এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস

    Suvajit
    অন্যান্য | ০৭ জুলাই ২০১১ | ৪৯৬৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Suvajit | ০৭ জুলাই ২০১১ ০০:১০477712
  • আগের টইটা থেকে ইউনিকোডে হুবুহু কপিপেস্ট করলাম, মায় তিনের জায়গায় চারটাও কপিপেস্ট করলাম, তবু এরকম আদ্দেক এলো কেন???
    মামু জবাব চাই, জবাব দাও।
  • pi | ০৭ জুলাই ২০১১ ০১:৪০478045
  • টইতে স্বাস্থ্যর তো পুরো নভিশ্বাস তোলা দশা হয়েছে ! ৩৪ বছরের এফেক্ট ? :)
  • Mmu | ০৭ জুলাই ২০১১ ০২:০৪478267
  • pi, এ রাজ্যে কোনো "আমরা ওরা' নেই এখন।
    দৃষ্টান্ত।
  • Mmu | ০৭ জুলাই ২০১১ ০২:০৮478283
  • কালকের টই টা হারিয়ে গেছে। খুঁজে পেলাম না।
  • Du | ০৭ জুলাই ২০১১ ০৩:১১478294
  • শ্বাস না, প্রেরণা বা চেতনা কিছু একটা
  • aka | ০৭ জুলাই ২০১১ ০৫:১০478305
  • এই হল রিভার্স ঘুঘুর বাসা। যাঁরা মনে করেন শুধুমাত্র সিপিএমের ছাতাতেই ঘুঘুর বাসা গড়ে উঠেছে তাঁদের জন্য - http://www.anandabazar.in/7swasth1.html

    এরকমই যদি কেউ বলেন শুধুমাত্র সিপিএমীয় গুণ্ডারাই বেআইনি অস্ত্র ব্যবহার করেন তাহলে বলতে তিনোমুলীয় গুন্ডারা অস্ত্র আইনি করে ফেলেছেন। এক তরফ থেকে হাজার হাজার অস্ত্র উদ্ধার হচ্ছে আর অন্যপক্ষ ধোয়া তুলসী পাতা টু গুড টু বি ট্রু।
  • prateek | ০৭ জুলাই ২০১১ ০৬:২১477713
  • আকা,সুধু রোল রিভার্সাল হয়েছে। one set of thugs has been replaced by another. এই আমাদের রাজ্যের নিয়তি
  • pi | ০৭ জুলাই ২০১১ ০৬:৩৪477724
  • একটা কথা শুনছিলাম। বাকি সব রাজ্যে নাকি চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ কনট্র্যাক্টের মাধ্যমে হয়। আর এর ফলে নাকি সেগুলো অনেক সুষ্ঠুভাবে চলে। সেদিন এখানে যে বলা হচ্ছিলো, এঁদের ইউনিয়নবাজির ঘুঘুর বাসা নিয়ে, সেটা নাকি তাতে ভেঙ্গে দেওয়া গেছে, ফলে কাজকর্ম অনেক ঠিকঠাক হয়। অনেক ডাক্তার
    ও এর সাথে কোন না কোন ভাবে যুক্ত লোকজনের মত, এ বিনে গতি নাই।
    এবার এই ব্যাপারটা এমনি সাদা-কালো তো ঠিক নয়। আইডিয়াল কেসে ইউনিয়ন জুলুমবাজির জন্য না, ন্যায্য অধিকার রক্ষার জন্য। সেই কম্পোনেন্ট ও তো কিছুটা হলেও এখন আছে। এম্ন ও নিশচয় না, সেটার কোন প্রয়োজন নেই।

    কনট্র্যাক্ট বেসিসে চলে গেলে সেটা থাকবে ? কিছু শর্ত রেখে কনট্র্যাক্ট বেসিসে দেওয়া যায় না ?

    আর একটা কথা মনে হয়। এই আয়া বা অন্যদের মাইনে কি আরো বাড়ানো উচিত না ? যেখান থেকে এই জুলুমবাজি করে টাকা আদায়ের প্রয়োজনীয়তাগুলোই হয়তো আসবে না।
    কত টাকা পান এঁরা ? সংসার চলে সে টাকায় ?
    ষষ্ঠ পে কমিশনে অনেক সেক্টরেই বেতন তো হুহা বেড়ে গেছে। এঁদের ?
  • pi | ০৭ জুলাই ২০১১ ০৬:৩৫477735
  • ওদিকে অরণ্যদেব শুনলাম পাইপ বেয়ে ওঠানামা করতেন !
  • prateek | ০৭ জুলাই ২০১১ ০৬:৫৮477746
  • একদম ঠিক, গ্রেড ৪ স্টাফ,কনস্টেবল এদের মাইনে pathetic
  • santanu | ০৭ জুলাই ২০১১ ০৭:৫৬477757
  • কতো pathetic? দৈনিক ন্যুনতম মজুরী দেশে ১৫০ টাকা।

    কদিন আগে কাগজে পরলাম যে, এয়ারপোর্টে বাথরুম সাফা করার লোক মিলছে না, কারণ, সাফাই কর্মীদের মাইনে এতো বেড়ে গেছে, সে মাইনে পেয়ে বাথরুম সাফা করা যায় না।
  • aka | ০৭ জুলাই ২০১১ ০৮:০০477768
  • কার মাইনে কত কম সে প্রশ্ন অবান্তর। মাইনে কম বলে কোন একজন বৃদ্ধ রোগীর অক্সিজেন খুলতে ষাট টাকা নেওয়া যদি সাপোর্ট করতে হয় তাহলে চুরি, ছিনতাই, রাহাজানি সব সাপোর্ট করতে হয়। খুঁজে দেখলে তাদের বেশিরভাগই কোন না কোন বঞ্চনার শিকার।
  • pi | ০৭ জুলাই ২০১১ ০৮:১৩477779
  • মাসে ক'দিন ? ২৫ দিন হলেও হয় ৪০০০ টাকার কম। কতটা কম হলে তাকে প্যাথেটিক বলা যায় ?

    আর, আয়ারা তো বোধহয় এজেন্সি থেকে আসেন। ১৫০ টাকা ডেইলি পান না, যদ্দুর জানি। ৮০ কি ১০০।
  • pi | ০৭ জুলাই ২০১১ ০৮:২০477790
  • হাসপাতালে বসে পাশের নার্সিং হোমে রোগী রেফার করা, মেডিক্যাল রিপ্রেজেন্টটিভকে প্রেসক্রিপশন লিখতে অনুমতি দেওয়া, এগুলো জানার জন্য তো রোগীদের থেকে অভিযোগ আসার ও অপেক্ষা করতে হয়না, আর এগুলো তো নাকি জানাই। রোজ ই হচ্ছে। এগুলি একিরকম অন্যায়। তো, এগুলো নিয়ে অপরাধীদের কোন শাস্তি দেওয়া হয় না কেন ? সেখানে সুপারের হাত-পা কে বেঁধে রেখেছে ?
  • prateek | ০৭ জুলাই ২০১১ ০৮:৩১477801
  • এজেন্সি থেকে এলে দিনে ৮০ টাকা রেট,৮ ঘন্টা কাজ করে।খুব বেশী মনে হচ্ছে?

    আর হাবরা হাসপাতালে আয়া যেটা করেছেন সেটাকে সমর্থন করার প্রশ্নই নেই। দেশে মিনিমাম ওয়েজ বাড়ানর কথা বলছিলাম
  • prateek | ০৭ জুলাই ২০১১ ০৮:৩৪477812
  • আমার বন্ধুরা যাদের কল্কাতায় গাড়ী আছে তারা ড্রাইভার কে মাইনে দেয় মাসে ৩০০০-৩৫০০ টাকা। দিনে প্রায় ১০ ঘন্টা কাজ,সপ্তাহে ৬ দিন আর এক্ষে্‌পট করে যে ড্রাইভার তেল চুরি করবেনা!
  • pi | ০৭ জুলাই ২০১১ ০৮:৩৭477824
  • আর আকাদা, তুমি ই তো বল কোন সমস্যার মূলে না গিয়ে উপর উপর তাৎক্ষণিক চটজলদি সমাধানে কোন লাভ নেই। ঐ ঝটিকা সফরে ডাক্তারদের শাস্তি দেবার ব্যাপারে ও বোধহয় তাই বলেছিলে।
    তো, এখানে এই একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিলে সব ঠিক হয়ে যাবে ?
    ঠিকাছে, তর্কের খাতিরে ধরলাম, সব ঠিক হবে না। কিছু তো হবে।
    তাহলে সেই একই যুক্তিতে মুখ্যমন্ত্রীর সফরে কোন ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি হলে সেই 'কিছু' হবে, এটা বলাতে আপত্তি কেন? :)

    আর, সমস্যার মূলে গিয়ে ঠিক করার কথা বলতে বলেই তোমার কাছে মাইনেপত্তর কত এ প্রশ্ন অবান্তর শুনে একটু অবাক লাগলো :)

    ডি: আমি তৃণমূল বিধায়কের আচরণ সমর্থন করছিনা। পার্টির নেতা হয়ে এই কাজ করলে তাও হয়তো কিছুটা কম সমালোচনা প্রাপ্য হত, বিধায়ক হয়ে এরকম কিছু করা তো শুধু সমালোচনা না, শাস্তির ও দাবি করতে পারে।
  • pi | ০৭ জুলাই ২০১১ ০৮:৫৮477835
  • আরো একটা প্রশ্ন।

    সুপারকে সাসপেণ্ড করার সময় শো কজ ও করতে দেওয়া হল না কেন, এ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সঙ্গত প্রশ্ন। আমিও মনে করি, ওটা ঠিক না।

    তা, আয়া-টায়াদের ক্ষেত্রে তো সাসপেনশন ও না, শো কজ দূরস্থান। এককথায় বহিষ্কার। সে নিয়ে প্রশ্ন নাই ?

    ডি: আয়া বা চতুর্থ শ্রেণীর কর্মচারী গরীব বলেই ধোয়া তুলসীপাতা বা এগুলো করা জাস্টিফায়েড এমন কোন কথা আমি বলছি না।
    আর উত্তরগুলো সত্যি জানতে চাই। আশা করবো প্রশ্নগুলো তুলছি বলে আমার সারল্যে বিস্মিত হয়ে খোঁচা মারা হবেনা।
  • aka | ০৭ জুলাই ২০১১ ০৯:০৫477846
  • গড়াইয়ের ঘটনার সাথে এই ঘটনার সিমিলি টানার কোন মানেই নেই।

    গড়াইয়ের ঘটনা রিঅর্গ পুওরলি ডান। দিস ইজ ""ঘুঘুর বাসা""।
  • abastab | ০৭ জুলাই ২০১১ ০৯:০৮477857
  • বা: সমস্যার মূল ধরে টানাটানি চলছে, সমাধানের আশায় রইলাম।
  • pi | ০৭ জুলাই ২০১১ ০৯:১৪477868
  • হ্যাঁ, প্রতীকদার দাবিটাই আমারো। মিনিমাম ওয়েজ ঠিকঠাক না দিলে তাও অন্দোলন হতে দেখেছি, কিন্তু এই ওয়েজটা, ঠিকঠাক দিলেও তার হাস্যকর অ্যামাউন্টর কারণেই
    যে একটা প্রচণ্ড অসাম্য তৈরি করে, কোনো বামপন্থী, অতিবামপন্থী দলকেই তো তাই নিয়ে কোন আন্দোলন সেভাবে গড়ে তুলতে দেখলাম না।
    ডোমেস্টিক হেল্প প্রসঙ্গে সেদিন ভাটেও এ নিয়ে কথা হচ্ছিলো।

    যাঁরা কলকাতায় ড্রাইভার রাখেন, তাঁদের বেশিরভাগের মাসিক আয় লাখ-দু'লাখ হবে। আর ড্রাইভার, ৪০০০-৫০০০। বড়জোর ৬,৭।
  • santanu | ০৭ জুলাই ২০১১ ০৯:২০477879
  • প্রতীক কে জিগেস করে লাভ নেই, ওনার ধারনা কলকাতার আশে পাশের হাসপাতাল গুলোতে নার্স, 4th Class Staff ইত্যাদিরা Agency থেকে আসেন। তাই তাদের মাস মাইনে 80 x 25 = 2000

    পাই ও!!!
  • santanu | ০৭ জুলাই ২০১১ ০৯:২৬477890
  • ভালই হলো, ডোমেস্টিক হেল্প আর ড্রাইভার।

    ঠিক কি রকম মাইনে আর কতো ঘন্টা কাজ হলে ব্যাপারটা আন্দোলন করার মতো হবে না? লিংক না দিয়ে টাকার অংক টা বললে সুবিধা হয়।

    আর মনে রেখো, দেশের ঐ ন্যুনতম মজুরী টার কথা।
  • abastab | ০৭ জুলাই ২০১১ ০৯:২৮477901
  • পাই, ন্যূনতম মাইনে বাড়াবার আন্দোলন করতে হলে মাইনে বাড়াবার টাকাটা কোথা থেকে আসবে
    জানতে পারিকি? আর তার কোন হদিশ না দিতে পারলে খামোকা আন্দোলন করে কি হবে? এর একটাই সমাধান সব সমান করে দাও।
  • pi | ০৭ জুলাই ২০১১ ০৯:৩৪477923
  • যা:, আকাদা তো সোজা বিধান দিলে, কোন যুক্তি ই দিলে না !

    নাও, আমার এটা মেনে নিতেও কোন আপত্তি নেই যে, ঠিজ ইজ ঘুঘুর বাসা।
    এবার প্রশ্ন হল, কেবল এক ফ্যামিলি ঘুঘু আছে,এটাই বা ধরে নেওয়া কেন ?

    ডাক্তার আর প্রাইভেট নার্সিংহোম, ক্লিনিক নেক্সাস, যার কারণে ঐ রেফারাল কি ডায়গনসিসের জন্য অন্যত্র পাঠানো, ডাক্তার- মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ নেক্সাস, যার জন্য ওষুধ অপ্রয়োজনেও বাইরে থেকে কেনানো ... এগুলো ও হোয়াই নট ঘুঘুর বাসা ?

    খেয়াল করবেন কমরেড, এগুলোও বলেছি। এগুলো নয়। :)
  • PT | ০৭ জুলাই ২০১১ ০৯:৩৪477912
  • আগেও লিখেছিলাম, আবার লিখি। হাসপাতালের অধিকর্তা বা শ্রীমতি সেলিমকে নিয়ে গোল পাকালে গ্যালারি থেকে হাততালি পাওয়া যায় - আসলে কিছু হোক বা না হোক। (গড়াই নাকি এখনও সরকারি ভাবে সাস্পেন্সানের কোন চিঠি পাননি)। কিন্তু আয়া, নার্স ইত্যাদিদের কিছু বলার বা তাদের বিরুদ্ধে কোন কঠোর পদক্ষেপ নেওয়ার সাহস দিদির কোনকালেই হবেনা কেননা এরাই সেই ৭% স্যুইং-এর ভোটার। যাঁর উত্থানের একটি প্রধান সোপান বিধানসভা লন্ডভন্ড করা তিনি ঢপ দিচ্ছেন এবং দিয়েও যাবেন ......এবং যাঁরা পরিবর্তনের গপ্পে মজেছিলেন ও মাতিয়েছিলেন তাঁরা কিছুদিনের মধ্যেই "সিপিএমের ওরাও তো ঐইরকমই করত" বলে ঢাক পেটাতে শুরু করবেন। তবে দিদির কাছে ঘাড়ধাক্কা খেয়ে কাকা চাটুজ্জে একট রেগে আছেন বলে মনে হচ্ছে.....
    http://www.anandabazar.in/7edit3.html
  • pi | ০৭ জুলাই ২০১১ ০৯:৩৮477935
  • শান্তনুদা, ধারণা নয়, নিজের কানে শোনা কথা। আয়াদের থেকেই।
    সরকারি ভাবে নিয়োজিত আয়ার পোস্ট অতি দুর্লভ, ওরকম কোন চাকরি হলে তাঁরা হাতে চাঁদ পেয়েছেন মনে করেন।

    এনারা বেশিরভাগই হয় বাড়িতে সারাদিন বাচ্চা রাখার কাজ করেন বা আয়া। দুটোই হরে দরে প্রায় এক। এই দুটো কাজের মধ্যে প্রচুর বিটুইন সুইচিং ও চলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন