এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইউরো কাপ ২০১২

    a
    অন্যান্য | ০৬ জুন ২০১২ | ১৮৬৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a | ০৬ জুন ২০১২ ০০:৫৩548684
  • ইউরো কাপ শুরু হচ্ছে এই সপ্তাহান্তে। এখানে লিখুন, আপডেট দিন, পারলে লিংকও দিন খেলার/হাইলাইটসের
  • Toon Army | ০৮ জুন ২০১২ ০৯:৩২548863
  • চলো দাদা লেগে পড়ি।

    পার্সোনালি আমার তো ছোটবেলা থেকে আজুরি প্রীতি - তো তাদের হাল বিশেষ ভালো নয়, তবুও নজর রাখবো।

    যে ছেলেগুলোকে পাড়ার (প্রাক্তন) মাঠে খেলতে দেখেছি তাদের ওপরেও টান আছে, কিন্তু কোন আক্কেলে রয় হজসনকে ম্যাঞ্জার করলো ভগা জানে। হজসন লোক মন্দ নয়, কিন্তু কনজার্ভেটিভ। ফুলহ্যাম বা ওয়েস্ট ব্রমের ম্যাঞ্জার হিসেবে ঠিক আছে, কিন্তু...লিভারপুলের কয়েক মাসই তো বড় প্রমাণ।

    আর নজর থাকবে দুইটা প্লেয়ারের ওপর - বেন আর্ফা আর ক্যাবায়ে - টুন বায়াস, অবভিয়াসলি;-)

    চান্স বেশি - জার্মানি, জিতলে ভালোই লাগবে। স্পেন যেন না যেতে ভগমান, টিকটিকি ফুটবল আর সহ্য হচ্ছে না।
  • cb | ০৮ জুন ২০১২ ০৯:৩৯548974
  • দয়া করে ইংল্যান্ড এর পেলেয়ার দের নিয়ে আলোচনা করিবেন না। উহারা ভালো খেলিতে পারে না। উহাদের ব্রিটিশ নিউজপেপার এর মধ্যেই সংরখিত রাখা ভালো। সামান্য উচ্চমানের দলের নিকটে উহাদের হার অবশ্যম্ভাবী
  • Toon Army | ০৮ জুন ২০১২ ০৯:৪৮549085
  • ঃ-(

    এরিকসনের হাতে যা টিম ছিলো, এরিকসন না হয়ে ববি রবসনের মত ম্যাঞ্জার হলে অনেক এগোত। আর তার পর থেকে তো হয় ওয়ালি উইথ দ্য ব্রলি, আর নয় স্টোনওয়াল ক্যাপেলো - এফএ যা ছড়িয়েছে...
  • গান্ধী | ০৮ জুন ২০১২ ১০:১০549196
  • ব্যক্তিগত পছন্দ নেদারল্যান্ড

    স্নেইডারটা ফর্মে চলে এলেই হবে। এত ভালো টিমের অবস্থা যে ভ্যান পার্সী বা হুন্টেলারের একজনকে বেন্চে বসতে হবে।

    জার্মানীও ভালই লাগে। ওজিল-মুলার-সোয়াইন্স্টেইগার ঠিকঠাক খেললে গোল দেওয়ার জন্য তো গোমেজ আছেই

    আর দুটো টিমকে কেউ বেশী পাত্তা দিচ্ছেনা কিন্তু মনে হচ্ছে ভালো খেলবে।

    ১। ফ্রান্স - গোলকীপারটা (লরিস) বেশ ভালো।, মাঝমাঠে রিবেরী-মালুদা-বেন আর্ফা-দিয়ারা-ক্যাবায়ে আছে আর উপরে বেনজিমা। ফ্রান্স ভালো খেলতেই পারে

    ২। রাশিয়া - স্পেনের মতই এদের প্লেয়ার গুলো ও মোটামুটি জেনিথ আর সিএসকেয়ে তে খেলে, আর সাথে আর্সাভিন-পাভলুচেন্কো। আর্শাভিনের রিসেন্ট ফর্ম খুব ভালো
  • নেতাই | ০৮ জুন ২০১২ ১০:১৫549307
  • আমি সাপোর্ট করবো জার্মানীকে। রবেনের জন্য।
  • cb | ০৮ জুন ২০১২ ১০:১৬549418
  • আর্শাভিন বা পাভলু র মত স্কিলফুল প্লেয়ার গোটা ইংল্যান্ড টিমে আছে কি?
  • নেতাই | ০৮ জুন ২০১২ ১০:১৮549529
  • আর্শাভিন তো খেটে খাওয়া প্লেয়ার। লেগে থাকে, লেগেই থাকে।
  • cb | ০৮ জুন ২০১২ ১০:২১549640
  • এবার রোনাল্ডো কি কিছু করতে পারবে?

    ক্লাব টাব নয়, দেশ এর খেলা হলেই ফুটবল নিয়ে চেগে উঠি, ক্রিকেট এর হ্যাংওভার
  • গান্ধী | ০৮ জুন ২০১২ ১০:২৭548685
  • নেতাইদা !! রবেনের জন্য জার্মানী !!!
  • প্পন | ০৮ জুন ২০১২ ১০:৩০548764
  • দাদা, আমরা শুধু পাউল হতে চেয়েছি। ঃ)

    কোয়ার্টার ফাইনালের লাইন আপ নিয়ে এনি প্রেডিকশন?
  • নেতাই | ০৮ জুন ২০১২ ১০:৩১548775
  • সরি গুলাইয়া ফেলসি।
    টিম জার্মানী। কারুর জন্য না। এমনি এমনি।
    প্লেয়ার রবেন ফাটিয়ে দিক। হল্যান্ড জিতুক চাইনে।
  • প্পন | ০৮ জুন ২০১২ ১০:৩২548786
  • নেতাইয়ের পোস্টটা কি পোমোচরিত্রের? পুরো মাথার ওপর দিয়ে গেল।

    আমার পছন্দের চার -

    হল্যান্ড, জার্মানি, ফ্রান্স, রাশিয়া।
  • নেতাই | ০৮ জুন ২০১২ ১০:৩৪548797
  • পোমোচরিত্রটা কি?
    আমার পোস্ট আর তোমার পোস্ট, দুটৈ আমার মাথার উপর দিয়ে গেলো
  • গান্ধী | ০৮ জুন ২০১২ ১০:৩৫548808
  • প্পনদা এক্দম। । আমারো সেমিফাইনালে এই চার চাই
  • প্পন | ০৮ জুন ২০১২ ১০:৩৬548819
  • হুঁ, ঠিকই লিখেছি, পোমোই বটে। ঃ)

    আমার কোন পোস্ট আবার?
  • গান্ধী | ০৮ জুন ২০১২ ১০:৩৭548830
  • কিন্তু রাশিয়া আর জার্মানী আর নেদারল্যান্ড একসাথে উঠতে পারবেনা
  • গান্ধী | ০৮ জুন ২০১২ ১০:৩৮548852
  • এ থেকে - রাশিয়া-চেক
    বি থেকে - হল্যান্ড- জার্মানী
    সি থেকে - স্পেন-ক্রোয়েশিয়া
    ডি থেকে - ফ্রান্স-সুইডন
  • প্পন | ০৮ জুন ২০১২ ১০:৩৮548841
  • হ্যাঁ, আমি এখনো ঐভাবে অ্যানালিসিস করিনি। এই চাট্টে দেশের কেউ ফাইনালি জিতলে ভালো লাগবে।
  • rajdeep | ০৮ জুন ২০১২ ১০:৪৭548864
  • বলি কি .... গ্রুপ অফ ডেথটা আগে পেরুক

    তারপর জাম্মানী নিয়ে ভাবব, বুড়ো লাম ছাড়া ডিফেন্স একদম ছড়ু, রিসেন্ট ম্যাচগুলোতে কেজিদরে গোল খেয়েছে ঃ-(
  • গান্ধী | ০৮ জুন ২০১২ ১০:৫৩548875
  • রিসেন্ট ম্যাচগুলোতে ফার্স্ট টিমের ডিফেন্স খেলেনি

    লাম-বাডস্টুবের-মার্টাসেকার-হামেল্স-বোয়েটং

    ডিফেন্সটা কি খুব খারাপ ?? প্র্যাকটিস ম্যাচে এরা অনেকেই খেলেনি
  • প্পন | ০৮ জুন ২০১২ ১০:৫৪548886
  • A - রাশিয়া, পোল্যান্ড
    B - নেদারল্যান্ড, জার্মানি
    C - স্পেন, ক্রোয়েশিয়া
    D - ফ্রান্স, সুইডেন
  • x | ০৮ জুন ২০১২ ১০:৫৭548897
  • খেলা কি neo prime এ দেখা যাচ্চ্ছে
  • প্পন | ০৮ জুন ২০১২ ১০:৫৮548908
  • হুঁ।
  • Toon Army | ০৮ জুন ২০১২ ১১:১২548919
  • ইএসপিএন দেখাচ্ছে না? শুধু নিও প্রাইম? তাইলে আবার দেখতে হবে কেব্‌ল সেট টপ বক্সে সেটা আছে কিনা। মনে হয় আছে - আপাততঃ সব চ্যানেল ফিরি। জুলাই থেকে পহা নেবে।
  • প্পন | ০৮ জুন ২০১২ ১১:৪৩548952
  • ঃ))
  • harmad | ০৮ জুন ২০১২ ১১:৪৩548941
  • NEO Prime ট মনে হয় HD না ঃ-(
  • গান্ধী | ০৮ জুন ২০১২ ১১:৪৭548986
  • জানি, কালই দেখ্লামঃ( মদন ব্যাটা আগে ডিক্লেয়ার করে দিল যে খেলা হবে।

    আমারো আগে দেখা উচিত ছিল যে সন্ধ্যেবেলা প্রেস-মিটটা করেছিল কিনা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন