এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিল্পনীতি ইত্যাদি-৬

    pi
    নাটক | ১১ আগস্ট ২০১১ | ২২৩৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১১ আগস্ট ২০১১ ২২:০১481142
  • RR
    প্রাক্তন নকশালরা সিদ্ধার্থর হয়ে অস্ত্র হাতে নিলেই শুধু কংশাল হয়না। তাত্বিক ভাবেও কংশাল হওয়া যায়। সেভাবে যে তৃণশাল হওয়া যায় সেতো ভোটের আগে দেখলামই।
  • aka | ১১ আগস্ট ২০১১ ২২:২৪481253
  • দুর ভুল নাম হল তৃপবুভ - n হওয়া উচিত ছিল, বিভাগ নাটকটা অবিশ্যি ঠিক আছে।
  • ppn | ১১ আগস্ট ২০১১ ২৩:৩৬481475
  • মানে পিটিবাউ "ব্যবসাসফল' নাটকের কথা বলছিলেন কোন পোস্টে। এইখানে সেই জিনিসের উল্লেখ আছে।

    আজকালের রিপোর্ট পড়ে অন্তত রাজনৈতিক বদমায়েসির কোন ছবি পরিষ্কার হল না।
  • pi | ১১ আগস্ট ২০১১ ২৩:৩৮481586
  • বিশুদ্ধ বদমায়েসির ?

    আর, ন্যাড়াদা, রঞ্জনদা, সিকি কেউ আমার কোশ্চেনের উত্তর দ্যান/দ্যায় না :(
  • ppn | ১১ আগস্ট ২০১১ ২৩:৪৯481599
  • পাই এত ভনভন করে।

    এদিকে সুশান্তবাবুর জামিন হল না। এখন রাজা লিয়ার ব্যাকসিটে।
  • pi | ১২ আগস্ট ২০১১ ০০:০৯481610
  • :)
  • ranjan roy | ১২ আগস্ট ২০১১ ০০:৪৫481621
  • পিটি,
    আপনি কি বলছেন আবার ভেবে দেখুন। আপনি এই দেগে দেওয়ার অধিকারকেই ডিফেন্ড করলেন না কি?
    থিওরেটিক্যালি কংশাল-সি আইয়ের দালাল সবই হতে পারে।
    কিন্তু টইয়ের পাতায় কারও লেখা পড়ে তাকে ""কংশাল'' বলে দেগে দেয়ার অধিকার আপনার আছে কি? আপনি মনে মনে তার সম্বন্ধে যাই ভাবুন।
    আমি আপনার বক্তব্যের বিরোধিতা করলেও কখনো----- আপনার মত সিপিএম-সমর্থকরা আর কি বলবে?, গোছের কখনো টিপ্পনি করিনি।
  • ranjan roy | ১২ আগস্ট ২০১১ ০০:৫০481032
  • পাই,
    রাজনৈতিক বদমায়েসির গন্ধ কথাটা আমার গাট্‌ ফিলিং থেকে বলা। চারদিকে মুখ্যমন্ত্রীর সতর্কতাবাণী সঙ্কেÄও যেভাবে গাঁয়ে-গঞ্জে ঘাসফুলের লোকজন নিজেদের স্কোর সেটল্‌ করতে লেগেছে সেখানে এরকম মনে হওয়া স্বাভাবিক।
    হ্যাঁ, পরের রিপোর্ট, বিশেষ করে আজকালের রিপোর্ট পড়ে সেরকম কিছু মনে হল না।
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ০১:২৪481043
  • কোন লেবেল যখন বিতর্কে কোন মাত্রা যোগ করে না, তখন সেই লেবেল না দেওয়াই ভাল। কিন্তু যখন সেটা করে, তখন লেবেল লাগানোয় কোন ক্ষতি নাই। ওটাকে ঐ অ্যাকাডেমিক জার্গনের শর্টহ্যান্ড ধরে নিলেই হবে - So far your comments on this toi is consistent with the possibility that your are a #$%#$$%$%^
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ০১:২৫481054
  • অর্থাৎ, শুয়ারের বাচ্ছা না বলাই ভাল। কিন্তু সিয়ার দালাল একদম অন্য ব্যাপার।
  • ranjan roy | ১২ আগস্ট ২০১১ ০২:২৯481065
  • শিবু,
    আমার কাছে কাউকে সিয়ার দালাল আর শুয়োরের বাচ্চা বলা সমার্থক। আর এট কোন রাজনৈতিক পার্টিবিশেষের ফোরাম নয়।
    কাজেই আমি লেবেল লাগানো চর্চায় বিশ্বাস রাখি না। অত: গুরুর পাতায় আপনার সঙ্গে কোন রাজনৈতিক বিতর্কে যাব না। মাপ করবেন।
  • pi | ১২ আগস্ট ২০১১ ০৩:৫২481076
  • এতক্ষণে জানাই সবার।
    তাও খবরটা থাক।

    http://www.anandabazar.in/12med1.html
  • kallol | ১২ আগস্ট ২০১১ ০৭:১০481087
  • অর্থাৎ ইচ্ছে ছিলো শুওরের বাচ্চা বলার। সেটা না বলে সিয়ার দালাল বলা হলো।
    বা:। বেশ কৌতুহলদ্দীপক তর্ক চালানোর পদ্ধতি।
  • siki | ১২ আগস্ট ২০১১ ০৮:৫৭481098
  • পাইয়ের কোশ্চেনটা কী ছিল?
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ০৯:০০481109
  • রঞ্জনবাবুকে মাপ করা হল।
  • bb | ১২ আগস্ট ২০১১ ০৯:০৭481120
  • @ রঞ্জন এবং কল্লোল, এই লেবেলিংটা কেন হচ্ছে আপনারা নিজেরাও বোঝেন।
    আর্য বা LCM অনেকেই সিপিএম বিরোধী লিখেছেন, বেশ করেছেন। কিন্তু তাতে দুরভিসন্ধা পাইনি। কিন্তু কল্লোলের লেখায় পেয়েছি, যেখানে সিপিএম বিরোধীতা একটা প্যাথলোজিকাল পর্যায়ে পৌঁছে গেছে, তাই এই লেবেলিং।
  • lcm | ১২ আগস্ট ২০১১ ০৯:২৪481131
  • আরে বিবি, ওহ্‌ তোমরা না! কল্লোলদার মধ্যে আবার কি দুরভিসন্ধি পেলে! ধুর, ধুর - এতো পাতি আড্ডা, ভাট। একটাই তো অভিসন্ধি - টাইম পাস।
    এই তো, বাংলাদেশ থ্রেডে দাদাগিরি এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কল্লোলের সাথে আমার কি মতের অমিল টাই না হল... বা ধরো, বিপ্লব পালের কাউকম থ্রেডে কি বক্‌বকমই না করলুম বিপ্লবের সাথে - সবাই একমত হলে তো, সেই - রতনবাবু আর সেই লোকটার গপ্পো হয়ে যাবে।

    তবে কি, এই রাজনৈতিক তক্কো ব্যাপারটাই এরকম। লেবেলিং হবেই। দেশে, বিদেশে - যত উগ্র তক্কো, তত গাঢ় লেবেলিং। নইলে ভাবো,নন্দীগ্রামের সময় সুনীল, সৌমিত্র-কে কাগজে লিখতে হয় যে ওনারা বুদ্ধবাবুকে স্রেফ পছন্দ করেন, টাকা পয়সার লেনদেন করেন না। দুর্ভাগ্যজনক - কিন্তু কি করা যাবে।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ০৯:২৭481143
  • বিবি, এমনিতে আমার সিপিএম-কংগ্রেস-তৃণমুল এইসব ব্যাপারে কোনো বক্তব্য নেই, তাই লিখি না এসব ব্যাপারে কিছুই। কিন্তু একটা ব্যাপারে মন্তব্য না করে থাকতে পারছি না। এখানে অনেকেই "সিপিএমবিরোধী লিখেছেন' একথা আপনিই বলছেন, কিন্তু তাদেরকে কখনো তাদের ব্যক্তিগত প্রসঙ্গ টেনে বিদ্রূপ করা হয় না, যেটা কল্লোলদাকে দিনের পর দিন করে যাওয়া হচ্ছে। কল্লোলদার অধিকাংশ প্রশ্নেরই সোজাসুজি উত্তর দেওয়া হয় না, উল্টে ""প্রাক্তন নকশাল'', ""স্বঘোষিত মানবধিকার কর্মী'' ইত্যাদি প্রসঙ্গগুলো টেনে এনে ওনাকে খুঁচিয়েই যাওয়া হয়। কল্লোলদা নকশাল ছিলেন এই তথ্যটা জানা আছে বলেই কি ওনার লেখায় দুরভিসন্ধি খুঁজে পান? কই, আমি তো খুঁজে পাই না। আমি মোটাবুদ্ধির মানুষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দিলেই অনেক কিছুই বুঝতে পারি না। দিনের পর দিন কল্লোলদার ব্যক্তিজীবন নিয়ে এই এক আক্রমণ দেখে দেখে বরং উল্টে মনে হয় কল্লোলদাবিরোধীতাটাই একটা প্যাথোলজিকাল পর্যায়ে পৌঁছে গেছে।
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ০৯:৩৪481154
  • ব্যাং, একটা কথা বলি, কিছু মনে কোরো না। তুমি কল্লোলবাবুর মধ্যে কোন দুরভিসন্ধি দেখতে পাও না, আবার কেউ কেউ পায়। কার কথা মানব? আবার তুমি ওনাকে খোঁচানো নিয়ে কথা বললে। কিন্তু উনি যখন অন্যকে খোঁচান তুমি সেটা দেখতে পাওনা।

    এ থেকে যদি তোমার ঐ প্রথম লাইনের ডি:-টাকে (তোমার কোন বক্তব্য নেই) সন্দেহ করি তুমি কি খুব কিছু মনে করবে?
  • byaang | ১২ আগস্ট ২০১১ ০৯:৩৫481165
  • তৃপবভূর এই টইগুলো পড়তে পড়তে হেজিয়ে গেছি মশাই! যেই বলা হবে সিপিএম এই এই এইগুলো করেছে, কিছু বলার আছে? অমনি উত্তরে বলা হবে মমতা আর কল্লোল অমুক অমুক কথা বলে সেই সেই সেইগুলো করেছে, কিছু বলুন?
    :-O!!!!
  • byaang | ১২ আগস্ট ২০১১ ০৯:৪১481176
  • না: শিবুদা, আমার প্রথম লাইনের ডিসক্লেমার নিয়ে তুমি যতই সন্দেহপ্রকাশ কর, কিছুই মনে করব না, বরং জানব, সত্যিটা (ডিসক্লেমারের ব্যাপারে) জেনেও চোখ বন্ধ করে থাকতে চাইছ। :-) এ তো গেল আমার প্রসঙ্গ।
    কিন্তু আজ অব্দি আমি সত্যি-ই এই টইগুলোয় দেখি নি কল্লোলদা এই টইগুলোয় যারা লেখেন তাদের ব্যক্তিগত জীবনের, তাদের অতীত-বর্তমানের প্রসঙ্গ টেনে এনে তাদের খোঁচাচ্ছেন।
    ঐ জন্যই তো বললাম চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দিলে দেখতে পাই না। যতটুকু দেখতে পাই, ততটুকুই লিখলাম। আর অপেক্ষায় থাকব, আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার যে কল্লোলদা কাউকে তার অতীত টেনে এনে খোঁচাচ্ছেন।
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ০৯:৪২481187
  • টইগুলো না পড়ার অপশন কিন্তু তোমার আছে। তা সঙ্কেÄও যদি তুমি পড় তো তোমার হেজিয়ে যাবার কথাটা ততটা সিন্সিয়ার নয় বলেই ধরে নেব।

    আর তুমি ঠিক কি কথা শুনতে চাইছ বুঝলাম না। আমি তোমার কাছে জানতে চাইলাম তুমি যখন কল্লোঅলবাবুর অন্যকে খোঁচানো ইগনোর কর এবং অন্যে কল্লোলবাবুকে খোঁচালে তাতে অফেন্ডেড হও, তখন তোমার নিরপেক্ষতার দাবী কতটা বিশ্বাসযোগ্য। তাতে তুমি জানতে চাইলে সিপিএমকে ডিফেন্ড করার জন্য মমতা-কল্লোলবাবুর উদাহরন দেওয়া নিয়ে আমার কি বক্তব্য।

    তুমি আমার প্রশ্ন অ্যাভয়েড করছ। করতেই পার। কিন্তু তাতে তোমার নিরপেক্ষতার দাবীর ক্রডিবিলিটি বাড়ে না।
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ০৯:৪৩481198
  • ও আচ্ছা, অতীত টেনে এনে খোঁচানোয় তোমার আপত্তি? কিন্তু অন্যের কথা বিকৃত করে খোঁচানোয় তোমার আপত্তি নেই? হোয়াটএভার স্যুটস ইউ।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ০৯:৪৮481209
  • শিবুদা আমার আজকের দ্বিতীয় পোস্টের সময় দেখলেই বুঝতে পারবে তোমার আমার উদ্দেশ্যে লেখা ৯:৩৪এর পোস্ট পড়ার আগেই আমার ৯:৩৫এর পোস্ট আমি সাবমিট করে দিয়েছি। তাই তোমার কথা অ্যাভয়েড করে যাওয়ার কোনো প্রশ্নই নেই। আগে থেকেই এরকম ধারণা বানিয়ে নিও না প্লিজ। আর তোমার ৯:৪২ এর পোস্টের প্রথম প্যারার উত্তরগুলো আমার ৯:৪১ এর পোস্টে দিয়েছি। তোমার ৯:৪২এর পোস্ট দেখার আগেই। :-)
  • byaang | ১২ আগস্ট ২০১১ ০৯:৫০481220
  • সরি, প্রথম প্যারা নয়, দ্বিতীয় প্যারা।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ০৯:৫২481231
  • আর আমি নিরপেক্ষ এমন দাবী কক্ষনো করি নি। আমার এই রাজনৈতিক দলগুলোর কাজ নিয়ে কোনো বক্তব্য নেই বলেই যে আমি নিরপেক্ষ এটাও তো তুমি ধরে নিতে চাইছ।
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ০৯:৫৬481242
  • হ্যাঁ তোমার পরের পোস্ট দেখার আগেই আমি ৯:৪২ এর পোস্টটা করেছিলাম। সেটা ডিস্ট্রিবিউটেড কমিউনিকেশনের সমস্যা।

    আর তুমি নিরপেক্ষ বলে নিজেকে দাবী করচনা যখন তখন আমার আর কিছু বলার নেই।
  • dukhe | ১২ আগস্ট ২০১১ ১০:১২481254
  • অ্যাকচুয়ালি এই কংশাল-টালগুলো ক্লিশে হয়ে গেছে। কল্লোলদার জন্য কিছু নতুন গালাগাল ভেবে বের করুন দাদারা। 'অত্যাচারী নীলকর কল্লোল', 'বিটি বেগুনখোর কল্লোল', 'মমতার মামদো কল্লোল' - কেমন লাগছে ? অনেক নতুন মাত্রাও যোগ হয়।
    কল্লোলদাও কিছু সাজেস্ট করুন। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন