এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় চাকুরে

    riddhi
    অন্যান্য | ২৭ মে ২০১২ | ৪২৩১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৭ মে ২০১২ ০৪:৪৬551597
  • কিচ্ছু এমবিএ টাইপ না। এই কথাগুলো এমবিএ দেরও শোনানো হয়। এর কতগুলো কারন আছে। এক্জন লোক আজ থেকে ২০-২৫ বছর আগে চাক্রিতে ঢুকেছিলো - সে এমবিএ বা সিএ বা যাই হোক না কেনো - তখন মাইনে পেতো মাসে ২৫০০০ আর নিজেকে বিশাল বন্ড মনে করতো। আজকে তার চারগুন পয়সা না দিলে কেউ চাক্রিতে আসেনা। এটাই প্রব্লেম।

    লেখাটার সম্বন্ধে -
    ১) লেখকের ইঙ্গরাজিটা অত্যন্ত চলতি।

    ২) যে সব স্কিল এনরিচমেন্ট, আউট ওদ দ্য বক্স, আস্ক কোস্চেন ইত্যাদি বলেছে - ইন্ডিয়ান কর্পোরেটে, এগুলোকে ট্যাবু মনে করা হয়। লোকে মনে করে এগুলো টাইম ওয়েস্ট।

    আরো অনেক কিছু বলাঅর আছে - কিন্তু সেগুলো সবাই কম বেশি জানে।
  • প্পন | ২৭ মে ২০১২ ০৯:২৭551708
  • যে পাঁচটা অ্যাট্রিবিউটের কথা লিখেছে তাতে ভুল কিছু নেই।
  • ব্ল্যাঙ্ক | ২৭ মে ২০১২ ১০:৪৯551819
  • লেখকের পয়েন্টগুলোর সাথে মোটামুটি ক। কিন্তু আল্টিমেটলি কি বোঝাতে চাইছে বুঝিনি। পুরোটাই তো বাজার। এই বাজারই এখন ভাল দামে কিনছে তাই এত কিছু, ফের রিসেসানের সময় বাজার যখন যাবে তখন ছবি যাবে পাল্টে।
  • প্পন | ২৭ মে ২০১২ ১০:৫১551930
  • দাবি তো সেটাই। এখন চাহিদা বেশি বলে কমপিটেন্ট-ইনকম্পিটেন্ট সবাইকে তুলছে, রিসেশন আসলেই তখন বেছে বেছে ছাঁটাই হবে।
  • ব্ল্যাঙ্ক | ২৭ মে ২০১২ ১১:০১552041
  • সে তো করবেই। গাম্বাটদের বসিয়ে খাওয়ানোর সিচুয়েশান থাকবে না তখন।
  • S | ২৭ মে ২০১২ ১৫:৩৭552152
  • যেটা লাগে সেটা হোলো অ্যাসেম্বলি লাইনে কাজ করার ক্ষমতা - অর্থাৎ প্রোডাক্টিভিটি। ইন্ডিয়াতে কর্পোরেটদের ভ্যালু কন্ট্রিবুশন খুবই কম।
  • প্পন | ২৭ মে ২০১২ ১৬:৩২552179
  • কীরকম?
  • S | ২৭ মে ২০১২ ১৬:৫২552190
  • আউট অব দ্য বক্স চিন্তাভাবনা? ভারতের সিইওরা করে? সব ব্যবসাই তো জেনেরিক। কটা নতুন বিজনেস মডেল, বা নতুন সেক্টর, নতুন ইন্ডাস্ট্রি, নতুন প্রডাক্ট এসেছে? কটা ভ্যালু প্রোপোজিশন নিয়ে এসেছে ভারতের কর্পোরেট ওয়ার্ল্ড? কটা কম্পানিতে সত্যিকারের আরেনডি করা হয়?

    http://economictimes.indiatimes.com/markets/stocks/stocks-in-news/ril-infosys-and-bharti-airtel-struggle-to-find-the-next-big-thing/articleshow/13417186.cms
  • প্পন | ২৭ মে ২০১২ ১৯:০০551487
  • হ্যাঁ, ম্যাক্রো লেভেলে সেটা ঠিকই। ইন্ডিয়ান কর্পোরেট, বিশেষ করে আইটির ভাবনাচিন্তা কস্ট এফেক্টিভ সলুশনকে কেন্দ্র করেই হয়।

    কিন্তু, সেই মডেলে অপারেট করতে গেলেও যে রিসোর্সদের নিয়ে কাজ চালাতে হবে (নিড নট বি অ্যাট এক্ষিকিউটিভ লেভেলে) তাদের মধ্যেও ওই কোয়ালিটিগুলি থাকা জরুরি। আইটি ওরিয়েন্টেড কাজগুলোকে টিপিকাল অ্যাসেমব্লি লাইন বলা যায় কি? হ্যাঁ, মূলত লো-এন্ড কাজকর্ম তাতে সন্দেহ নেই। কিন্তু অ্যাসেম্বলি লাইনেও তো ইনোভেশন করা যায়।
  • প্পন | ২৭ মে ২০১২ ১৯:০৭551498
  • (পুরোটা পোস্ট হয়নি আগেরবার)

    যেটা বলার ছিল, অ্যাসেম্বলি লাইনেও ছোটখটো ইনোভেশন করা যায়, করতে হয়ও সবসময়, যদিও আপনি যেটা বললেন সেটা ১০০% ঠিক, সেইটা প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য হয় (আর কোয়ালিটি কন্ট্রোলের জন্য)।

    স্কিল এনরিচমেন্টের ব্যপারটা তো সবসময়ই করতে হয়, যেখানে চাহিদার ধরণ বছর বছর পাল্টে যায়।
  • bb | ২৭ মে ২০১২ ১৯:১২551509
  • এই সব না করেও তো চাইনীজ কোম্পানীরা তো পৃথিবী কাঁপাচ্ছে। এই মুহুর্তে ভারতীয় কোম্পানীরা বেস গড়ে তুলছে যাতে পরে অন্যান্য দেশের কোম্পানীদের সঙ্গে পাল্লা দিতে পারে। বহু ভারতীর সংশ্থা বিদেশে লগ্নি করছে, বিদেশী কোম্পানী কিনছে।
    সার্ভিস সেক্টরে ভারতে প্রচুর ইনোভেশন হচ্ছে।অব্শ্যই দরকারের তুলনায় কম।
  • Blank | ২৭ মে ২০১২ ২০:০২551520
  • বিজনেস মডেল বা প্রসেস ইনোভেশান নিয়ে আজকাল ভাল ই ভাবনা চিন্তা হচ্ছে। ব্যপার গুলো আর থোড় বড়ি খাড়া তে নেই আর কি।
  • a | ২৭ মে ২০১২ ২১:১৭551531
  • নতুন সেক্টর, নতুন ইন্ডাস্ট্রী? খুব ভালো বুঝতে পারিনি কি বলতে চাইছেন। ভারতের বাইরেও কোথায় আসছে?

    ভ্যালু প্রোপোজিশনের দিক থেকে বলি, বহু ভারতীয় কোং নিজেদের বেস শুধু গড়ে তুলেছে তাই নয়, এখন এক্সপ্যান্ডও করছে। আর সেটা সম্ভব হত না যদি এরা ভ্যালু add না করত, অন্তত বটম লাইনে। টপ লাইনের দিক থেকেও দুটো উদা দেব, ফ্লিপকার্ট আর ভারতী (এয়ারটেল)। যথাক্রমে বিগত ২ ও ১০ বছরে এরা বিশাল গড়ে তুলেছে, ভারতের বাজারে, ভারতে সাস্টেনেবল বিজনেস মডেলে। প্লাস, ভারতী এখন হাত বাড়াচ্ছে বাইরের দিকে, আফ্রিকার ৯ টা দেশে একসাথে নামছে।
    আরো একটা উদা মুকেশ আম্বানির তেলের কোং। বিশ্বে প্রথম সারির।
  • a | ২৭ মে ২০১২ ২১:২০551542
  • তবে, লেখাটা পোষায় নি। বিশেষত পন্চম পয়েনটা। যারা এইঅভাবে লয়ালিটিকে দেখার তথা প্রোজেক্ট করার চেষ্টা করে, তারা বুঝতেও পারে না যে কিভাবে নিজেদের দৈন্যতা আর আত্মবিশ্বাসের অভাবকে ফুটিয়ে তুলছে।
  • S | ২৭ মে ২০১২ ২২:৩০551553
  • প্রথমতঃ শুধু সফ্টওয়ার নয়, অন্য সেক্টরেও কোনো বিশেষ কোনো প্রডাক্ট বের করা হয়্না। সফ্টোয়ার তো পুরোপুরি তৈরী হয়েছিলো এবং চলছে লেবর আর্বিট্রাজের উপরে - এখনো সেটা করতে না পেরে খুব ঝামেলায় পড়েছে।

    বটম লাইন আর টপ লাইনে ভ্যালু অ্যাড - বুঝলাম না। মানে ফ্লিপকার্ট সেল্সে ভ্যালু অ্যাড করছে? আর এই কম্পানিগুলোর বিজনেস মডেল তো চলছে অ্যামাজনের মডেলে।

    নতুন চিন্তাভাবনা/সেক্টর/ইন্ডাস্ট্রি - যখন দেখি এখনো নেক্স্ট বেস্ট থিঙ্গ বলে সেই আমেরিকার ফেসবুকের উপরে লোকে বিলিয়ন ডলারের বাজি ধরে, আর আমাদের সাধের আইটি ইন্ডাস্ট্রি প্রসেস ইম্প্রুভমেন্টে পড়ে আছে তখন চিন্তাভাবনার দৈন্যতা খুব স্পষ্ট হয়ে ওঠে। অথচ শুধুমাত্র ইন্ফোসিস ২০,৫৯১ কোটি টাকা ক্যাশ নিয়ে (এবং কোনো লোন না নিয়ে) বসে আছে - হয় ঐ টাকার কোনো ভালো বন্দোবস্ত করুক, নইলে শেয়ার হোল্ডারদের দিয়ে দিক।

    এমনকি মাইক্রো ফিনান্সিঙ্গটাও বাঙ্গলাদেশে আগে এসেছে।

    বিদেশে ইন্ভেস্ট যেটুকু করছে সেটা খুবই কম এবং তার মাখনটা বিদেশি ইন্ভেস্টর আর ব্যান্ক খেয়ে যায়। সেটা আউট অব দ্য বক্স চিন্তাভাবনার ফল - এটা মানতে পারলাম না।

    হ্যাঁ চাইনিজ প্রডাক্ট আজকে খুব বিক্রি হচ্ছে - থ্যান্কস টু দ্য কন্সেপ্ট কলড কস্ট কাটিঙ্গ, কিন্তু কটা চাইনিজ ব্র্যান্ড খুব বিখ্যাত হয়েছে? তাদের জিডিপি তো জাপানের থেকেও বেশি। বলেছি তো যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হোলো - প্রডাক্টিভিটি। আর অবশ্যই কোয়ালিটি কন্ট্রোল। সেখানে আমরা চাইনিজদের থেকে অনেক পিছনে।

    আর এই যখন ম্যাক্রো লেভেলে অবস্থা - মানে যাদের কাজ হলো স্ট্র্যাটেজিক চিন্তাভাব্না করা - সেই এক্সেক লেভেলেই কোনো আউট অব দ্য বক্স চিন্তাভাবনা হয়্না - তখন সবে পাশ করা বাচ্চা ছেলেপিলেদের এইসব ভারী কথা বলে ভয় দেখানোর তো কোনো দরকার নেই। নাকি এটা নিজেদের ব্যার্থতা ঢাকার চেষ্টা?
  • ব্ল্যাঙ্ক | ২৭ মে ২০১২ ২২:৩৭551564
  • ভারতের আইটি ইন্ড্রাস্ট্রি তো প্রোডাক্ট ইন্ড্রাস্ট্রি নয়, সাপোর্ট ইন্ড্রাস্ট্রি। বিজনেস প্রসেস সাপোর্ট এবং দরকার মত কনসাল্টিং। সেখানে ফেসবুকের সাথে কম্পেয়ার করে লাভ নেই। আইটি ইন্ড্রাস্ট্রির বাজার ধরা আর বাজার বাড়ানো সম্ভব হচ্ছে ইনোভেটিভ প্রসেস আর মডেলের জন্য।
  • S | ২৭ মে ২০১২ ২২:৪৩551575
  • বাজার বাড়ছে - মোর অ্যান্ড মোর আউটসোর্সিঙ্গ, চিপার অ্যান্ড চিপার রিসোর্সেস। তাহলে এই বিশাল ক্যাশ বাক্স নিয়ে এই কম্পানিগুলো কিসের আশায় বসে আছে? কন্সালটিঙ্গ? এখনো তো ঐ এরিয়াতে ভারতের কম্পানিরা ঢুকতেই পারলোনা।
  • প্পন | ২৭ মে ২০১২ ২২:৪৪551586
  • ইনফির প্রবলেমটা লিডারশিপের প্রবলেম। ওরা এখনো ইনঅর্গানিক গ্রোথে কনভিন্সড নন।

    সেইখানে কগনি বা টাটার রেজাল্ট দেখুন।
  • প্পন | ২৭ মে ২০১২ ২২:৪৬551598
  • ক্যশ রিজার্ভ নিয়ে ইনঅর্গানিক গ্রোথে যেতেই হবে। যাবেও।
  • ব্ল্যাঙ্ক | ২৭ মে ২০১২ ২২:৪৯551609
  • এই বিশাল ক্যাশ বাক্স নিয়ে বসে আছে ইনফি, বাকি দের রেসাল্ট আলাদা। ইনফি কিসের প্ল্যানে বসে আছে সেটা শুধু ওরাই জানে
  • ব্ল্যাঙ্ক | ২৭ মে ২০১২ ২২:৫১551620
  • আর হ্যাঁ, কনসাল্টিং - বিজনেস প্রসেস আউটসোর্সিং এর পাশাপাশি কনসাল্টিং।
  • S | ২৭ মে ২০১২ ২২:৫৮551631
  • লিডারশিপের তো আজকে প্রব্লেম। আর আমি তো ইনর্গানিক গ্রোথের কথা বলছি না। আমি বলছি একটা ভালো প্রডাক্ট নামাক কিছু পয়সা খরচ করে। লোকে বলুক যে হ্যাঁ ইন্ডিয়ানরাও একটা ভালো ইনোভেটিভ প্রডাক্ট বের করতে পারে। বা শেয়ারহোল্ডারদের পয়সা দিয়ে দিক। টিসিয়েসেরও অবস্থা তথৈবচ - হিউজ এক্সেস ক্যাশ অ্যান্ড ইকুইভ্যালেন্ট। হয়তো একটু বেটার - শুনেছি ওদের আরেন্ডিতে একটু বেটার কাজ হয় - কিছু কম্পাইলার লেখাও হয়েছে। সিটিএস তো আমেরিকান কম্পানি।
  • প্পন | ২৭ মে ২০১২ ২৩:০০551642
  • খেলা দেখেনি। পরে লিখছি।
  • S | ২৭ মে ২০১২ ২৩:০৬551653
  • টিসিএস আর উইপ্রোর ক্যাশটা এমনিতে কম - আর একটু বেশি কম লাগে কারন একটা লার্জ অ্যামাউন্ট লোন্স অ্যান্ড অ্যাডভ্যান্স আছে - মোস্ট লাইকলি গ্রুপ কোম্পানি গুলোতে। সেটা আরো খারাপ - মানে টাকার নয় ছয় আরকি - যাকগে সেটাতো অন্য আলোচনা।

    সত্যি কথা বলতে টিপিকালি চার ধরনের কন্সাল্টিঙ্গ হয় - স্ট্র্যাটেজিক, প্রসেস, পিপল আর টেকনলজি। এক আর তিনে তো মনে হয়না ইন্ডিয়ান কম্পানিগুলো ইভেন এক্সিস্ট করে। আমি বলবো র‌্যাদ্যার দুইয়ে তাও আছে, চারে খুবই লিমিটেড।
  • S | ২৭ মে ২০১২ ২৩:১৩551664
  • খুব খারাপ লাগে ইনফির কথা ভেবে - খুব ভালো পোটেন্সিয়িল ছিলো, এখনো আছে। লিডারশিপ থেকে প্রসেস থেকে নলেজ থেকে গভার্নান্স থেকে পিপল থেকে ব্র্যান্ড - সবেতেই খুব ভালো পজিশনিঙ্গ। হাজার গন্ডা প্রাইজ পাওয়া কম্পানি। এখনো প্রতি বছর বেশ কয়েকশ/হাজার খানেক ভালো ছেলে ঢুকছে। ম্যানেজমেন্ট খুব কমিটেড - দে মিন হোয়াট দে ডু। কিন্তু এই একটা রিস্ক নিয়ে প্রডাক্টের কথা ভেবেই দেখলো না (ফিনাকলের কথা আর কইবেন না কত্তা)। এখন তো সেই ম্যানেজমেন্টও নেই। হোয়াট অ ওয়েস্ট।
  • ব্ল্যাঙ্ক | ২৭ মে ২০১২ ২৩:২৬551675
  • হঠাৎ করে প্রোডাক্টে ইনভেস্ট করবেই বা কেন ??? বিজনেস ফ্রেমওয়ার্কের বানানোর পেছনে টাইম দেওয়া বেটার
  • প্পন | ২৭ মে ২০১২ ২৩:৩৯551686
  • সেই কারণেই তো ইনর্গানিক গ্রোথের কথা বললাম। আমার কম্পিটেন্সি না থাকলে এম কোংপানিকে অ্যাকোয়ার করব যাদের ক্যাপা আছে। মেকস সেন্স।
  • a | ২৭ মে ২০১২ ২৩:৪০551697
  • আমি এখনো ভালো বুঝিনি, সফটওয়ারে ভালো প্রোডাক্ট নামানোর সাথে প্রসেস/কনসাল্টিং/চিপ লেবারের বিরোধ কোথায়। আমার ধারণা ছিল এই স্পেসিফিক ডিসকাশনটা, মানে আরেন্ডি করে প্রোডাক্ট বানানো ভিসাভিস আউটসোর্সিং, এটা বছর ছয়েক আগের। এর ভিতরে ভারতীয় কোং গুলো প্রমাণ করে দিয়েছে তাদের মডেলের জোর, বিশেষত ২০০৮ এর ১-২ বছরের ভিতরে ঘুরে দাড়িয়ে।

    ফ্লিপকার্ট তো দেশি দোকান, শুধু তাই না, ওদের "ক্যশ অন ডেলিভারি" মডেল আমি বলব ভারতীয় অনলাইন রিটেলের ক্ষেত্রে অন্যতম পাইওনিয়ার। কিন্তু, আপনি যদি বলেন সবাই আমাজনের মডেলে চলছে, তাহলে বুঝতে হয় একদম ফ্রেশ কনসেপ্ট বলতে কি চান? ফেসবুকও তো নতুন নয় সেদিক থেকে।

    সিমিলারলি, ভারতী কিন্তু টেলিকম স্পেসে অনেক ইনোভেটিভ প্রোডাক্ট, প্রসেস ইত্যাদি এনেছে। সেখানে আমেরিকায় এখনো ইনকামিং এর জন্যে পহা দিতে হয় ঃ)। আরো বলি, ব্যাংকিং ডোমেনে এমন বহু টেকনোলজি-ব্যাকড ইনোভেশন এসেছে, যা আমেরিকায় এখনো স্বপ্ন।
  • PM | ২৮ মে ২০১২ ০০:১৭551709
  • টিসিএস এর ব্যন্কিং প্রডাক্ট টা তো ভালো রেভেনিউ দেয়। গত বছর iON নামে একতা প্রডাক্ট লন্চ করেছে স্মল আর মিডিয়ম ব্যবসার জন্য। রতন টাটা নিজে লন্চিং-এ ছিলো।এই প্রডাক্ট-টাতে ওরা ভালো ইন্ভেস্ট করেছে। SAP-র সাথেও কো-ইনোভেটর হিসেবে কাজ করছে অনেক্গুলো এরিয়ায়। অরিজিত R&D তে কাজ করে, আরো ভালো বলতে পারবে।

    কিন্তু প্র্ডাক্ট ভারতীয় কম্পানির ব্রেড বাটার নয়। IBM কে আমরা মুলতঃ প্রডাক্ট কম্পানী বলেই জানি। ওদের ২০১২-র Q1 এর রেভেনিউ ডিস্ট্রিবুসন দেখা যাক-

    ১। Global Technology Services :10035 mn ( 40.7 %)
    ২। Global Business Services : 4637 mn ( 18.8 %)
    ৩। Software Product : 5600 mn (22.7%)

    তাহলে প্রডাক্ত কম্পানী বলে পরিচিত IBM এর 22.7% আসে প্রডাক্ট থেকে আর 60 % আসে সার্ভিস থেকে। ঐ ৬০% এ আবার রেভেনিউ গ্রোথ ১ % এরো কম। সেখানে টিসিএস এর Q4 রেভেনিউ গ্রোথ ১৮%।

    আমার মনে হয় দেশী IT কম্পানীদ্র ফোকাস ঠিক-ই আছে। স্ট্রেন্থ-এ খেলাই ভালো। উইকনেসের জায়্গায় ধরে খেলাই উচিত।

    ২০১১ সালে কয়েকটি দেশের "গ্রান্টেড " পেটেন্ট এর সংখ্যা-

    জাপান ঃ ৪৮২৫৬
    জার্মানী ঃ ১২৯৬৮
    ফ্রন্স ঃ ৫০২২
    UKঃ ৪৯২৪
    ইতালী ঃ ২৩৩৩
    কোরিয়া ঃ ১৩২৩৯
    স্পেন ঃ ৫৬৫
    নরওয়ে ঃ ৪১২
    সিঙ্গাপুর ঃ ৬৯৬
    চীন ঃ ৩৭৮৬
    ভারত ঃ ১২৫৯ ( ১৯৯৮ এ ছিল ৯৪)
    রাশিয়া ঃ ৩০৭
    ব্রাজিল ঃ ২৫৪
    পাকিস্থান ঃ ৪
    বাংলাদেশ ঃ ০
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন