এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিলো দ্য বেল্ট অথবা গুরুচরিত্র

    তাপস দাশ লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২১ মে ২০১৫ | ১২৫৭৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস দাশ | ২১ মে ২০১৫ ১৪:৪৬675173
  • পষ্ট কথায় কষ্ট নেই, এর মতন ভয়াবহ ঢপ খুব কম আছে। অন্তত ক্ষেত্রবিশেষে। তবু পষ্ট কথাও বলতে হয়, অন্তত কখনও কখনও। তার একটা মুশকিল হল নিজের সম্পর্কে পষ্ট কথা শুনতেও হয়, অন্তত অন্যেরা যা পষ্ট বলেই মনে করে। তো কথা হচ্ছে এই গুরু নিয়েই। এ গুরু কেমন গুরু? অল্প কিছুদিন এখানে গতায়াত সূত্রে এটা মূলত একটা ক্লোজড গ্রুপ বলে মনে হয়েছে। যেখানে কেউ কেউ আছেন হেব্বি হেক্কড়। তেনারা ব্রহ্মদত্যি সুলভ ভঙ্গি নিয়ে থাকেন, বিরাজ করেন বললে ভাল হয়। কিন্তু সেটা তাঁদের কেউ বলে দেয় না, ফিল করা সত্ত্বেও। এখেনে সাহিত্যচর্চা হয় বটে, কিন্তু সে-ও অনেকটাই ওই বদ্ধ ঘরের মধ্যে, পৃষ্ঠকণ্ডূয়নপ্রতিম। ওগো, কী ভাল গো! আমি তোমার ফ্যান গো। একটু বাইরে থেকে দেখার অভ্যেস করলে, এগুলো যে হাস্যকর, সেটা বোধ করার মতন অবস্থানও অনেকের নেই বলে মনে হয়। অবস্থান ই বলেছি, অবস্থা নয়। আছে চূড়ান্ত স্নবারি। আমার গ্রুপ, মানে যেখানে আমি ক্রিয়াশীল থাকি, তা-ই শ্রেষ্ঠ, এ কথা সপ্রমাণ করার জন্যে, অন্য একটা ফোরামকে খিস্তি করে যাওয়ার অনুপম শিশুসুলভতা। আর আছে চোখে পড়ার মতন কিছু ধনগরিমার প্রকাশ। হয়ত অজান্তেই। কিন্তু এই খোলা পাতা, (যা নাকি খোলা পাতা বলেই সর্বদা সবাই সবাইকে বলে যাচ্ছেন) সেখানে অন্যতর একটি বা একাধিক আর্থ-সামাজিক পরিমণ্ডলের বাসিন্দারা কতটা সেক্লুদেদ ফিল করতে পারে, সে সম্পর্কে ন্যূনতম বাছবিচারহীনতা। পরিচিতজন ছাড়া অন্যের লেখা না-পাঠ, সেগুলোকে অবজ্ঞা, এ সব এই মনোভঙ্গিগুলোর সঙ্গেই আসে, আসতে থাকে। একাধিক জন, যাঁদের ফেবুগ্রুপ থেকে সাইটে আসতে বলা হয়, তাঁরা এসে দেখে বলে যান, এ তো প্রবাসী বাংলা ভাষীদের একটা আত্মিক রমণের জায়গা। খুব লড়া হয় সে সব বক্তব্য নিয়ে, কিন্তু অধিকাংশ কি জানেন এ সব?
    হ্যাঁ, হ্যাঁ, এটা ডুবতেও দিতে পারেন। তাতেও মঙ্গল হতে পারে। কিম্বা মিনিময় ক্ষেত্র। ইনট্রস্পেকশন? আশায় মরে চাষা।
  • a | ২১ মে ২০১৫ ১৪:৪৯675284
  • একদম ঠিক।
  • sosen | ২১ মে ২০১৫ ১৫:০৪675395
  • ফেবুগুরু, না এই গুরু?
  • সিকি | ২১ মে ২০১৫ ১৫:০৫675506
  • গুড অবজার্ভেশন।

    "পৃষ্ঠকণ্ডূয়ন", "ওগো কী ভালো গো", "আমি তোমার ফ্যান গো" - এই অনুযোগগুলো একদিন উঠেছিল অন্যত্র, মূলত সেইসব বিচ্ছিরি ব্যাপারগুলো থেকে মুক্তি পেতেই ২০০৬ সালে গুরুচন্ডালি সাইটের পত্তন হয়, ঠিক হয় এখানে কেউ কারুর পিঠ চুলকে দেবে না, কোদালকে কোদাল বলবে, গোলাপকে গোলাপ। এটাই গুরু সাইটের ইউএসপি।

    এখন, ন'বছর বাদে গুরু তার সেই চরিত্র ধরে রাখতে পেরেছে নাকি ঐ ঐ দোষে দুষ্ট হয়ে পড়েছে, আলোচনা হউক। তাপস সদ্য জয়েন করা - তাপসের বক্তব্য থেকেই কাটাছেঁড়া শুরু হোক।
  • তাপস দাশ | ২১ মে ২০১৫ ১৫:০৭675617
  • এখানে এই গুরুর কথাই লিখেছি। বোঝা যাচ্ছে না?
  • তাপস দাশ | ২১ মে ২০১৫ ১৫:০৮675728
  • সিকির এই 'সদ্য জয়েন করা' বক্তব্য নিয়েও কাটা ছেঁড়া করা যেতে পারে।
  • dc | ২১ মে ২০১৫ ১৫:১১675839
  • কিন্তু সদ্য জয়েন করা নিয়ে কাটা ছেঁড়া করলে বিপদ। ঠিকমতো জোড়া লেগে ঘা-টা গুলো শুকিয়ে যাক, তারপর নাহয় আরেক রাউন্ড কাটাছঁড়া।
  • সিকি | ২১ মে ২০১৫ ১৫:১৪675936
  • আরে হোক না। অসুবিধে কোথায়?
  • সিকি | ২১ মে ২০১৫ ১৫:১৫675947
  • সদ্য জয়েন করা-টা বাদ দিয়ে "অপেক্ষাকৃত নবাগত" বললে কি ভালো শোনাবে?
  • তাপস দাশ | ২১ মে ২০১৫ ১৫:১৬675174
  • সিকি, শব্দ বদল না শুধু। এনিওয়ে।
  • dc | ২১ মে ২০১৫ ১৫:২০675185
  • নানা হোক। আমি একটু মজা করেছিলাম ঃ-)
  • sch | ২১ মে ২০১৫ ১৫:২১675196
  • এই গুরুতে (মানে ফেবু তে না) কি করে "জয়েন" করা যায়?
  • kc | ২১ মে ২০১৫ ১৫:২৪675218
  • এই করে কি আর মিনিময় হয়?
  • kc | ২১ মে ২০১৫ ১৫:২৪675207
  • তাপসবাউর কথাগুলো একদম গোল গোল। ধরি মাছ না ছুঁই পানি গোছের। একদম 'যেনারালাইচড
  • Ekak | ২১ মে ২০১৫ ১৫:২৫675229
  • কনশাস এবং রেজিমেন্টেড ডায়ালগ ক্রমশঃ ডায়ালেক্ট এর চোরাবালি তে আটকে যায়। যদি সত্যি খোঁচাতে হয় তো হুট করে একটা toi বেছে নিয়ে সাবোটাজ করা শ্রেয়ঃ। এবং পুনরায় পপিচু ডায়ালেক্ট ফর্ম করছে দেখলেই অভিমুখ বদলানো। তাতে গাল খাবা প্রচুর কিন্তু গলা কাটা পর্বে বিস্তর :D
  • তাপস দাশ | ২১ মে ২০১৫ ১৫:৩০675240
  • একক, আমি যা করতে চেয়েছি, তাই করেছি। কেসি, আমরা সবাই সবিশেষ হতে চাই, তাই সাধারণের মধ্যে আর কিছুতেই নিজেকে খুঁজে পাই না, এটা রাজনৈতিক লাইন হিসেবে কেমন হবে?
  • একক | ২১ মে ২০১৫ ১৫:৩৫675251
  • সেত ঠিকই আচে :) আমিও আশা কচ্চি মিনিময় শুরু হবার। তবে কী, এট্টুও উদাহরণ যদি না দাও তবে কেও গায়ে নেবে না :( কোনো একটা কিছু কারো গায়ে লাগতে হবা তো। কী বলো !
  • তাপস দাশ | ২১ মে ২০১৫ ১৫:৪২675262
  • আমি আশাবাদী। তাই এই টই খুললাম। সেই আশাবাদ হেতু, মনে করছি যে লোকজন গায়ে মাখবে। উদাহরণ দিয়ে কী হবে? বদলা নয়, মমতার স্লোগান হলেও, আমরা তো বদলই চাই।
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ১৫:৪৩675285
  • একটু কনফিউজড হয়ে গেলাম।

    ধরুন, আমি খুব সামান্য কয়েকটা ব্যাপার (সে কবিতা হতে পারে, গান হতে পারে, বই হতে পারে) নিয়ে আগ্রহী - খুব সাধারণভাবেই আমি চাইবো সেই একই বিষয়ে আগ্রহী লোকজনের সাথে জুটে তাই নিয়ে কথা বলতে। এইভাবেই কমিউনিটি তৈরী হয়। সেখানে যিনি মনে করবেন তিনি যোগ দেবেন, যাঁর আগ্রহ নেই তিনি যোগ দেবেন না।

    কিন্তু একেবারে জেনেরিক কমিউনিটি কি আদৌ বাস্তব?

    (ডিঃ যেহেতু কনফিউজড হয়ে লিখলাম, তাই প্রশ্নটা ভুলও হতে পারে, সেক্ষেত্রে স্বচ্ছন্দে ইগনোর করতে পারেন।)
  • sosen | ২১ মে ২০১৫ ১৫:৪৩675273
  • ফেবুগুরু এক সাংঘাতিক সাইট। রোজ রোজ সেই ভয়ংকর মেলচক্র, এককের মনে আছে?
    বাপস
  • sosen | ২১ মে ২০১৫ ১৫:৪৪675296
  • তাপস বোর হয়ে গেছেন মনে লয়। দুনিয়ায় কোত্থাও এনাফ মিনিময় নাই
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ১৫:৪৭675318
  • ও, মিনিময় চাই? তাহলে আমার বরং রিটায়ার করাই শ্রেয়।
  • kc | ২১ মে ২০১৫ ১৫:৪৭675307
  • তাপসবাউ, এটা রাজনীতির বিষয় নয়। দর্শনের বিষয়। সবিশেষ সবাই হতে চাই। তাইতো নিজের কাপ, নিজের বালিশ, নিজের বাড়ি. . . . নিজের গ্রুপ, নিজের বন্ধু . . . সবিশেষ হয়েই সাধারণ থাকা, এটা দর্শন, রাজনীতি হলে চলবেনা, জামানত জব্দ হয়ে যাবে।
  • একক | ২১ মে ২০১৫ ১৫:৪৮675329
  • ফেবুগুরু ভয়ঙ্কর এজাইল ! ওই এডমিন হওয়া আর মেইলবক্সে কান্নাকাটির চাপ না থাকলে, ব্যাপক এন্টারটেইনমেন্ট।
  • d | ২১ মে ২০১৫ ১৫:৪৯675362
  • গুরুর কি হাতবদল হচ্ছে নাকি?
  • ranjan roy | ২১ মে ২০১৫ ১৫:৪৯675351
  • এ তো সেই পড়ল কথা হাটের মাঝে গোছের ব্যপার হল! নাম না করেও কিছু টইয়ের উদাহরণ দিলে ব্যাপারটা খোলসা হয়।
    তা নইলে শুধু জেনারালাইজড পারসেপশন লিখে কি মিনিময় হবে?
  • তাপস দাশ | ২১ মে ২০১৫ ১৫:৪৯675340
  • সোসেন, আমি একটু বেরচ্ছি। আমার ফোন থেকে সাইট লগিন করা যায় না।

    জেনেরিক কমুনিতির কথা মনে হলে, আমার লেখায় বিশদ গ্যাপ আছে। (নামটা উচ্চারন করতে পারি না, আর আসল নাম বলি না)
  • sosen | ২১ মে ২০১৫ ১৫:৫৩675373
  • সেই। নোটিফিকেশন অফ করে দিয়েও শান্তি নাই। তারপর গোটাগুটি উড়ায়ে দিয়ে, ওহ। বুড়ো হাড়ে কি আর অত্তো দম থাকে? এরে কেনে ব্লক করেছ, ওর কমেন কেনে উড়াইছ

    এটার আবার আরো মুশকিল, এই গুরুর। এত চিনি মাখাইতে হয় যে জামানত জব্দ।
  • dc | ২১ মে ২০১৫ ১৫:৫৯675384
  • ফেবুগুরুর মেম্বার না, তাই সেখানে কি হয় জানিনা। আর ফেবুগুরুর থেকে এসে কে কি বলে গেলো তাই নিয়েও কোন আগ্রহ নেই। এখানে নানান জনের নানান পোস্ট পড়তে তো ভালোই লাগে।
  • sosen | ২১ মে ২০১৫ ১৬:০৩675396
  • ও তাপস, আমি তো কিছু কইনাই যার লগিন করে উত্তর দিতে হবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন