুখার্জী"
    :-))
  • Blank | ০৫ মার্চ ২০০৭ ০০:১৭693212
  • S কে বেশ বাচ্চা মতন দেখতে তো। S এর লেখা সব কিছুই এবার থেকে শিশু টকে ফেলে দেয়া উচিৎ।
  • RATssss | ০৫ মার্চ ২০০৭ ০১:২৬693223
  • সাঁঝও দাদা বল্লে সমিকের দিকেই তাকায় :-)
  • appan | ০৫ মার্চ ২০০৭ ০১:৩৭693234
  • যা: বাবা, সে তো সানা তাকাতো সৌরভের দিকে :-)

    কিহে বেথে তোমাদেরও একই কেস?
  • S | ০৫ মার্চ ২০০৭ ১৪:১৬693245
  • অ্যাঁ, কিছু বলছিলে?

    আমি আবার কানে একটু কম দেখি আজকাল।
  • Du | ১৮ এপ্রিল ২০০৭ ০০:৪৩693256
  • ভালুকছানার ২ বছরে এই লেখাটা ভালো লাগতো পড়ে, এখেনে দিলাম http://www.babycenter.com/general/72613.html
  • S | ১৮ এপ্রিল ২০০৭ ১১:৪২693267
  • দু-কে দু ডজন FC, এই সুতোটা খোঁজার লেবার বাঁচিয়ে দিল।

    আমার মেয়ে এখন দু বছর দেড় মাস। ইতিমধ্যেই 'মাগো আমায় ছুটি দিতে বল্‌, সকাল থেকে পড়েছি যে মেলা' গোটা কবিতাটা মুখস্ত বলছে। মাঝে গোটাকয় শব্দ মিসিং হচ্ছে, সে আলাদা, কিন্তু আস্ত কবিতাটা মুখস্ত।

    আপাতত ওকে লুকোচুরি শেখাবার চেষ্টা করছি (আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি)।
  • Rishi | ১৮ এপ্রিল ২০০৭ ১১:৪৯693278
  • নব পর্যায়ের কাকু ;
    "ছেলেমানুষী আর কাকে বলে" - আশাপূর্ণা দেবী - শোনো শোনো গল্প শোনো - দেব সাহিত্য কুটির।
  • Ishan | ১৮ এপ্রিল ২০০৭ ২০:৩১693289
  • ফ্রি ওয়ে দিয়ে যাচ্ছি। পাশে একটা গাড়ির শো রুম দেখে বৌকে বললাম, কিনবে নাকি একটা? বৌ যথারীতি মুখঝামটা দিল। আমি বললাম দেখো লেখা আছে "হারি', "অফার এন্ডস ...' ইত্যাদি। বৌ বলল সবাই ওরকম লেখে। টয়োটাও হারি, মার্সিডিজও হারি, নিসানও হারি, কিয়াও হারি।

    ছেলে এতক্ষণ চুপ করে ছিল। পিছন থেকে হঠাৎ গম্ভীর গলায় বাণী দিল "খালি টাটাসুমো কলসি'।

    হাঁড়ি-কলসির কেসটা বুঝতে পারিনি প্রথমে। তারপর বুঝে দুজনে প্রচন্ড হাসলাম। ছেলে কিন্তু গম্ভীর। ওটা মোটেই রসিকতা ছিলনা।
  • pipi | ১৮ এপ্রিল ২০০৭ ২১:০৫693301
  • হি হি হি হা হা হা হু হু হু হো হো হো :-))))))))
    ওরে বাবারে, হাসতে হাসতে পেট ফেটে গেল রে বাবা....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন