BanglaPlain Version | Unicode Version(beta) | Pdf Version calcutta web
গুরুচন্ডালি bangla গুরুচন্ডা৯
bangla lekha bangla forum bangla forumbangla literature
Can not see Bangla



     লিখতে থাকুন, পড়তে থাকুন টইপত্তর


           ইউনিকোডে মতামত দিন।

এই সুতোর পাতাগুলি: [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14]      এই পাতায় আছে: 368--398


           বিষয় : সিঙ্গুর: কি ভাবছেন সবাই(৩)
           বিভাগ : অন্যান্য
           বিষয়টি শুরু করেছেন : Ishan
          IP Address : 130.36.62.139          Date:05 Dec 2006 -- 02:50 AM




Name:  Suvajit           Mail:             Country:  

IP Address : 220.227.6.42          Date:10 Dec 2009 -- 02:07 PM

মোটামুটি একবছর পর সিঙ্গুর আবার খবরে। প্রথমে ভেল, তারপর রেল।
ভেল না করে দিয়েছে। অনুমান করা যায়, এই ঝামেলায় নিজেদের জড়াতে চায়নি এব/ংঅথবা রাজনৈতিক চাপে সরে গেছে।
এখন রেল। রেল প্রস্তাব আগেই দিয়েছিলো, এবার রাজ্য সরকার প্রস্তাব গ্রহন করেছে, রেলকে প্রকল্প করতে অনুরোধ করেছে। রেলও সায় দিয়েছে। রেলের কোচফ্যাক্টরি হবে। রেল বলেছে তারা পুরো জমিই (৯৯৭ একর) নেবে, তার থেকে অনিচ্ছুক কৃষকদের ৪০০ (নাকি ৩২০ নাকি ১৫০?) একর ফেরত্ দেবে।
তো এমন পরিস্থিতিতে কয়েকটি পোশ্নো মনে জেগেছে।
১। রেলের কি সত্যই একটা ব্রান্ড নিউ আন্তর্জাতিক মানের কোচফ্যাক্টরি দরকার?
বর্তমানে রেলের প্রোডাকশন ইউনিট ৭টি, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (ইএমইউ বানায়), ডিসেল লোকো মর্ডানাইজেসন ওয়ার্কস (বিভিন্ন শপে ডিসেল ইঞ্জিনের পার্টস ইত্যাদি বানায়), ডিসেল লোকোমোটিভ ওয়ার্কস বেনারস (ডিসেল ইঞ্জিন বানায়), ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই, রেল কোচ ফ্যাক্টরি কাপুরথালা ও রায়বেরেলিতে ও রেল হুইল ফ্যাক্টরি ব্যাঙ্গালোরে। মেট্রো কোচ রেল এদেশে এখনো বানায় না।
২। মোটরগাড়ি তৈরি করার জন্য যেখানে ১০০০ একর দরকার সেখানে রেলের কোচ ৫০০ একরে জমিতেই হয়ে যাবে? প্রসঙ্গত রায়বেরালিতে রেল ১০০০ একরের ওপর জমিতে কোচ ফ্যাক্টরি তৈরি করছে।
৩। টাটা কিভাবে জমি ফেরত্ দেবে?
৪। অনিচ্ছুকদের কিভাবে জমি ফেরত্ দেওয়া হবে? গঙ্গা দিয়ে এতো জল গড়িয়ে যাবার পর অনিচ্ছুকরা আর কি আনিচ্ছুক থাকবেন?
৫। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক দলের ভূমিকা কিরকম হবে?
৬। টাটা যে সমস্ত কনস্ট্রাকসন করেছিলো সেগুলো কি হবে?

সিঙ্গুর তিনে আলোচনা চলুক।



Name:  lcm           Mail:             Country:  

IP Address : 69.236.163.114          Date:10 Dec 2009 -- 02:19 PM

ন্যানো রেল তৈরী হবে। ছোট, কচি কচি কোচ। চালাতে এনার্জি কম লাগবে, খুব গ্রীন, রঙ হবে সবুজ। পৃথিবীর সবথেকে শস্তার কোচ হিসেবে গ্লোবাল মিডিয়ার দৃষ্টি আকর্ষন করবে - কোচের হ্যান্ডেল ধরে মমতা হাসিমুখে দাঁড়িয়ে আছে - ছবি বেরোবে - ওয়াল স্ট্রিট জার্নালের ভেতরের পাতায়। বিদেশে রপ্তানি হবে। তবে, সব বিদেশে না - শুধু আফ্রিকা, আর, মালদ্বীপে। ফ্যাক্টরি তৈরীর সময় ঝামেলা হবে, সিটু পোতিবাদ করবে, হাইওয়েতে টম্যাটোর ট্রাক আটকে যাবে। মোদী জমি আর ফ্রিবি গুডি নিয়ে মমতাকে বলবে গুজরাটে এসো। মমতা সানন্দে সানন্দ রওনা হবে।



Name:  SB           Mail:             Country:  

IP Address : 114.31.249.105          Date:10 Dec 2009 -- 02:21 PM

যারা সিঙ্গুরে কোনধরনের কারখানাই চাইছিলেননা, এবং সেই জন্যে পরিবর্তন চাইছিলেন, তাদের কি ভূমিকা হয় সেটাও দেখার :-)





Name:  Arijit           Mail:             Country:  

IP Address : 61.95.144.122          Date:10 Dec 2009 -- 02:58 PM

আগামী দেড় বছরের জন্য গাজর চাষ ছাড়া আর কিস্যু হবে না।



Name:  Rajdeep           Mail:             Country:  

IP Address : 125.22.62.70          Date:10 Dec 2009 -- 03:27 PM

রেল করলে ওটা উচ্চ "মেধা"র , "তলোয়ার" এর মত ধারালো প্রযুক্তির মানবিক কারখানা হবে

"অনিচ্ছুক" চাষীরা? দেখতে থাকুন কি হয় , অবশ্য কয়েকজনকে ইতিমধ্যেই বুড়োশান্তির খেলার মাঠ ধ্বংস করে তৈরি কিষাণ-ভিশানের গুমটিতে পুনর্বাসিত করা হয়েছে , দেখতে চান? হাওড়া থেকে মাত্র ৩০কিমি দুরে সিঙ্গুর ইষ্টিশান লাগোয়া এই খেলার মাঠ
..
(রেল কি করে টেন্ডার ছাড়াই একটি বিশেষ রাজনৈতিক দলের আন্দোলনকারীদের স্টল প্রদান করে সেসব প্রশ্ন ভুলেও করা চলবে না)
আরও আছে ঐ স্টলপ্রদান অনুষ্ঠানে নচিকেতা তিনটি গান গেয়ে কড়কড়ে ৭০হাজার ( দুর্জনেরা গোপনে বলে নচির এই প্রপ্তিযোগের পরেই নাকি গানওলার ধৈর্য্যচ্যুতি ঘটে) ,আগত প্রায় হাজার পাঁচেক টিএমসি সভ্যদের সিঙ্গুর ষ্টেশনচজ্জ্বরে চাপ-বিরিয়ানি মোচ্ছোব
....... না মধ্যমেধার ব্রিগেডের মত কোন ভুক্তাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পরিবেশ দূষণ হয় নি , রেল কর্তৃপক্ষ দায়িত্বসহকারে পরিস্কার করেছেন



Name:  Rajdeep           Mail:             Country:  

IP Address : 125.22.62.70          Date:10 Dec 2009 -- 03:29 PM

* হাওড়া থেকে রেলে ৩৪ কিমি*



Name:  SB           Mail:             Country:  

IP Address : 114.31.249.105          Date:10 Dec 2009 -- 03:48 PM

চুপ! এসব বলে না!! দেখছেন না পরিবর্তন হচ্ছে :-)



Name:  Samik           Mail:             Country:  

IP Address : 59.160.206.226          Date:10 Dec 2009 -- 05:25 PM

:-)

@ শুভজিত্,

মেট্রো রেল, কেবল কলকাতারটা ছাড়া আর কোথাঐ ভারতীয় রেলের আন্ডারে পড়ে না। সুতরা,ং মেট্রো কোথায় কোচ বানাবে না বানাবে, সেটা রেল মন্ত্রকের মাথাব্যথা নয়।



Name:  PT           Mail:             Country:  

IP Address : 203.110.243.21          Date:10 Dec 2009 -- 07:41 PM

কোচ ফ্যাক্টরি থেকে কোচ নিয়ে যাওয়ার জন্য নাকি লাইন পাততে হবে এবং তার জন্য নাকি নতুন করে জমি অধিগ্রহণ করতে হবে? পকাবু, পরিবেশবিদ বা অন্য কেউ এবিষয়ে আলোকপাত করতে পারেন?



Name:  Samik           Mail:             Country:  

IP Address : 59.160.206.226          Date:10 Dec 2009 -- 08:44 PM

ই কী !! বিদেশ থেকে কি লাইন পেতে মেট্রোরেলের রেক আনা হয়?

এই দ্যাখেন
... http://www.delhimetrorail.com/commuters/whats_new.html#First_Delhi_Met
ro


আর ইয়ে, সিঙ্গুর স্টেশন তো ঢিল ছোঁড়া দূরত্বে। ঐ অবধি লাইন পাতলেই তো হয়ে যাবে!



Name:  Du           Mail:             Country:  

IP Address : 65.124.26.7          Date:10 Dec 2009 -- 08:51 PM

আর কয়েকবার লেখা হলেই 'রেল প্রস্তাব দিয়েছিল' কথাটা সত্যি হয়ে যাবে। প্রস্তাব দেওয়ার এই পদ্ধতিটা হহপাপ্রে দের বেশ কাজে লাগতো।



Name:  h           Mail:             Country:  

IP Address : 121.242.55.34          Date:10 Dec 2009 -- 10:16 PM

আগামি বাজেটে, চারশো একর এগ্রি-কালচারাল ল্যান্ড ওয়ালা একটি নতুন ওয়ার্ল্ড ক্লাস ট্রেন আসছে, রাজ্যে।



Name:  PT           Mail:             Country:  

IP Address : 203.110.243.21          Date:10 Dec 2009 -- 10:52 PM

বা:! এইত হাতে-গরম সমাধানসূত্র। সিঙ্গুর থেকে মাটি খুঁড়তে খুঁড়তে সমুদ্র পর্যন্ত একদিন পৌঁছে যাবই আমরা:
India's first standard gauge Metro train arrived in India on 16th March 2009, after a three - week long voyage by sea from South Korea.




Name:  Ishan           Mail:             Country:  

IP Address : 12.163.39.254          Date:10 Dec 2009 -- 10:53 PM

ব্যঙ্গটা কি নিয়ে বুঝলাম না। রেল কারখানা নিয়েও হতে পারে, বুড়ো শান্তির খেলার মাঠ নিয়েও হতে পারে, হাওড়া থেকে ৩৪ কিলোমিটার দূরত্ব নিয়েও হতে পারে, স্রেফ এমনিই হতে পারে। বোঝা শক্ত।

তবে বুঝুন না বুঝুন ব্যঙ্গ জারি রাখবেন। এই ফাঁকে টাটা কিন্তু কত-শো কোটি টাকা যেন "ক্ষতিপূরণ' নিয়ে বেরিয়ে গেল, বা যাবে, সে নিয়ে কোনো কথা বলবেন না। টাটা টাকা পাচ্ছে পাকনা, তাতে কি। মনে রাখবেন, টিএমসি সাপোর্টাররা বিরিয়ানি খেয়েছে রেলের অনুষ্ঠানে, আর নচিকেতা কত হাজার টাকা নিয়েছে, এটাই আসল ইসু। টাটারটা নয়। টাটাকে লাল সেলাম। :)



Name:  PT           Mail:             Country:  

IP Address : 203.110.243.21          Date:10 Dec 2009 -- 10:55 PM

Du

আপনার উল্লেখিত ""হহপাপ্রে"" টি কি বস্তু? সত্যি টইগুলো থেকে কত কিছু শিখছি!



Name:  Ishan           Mail:             Country:  

IP Address : 12.163.39.254          Date:10 Dec 2009 -- 10:58 PM

আর হ্যা,ঁ জমি অধিগ্রহণ নিয়ে এলাহাবাদ হাইকোর্ট যে রায়টা দিয়েছে, সেটা একবার পারলে চোখ বুলিয়ে নেবেন। "পাবলিক ইন্টারেস্ট'এ জমি অধিগ্রহএর ধাপ্পাবাজির প্যান্টুল খুলে দিয়েছে একদম।

পু: উত্তরপ্রদেশে নকুও নাই মাকুও নাই। টিএমসিও নাই। আছে শুধু মায়াবতী মুলায়ম।





Name:  Du           Mail:             Country:  

IP Address : 65.124.26.7          Date:10 Dec 2009 -- 11:01 PM

PT ওটা একটা টইয়ের নাম - "হলেও হতে পারতো প্রেম" ঠিক্ঠাক বলা হল না বলে যে সম্পর্কগুলো হয়ে উঠলো না সেগুলো নিয়ে।




Name:  Du           Mail:             Country:  

IP Address : 65.124.26.7          Date:10 Dec 2009 -- 11:03 PM

ওটাতে এমনি জমি নিয়ে পরে বিদ্যুত কেন্দ্রের প্ল্যান বানিয়েছিল বোধহয়। ঐ গ্রাউন্ডেই আইন ভাংআ হয়েছে।



Name:  Rajdeep           Mail:             Country:  

IP Address : 125.22.62.70          Date:11 Dec 2009 -- 10:16 AM

ওরে বাবা !! টিএমসি কে ব্যঙ্গ করলেই এত জবাবদিহি করতে হবে নাকি , একে করলেন ওকে কেন করলেন না ইত্যাদি ইত্যাদি

ধরে নিন না বুদ্ধদেব সিঙ্গুরে ষ্টল বা হিমঘর বা কোন একটা হাবিজাবি কিছু উদ্বোধন করছেন , ক্যাডাররা ক্লাব মাঠে বসে বিরিয়ানি শ্রাদ্ধ করছে , অবনী মঞ্চে রুমা গুহঠাকুরতা দুটি গান গেয়ে নচির মত কচি করে ৭০০০০/- চেক নিয়ে যাচ্ছেন - ছেড়ে দিতেন কমরেড :)

আর টাটার ক্ষতিপূরণ - কে জানে কি হবে কোথাকার জল কোথায় যায় , কে টাটার "দালালি" করে
... হপ্তাদুয়েক আগে রেলমন্ত্রীর শালিমার অটোহাব শিলান্যাসে টাটা মোটরসের হোমরাচোমড়ার উজ্জ্বল উপস্থিতি ছিল , পরের দিন খবরটা আবাপ , প্রতিদিনেও আছে

সাধের টাটাকেও নিয়ে নিলি মা:)



Name:  Ishan           Mail:             Country:  

IP Address : 173.26.17.106          Date:11 Dec 2009 -- 10:39 AM

ছেড়ে দিয়েছি কমরেড। হোপ এইট্টি সিক্স থেকে নব আনন্দে জাগোর মোচ্ছব ছেড়ে দিয়েছি। মারাদোনা মোচ্ছব ছেড়ে দিয়েছি। চাইলে এক এক করে লিস্টি দিতে পারি।

তবে টাটাকে মুফতে ৫০০ কোটি টাকা দান করলে ছাড়বনা। ৭০ হাজার আর ৫০০ কোটির মধ্যে স্রেফ সংখ্যার বিচারেই একটা তফাত আছে। সেইজন্যই ছাড়বনা।



Name:  Ishan           Mail:             Country:  

IP Address : 173.26.17.106          Date:11 Dec 2009 -- 10:52 AM

ভালো কথা রাজদীপ কি সিঙ্গুরের ছেলে? "ক্লাব-মাঠ' কথাটা কদ্দিন বাদে শুনলাম।



Name:  Rajdeep           Mail:             Country:  

IP Address : 125.22.62.70          Date:11 Dec 2009 -- 10:58 AM

ও "সংখ্যার" পার্থক্য , নীতির কোন পার্থক্য নেই বলছেন

হোপ , নব , মারাদোনা ইত্যাদিতে বুদ্ধদেব অংশগ্রহণ করেছিলেন কিনা জানা যায় নি , আর তর্কের খাতিরে - ওগুলো কোন সরকারনির্মিত ফ্লাইওভার বা রাস্তা উদ্বোধন অনুষ্ঠানের সঙ্গে সংঘটিত হয় নি





Name:  Ishan           Mail:             Country:  

IP Address : 173.26.17.106          Date:11 Dec 2009 -- 11:14 AM

বুদ্ধদেব যাননি। কিন্তু তাঁর পূর্বসুরী গিয়েছিলেন। আপনি জানেননা, কিন্তু আম্মো গিয়েছিলাম কোন একটা দেখতে, তাই জানি। :) ঐ সিরিজের সবকটাই সরকারি অনুষ্ঠান। খুব সম্ভবত যুবকল্যাণ দপ্তর আয়োজিত।

মারাদোনাকে সরকারি আমন্ত্রণে আনা হয়েছিল। কতো টাকা "পাইয়ে' দেওয়া হয়েছিল, জানিনা। তবে আজকেই কোন একটা কাগজে দেখলাম, মারাদোনাকে দিয়ে সরকারি উদ্যোগে একটা স্টেডিয়াম শিলান্যাস করানো হয়েছিল। যেটা এখনও গড়ের মাঠ।

আর তিন নং কথা হল, আপত্তিটা নীতিগতও। আজ থেকে বারো-তেরো বছর আগে নচিকেতার রেট ছিল তিরিশ হাজার টাকা। দু-চার বছর আগে ফসিলসের রেট ছিল গুচ্ছ (সংখ্যাটা মনে পড়ছেনা, তবে সত্তর-আশিই হবে)। এদের গান গাইয়ে সত্তর হাজার টাকা দিলে তা নিয়ে ফালতু হইচই করার কোনো মানে দেখিনা। এগুলো বাচ্চাদের মতো ভুল ধরার খেলা।

ওর চেয়ে রেলের পাইকিরি বেসরকারিকরণ নিয়ে বলুন, তার মানে আছে। টাটাকে কয়েকশো কোটি টাকা পাইয়ে দেওয়া নিয়ে বলুন, আগেই বলেছি, তার মানে তো আছেই। :)



Name:  Ishan           Mail:             Country:  

IP Address : 173.26.17.106          Date:11 Dec 2009 -- 11:18 AM

আর রাজদীপ সিঙ্গুরের ছেলে কিনা বললেন না। যদি হন, তো নিশ্চয়ই ক্লাবমাঠে বুদ্ধদেব ভট্টাচার্যের বইমেলা উদ্বোধন করতে আসার "মোচ্ছব'এর কথা মনে আছে। সে নিয়েও কিছু বলিনি কিন্তু। :)



Name:  Ishan           Mail:             Country:  

IP Address : 173.26.17.106          Date:11 Dec 2009 -- 11:42 AM

ওহো প্রতিদিনে বেরিয়েছে। পেয়ে গেছি। এক-দুদিনের "মোচ্ছব'এর জন্য মারাদোনাকে আনতে খরচা হয়েছিল মাত্র ২১ কোটি টাকা। আনুষঙ্গিক আর কি খচ্চা হয়েছিল, লেখেনি।

এই যে:
http://epratidin.in/Details.aspx?id=5011&boxid=21985766



Name:  Rajdeep           Mail:             Country:  

IP Address : 125.22.62.70          Date:11 Dec 2009 -- 11:47 AM

আরে রেট যাই হোক না কেন .... নচির রেট সত্তর লাখ হলেও আপত্তি কিসের , প্রশ্নটা হচ্ছে সরকারি কোষাগার থেকে দেবে কেন? অন্য কেউ নয় কেন? শুধু পরিবর্তন হোর্ডিংএ মুখ দেখানো পল্লব-নচিকে কেন?
এটা নেপোটিসম নয়? নীতিগত আপত্তি নেই !
তাছাড়া প্রত্যেক জোনে রেলকর্মচারীদের পরিবার নিয়ে একটি কালচারাল শাখা আছে, এতদিন তারাই এইসব অনুষ্ঠানে কোন "রেট "ছাড়াই অংশগ্রহণ করেছে - সিঙ্গুরের মাত্র দুটি ষ্টেশন আগে শেওড়াফুলিতে এদের শাখা , অবশ্য নচি-পল্লব দিয়াড়া আ নসিবপুরে থকেন কিনা জানি না :)



Name:  Arijit           Mail:             Country:  

IP Address : 61.95.144.122          Date:11 Dec 2009 -- 12:40 PM

একটা ছোট্ট ফোড়ন - গানপিছু ৩৫০০০/-

মারাদোনাকে আনা ছেলেভোলানো, পপুলিস্ট স্টান্ট - সেই নিয়ে কোনো তক্কো আছে কি? আর এই পাট্টিকুলার কিছু মুখকে তোল্লাই দেওয়া নিয়েও কোনো তক্কো নাই - এতটাই অবভিয়াস।



Name:  Rajdeep           Mail:             Country:  

IP Address : 125.22.62.70          Date:11 Dec 2009 -- 07:10 PM

সিঙ্গুর ইস্যুতে লোকাল সিপিএমের ব্যার্থতার অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিকভাবে সিঙ্গুর চিরকালই ফিফটি ফিফটি এলাকা , ৭৭ পরবর্তী নির্বাচনে সিপিএম মার্জিনালি তিনবার জিতেছে । প:বঙ্গের অন্য জায়গার তুলনায় আরেকটা অদ্ভুত পার্থক্য হল তথাকথিত সিঙ্গুর "শহরাঞ্চলে" সিপিএম জিতে যায় আর বেশিরভাগ গ্রামের দিকেই কং বা পরে তৃণর জয়জয়কার ,একটা বড় পঞ্চায়েত এলাকা আছে নাম সিঙ্গুর ২ন (ংরতনপুর গ্রাম এলাকায় )- সিপিএম আজ পর্যন্ত জেতেনি , বকি গ্রাম পঞ্চায়েতগুলোতেও খুব কম জিতেছে - হ্যাঁ জমি আন্দোলনের আগেই

গত বিধানসভা নির্বাচনে ২৩৫ র হাওয়াতেও তৃন জিতে যায় , স্থানীয় দুর্জনেরা বলে হেরো পার্টি বাম্বু দিতেই প্রজেক্টটা এনেছে :) সে যাই হোক যেটা জানা গেছে ডিএম অফিসে জমি সিলেকশনের পর লোকাল পার্টি আর কৃষকসভাকে অন্ধকারে রেখে টাটাকে পাঠিয়ে দেওয়া আর তার পরেই গ্রামের মানুষের কাছে চমক - কি হবে ? এরা কে কেন? ইত্যাদি - ঐ সময়ে জ্যোতি বসুর সেই উবাচ "টাটারা যখন জমি দেখতে গেলেন আমাদের কৃষকসভার নেতা ঘুমোচ্ছিলেন" অর্থাত্ পাড়ায় পাড়ায় সিপিএম কিছু করা তো দুরের কথা কিছু বুঝে ওঠার আগেই জমিরক্ষা কমিটি তৈরি , পরে যাই ঘটুক না কেন এই মুহুর্তটাই ঠিক করে দেয় ভবিষ্যত ঘটনাচক্রের পরিণতি

কমিউনিকেশন গ্যাপ বা নো কমিউনিকেশন কত বড় ক্ষতি করতে পারে এই ঘটনা তার কেস ষ্টাডি হতে পারে

( চলবে) সময় ও ধৈর্য্য হলে :।




Name:  Ishan           Mail:             Country:  

IP Address : 12.163.39.254          Date:11 Dec 2009 -- 08:34 PM

আমারও ফোড়ন। পায়ের ছাপ পিছু ২১ কোটি। :)

মারাদোনাকে আনা ছেলেভোলানো স্টান্ট। ফুটবল বিশ্বকাপের সময় এক পাল লোককে ম্যাচ দেখতে পাঠানো পাবলিসিটি স্টান্ট। দিদির এই বিভিন্ন মেট্রো স্টেশনের নাম বদলে দেওয়া, সিঙ্গুরে কি-একটা উদ্বোধনের সময় জাঁকজমক করা, এগুলো ও পাবলিসিটি স্টান্ট। তফাত একটাই। দিদির গুলো অনেক কম কস্টলি। একই ভাবে হোপ এইট্টি সিক্স আর নব আনন্দে জাগো গুলো ও স্টান্ট হলেও অনেক কম কস্টলি (মিঠুন-দাদা ইত্যাদিদের মুম্বই থেকে উড়িয়ে আনতে কতো খরচা হয়েছিল, না জেনেই বলছি অবশ্য)।

স্টান্টকে স্টান্ট বলতে আপত্তির কি আছে? কিন্তু সরকারি খরচের কথাটা জাস্ট মানা গেলনা।



Name:  aka           Mail:             Country:  

IP Address : 168.26.215.13          Date:11 Dec 2009 -- 09:03 PM

মারাদোনা মাত্র একটি পায়ের ছাপ দিয়েছিল? বাঁ পা না ডান পা?



Name:  Arpan           Mail:             Country:  

IP Address : 122.252.231.12          Date:11 Dec 2009 -- 09:11 PM

আরে উনি বামপন্থী। জানেন না?


এই সুতোর পাতাগুলি: [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14]      এই পাতায় আছে: 368--398           ইউনিকোডে মতামত দিন।

  শেষ ৩০ টি বিষয়

   ছবি
ভালো wallpaper এর খোঁজ (৮)


   অন্যান্য
পশ্চিমবঙ্গের হালফিলের হাল হকিকত্ (১১৭)

'ইকনমিক্যালি নন-প্রডাক্টিভ' (১৭)

সু-পদার্থ বুদ্ধদেব (৩)

অপদার্থ মমতা (৫৩)

গুরুচণ্ডা৯ : শ্লোগান লিখুন, মুক্ত কন্ঠে প্রচার করুন (২৪)

সব্প্ন (৪)

টাকার নতুন চিহ্ন (২১)

Takar notun chehara (২)

ভাল্লাগেনা (১২)

বিশ্বকাপ ফুটবলের (২০১০) শেষাংশ (৯৪)

বিশ্বকাপ ফাইনাল - ২০১০ (৪)

নিছক ই একটা গল্প (২) (৩৩)

জ খুসি তই (১)

বড়বেলায় ধরা, এখন আউট অফ রিচ (৫)

জম্বুদ্বীপ (১৩৯)

বিশ্বকাপ ফুটবল ২০১০ (৬০৩)

উইন্ডোজ বনাম (৫৭৩)

ভারত এর জনগণণা (৬)

চল রিয়াধ যাই ... (৯১)

সারা বিশ্বের বৃষ্টির / বর্ষার গান (১২৭)

ভোপাল গ্যাসকান্ডের বিচার - হচ্ছেটা কি? (১১৪)

ভোপাল গ্যাস ত্রগেদ্যও সর্করি দাঅয় (৬)

ক্যুইজ (২) (২৮)

পায়ের তলায় সর্ষে - চেরাপুঞ্জি (৩৪)

কৃতীদের কাছের লোক (১৭)


   বই
মিলিন্দ-পহ্ন (৪)

সন্দীপন চট্টোপাধ্যায় (৩)


   নাটক
তৃ-প-বু-ভূ-১০ (৫১৯)

আজকের রামায়ণ (২৩)



**এই বিভাগের কোনো মন্তব্যের জন্যই এই সাইট দায়ী নয়৷ যে যা মন্তব্য করছেন, তা ব্যবহারকারীদের ব্যক্তিগত মতামত৷ গুরুচন্ডালি সাইটের বক্তব্য নয়৷
**এই বিভাগের কোনো কোনো লেখা সম্পাদকীয় বিবেচনার পর আলোচনা বিভাগে প্রকাশ করা হতে পারে৷ প্রকাশে আপত্তি থাকলে আলাদা করে জানান৷ নচেত্ সম্মতি আছে ধরে নেওয়া হবে৷