এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি

    pi
    অন্যান্য | ১৩ মে ২০১১ | ২১১০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ১৩ মে ২০১১ ২২:৪৩475369
  • এইটা একটা খুব ভালো টই হতে পারত। কিন্তু মুশকিল হল গুরুতে তিনোদের তাঙ্কিÄক মুখপত্র কেউ নেই। তাতিন পারত, কিন্তু তিনোমূলের নীতি ও নিজের মত (বা কলিম খান দিয়ে) ব্যাখ্যা দেবে। তাই ওকে বিশ্বাস করা যায় না।

    ঈশান কি পারে না কলকাতা থেকে এরকম এক দু পিসকে খুঁজে বের করে গুরু তে লেখাতে? পারলে কিন্তু জমে যাবে।
  • pi | ১৩ মে ২০১১ ২২:৪৪475480
  • দেখা যাক, অরূপরা লেখে কিনা।
  • Tim | ১৩ মে ২০১১ ২২:৪৬475591
  • কেন অফিশিয়ালি টিএমসির কিছু কোথাও পাবলিশড হয় নি? খবরের কাগজে কোথাও কোনো ঘোষিত অ্যাজেন্ডা নেই? মামু, ইপ্পি, সৈকতদা এদের তো খানিকটা আইডিয়া থাকার ক্‌থা।
  • pi | ১৩ মে ২০১১ ২২:৪৮475702
  • সেতো আছে। কিন্তু ওদের কেউ নিজেরা লিখলে বেটার। তারপর মন্ত্যব্য বা প্রশ্ন করা যাবে।
  • pinaki | ১৩ মে ২০১১ ২২:৫১475813
  • পাবলিশড মাল দিয়ে পুরোটা হবে না ঠিক। সেটা অনেকটা আমাদের যার যার ব্যক্তিগত ইন্টারপ্রেটেশনের উপর নির্ভরশীল হয়ে যাবে। ভিতরের লোক হলে একটু তো অন্যরকম হবেই।

    মামু একটা দুটো তাত্বিক তিনো জোটাক। দাবী রইল।
  • saikat | ১৩ মে ২০১১ ২৩:০৪475914
  • আমার একটা কূট প্রশ্ন পাচ্ছে। এখানে করাটা ঠিক কিনা জানিনা, কিন্তু তাও করি। প্রশ্নটা মাথায় এলো,, ভাটিয়ালি-তে ব্রতীনকে ইন্দো-র বলা "গুচ-তে কেউ বামবিরোধী নয়" কথাগুলো পড়ে।

    "বাম" বলতে ঠিক কী বোঝানো হচ্ছে/হয়?

    মমতার কোন কোন কাজ/নীতি দেখে বলা যাবে যে উনি "বাম" বিরোধী কাজ করছেন?
  • pi | ১৩ মে ২০১১ ২৩:০৬475925
  • মমতা নাকি আজ ও স্টেটমেন্ট দিয়েছেন, উনি 'বাম-বিরোধী নন।'
  • dri | ১৪ মে ২০১১ ০১:৩৩475936
  • মমতা আজ ইন্টারভিউতে পলিসির ধারপাশ দিয়ে বিশেষ যাননি। মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন। আর ভাঙা ভাঙা রবীন্দ্রনাথ আউড়েছেন। একটা কথা বলেছেন। জমিনীতিটা ঠিকঠাক করবেন। গরীবের কাছ থেকে যেন জমি কেড়ে নেওয়া না হয় সেটা দেখবেন।

    মমতা মানুষটা একটু ইমোশানাল, মানুষের-পাশে-থাকব টাইপ। পলিসি নিয়ে খুব বেশী ভাবেন বলে মনে হয় না। অতয়েব এক্ষেত্রে ওনার অ্যাডভাইসাররাই ভরসা। সেই অ্যাডভাইসগুলো উনি কিভাবে নেবেন, কতটা নেবেন, কোনগুলো রাখবেন, কোনগুলো বাদ দেবেন সেই জাজমেন্টটা লং রানে ম্যাটার করবে।

    আর মমতাকে যারা পয়সা দিয়ে জেতাল, তারা অবশ্যই তাদের পাউন্ড অফ ফ্লেশ চাইবে। সেটা, প্লাস টাইট ফিসকাল সিচুয়েশানে মমতা কতটা করতে পারেন সেদিকে আমরা চোখ রাখব।

    সঙ্গে থাকুন।
  • aka | ১৪ মে ২০১১ ০১:৫০475947
  • মমতার উত্থান সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে। জমি ইস্যু প:ব:য়ের মতন ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে সবথেকে বড়। সেটা সামলে কি করে শিল্পোন্নয়ন হবে তা দেখার জন্য সারা পৃথিবী মুখিয়ে আছে। মুখে অনেক বড় বড় কথা বলা যায়। কাজে করে দেখানো সহজ নয়।
  • aka | ১৪ মে ২০১১ ০১:৫৬475370
  • আর বাম নিয়ে অত মাথা ঘামিয়ে লাভ নেই। সিপিএমের ঔদ্ধত্য, টু মাচ সোশাল ইন্টার্ফেরেন্স এসব বাদ দিলে যেখানে মূল সমস্যা তাহল শিল্প ও উন্নয়ন। শিল্প আনতে গেলে নিজেদের পার্টি পলিসির বিরুদ্ধে যেতে হয়, ওদিকে পার্টি পলিসির মধ্যে থেকে একটা রাজ্য সরকারের খুব কিছুই করার থাকে না। এই দন্দ্বে আজ বুদ্ধবাবু শহীদ। মমতা যদি সেই একই ভুল করে তাহলে সেও শহীদ হবে। মাঝখান থেকে প:ব: দিনে দিনে আরও পিছবে।
  • pi | ১৪ মে ২০১১ ০৭:০৪475381
  • শিল্প করতে গেলে দু-তিনফসলী জমি ছাড়া গত্যন্তর নেই নাকি ?
    রাজ্যে তো হঠাৎ এক ফাইন মর্নিং এ ঘুম থেকে উঠে শিল্প আমাদের ভবিষ্যত বলে গাড়ি ছুটিয়ে দেওয়া হয়েছিল। বা বলা ভাল ঘোড়ার আগে গাড়ি জুতে দেওয়া হয়েছিল। রাজ্যের ল্যান্ড ম্যাপ ট্যাপ কিস্যু নাই, টাটাবাবুদের পছন্দের জমিটিকে রাতারাতি এক ফসলী বলে স্টেটমেন্ট দিয়ে জমির জন্য আর কোন গত্যন্তর নেই বলে অধিগ্রহণ শুরু হল। তো, ঝামেলা বাঁধবে না ?
    সেই ২০০৬ সালে বুদ্ধবাবু স্টেটমেন্ট দিয়েছিলেন, ল্যান্ড ইউস ম্যাপ শিগ্গিরি ই আসছে। ২০০৬ এর আগে তা যে কেন তৈরি করা হয়নি, আর একথা তিন বছর পর কেন শোনা গেল, WB govt 'begins' to plot land use, সে প্রশ্নে আর যাচ্ছিনা।

    কথা হচ্ছে, ২০১০ এ সেটা বেরিয়েছে।
    সেটা না দেখে এ রাজ্যে উর্বর কৃষি কি বসত জমি ছাড়া শিল্প সম্ভব না, একথা বলা বোধহয় ঠিক হবেনা।

    আর, শিল্প মানেই কৃষি থেকে সেটা পুরো বিচ্ছিন্ন হতে হবে ? কৃষিভিত্তিক শিল্প হতে পারেনা ? অনেকরকম সম্ভাবনাই তো এক্সপ্লোর করা যেতে পারে।

    শিল্প মানেই কি sez গড়তে হবে নাকি ?
    ইস্তেহার থেকে শুরু করে মমতা তো এখনো জোর দিয়ে বলে যাচ্ছেন, sez হবে না। অমিত মিত্রের কারণে সেটা থেকে সরে না এলেই হল।

    বন্ধ হয়ে পড়ে থাকা কারখানার সংখ্যা কম নয়। এগুলো নিয়ে তৃণমূল এতদিন অনেক কথা বলে এসেছে, দেখার হল এবারে ক্ষমতায় এসে কোন সদর্থক পদক্ষেপ নেওয়া হয় কিনা।

    কিন্তু কোনো দিকেই কিছু করা যাবেনা, একেবারে ক্যাচ ২২ সমস্যা, এরকম টা মনে হয়না।
  • aka | ১৪ মে ২০১১ ০৭:২৮475392
  • ১। শিল্পপতিরা যেখানে চাইবে সেখানেই জমি দিতে হবে। নইলে শিল্পপতিরা কাঁচকলা দেখাবে। জমি দেওয়ার জন্য গুজরাটের মতন রাজ্য বসে রয়েছে।

    ২। কৃষিভিত্তিক শিল্প মানে?

    ৩। অমিত মিত্রর কথা অনুযায়ী যদি মমতা পাল্টায় তাহলে লোকে দ্বিচারিতা ফারিতা বলবে কিন্তু আল্টিমেটলি প:ব:য়ের লাভ হবে।

    ৪। বিরোধী হিসেবে ওবামাও অনেক কথা বলেছিলেন যেমন গুয়ানতামো বে বন্ধ করা হবে ইত্যাদি ইত্যাদি। আসলে কিছুই হয় নি। আসলে ভোটে জেতার জন্য বুলি ঝাড়া আর মাটিতে নেমে কাজ করার মধ্যে পার্থক্য আছে। কারখানা বন্ধ হয়েছে কেন সেই অ্যানালিসিস দরকার। কটন মিল কেন বন্ধ হয়েছে? কারণ এখন দেশে কটনের চাহিদা কমে গিয়েছে। বিদেশি রেডিমেড কটন শার্ট, প্যান্ট শস্তায় পাওয়া যাচ্ছে।

    ৫। ক্যাচ ২২ নয়। আরও বেসিক সমস্যা, মমতার উত্থান নন্দীগ্রাম, সিঙ্গুর দিয়ে, অতএব মমতার পক্ষে শিল্পে ভরিয়ে দেওয়া মুশকিল আছে। আইদার শিল্পর দিকে খুব কিছু হবার নয়, নয়ত মমতাকে কথা গিলতে হবে।
  • d | ১৪ মে ২০১১ ০৭:৩৭475403
  • তৃণমূলের ইংরিজি ইস্তেহারে জমি অধিগ্রহণ নিয়ে স্পষ্ট করে মানা করা নেই। বাংলা ইস্তেহারে যেটা স্পষ্ট, সেটা ইংরিজিতে কেমন ঘুরিয়ে পেঁচিয়ে বলা। আর যতদূর মনে পড়ছে SEZ নিয়ে কিচ্ছু বলা নেই।

    পড়েটরে আমার মনে হয়েছিল বাংলা ইস্তেহারটা আমজনতার জন্য আর ইংরিজিটা চেম্বার অব কমার্স ইত্যাদির জন্য।
  • pi | ১৪ মে ২০১১ ০৭:৫৪475414
  • সেজ নিয়ে কিছু বলা নেই ?
    আমি তো যদ্দুর জানি, তৃণমূলের বাংলা ইস্তেহারের ১৬ পাতায় একদম স্পষ্ট করে লেখা আছে, প:বঙ্গে সেজ চলবে না।

    এই বাংলা ভার্শনে থাকা আর ইংলিশ ভার্শনে SEZ এর উল্লেখ না থাকা নিয়ে তো সেজ বিরোধী মঞ্চ অনেক দিন ধরেই বলছে।
    এখানে বিস্তারিত আছে : http://sanhati.com/articles/3434/

    সেজন্য ই তো বারবার অমিত মিত্র র ইন্টারভিউ গুলো শুনতে চাইছি। কারণ মমতা ইন্টারভিউ তে স্পষ্ট জানিয়েছেন, সেজ হবেনা। আজ শুনলাম অমিত মিত্র বলেছে, সকলি মমতার ইচ্ছা।
    আর অমিত মিত্র শিল্পমন্ত্রী হবেন বলেও শুনিনি।

    শুনলে তাই নিয়ে লিখবো :)
  • pi | ১৪ মে ২০১১ ০৮:২৬475425
  • ১ প্রসঙ্গে মামুর একটা পুরানো লেখা মনে পড়ে গেল। এই, শিল্পপতির হাতের পুতুল হওয়া ছাড়া গত্যন্তর নেই কিনা, সেই প্রসঙ্গে।

    http://sanhati.com/wp-content/uploads/2007/04/singur.pdf

    আর মোদীর শিল্পায়ন ও উন্নয়ন নিয়েও কিছু বলার আছে। পরে লিখছি।

    ২। অনেক হয় তো।
    এই ধরো আলু। সিঙ্গুর বলে আর আমি বলে আলুর উদাহরণ ই নিয় না কেন।:)
    প্রায় প্রতিবার শুনি আলুর অধিক ফলনে এত সমস্যা।

    আর এও শুনি কোল্ড স্টোরেজগুলির অপ্রতুলতা ও বেহাল দশার কথা। এগুলো ঠিক করে ফুড প্রসেসিং শিল্প গড়ে তোলা যায় না ?
    কত কিছুই তো করা যায়। আর্মির জন্য শুনেছি ড্রায়েড আলুর ক্যান বানানো হয়। দেশে ফেঞ্চ ফ্রাই বানানোর প্ল্যান্ট আছে শুনেছিলাম। প:বংগে বোধহয় নেই।
    আর পটেটো চিপস তো আছেই ! তার চাহিদা নিয়ে আশা করি কোন সন্দেহ নাই :)
    তো lays, ruffles এইসব নামীদামী চিপসে ছেয়ে যাওয়া মার্কেটে ঠিকঠাক লোক্যাল মেড চিপ্স আনা যায় না ? সেগুলো বানাতে গেলে কি ঐ মোটর কারখানার মত গড়ের মাঠ লাগবে ?

    প্রসেসড ফুড ই বা দেশে কত হয় ? এই যে এখানে দেখি বিনা প্রিজার্ভেটিভে, ভ্যাকুয়াম টেকনোলজি প্রয়োগ করে ফুড প্রসেসিং। দেশে সেসব কই ? করলে মার্কেট তো আছে।

    প্রসঙ্গত: দু-তিনটে কথা মনে পড়লো।
    মোটর কারখানা হবার মত জায়গা কিন্তু পড়ে আছে। কোথায় ? হিন্দমোটরে ই আছে।
    এ নিয়ে প্রস্তাব ও গেছিলো, সরকার কানে তোলএনি আর সে জনি নিয়ে যা প্রহসন চলছে .... লেখার ইচ্ছে রইলো।
    পিনাকীদাও তো লিখতে পারে।

    আরেকটা কথা শুনেছিলাম, আধুনিক মোটর গাড়ি তৈরির কারখানার জন্য নাকি অত জমির দরকার দরকার পড়েনা। অনেক আগেকার প্রযুক্তিতে বানানৈ হিন্দমোটরের কারখানার সাথে তুলনামূলক একটা হিসেব দেখেছিলাম কোথাও।

    আর, যে বন্ধ কারখানা গুলো খোলার কোন চান্স ই আর নেই, সেই জমিতে নতুন কারখানা করা যায় না ?
  • pi | ১৪ মে ২০১১ ০৮:২৮475436
  • ধুর বাবা, কম্পু কী স্লো হয়ে গেছে ! দুটো শব্দ টাইপালেই হ্যাঙ্গ করে যাচ্ছে :(

    বাড়ি গিয়ে বাকিটা লিখছি।
  • pi | ১৪ মে ২০১১ ০৮:৪০475447
  • না:, আর বিশেষ কিছু বলার নেই।

    ৩। তাহলে বুদ্ধের পথে চললে প:বঙ্গের আখেরে লাভ হত বলছো ? :)

    ডি: অমিত মিত্রের পথ ( এ রাজ্যে শিল্পায়নের জন্য ) বুদ্ধের পথ কিনা তা নিয়ে আমরা কেউ ই এখনো জানিনা।
    কোথায় যেন পড়লাম, উনি চন্দ্রবাবু নাইডুকে ওনার প্ল্যান নিয়ে বিস্তারিত সমালোচনা করে পাঠিয়েছিলেন। বিকল্প ও নাকি বাতলিয়েছিলেন, যা নাইডু বাবু শোনেননি।
    তারপর নাইডুর জনবিরোধী নীতির জন্য কী হয়েছিল তা তো ইতিহাস।

    ৪। সব কারখানা বন্ধ হয়েছে ডিমান্ড উঠে যাবার জন্য ? :o
    এটা একটু পড়ে দেখো।
    http://www.guruchandali.com/?portletId=20&porletPage=1&pid=wpgc:///2009/05/10/1241908500000.html

    ৫। ভারি শিল্প দিয়েই ভরিয়ে দিতে হবে, এমনটাই বা ক্যানো ? ওটাই তো কর্মসংস্থানের একমাত্র ( এবং কার্যকরী) উপায় নয়।
  • aka | ১৪ মে ২০১১ ০৮:৪৫475458
  • মামুর এই লেখাটা আগে পড়িনি। দিস্তা দিস্তা কথা লেখার আছে। পরে লিখব। এখন ঘুম পাচ্ছে।

    তবে শুধু আলুর বিভিন্ন ব্যবসা করে উন্নয়ন এনে দেব এ হয় নাকি। সেই পটেটো চিপস খাবে কে?
  • d | ১৪ মে ২০১১ ০৮:৪৮475469
  • তৃণমূলের ইংরিজি ইস্তাহার এক পিস আমি বড়ীতে দেখলাম। মা চেয়ে রেখেছিল।

    সব কারখানা মোটেও ডিম্যান্ড কমার জন্য বন্ধ হয় নি। কোন্নগরে একটা ছিল রিল্যাক্সনের গদির কারখানা। রিল্যাক্সনের গদির ভালই ডিম্যান্ড আছে। কিন্তু কোন্নগরেরটা রুগ্ন হয়ে হয়ে এখন মনে হয় বন্ধই হয়ে গেছে।
  • aka | ১৪ মে ২০১১ ০৮:৫৫475481
  • না লোকে পড়ে না। আদৌ বলি নি সব কারখানা ডিমান্ড কমার জন্য বন্ধ হয়েছে। একটা উদাহরণ হিসেবে ডিমান্ড কমা এসেছে।
  • pi | ১৪ মে ২০১১ ০৮:৫৮475492
  • 'শুধু' কথাটা তোমার সংযোজন। ইন ফ্যাক্ট ঐ লাইনের দাবি টাই আমি করিনি। তাই ওটা নিয়ে কিছু বলবো না। :)
    তবে, তুমি যখন কথাটা বল্লে, তখন 'উন্নয়ন' মানে কী আর তার কোন অয়বসলিউট সংয্‌ঞা হয় কিনা সে প্রশটা খালি তুলবো :)

    আর যারা এখন খাচ্ছে তারাই খাবে। lays এর মার্কেট কেমন বলে মনে হয় ? :)
  • aka | ১৪ মে ২০১১ ০৯:০১475503
  • মামুর এই লেখাটা হাওয়ায় হাওয়ায় লেখা। হাওয়া দিয়ে বিরোধীতা হয় গঠনমূলক কাজ হয় না। কেন সে পরে বলব।

    এনিওয়ে ভারী শিল্প দিয়ে না হয় নাই হল। কি দিয়ে হবে? উদাহরণ সহযোগে ব্যাখ্যা না করলে এটাও হাওয়ায় কথা।
  • aka | ১৪ মে ২০১১ ০৯:০৮475514
  • আর মামু পপুলার ইকনমিক থ্রিলার ছেড়ে এমনি ঠিক ঠাক বই পড়লে ভালো করবে, মামুর ইনটিউশনটা ভালো। :))

    শ্যামলবাবুও তো এমনই দাবী করেছিলেন, লোককে দিয়ে ফ্ল্যাট বানাও, আবার সেখানেই থাকতে দাও। তা এখন ফ্ল্যাটের ডিমান্ড কেমন?
  • pinaki | ১৪ মে ২০১১ ০৯:১৬475525
  • সরকারের প্রথম কাজ হওয়া উচিৎ কেন্দ্রের কাছ থেকে 'পোনোবদা, পোনোবদা' করে ঝুলোঝুলি করে প্রচুর টাকা আদায় করা, আর সেই টাকা দিয়ে নিজের দলের লোকের পকেট না ভরিয়ে সত্যিকারের কিছু ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি ঘটানো। ধারগুলো কমানো, পারলে পুরো শোধ দেওয়া, সরকারি চিকিৎসা ব্যবস্থা উন্নত করা, রাস্তাঘাট বানানো, ইত্যাদি। ইনফ্রাস্ট্রাকচার থাকলে বাঁকুড়া, পুরুলিয়াতেও শিল্প হবে। ও নিয়ে চাপ নেই।
  • pinaki | ১৪ মে ২০১১ ০৯:২০475536
  • আসলে আমার মনে হয় কেন্দ্রের থেকে সহযোগিতা (পড়ুন টাকা) পাওয়ার এমন সুযোগ বঙ্গবাসী এর আগে পায় নি। সেটাকে যতটা পারা যায় স্থায়ী পরিকাঠামোর উন্নতিতে কাজে লাগিয়ে নিতে পারলে প:বঙ্গের কিছু লাভ হতে পারে। এ বাদে তিনোরা এসে শিল্প কৃষিতে সিপিএমের থেকে খুব আলাদা কিছু করবে - এরম কোনো আশা ভরসা আমার নেই।
  • aka | ১৪ মে ২০১১ ০৯:২৬475558
  • ১। বুদ্ধবাবুর পদ্ধতি সঠিক ছিল কিনা? ইয়েস অ্যাণ্ড নো। ইয়েস কারণ শিল্প আনার অন্য কোন পদ্ধতি নেই। নো, কারণ শুধুই শিল্প এনে হয় না।

    ২। একটা পটেটো চিপসের উন্নত কারখানায় কতজন লোক লাগে?

    ৩। হ্যাঁ যে কারখানাগুলো বন্ধ আছে সেগুলো রিউজ কেন করা যায় না এটা আমারও প্রশ্ন বটে। তবে এগেইন শিল্পপতি যেখানে চাইবে সেখানেই জমি দিতে হবে, নয়ত অন্য সুবিধা দিতে হবে। মামু লেখায় খানিকটা বলেছে - 'রেস টু দা বটম'। 'রেস টু দা বটম' মানে সবাই বেশি সুযোগ দিতে চেয়ে শুধুই বিভিন্ন রকম সুবিধা দেবে, কম্পিটিটর আরও বেশি সুবিধা দেবে ইত্যাদি। এটা ফ্যাক্ট, এখানে সে¾ট্রাল গভর্নমেন্টের আরও কিছু করার আছে। অন্যদিকে তারমানে এই নয় যে এটাকে সম্পূর্ণ সরিয়ে ফেলা যাবে।
  • santanu | ১৪ মে ২০১১ ০৯:২৬475547
  • মাসখানেকের মধ্যে ঐ সিঙ্গুরের ৪০০ একর জমি নিশ্চই ফেরত দিয়ে দেওয়া হবে - আমার খুউব ইন্টারেস্ট, ঐ ৪০০ একর কিভাবে বার করা হবে ১০০০ একর থেকে আর কাদের ফেরত দেওয়া হবে।
  • aka | ১৪ মে ২০১১ ০৯:২৮475569
  • পিনাকি ব্যাঙ্গ অন। আমিও তাই মনে করি, সর্কারী ভর্তুকিতে ইনফ্রাস্ট্রাকচার। সেই সিঙ্গুরের সময়েই লিখেছিলাম, কিন্তু কেউ পাত্তা দেয় নি। দ্যাট শুড বি দা স্টার্টিং পয়েন।
  • pi | ১৪ মে ২০১১ ০৯:৩৩475580
  • Four locations, including Sanand, Naliya, Mundra and Savli, were shortlisted by the state for the Nano project. A team from Tata Motors visited the sites and prepared a detailed report.


    এইটা গুজরাতে হয়েছিল। প:বঙ্গেও তাই হয়েছিল কী ? রাজ্য সরকার নিজে থেকে আগে বেছে টেছে সিঙ্গুর দেখিয়েছিল ? যদ্দুর জানি না। দেখিয়ে থাকলে প্রশ্ন করবো কেন করলো।
    দেখিয়ে না থাকলে প্রশ্ন করবো, গুজরাত সরকারের মত প:বঙ্গ সরকার কেন নিজে ঠিকঠাক জায়গা বেছে দিল না ?

    এবার যদি বলো, ঠিকঠাক জায়গা নেই, তো তার দোষ কার ? ল্যান্ড ইউস ম্যাপ বানানো হয়নি, কোন পরিকাঠামো বানানো হয়নি, সে দোষ ও তো সরকারের ই। সব দোষ প:বঙ্গের জনঘনত্ব আর কৃষির উপর দিয়ে নান্য পন্থা বিদ্যতে অয়নায় বলে দিলে হবে ?
  • pi | ১৪ মে ২০১১ ০৯:৩৭475592
  • সিপিএম যখন ইউপিএ তে ছিল তখন টাকার জন্য কেন্দ্রকে চাপ দিয়েছে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন