এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২৩০৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • c | ২১ নভেম্বর ২০১৩ ২০:২৬621569
  • দেখা যাচ্ছে যে তহেলকা অন্যদের ব্যাপারে যতটা সক্রিয় নিজেদের বেলায় ততোটা নয়। তরুন তেজপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলেও, উনি শুধুই ছয় মাসের 'স্বেচ্ছাবসরে' যাচ্ছেন। মূল অভিযোগটির কি হলো তা স্পষ্ট নয়। সুখের কথা, এডিটার্স গিল্ড কড়া সমালোচনা করেছেঃ

    http://www.ndtv.com/article/india/strong-statement-from-editors-guild-of-india-on-tehelka-case-449200?pfrom=home-otherstories
  • h | ২২ নভেম্বর ২০১৩ ০০:১২621860
  • হ্যাঁ খুব ডিসাপয়েন্টিং।
  • c | ২২ নভেম্বর ২০১৩ ০৮:২৬621971
  • এই ঘটনার সাথে ফ্ণীশ মূর্তির ঘটনা তুলনা করে দেখা যেতে পারে। মূর্তিবাবু অবশ্য দুবার ফেঁসেছিলেন, একবার ইনফোসিসে, একবার আইগেটে। দ্বিতীয়বার উনি আইগেটের প্রেসিডেন্ট ও CEO ছিলেন। তাও বোর্ড ওনাকে বরখাস্ত করে, আর প্রায় পনেরো মিলিয়্ন ড্লার বেনিফিট দেয়নি। সেখানে আমাদের তেজপালবাবুর ছয় মাসের 'স্বেচ্ছাবসর'!

    তবে এই লেখাটা ভালো লাগলোঃ

    http://www.ndtv.com/article/india/why-tehelka-s-response-is-wrong-at-so-many-levels-449275?pfrom=home-topstories
  • Arpan | ২২ নভেম্বর ২০১৩ ১০:০৬622082
  • আইগেট বা অন্যান্য প্রথমসারির সকল আইটি দোকানে ঠিকঠাক হুইসলব্লোয়ার পলিসি আছে।

    তহেলকায় নেই। সরকারি বেসরকারি অনেক জায়গাতেই নেই।
  • c | ২২ নভেম্বর ২০১৩ ২১:০২622304
  • আশার কথা, মিডিয়ার চাপে দেরীতে হলেও কিছুটা কাজ হচ্ছে। তেজপালবাবুর নামে অন্তত FIR করানো গেছে, যেখানে ওনার বিরুদ্ধে রেপ করার অভিযোগ আনা হয়েছে। হয়তো ওনাকে গ্রেপ্তারও করা হতে পারে। মিডিয়া হইচই না করলে হয়তো এটুকুও হতোনা, পুরো ব্যাপারটাই ধামাচাপা দিয়ে দেওয়া হতো। তেজপালবাবুও দিব্যি ছমাসের ছুটি কাটিয়ে এসে কাজে যোগ দিতেন।
  • শ্রাবণী | ২২ নভেম্বর ২০১৩ ২১:৪৭622415
  • এই কেসটা ঠিকঠাক ডীল না করা হলে একটা খুব বাজে প্রিসিডেন্স হবে, অনেক চিৎকার গলা ফাটিয়ে লোককে ধরে ধরে বুঝিয়ে, মহিলাদের বুঝিয়ে, সুপ্রীম কোর্ট বিল ইত্যাদির ভয় এইচ আরকে দেখিয়ে, একটা একটা করে সেক্সুয়্যাল হ্যা কমিটি সেল ইত্যাদি করা শুরু হয়েছিল, এই কেসটা ডাইলুটেড হয়ে গেলে, আবার সেই শুন্যে ফিরে যাওয়া, লোকজন তো এরকম একটা বাহানার অপেক্ষায় আছে! ব্যক্তিগতভাবে প্রচন্ড ওয়ারিড লাগছে, বিরক্তও লাগছে! :(
  • ml | ২৩ নভেম্বর ২০১৩ ০৯:৫৩622526
  • হ্যাঁ, কেসটা ধামাচাপা পড়ে গেলে বা তরুন তেজপালকে অ্যারেষ্ট না করলে আবার প্রমান হবে আমাদের দেশে ইন্ফ্লুএন্সই শেষ কথা, আইনকানুন তার পরে।
  • Ekak | ২৩ নভেম্বর ২০১৩ ১৪:৪৮621570
  • দোষীর বিচার এবং শাস্তি নিয়ে কোনরকম ঢিলেমি থাকা উচিত না। আর ব্যক্তি পুজো থেকে বেরিয়ে এসে তাহেল্কা ভাবুক কিভাবে এগিয়ে চলবে। যদি না পারে তাহলে প্রমান হবে ওটা জাস্ট ওয়ান ম্যান শো ছিল।

    "One day late at night in CP after we had put together another great India Today issue (I haven't read IT for 5-8 years now) and we struggled to kick start his ramshackle scooter, a guy approached us for 'illegal' parking fees. Tarun immediately took out the only Rs 5 he had and gave it to him. I protested and turning around he said,:

    "He also has to live, boss." That sentence changed me.

    And now he is gone. He cannot live any more. "

    হ্যা, এভাবেই। কচুগাছ কাটতে কাটতে ডাকাত হয় মানুষ। আমরা অনেকেই কমবেশি। TT কে গালাগাল করার সংযে এটাও শিক্ষার। ক্ষমতা তো সবাই কোনো না কোনো লেভেলে এনজয় করি। ভবিষ্যতে সেটা বাড়বে বই কমবেনা। নিজেকে একবার এক্সকিউস দিয়ে ফেলে ব্যাস ওখানেইশুরু।
  • potke | ২৩ নভেম্বর ২০১৩ ১৫:৩৭621681
  • great,একক ! couldn't agree more
  • dd | ২৩ নভেম্বর ২০১৩ ১৭:১১621772
  • যেটা জানতে চাই।
    কোনো টইতে একক যখন সিরিয়াসলি পোস্ট করে বা যখন কবিতা পোস্ট করে তখোন তো নির্ভুল লেখে। কিন্তু ভাটের পাতায় পোস্টিংএর সময় যথেচ্চ উল্টা পাল্টা বানানে ল্যাখে ক্যানো? অবিরাম?

    এটা সখের আঁতলামী হলে কিছু বলার নেই। সবারই সিগনেচার আলাদা আলাদা। আর কোনো কারন থাকতে পারে?
  • cb | ২৩ নভেম্বর ২০১৩ ১৭:১৫621783
  • এককীয় স্লিপ!!!!
  • Ekak | ২৩ নভেম্বর ২০১৩ ১৮:১৪621794
  • কিছুটা সখের আঁতলামি। আবার অলসতাও। গুগল যা রেফার করে সেটাই নিয়ে নিলে তো ওরকম ই হবে :) যেকারণে কোনদিন গদ্য লেখা শুরু করে শেষ করিনা। টাইপ করতে জ্বর আসে। সিরিআস প্যানিক হয়। অনেকসময় কোনো লেখা মুখে বলে যাই। রেকর্ড রাখি। পরে হয়ত ল্যাদ কাটলে টাইপ। নইলে তাও নয়। একে আঁতেল তায় অলস :(
    ভাট এ তাই লিবার্টি নি। টই কে আলোচনার জায়গা হিসেবে দেখি বলি কুরে কুরে টাইপ করি। এই আরকি। তবে একটা টাচ প্যাদ কেনার ইচ্ছে আছে। তাহলে টাইপ থেকে মুক্তি নিয়ে লিখে আপলোড করে দিতে পারব :)
  • π | ২৩ নভেম্বর ২০১৩ ১৮:১৬621805
  • এককের দ্বিচারিতা ? :P
  • cm | ২৩ নভেম্বর ২০১৩ ১৮:২২621827
  • গুরু লেআউটে তো একবারেই দিব্য জিনিস তৈরি হয়।
  • cm | ২৩ নভেম্বর ২০১৩ ১৮:২৬621838
  • TMC র কানেকশন প্রসঙ্গে গতকাল সন্ধ্যায় ২৪ ঘন্টায় প্রচারিত কুঘোর বক্তব্য প্রণিধান যোগ্য।
  • a x | ২৩ নভেম্বর ২০১৩ ২২:০৭621849
  • এই কেসটা বিভিন্ন কারণে খেয়াল করার মত। এলিট সেকশনের ভেতরে এই ঘটনা হরদম হচ্ছে, এবং এনলাইটেন্ড মেয়েরা যারা এমনিতে তাদের সার্কেলের বাইরের লোকজনের ওপর এরকম হলে অনেক বেশি মিলিট্যান্ট হয়ে ওঠেন, তারাই এখন শুধু একটু স্ল্যাপ অন দ্য রিস্ট করে ছেড়ে দিতে আগ্রহী। সোমা চৌধুরীর রিয়াকশন খুবই ডিসাপয়েন্টিং। কতবার যে "আনকন্ডিশনাল অ্যাপলজি" বলল অ্যাস ইফ সেটা একটা হিউজ স্টেপ এবং তাতেই সব সেটল হবার কথা।
  • cm | ২৩ নভেম্বর ২০১৩ ২২:২১621861
  • আমার মনে হয় এই ধরণের ঘটনায় হইচই তখনই হয় যখন সেটা সমাজের দুটো স্ট্রাটার মধ্যে ঘটে।
  • π | ২৩ নভেম্বর ২০১৩ ২২:২৫621872
  • কবিতা কৃষ্ণনরা কিন্তু মেয়েটির হয়ে লড়াই করছেন।
  • a x | ২৩ নভেম্বর ২০১৩ ২২:৩৭621883
  • কবিতাদের কথা বলছিনা। বেসিকালি সোমা চৌধুরির কথা বলছি।
  • riddhi | ২৪ নভেম্বর ২০১৩ ০৫:০২621916
  • তরুন মনে হয় ধুতরোর বীচী বা ঐ টাইপের কিছু নেশাতে মজেছে। সোমা খুব রেগে গেছে। তরুনকে ঝেরেওছে। কিন্তু তরুন তো শেকস্পিয়ার হয়ে গেছে, কি ইংরেজী ঝারছে! এস এম এসেও জি-আর-ই ভার্বাল ঢেলে দিয়েছে। এমন পিনান্স করবে যে ল্যাসারেট হয়ে যাবে। আমাদের দেশের মূর্খ জজ সাহেবদের তো মারিনেট করে খেয়ে নেবে। স্যার, একটু কিউপিডিটি এসে গেছিল, কিন্তু লিবিডিনাস হবার পরেই হাল্কা ত্রেপিডেশান টের পেলাম। একটু রিসিন্ড করে দেবেন শাস্তিটা- বেকসুর খালাস।

    এস এম এসে বলেছে, খবরে শুনলাম
    "
    i want you to know the truth.
    out of an attempt to preserve the girl's dignity and soma's adventine(?? bujhate paarini) feminist principle insistence I have kept the correct form by apologizing. the truth is it was incredibly fleeting totally consensual encounter of less than a minute on a lift
  • riddhi | ২৪ নভেম্বর ২০১৩ ০৫:০২621905
  • তরুন মনে হয় ধুতরোর বীচী বা ঐ টাইপের কিছু নেশাতে মজেছে। সোমা খুব রেগে গেছে। তরুনকে ঝেরেওছে। কিন্তু তরুন তো শেকস্পিয়ার হয়ে গেছে, কি ইংরেজী ঝারছে! এস এম এসেও জি-আর-ই ভার্বাল ঢেলে দিয়েছে। এমন পিনান্স করবে যে ল্যাসারেট হয়ে যাবে। আমাদের দেশের মূর্খ জজ সাহেবদের তো মারিনেট করে খেয়ে নেবে। স্যার, একটু কিউপিডিটি এসে গেছিল, কিন্তু লিবিডিনাস হবার পরেই হাল্কা ত্রেপিডেশান টের পেলাম। একটু রিসিন্ড করে দেবেন শাস্তিটা- বেকসুর খালাস।

    এস এম এসে বলেছে, খবরে শুনলাম
    "
    i want you to know the truth.
    out of an attempt to preserve the girl's dignity and soma's adventine(?? bujhate paarini) feminist principle insistence I have kept the correct form by apologizing. the truth is it was incredibly fleeting totally consensual encounter of less than a minute on a lift
  • Bhagidaar | ২৪ নভেম্বর ২০১৩ ০৫:২৭621927
  • সত্যি ওই ল্যাসারেট টা পড়ে জ্বলে গেল!
  • a x | ২৪ নভেম্বর ২০১৩ ০৬:১৯621938
  • adamantine
  • ঈশান | ২৪ নভেম্বর ২০১৩ ০৬:৫৮621949
  • তরুণ তেজপালের উপর অভিযোগটা ঠিক কী? ধর্ষণ? নিগ্রহ? অপরাধট কী না জেনেই জনতার ট্রায়াল চলছে চারিদিকে মনে হচ্ছে। তেজপালের মেয়ে নাকি শুনলাম টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন অ্যাসাল্টের চোটে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন