এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৭৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • s | ১৮ ডিসেম্বর ২০১২ ২৩:০২579634
  • গতকাল রাতে দিল্লি শহরের বুকে এক তরুনীকে একটি চাটার্ড বাসে ৬ জন মদ্যপ যুবক নৃশংস ভাবে ধর্ষণ করে। তরুনী অত্যাচারের চোটে জ্ঞান হারিয়ে ফেল্লেও তাকে লাগাতার গণধর্ষণ করে যাওয়া হয়। এবং তরুনী ও তার পুরুষ বন্ধুকে উলঙ্গ অবস্থায় মহিপালপুরের কাছে ফেলে যাওয়া হয়। আপাততঃ সেই মেয়েটি জীবনমৃত্যুর মাঝ্খানে লড়াই করছে। তার ইন্টেস্টাইন ছিঁড়ে গেছে, ডাক্তারেরা অপারেশন করতে ভয় পাচ্ছে। অভিযুক্ত ৪ জনকে ধরা হয়েছে। ২ জন ফেরার।
    মেয়েটি 'লাইফ ওফ পাই' সিনেমা দেখে বন্ধুর সঙ্গে বাড়ি যাবার জন্যে একটি চাটার্ড বাসে উঠেছিল। সেখানে তাকে উত্যক্ত করা হলে সে আর তার বন্ধু প্রতিবাদ করেছিল। তখন এই ছজন বন্ধুকে ডান্ডা মেরে ফেলে দিয়ে মেয়েটাকে 'শিক্ষা দিতে' গনধর্ষণ করে।

    এই ঘটনা নিয়ে আজ দেশ তোলপাড়। প্রশ্ন উঠেছে, ধর্ষনের শাস্তি কি মৃত্যুদন্ড হওয়া উচিৎ?
  • ranjan roy | ১৮ ডিসেম্বর ২০১২ ২৩:৪১580745
  • না।
  • santanu | ১৯ ডিসেম্বর ২০১২ ০০:০০581567
  • আমি ও রঞ্জন দা র সাথে একমত।
    তবে এমন একটা শাস্তি ভাবতে হবে যাতে প্রতিদিন ধর্ষক আকুল আবেদন জানায় যে তাকে ফাঁসি দেওয়া হোক।
    খসড়ার জন্য ধরুন, প্রতি তিনমাস অন্তর তার দেহের ৪ ইঞ্চি করে জায়গা কেটে ফেলে দেওয়া হোক। যখন আর কাটলে সে মরে যাবে তখন Status Quo।
    তবে সত্যের খাতিরে বলে যাই, আমার মেয়েকে কেউ ধর্ষণ করলে আমি তাকে প্রথমে মারব (নিজের হাতে বা পয়সা দিয়ে লোক লাগিয়ে) তাপ্পর দেখা যাবে দেশের বিচার আমায় নিয়ে কি করে। ওই ৪ ইঞ্চি র চক্করে আমি নেই।
  • s | ১৯ ডিসেম্বর ২০১২ ০০:২১581678
  • TOI তে একটা অনলাইন পোল হচ্ছে, What punishment should be given to rapists? তাতে যাবজ্জীবন কারাদন্ডের পক্ষে এখনও ৮৯%, মৃত্যুদন্ডের পক্ষে ৬%, খোজা করে দেবার পক্ষে ১% আর রাসায়নিক লিঙ্গচ্ছেদের পক্ষে ৪% ভোট পড়েছে।

    আমার রায় মৃত্যুদন্ডের পক্ষে। আমার ট্যাক্সের পয়সায় আমি একটি ধর্ষণকারিকে পুষতে অস্বীকার করছি।
  • একক | ১৯ ডিসেম্বর ২০১২ ০০:৪৪581789
  • রঙ্গা-বিল্লা তো খুব বেশিদিনের ঘটনা নয়।
  • ranjan roy | ১৯ ডিসেম্বর ২০১২ ০০:৫৩581900
  • আমি যাবজ্জীবন জেলে রাখার পক্ষে, যেমন মনু শর্মা( জেসিকা লালের হত্যাকারী) আছে। সে আমার মেয়ের রেপিস্ট হলেও।
    হ্যাঁ, আমার ট্যাক্সের পয়সায়।
    কারণ, যে সামাজিক পরিস্থিতিতে যে সংস্কৃতিতে এই মানসিকতা জন্মায়, বেড়ে ওঠে( নারীকে শুধু ভোগ্যব্স্তু হিসেবে দেখা, ইনফিরিয়র হিসেবে দেখা, দমনের যোগ্য হিসেবে দেখা ও তার স্বতন্ত্র সত্তাকে স্বীকার না করা) তার নির্মাণ ও বৃদ্ধিতে আমারও, প্রত্যক্ষ না হোক অপ্রত্যক্ষ, যোগদান আছে।
  • ranjan roy | ১৯ ডিসেম্বর ২০১২ ০১:১২582011
  • দুই,
    মৃত মানুষদের চেয়ে চোখের সামনে সারাজীবন সমাজ-পরিবার বহির্ভূত হয়ে বন্দী থাকা অনেক বড় deterant হবে বলে আমার ধারণা।
    তিন,বর্বর দেশগুলোতে যে হাত কেটে ফেলা, পাথর ছুঁড়ে সার্বজনিক ভাবে মেরে ফেলা--- এতে অপরাধ কিছু কম হয়েছে এমন প্রমাণ নেই।
    অপরাধের উচ্ছেদে দীর্ঘস্থায়ী সমাধান খুঁজতে হবে নারী-পুরুষ সম্পর্কের মধ্যে, সামন্তবাদী মূল্যবোধের মধ্যে। নইলে শিশুধর্ষন, শ্বশুরের হাতে পুত্রবধূর ধর্ষণ, তাতে শ্বাশুড়ির সহযোগ-- এগুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন? এর মধ্যে কোন অ্যাবস্ট্রাক্ট মানবতাবাদ খুঁজবেন না, প্লীজ!
    চার,
    আমার অবস্থান একটু স্পষ্ট করি। আমি যদি বলি কখনো কোন নারীর শরীর আমাকে আকর্ষণ করে না তাহলে ভন্ডামি ও অনৃতভাষণ হবে। ব্যাপারটা হল তা সত্ত্বেও নারীর শরীর তার নিজস্ব, তার স্বামী সে নিজে। তার শরীর তার ইচ্ছের বিরুদ্ধে জোর করে কেউ অধিকার করতে পারে না। নিজের স্ত্রীর শরীরও না। এই মূল্যবোধ, নারীর ব্যক্তি্কে সম্মান দেয়াটা সামাজিক এবং সামুহিক মূল্যবোধের ইন্ট্রিগ্রাল পার্ট হয়ে গেলে রেপ স্বতঃ কম হয়ে যাবে।
    কখনো ভেবেছেন যে অজাচার এবং পশ্বাচার এত ব্যতিক্রমী কেন? কারণ আমাদের মূল্যবোধে ওগুলো এমন ট্যাবু, ছোটবেলা থেকেই আমরা এমন ভাবে সেটা স্বীকার করে নিয়েছি যে আমাদের শরীর-মন এমন ব্যবহারে সহজে সায় দেয় না।
    কিন্তু ভারতচন্দ্র যেমন লিখেছেন-"
    দেখিলাম সরোবরে কোন এক কামিনী,
    -----------
    -----------
    কোন মতে মোর সনে বঞ্চে এক যামিনী।"
    এই 'কোনমতে'র মধ্যে ছলে[-বলে-কৌশলে-অর্থপ্রদানে- বসন-আভূষণ দিয়ে সবই পড়ে। ধর্ষণ এই মানসিকতারই স্থুল এবং শর্টকাট প্রকাশ।
    কাজেই মেরে, লিঙ্গচ্ছেদ করে আমাদের তাৎক্ষনিক গায়ের জ্বালা মিটবে, যেমন চোর বা ড্রগের সাপ্লায়ারকে পাড়ার লোক বেঁধে পেটালে ইন্স্ট্যান্ট ন্যায়ের আনন্দ পাই। কোন স্থায়ী সমাধান পাই না।
  • শ্রী সদা | ১৯ ডিসেম্বর ২০১২ ০১:১৭582122
  • যাবজ্জীবন জেল, সকাল সন্ধ্যে তেল মাখিয়ে আগাপাস্তলা বেতের বাড়ি, মাথা আর পা এ ইলেকট্রোড লাগিয়ে র‌্যান্ডামলি ৫০ ভোল্ট থেকে ৫০০ ভোল্ট অব্দি ইলেক্ট্রিক শক, দুপুরের দিকে নিয়ম করে যৌনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা - এই প্যাকেজ দেওয়া হোক- যদ্দিন না মরে।
    এই রকম মানসিকতাসম্পন্ন দু-পেয়ে জানোয়ারদের মানুষ ভাবার কোনো কারণ আমার কাছে নেই, তাই মানবাধিকার ইত্যাদি কথা ভাবছিও না।
  • শ্রী সদা | ১৯ ডিসেম্বর ২০১২ ০১:২৩582233
  • আর বর্তমান সিস্টেমে প্রতিদিন কয়েকশো লোককে অ্যারেস্ট করলেও "স্থায়ী সমাধান" মিলবে না, লোম বাছতে কম্বল উধাও হওয়ার যোগাড় হবে। বরং এই ধরণের শাস্তি থাকলে আন্তরিক ভাবে না হোক, অন্ততঃ ভয়ে একটা বড় অংশ এই ধরণের অপরাধ করার আগে দু-বার ভাববে। মানসিকতার কোনো পরিবর্তন অন অ্যাভারেজ হবে কি না সে নিয়ে অবশ্য সন্দেহ আছে।
  • pi | ১৯ ডিসেম্বর ২০১২ ০৮:২২579635
  • কাল ভাটে এনিয়ে অনেক বিতর্ক চলেছে। ৭৬৩৭ পাতা থেকে, কেউ যদি পড়তে চান। কারণ ঘুরেফিরে ওখানেও অনেকেই বারবার এইরকম দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বসমক্ষে পাথর ছুঁড়ে মারা, পোড়ানো, এরকম ধরণের শাস্তির কথা বলে গেছেন। ধর্ষণের মত জঘন্য অপরাধের ক্ষেত্রেও এই ধরণের শাস্তির বিরোধিতা করি। এই প্রতিহিংসাপরায়ণতা আরেকধরণের বর্বরতা আর শেষ মেশ মব মেন্টালিটিকেই এন্ডর্স করে, যা ঐ খাপ, গণক্যালানি, গণহত্যার মব মেন্টালিটির থেকে খুব আলাদা কিছু না, বা ওদিকেই লিড করতে পারে।
  • মিলা | ১৯ ডিসেম্বর ২০১২ ০৯:১০579746
  • কিন্তু যাবজ্জীবন কারাবাস এর শাস্তি দিলেও অনেক সময় প্যারল এ ছাড়া পেয়ে যাওয়ার উদাহরণ ও বিরল নয়
    পার্ক স্ট্রিট ধর্ষণ এর অপরাধী এখনো ধরা পরেনি, দুদিন পর হয়ত সে ফিরে এসে সাধারণ জীবন যাপন করবে
    আমাদের দেশে স্ত্রী কে খুন করে অপরাধী প্রমান হওয়ার পরেও স্বামী আবার ফিরে আসে সাধারণ জীবনে।।লোকে তাকে মনে রাখে ঘৃণ্য খুনি হিসেবে নয়, তার অন্যান্য কৃতিত্বের জন্যে
    তবে রেপ এর শাস্তি মৃত্যুদন্ড হলে হয়ত আর কোনো রেপ ভিকটিম প্রাণ এ বাঁচবেনা, কারণ অপরাধী সেক্ষেত্রে খুন করে ফেলে প্রমান লোপ করতে চাইবে
    এমন কোনো শাস্তি দেওয়া উচিত, যাতে তার রোজকার বেঁচে থাকা কষ্টের হয়, সেটা যে কি হতে পারে, সেটাই ভেবে পাচ্ছিনা
  • কৃশানু | ১৯ ডিসেম্বর ২০১২ ০৯:২৪579968
  • দিল্লির এই ঘটনাটা নিয়েই যখন আলোচনাটার সূত্রপাত, তখন কিছু অব্সার্ভেশন রেখে যাই।
    ১) ধরে নিন দিল্লিতে ওই বাসের মধ্যে ধর্ষণ হয় নি, আর বাকি যা যা ঘটেছে মেয়েটি ও তার সঙ্গীর সাথে, বাকি সবই হয়েছে। তখন কি ফাঁসি চাইবেন?
    ২) ধর্ষণ অবশ্যই একটি ঘৃণ্য জঘন্য অপরাধ, যেমনটি রঞ্জনদা বললেন। কিন্তু ধর্ষনকে ( অন্যান্য পাশবিক অত্যাচার বাদ দিয়ে - এক্ষেত্রে যে গুলি ঘটেছে) আমাদের সামাজিক প্রেক্ষাপট থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় আমাদের সতী নারী, অপবিত্রতা এই সব কনসেপ্ট থেকে। হিন্দি সিনেমার বিখ্যাত ডায়ালগ হয়ে থাকে - খুন কা বদলা খুন, লেকিন ইজ্জত কা বদলা? কালকে ভাটে এই পয়েন্টটা আসতে আসতেও আসেনি।
    ৩) কলেজ হোস্টেলে থাকার সময় অনেক পুরুষ ছাত্ররই অন্যান্য ছাত্রের দ্বারা এবং অনেক মহিলা ছাত্রেরই অন্য ছাত্রী-র দ্বারা শ্লীলতাহানি ঘটে থাকে। এমনকি ধর্ষণের ঘটনাও ঘটে।
    ৪) পাশবিক মারটুকু বাদ দিয়ে এই ধর্ষণের ঘটনা যদি কোনো বিখ্যাত শিল্পপতি-র ছেলের দ্বারা ঘটত, কোনো নিল টিমটিমে আলোর চার দেওয়ালের মাঝে, এবং ধর্ষিত হতেন যদি কোনো ডাক্তারি ছাত্রী নয়, বরং কল সেন্টারে রাত জেগে কাজ করা একটি মেয়ে, যার চরিত্রে হয়ত আগেই কালি লাগবার দু একটি ঘটনা আছে, তাহলে দিল্লি সহর রাস্তায় নামত কি? দিল্লি রাস্তায় নেমেছে ধর্ষিতার প্রতি সহানুভূতি থেকে নয়, নিরাপত্তাহীনতার অভাব বুঝতে পেরে - আমি তাই মনে করি।

    এবারে আমার মতামত - আলাদা করে এই অপরাধটি ঘৃণ্য। কিন্তু তবু আইনের অনুশাসন মেনে দন্ড হওয়া উচিত। পাথর ছোঁড়া ইত্যাদিতে সায় নেই, অন্তত যতদিন না নিশ্চিত জানতে পারি পাথর ছোঁড়া বা অঙ্গহানি-র ফলে ভবিষ্যতে এই অপরাধ প্রবণতা কমবে।
    পড়ে রইলো - ফাঁসি যুক্তিযুক্ত কিনা। আবার বলছি, প্রচন্ড মারার এই ঘটনাটা বাদ দিয়ে,জেনেরিক ভাবে রেপের শাস্তি যদি ফাঁসি হয়, তখন কিন্তু আমার পূর্বোল্লিখিত তিন আর চার নং পয়েন্টের লোকেদের একই শাস্তি-র দাবি রাখব।
  • sosen | ১৯ ডিসেম্বর ২০১২ ০৯:২৮580079
  • আবার ও বলে গেলাম। ওই রাম সিং মোলো না বাঁচলো তাতে কারু কিস্যু যায় আসে না। মরাই উচিত। কিন্তু যেভাবে আজ ওই রেপ ভিকটিমের কথা ভাবলে একটা ম্যান্গলড দেহ চোখের সামনে ভেসে উঠছে, আর সব মেয়েরা, মেয়ের বাপেরা তার সঙ্গে
    আইডেনটিফাই করছে, আর ভয় পাচ্ছে সেই ভয় ওকে ব্যবহার করে ভবিষ্যত, "উদীয়মান " রেপিস্ট দের পাওয়ানো হোক। যাতে করে এরকম কিছু করার আগে, ছবছর বিচারের পরে ফাঁসি হলেও হতে পারে, এই ক্ষীণ চিন্তা নয়, একটা ওরকম ই ম্যান্গলড দেহের ছবি চোখের সামনে ভেসে ওঠে। তবেই কোনো দৃষ্টান্তমূলক শাস্তি সম্ভব। আর সেটা পাবলিকের কাছেই পৌঁছনো দরকার।
  • siki | ১৯ ডিসেম্বর ২০১২ ০৯:৪১580190
  • ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী, বিরলের মধ্যে বিরলতম ঘটনার জন্য ফাঁসির আদেশ দেওয়া হয়। ধর্ষণকে সেই ক্যাটেগরিতে ফেলা যাবে কিনা জানি না। কলকাতায় ধনঞ্জয়ের ফঁসি হয়েছিল, কারণ সে ছিল হাউসিংয়ের সিকিওরিটি গার্ড। যার হাতে রক্ষার দায়িত্ব, সে-ই ধর্ষণ এবং প্রমাণ লোপাটের জন্য খুন করেছিল হেতালকে। সেই জন্য এটা রেয়ারেস্ট অফ দা রেয়ার কেস হিসেবে বিবেচিত হয়েছিল।

    রোববারের ঘটনাটা হয় তো সেই ক্যাটেগরিতে ফেলা যায়। সেক্ষেত্রে ফাঁসি হলেও হতে পারে। মেয়েটিকে যেভাবে মারা হয়েছে, যদি বেঁচেও যায়, কোনওদিন সুস্থ হয়ে বাঁচতে পারবে না। তার ইনটেস্টাইন ড্যামেজ হয়ে গেছে যেটা বিয়ন্ড রিপেয়ার। এটা মেরে ফেলার থেকেও ভয়ংকর। সম্ভবত সেপ্টিসেমিয়াও ডেভেলপ করেছে তার। মোটকথা সারাজীবন অনেক রকম শারীরিক কমপ্লিকেশন নিয়ে বেঁচে থাকতে হবে তাকে, আর সারাজীবন হয় তো সে মাথা কুটে মরবে মৃত্যুর জন্য।

    কে জানে! ডাক্তারি তো অনেক অসাধ্য সাধন করতে পারে। ঠিক হয়ে যাক। সেরে উঠুক মেয়েটা।
  • কৃশানু | ১৯ ডিসেম্বর ২০১২ ০৯:৫৫580301
  • সিকি - অনেক লিখেও যেটা বোঝাতে পারি নি, সেটা আপনি বুঝিয়ে দিলেন। এই ক্ষেত্রে ধর্ষণটা বড় কথা নয়, মেয়েটির যে অবস্থা করা হয়েছে যদি সেই একই অবস্থা ধর্ষণ না করেও করা হত, সেক্ষেত্রেও চরম শাস্তি দেওয়া উচিত হত, এবং এক্ষেত্রেও সেটাই দেওয়া উচিত।
    যদিও তাতে ভবিষ্যতে এই ধরণের অপরাধ কমবে না, তবু চরম শাস্তি হওয়া দরকার।
  • Treebeard | ১৯ ডিসেম্বর ২০১২ ১০:০৩580412
  • ফিলার হিসেবে একটা খবর দিয়ে যাই, কাল কেউ পোস্ট করেছে কিনা জানি না।

    http://www.indiatimes.com/india/aaj-tak-captures-sexual-harassment-on-camera-while-reporting-delhi-gang-rape-50703.html

    আজ তক-এর সাংবাদিক অঞ্জনা কাশ্যপ এইম্‌স থেকে মুনিরকা রুটের অবস্থা, পুলিশের উপস্থিতি ইত্যাদি নিয়ে রিপোর্টিং করার সময়কার ঘটনা।
  • Ishan | ১৯ ডিসেম্বর ২০১২ ১০:১১580523
  • বিরলের মধ্যে বিরলতম ঘটনার জন্য মোটেও ফাঁসি হয়না। যে হত্যাকান্ড, আই রিপিট, যে হত্যাকান্ড বিরলের মধ্যে বিরলতম, তার জন্য ফাঁসি হয়। পেনাল কোড অনুযায়ী।
  • pi | ১৯ ডিসেম্বর ২০১২ ১০:২১580634
  • সিকি কালকে ভাটে যা লিখেছিলে, তোমার কানে শোনা চোখে দেখা অভিজ্ঞতার কথা, মেয়েদের প্রতি অ্যাটিচুড নিয়ে, সেটা না বদলালে বা বদলানোর সিরিয়াস চেষ্টা না হলে, সেই নিয়ে আপত্তি না উঠলে, একজন ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে কী হবে ? যারা ঐ ভাবে আলোচনা করে, ঐ দৃষ্টিভঙ্গী নিয়ে দেখে, তারা তো একরকম ক'রে পোটেনশিয়াল ধর্ষক (আর ধর্ষণ তো শুধু শারীরিকভাবেই হয় বলেও মনে করিনা)। যারা ঐ ধরণের মনোভাব পোষণ করে, তারা হয়তো কেবল সুযোগের অপেক্ষায় আছে। কে বলতে পারে, হয়তো করে বা করবেও। নিজের বৌকে, এখন বা ভবিষ্যতে। সেগুলো তো কোন ধর্ষণ হিসেবে গণ্যই নয় আবার !

    আর ধর্ষণের শাস্তি এখনো আছে। যারা ধর্ষণ করলো, ধরা পড়লে শাস্তি এমন কিছু না, কারাদণ্ড, সে আর এমন কি, সেই ভেবে করার সাহস পেলো, এমনটা তো মনে হয় না।
    আইন শৃঙ্খলার এমন অবস্থা যে ধরাই পড়ে না, বা হলেও বহু কেসেই এগুলো অভিযোগ হিসেবে প্রমাণিতই হয় না, হ্যাঁ, এই লুপহোলগুলো সাহস যোগায়।
  • | ১৯ ডিসেম্বর ২০১২ ১০:২৬580857
  • সিকি বর্ণিত পুঙ্গবদের আমি বাঙালীদের মধ্যেও প্রচুউউর দেখেছি, তবে ওপরে ওপরে একটা পালিশ থাকে বটে।
    কথা হল এদের মনোভাব কি আদৌ বদলানো যায়? আই ডাউট। না বদলালে সময় সুযোগমত ধর্ষণ তো হতেই থাকবে।

    জানি না .................?
  • Treebeard | ১৯ ডিসেম্বর ২০১২ ১০:৩১580968
  • ও হ্যাঁ, শুধু উত্তর ভারতকে সিঙ্গল আউট করা নিয়েও বক্তব্য ছিলো। ওই যে "মেজারমেন্ট" নিয়ে অ্যানালিসিস - ও আমি প্রচুর বঙ্গবীরকেও করতে দেখেছি। এখানেও, দিল্লীতেও। দিল্লীতে দুই বঙ্গবীরকে সিন্ডিকেট ব্যাঙ্কের কাউন্টারে দাঁড়িয়ে ডায়লগ দিতে শুনেছি - কোন রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়া সবচেয়ে ফ্রুটফুল - কারণ সেখানে "মাগী"-রা লিফ্‌ট চায়। এই দুজনেই কলকাতার কোনো এক কলেজ থেকে সেই বছরই দিল্লীতে চাকরিতে জয়েন করেছিলো।
  • swami | ১৯ ডিসেম্বর ২০১২ ১০:৩৬581079
  • ধার্সান এর সংগা টা কেও দিতে পারবেন কি?অনেক বিবাহিত পুরুষেরা সংগম করেন স্ত্রী র ইচ্ছার বিরুধ্যে
    ইটা কে কি ধারাসান বলবেন?
  • pi | ১৯ ডিসেম্বর ২০১২ ১০:৪১581190
  • মারিটাল 'রেপ' তো হয়ই, তবে আমাদের আইনে তার কোন শাস্তি নেই। কীসব অ্যামেন্ডমেন্ট আসবে বলেছিল ...
  • কল্লোল | ১৯ ডিসেম্বর ২০১২ ১০:৪৭581301
  • ধর্ষণ নিয়ে আমাদের সোসেন যা লিখেছে, তারপর এটা নিয়ে কোন সন্দেহ থাকার কথা নয়, যে শাস্তির ভয় দেখিয়ে এটা বন্ধ করা যেতে পারে। যদিও সোসেন নিজে মনে করে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
    আজকের আবাপর রিপোর্ট দেখুন। ওরা, ভেবেছিলো ধরা পড়বে না।
    আবাপর রিপোর্টঃ
    "নীরজ আরও জানান, রবিবার রাত সাড়ে আটটা নাগাদ আর কে পুরম থেকে আইআইটি গেট যাওয়ার টোপ দিয়ে রাম সিংহরা এক জন কাঠের মিস্ত্রিকেও বাসে তুলেছিল। ওই মিস্ত্রির কাছ থেকে জিনিস লুঠের পরে তাকে নামিয়ে মুনিরকা থেকে মেয়েটি আর বন্ধুকে বাসে তোলে তারা।
    তাঁদের উপরে নৃশংস অত্যাচারের পরে বাস থেকে ছুড়ে ফেলে দিয়ে এ বার স্টিয়ারিংয়ে বসে রাম সিংহ। সঙ্গীদের এক এক করে বাড়িতে নামিয়ে নয়ডায় মালিকের বাড়ির কাছে বাস পার্ক করে আসে। সোমবার বাস নিয়ে আর কে পুরম যায় সে। যদিও ততক্ষণে বাস ধোয়ামোছা হয়ে গিয়েছিল। তবে নীরজ কুমারের দাবি, ফরেন্সিক প্রমাণ হিসেবে নখের আঁচড়, ডিএনএ, চুল ইত্যাদি নানা জিনিস পেয়েছেন তাঁরা।
    কী ভাবে দুষ্কৃতীদের ধরল পুলিশ?
    ওই ভয়ঙ্কর কাণ্ডের পরেও কোনও ভাবেই ধরা পড়বে না ভেবে আত্মবিশ্বাসী ছিল দুষ্কৃতীরা। যে কারণে সোমবার পবন আর বিনয় যে যার কাজে চলে যায়।
    রাম সিংহও নয়ডা থেকে বাস নিয়ে চলে আসে আর কে পুরমে। ইতিমধ্যে ৮ নম্বর জাতীয় সড়কের একটি হোটেলের বাইরের সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ প্রথমে বাসটিকে শনাক্ত করে। বাসে একটি স্কুলের নাম লেখা ছিল। জানলায় ছিল পর্দা। পুলিশকে মেয়েটির বন্ধুও এমন বাসের কথাই জানিয়েছিলেন। এর পরে আর কে পুরম থেকেই খুঁজে বার করা হয় চালক রাম সিংহকে। "

    তো আমার যেটা বলার ছিলো, ধর্ষকেরা এটুকু তো জানতো ধর্ষণ করা অপরাধ। যেমন প্রায় সব খুনীই জানে খুন প্রমাণ হলে মৃত্যুদন্ডও হতে পারে। তবু খুন হয়। ঠান্ডা মাথায় খুনও হয়।
  • কল্লোল | ১৯ ডিসেম্বর ২০১২ ১১:০৬581523
  • এ হেহে। প্রথম লাইনেই গন্ডোগোল।
    পড়ুন - ধর্ষণ নিয়ে আমাদের সোসেন যা লিখেছে, তারপর এটা নিয়ে কোন সন্দেহ থাকার কথা নয়, যে শাস্তির ভয় দেখিয়ে এটা বন্ধ করা যেতে পারে না।

    প্রশ্নটা দৃষ্টিভঙ্গীর।
    মানুষ অপরাধ করে কেন? একবার অপরাধ করলে সে জম্মের মতো সংশোধন-অযোগ্য হয়ে যায় কিনা।
    আমি বিশ্বাস করি সব মানুষই সংশোধনযোগ্য। তাই মেরে ফেলাটা কোন শাস্তি হতে পারে না। প্রচলিত শাস্তি ব্যবস্থাতেও আমার আস্থা নেই। আমার দুবারের জেল অভিজ্ঞতা বলে জেল আসলে অপরাধী তৈরী করার কারখানা।
    যে শাস্তি ব্যবস্থা অপরাধীকে অনুতপ্ত করে তোলে না, সেটা কোন শাস্তিই নয়, নির্যাতনের বদলে নির্যাতন মাত্র।
    অধিকাংশ অপরাধী মনে করে দোষটা তার নয়। আদালত ঠিক বিচার করেনি। সে তো বোঝেই না যে সে অপরাধ করেছে। আইনে বলা হলো এই এই কাজগুলো অপরাধ। কিন্তু আইনে তো পরিপ্রেক্ষিত থাকে না। সেটা বিচারকের বিচার্য।
    এই যে তথাকথিত "সম্মানের খাতিরে মৃত্যু"। তো, যারা কাজটা করছে তারা তো এটাকে অপরাধ বলেই ধরে না, বরং রাষ্ট্রের দেওয়া নামেই লুকিয়ে আছে এটা "সম্মান"এর বিষয়। কোন মৃত্যুদন্ড পারে না এটা আটকাতে।
    আর তা না হলে, ফিরে চলুন মধ্যযুগে। ফিরেই বা যেতে হবে কেন!! অপরাধীকে না পেয়ে ঘরের লোককে তুলে নিয়ে যাচ্ছে তো রাষ্ট্রের পুলিশই। তাহলে অপরাধীর সাথে সাথে তার একজন ঘরের মানুষকেও ফাঁসী বা সে যে নির্যাতনটা অন্যের সাথে করেছে, সেটা তার ঘরের কারুর সাথে করা হোক। এই মানুষটি কে হবে তা অপরাধীকেই বাছতে হবে। না বাছলে রাষ্ট্র যাকে মনে করবে বাছতে পারে। এটা করলে অপরাধ করতে গিয়ে ভাবতে হবে, আমার তো যা হয় হবে, কিন্তু আমার সন্তান, স্ত্রী/স্বামী, মা, বাবা, ভাই বোন, তাদের ওপরও তো এই নির্যাতনই হবে। তাতেও অপরাধ বন্ধ হবে কি? আমার সন্দেহ আছে।
    কিন্তু এটা কি কোন শাস্তি হতে পারে কোন সভ্য দেশে?
  • nagorik | ১৯ ডিসেম্বর ২০১২ ১১:০৬581412
  • রাম সিং ও তার সঙ্গী দের প্রকাশ্যে বিচার হোক। তাদের ম্রত্যুদন্ড চাই, এবং সেই মৃত্যু দন্ড যেন তিলে তিলে প্রবল যন্ত্রনাদায়ক হয়,এবং রেকর্ডেড থাকে, যাতে সেটা দেখে ভবিষ্যতের রেপিস্ট দের রেপের লালসা না জাগে, পালিয়ে বেড়ানো রেপিস্ট দের শিরদাড়া দিয়ে সর্বদা ঠান্ডা স্রোত বয়ে যায়, সর্বক্ষণ যেন ভয় রেপিস্ট দের তারা করে - সারাজীবন তারাও যেন সুস্থ না থাকতে পারে, জেনা আতঙ্কে থাকে যে ধরা পরলেই এভাবে বিচার হবে এইসব নরপশুদের।
    আর এইসব অপরাধীদের দ্বারা কমিউনিটি সার্ভিস কনসেপ্ট টাই ইউটোপিয়া। যে মেয়েটার এত বড় ক্ষতি হয়ে গেছে তার কি ক্ষতিপূরণ করবে কমিউনিটি সার্ভিস, মানবতাবাদী দের নিজের ক্ষতি তো হয় নি, তাই তাদের পক্ষে বড় বড় কথা বলা সোজা, তাদের মহান হবার বাসনার মূল্য কেন ক্ষতিগ্রস্ত কে চোকাতে হবে। eye for an eye makes whole world blind ঐসব কথা রচনায় লিখতেই ভালো লাগে। মনে রাখা উচিত সবাই মহাত্মা নয়।
  • dukhe | ১৯ ডিসেম্বর ২০১২ ১১:১২581545
  • হয়। তবে কম। যা হতে পারত, তার চেয়ে।
    নইলে তো আমিই অ্যাদ্দিনে খান তিন-চার লাশ ফেলে দিতাম।
  • dukhe | ১৯ ডিসেম্বর ২০১২ ১১:১৩581556
  • আমার পোস্ত কল্লোলদার ১০ঃ৪৭ প্রসঙ্গে।
  • কল্লোল | ১৯ ডিসেম্বর ২০১২ ১১:১৫581568
  • নাগরিক।
    যাদের নিজেদের এরকম হয়েছে। তাদের অনেকেই অপরাধীর মৃত্যুদন্ড চায় নি এরকম উদাহরণ অনেক আছে।
    আপনার জানার মধ্যে গ্রাহাম স্টেইনকে তার দুই নাবালক সন্তান সমেত পুড়িয়ে মারার ঘটনায় ওঁর স্ত্রী গ্লাডিস বলেছেন -
    In her affidavit before the Commission on the death of her husband and two sons Gladys Staines stated:
    "The Lord God is always with me to guide me and help me to try to accomplish the work of Graham, but I sometimes wonder why Graham was killed and also what made his assassins to behave in such a brutal manner on the night of 22nd/23rd January 1999. It is far from my mind to punish the persons who were responsible for the death of my husband Graham and my two children. But it is my desire and hope that they would repent and would be reformed."
    আমার বন্ধুর শ্যালিকা একজনের ছঁড়া অ্যাসিড বাল্বে মারা যান কলকাতায়।
    মেয়েটির মা,বাবা ও দিদি মৃত্যুদন্ড চায় নি।
    এর জন্য মহাত্মা হতে হয় না। একটা দৃষ্টিভঙ্গী লাগে। যা বিশ্বাস করি তা পালন করার মতো সততা থাকলেই হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন