এই আমাদের কখগঘঙ, চুম্মাচাটি, চরম এতক আর বৈদগ্ধ। পড়ুনঃ রবিবারের "এইসময়"এ গুরুর নিজস্ব পাতা প্যাঁচালি। "বিংশ কোটি সন্তানেরে হে মুগ্ধ মাদার/ মেনস্ট্রিমে না নিয়ে করে রেখেছ আদার।"

এই সুতোর পাতাগুলি [1] [2] [3]     এই পাতায় আছে43--73


           বিষয় : ফ্যাতাড়ু সিরিজ ও নবারুণ
          বিভাগ : বই
          বিষয়টি শুরু করেছেন : Somnah
          IP Address : 61.11.126.46          Date:18 May 2006 -- 10:02 PM




Name:  Su           Mail:             Country:  ingobango

IP Address : 59.93.255.43          Date:06 Oct 2006 -- 01:08 AM

সত্যি bozo , আপডেট হোক। এই হল মুশকিল, ওমনাথ, পারমিতারা সব শুরু করে নির্ভেজাল বাঙালির মতো মাঝপথে কোথায় যেন পালিয়ে যায়। তা নইলে সৌরভ কি আর এখনও ওয়ান ডে/ টেস্ট খেলত না? ওহে সবাই, সুতোটা তো ভালো জমছিল, পালিয়ে গেলে হবে?

সু



Name:  Su           Mail:             Country:  ingobango

IP Address : 59.93.255.43          Date:06 Oct 2006 -- 01:11 AM

gaza কে কী করে bozo লিখলাম জানি না। গাঁজা তো খাইনি!



Name:  gaza           Mail:             Country:  

IP Address : 170.213.132.253          Date:25 Oct 2006 -- 02:17 AM

(সত্যি বোলি্‌চ কাল রেতে মাত্র দু তান দিয়ে ছিলম অনেক দিন পরে
দ্রিশ্য-১:
বাসুদা() হেভি পেটাছিলো ওর ছেলেকে
বাসুদ: পরশুনায় তুমি বহুত ফাকি মার্ছো।।।তুমি এখে্‌না Marxism ভুঝ লেনা।অজ তোকে Marxism বুঝিয়ে ছার্বো।
বাসুদার বৌ:ওকে এখোন ছেরে দাও,
আর একটু বরো হোলে সাব বুঝবে।ওকে মেরোনা please
বাসুদার মা grandmother : খোকা ওকে ছেরেদে ,১০ বছর বয়েসে কি কোরে marxism বুজে্‌হ্‌ব।।।চেরেদে বাবা আমর ।
বসুদ(ছেলেকে উদ্দেস্যো কোরে):অব্বর বোলি্‌ছ শোন:
You should respect your GRANDMOTHER as NATION,
should respect your mother as MOTHERLAND,
father as PARTY and you are like a PEOPLE

do you understand?
Basuda's kid:No dad its not clear to me..
Basuda is furios and put him on the toilet and locked the door,his grand mother and mother trys to survive him.
After 3-4 hours the kid shouted from the toilet...Dad I have understand Marxism....
Basuda opened the door and his son was crying...
Basuda: What you have understood about Marxism?
Kid:When NATION sleeps PARTY fucks MOTHERLAND and PEOPLE suffer as me.
=======================
Nabarun:What is your comment on this story?



Name:  omnath           Mail:             Country:  

IP Address : 61.14.30.7          Date:19 Dec 2006 -- 10:59 AM

লেখার আছে। গুছিয়ে নিই।



Name:  Somnath           Mail:             Country:  

IP Address : 59.160.220.131          Date:28 Mar 2008 -- 05:51 PM

এর পরে সেই সব মাস্টারপীস, যার মানে নেই অথচ আছেও -

ডিম হল আণ্ডা
.......... বেলি হল পেট
লিলিপুলে জলকেলি
........... গরু দেখে ভেট

বা,

কেঁচকির ঝালঝোল
খোলা ফুলে ঢোল
কোলা ব্যাঙ তোলে ঠ্যাং
রক অ্যাণ্ড রোল।

শেষে একপীস বিদ্রোহমূলক, মানে গরীবদের সাপোর্ট করে -

বড় লোকের গাড়ির টায়ার
ফুটো করে লাগাও ফায়ার
নজরটুকু রাখবে যেন
আঁচটুকু না লাগে আয়া-র।

বলার কোনো দরকারই নেই যে আয়া এখানে গরীবদের রিপ্রেজেন্ট করছে। যে কোনো কারোর মোটা মাথাতেও এটা পুঁচ করে ঢুকে যাওয়া উচিত।


এরপরে আমরা পাই কবি কালীয়দমন পালের একটি অবিস্মরণীয় কবিতার লাইন, যা রোজ না হলেও মনে পড়ে ও পরীক্ষায় আসে -

হাতুড়েরা হাতে হাতুড়ি ধরেছে
......... ঠ্যাঙাড়ে ধরেছে লাঠি
বাংলার পেট ফেঁপে জয়ঢাক
......... বাঙালী ঢাকের কাঠি

কবিসম্মেলনে হেভি কিচাইন বাঁধানোর পর আই বি অফিসারেরা পুরন্দরের খালি বাড়ির দরজায় সাঁটা কাগজে যে ভাট দু লাইন পেয়ে ছিল, সেটাও এখানে থাক -

মালতীলতা মুড়লো
আমার প্রাণটি জুড়লো

কিংবা, পরে ডি এস-এর সাথে সাপলুডো খেলতে বসে পুরন্দর যেটা বানায় -

সাপ বেশি মই কম
দহরম মহরম।

এখান থেকেই শুরু যেকোনো সাবজেক্টে স্যাটাস্যাট নামানোর কসমে, ডি এস-এর চ্যালেঞ্জে, পেচ্ছাপ নিয়ে -

চারিদিকে ছনছন
সারাগায়ে ঘিন ঘিন
থই থই, ছপ ছপ
ইউরিন! ইউরিন!





Name:  Somnath           Mail:             Country:  

IP Address : 59.160.220.131          Date:28 Mar 2008 -- 06:10 PM

৫৪২ টা নভেল আর সাড়ে তিন হাজার গল্পলেখক নবনী ধরকে নিয়ে পুরন্দরের কভার ড্রাইভ। ওর চাম্পি মডেল বউ-এর আলোচনা চলছিল তখন, আর তাছাড়া কবিতাটাও সহজ নয় বিশেষ, ভেতরে মারপ্যাঁচ আছে। যেমন সাবজেক্ট তেমন ট্রীটমেন্ট। শুনে ডি এস এর মনে হয় পেরেক, তারপর তাকিয়া - মানেটা আসলেই চমচম।

নবনী ধর
..... তক্তা মার
................ পেরেক যার
.......................... তাকিয়া তার

দুদিন বাংলা জোটেনি, নো পোয়েম। থার্ড দিনে একটা পাঁট পেঁদিয়ে অমনি কলম দিয়ে বেরিয়ে এল -

বাংলা ডিস্টিলারি
গড়ো ঘরে ঘরে
বাঙালি মেলাও হাত
বাংলার তরে।

আবার, খুবই অন্তরঙ্গ মুহূর্তে মল্লিনাথ যখন "বাংলা নয়, ইংরিজিও নয়" ভাষায় নবনী ধরের মডেল বউ মেঘমালাকে "মেঘু মেঘু কিসিকিসি পম্‌পম্‌" বলে নর্সিং করছিল, পখিবেল বাজিয়ে ফ্যাতাড়ুরা ঘরে ঢোকে এবং পুরন্দর যে ছোট ডোজটি দেয় -

এই তো যুগের নতুন ব্যামো
হাল আমলের রোগ
মল্লি ব্যাটা ঢ্যামনা হুলো
বাঘের ঘরে ঘোগ।


মদন যখন বোঝাচ্ছিল - ফ্যাতাড়ুরা কোনো সাইড নেবে না, সাপ হয়ে কামড়াবে ওঝা হয়ে ঝাড়বে, তখন ইনস্ট্যান্ট পুরন্দর এটা ছাড়ে -

সনি বা আকাই
.... কিছুই দেখি না মোরা
............ ঝামেলা পাকাই।

শেষে, নবনী ধরের কেস সালটিয়ে ফ্ল্যাটে বসে সকলে মিলে স্কচের বোতল খোলার আগে -

যত নারী, যত নর
পড়িয়া নবনী ধর
উড়ু উড়ু মনে দেয় হামা
ফ্যাতাড়ু লুকিয়ে থাকে পাখনা গুটিয়ে রাখে
তার গায়ে কেন ছেঁড়া জামা?

এই প্যাথোজ -এর রেশ থাকতে থাকতেই আমরা কেটে পড়বো, কারণ পরে সময় মতন আবার ফিরে আসতেই হবে।



Name:  cephren           Mail:             Country:  

IP Address : 128.252.20.65          Date:29 Mar 2008 -- 01:09 AM

আমার ফ্যাতাড়ু পড়ার সুযোগ হয় আমার এক বন্ধুর কাছ থেকে বইগুলি পেয়ে। জীবনদর্শনটই যেন ক্ষনিক পাল্টে দিয়েছে লেখ গুলি আমার মনে,

সবচেয়ে যে লিনেদুটি কানে বাজে তা হল

বড়লোকের ছেয়াঁ
করছে টেয়াঁ টেয়াঁ

বড়লোকের ছেয়ীঁ
করছে টেয়ীঁ টেয়ীঁ



Name:  dd           Mail:             Country:  

IP Address : 58.68.82.178          Date:29 Mar 2008 -- 01:31 AM

কমল কুমার মজুমদার আর বিনয় মজুমদার।

এই ফ্যাতাড়ু সিরিজের মতনই ওভার রেটেড। একটা দুইটা ভালো। এমনকি খুব ভালো। বাকী গুলান শুধু রিপিটেশন।

য্যামন এয়াদের নিয়ে একদা অশেষ চিল্লামিল্লি ছিলো খুব ছোট্টো গোষ্ঠির মধ্যে অ্যাখন ত্যামন হুলাহুলি চলছে ফ্যাতাড়ু নিয়া। শুধু কাল্ট তৈরী করা। নিতান্ত ছেলেমানুষী ল্যাখা নিয়া আহা রে উহু রে করা।

পপুলার নয়? কেউ নাম শোনে নি? সেইডাই এউ এস পি।

দিনের শেষে টিঁকবো না কেউই কিন্তু ।





Name:  nyara           Mail:             Country:  

IP Address : 67.88.241.3          Date:29 Mar 2008 -- 02:19 AM

ডিডিদাদা, আপনার মতন বুকের পাটা আর কারুর হল না। কমল মজুমদার হাইপস্য হাইপ, আঁতেল ধরার কল। বিনয় মজুমদার কতটা ঠিক জানিনা। তবে ইয়ে, ফ্যাতাড়ু কিন্তু দিব্যি।



Name:  Arpan           Mail:             Country:  

IP Address : 124.125.226.104          Date:29 Mar 2008 -- 02:25 AM

বিনয় মজুংদার টিঁকে গেছেন/যাবেন। আরেকটা বিনয় তৈরি হওয়া চাপের আছে।

আর ভদ্রলোক প্রচুর ট্র্যাশ লিখে রেখে যাননি। এইটা সবচেয়ে ভাল ব্যপার।



Name:  dd           Mail:             Country:  

IP Address : 58.68.82.178          Date:29 Mar 2008 -- 02:33 AM

আমার কিন্তু ক কু আর বি - এই দুই মজুমদারকেই বেদম ভালো লাগতো। এখনো এঁয়াদের অনেক ল্যাখা মুখস্ত কইতে পারি। তবে সব গুনো নয়।
কিন্তু ফ্যাতাড়ু যতই পড়ি ততই বোরড হই।

কিন্তু আমার ভাল্লাগে/ ভাল্লগে না টা ইস্যু নয়। ইস্যু হলো ঐ নাচানাচি করা, আইকন বানানো, কাল্ট গড়া। ভগমান মানা। ঐ সব।

যা কিছু লিখলো সেটা নিয়েই উ: আ: করা। ধুর।



Name:  nyara           Mail:             Country:  

IP Address : 67.88.241.3          Date:29 Mar 2008 -- 02:41 AM

তবে তো মিস্টার টেগোর থেকে লিস্ট শুরু করতে হয় - মানে ওই 'যা কিছু লিখল সেটা নিয়ে উ: আ: করা' শিরোনামে।



Name:  Somnath           Mail:             Country:  

IP Address : 59.93.242.102          Date:29 Mar 2008 -- 04:35 AM

লেটেস্ট যে ধাঁধা টাইপের মাল পুরন্দর লিখছে -

সাবান মাখিয়া চান করি"
পাউডারে উঠিয়া সাজিয়া
কবে তুমি উঠিবে বাজিয়া?

এর উত্তর গাণ্ডুরা তবলা বলে ভুল করে ও করবে, তাই বলে দিতেই হচ্ছে, আদতে এর উত্তর হল - বগল।

নবনী ধর এর কেচ্ছাটা নিয়ে পুরন্দর যে খিল্লিটা লিখে ফেলেছে -

নবনী দাদা ও নবনী বৌদি
মাঝখানে নাচে মল্লি
এপাশে সিকিম ওপাশে ভুটান
মাঝে যেন আরাবল্লী।

ঐ ঢপের কীর্তনটায় বচ্চন কত করে কামাচ্ছে জানলে আমার যেন দুটো বাল গজাবে - কৌন বনেগা করোরপতি নিয়ে মদন এসব বলে ডি এস ও পুরন্দরকে পার্কের ঘাসে বসতে বলে। পার্কের পিঁপড়ে সম্ভাবনায় পুরন্দর ছাড়ে -

দু-দুখানি নিতম্ব দুরু দুরু কাঁপে
পিঁপিড়া কামড় দিয়ে যায় কোন ফাঁকে
লাল আছে, ডেঁয়ো আছে, আরো আছে হায়
ঠাকুরের নামে পোঁদ লক কিয়া যায়

অরিজিনালের 'হনুমান" আর 'আম" ঝেঁপে লেখা, তবে পুরন্দরের মতে হনুমান আর ভগবানে বিশেষ পার্থক্য নেই।

ভগবান গাছে ছিল
হুকু হুকু ডাক দিল
গাছ ভরা আতা ছিল
সব আতা ভগা নিল

দিল্লীতে সাধু সেজে ফ্যাতাড়ুরা বেশ কিছু ফাকিং ডলার, ফরাসী ফ্রাঁ, জার্মান মার্ক, ইতালিয়ান লিরা, ব্রিটিশ পাউণ্ড, সুইডিশ ক্রোনার, জাপানি ইয়েন, এবং দুনিয়ার কোথাও যার কোনো ক্রয় বা বিক্রয়মূল্য নেই, সেই রাশিয়ার বোকাচোদা রুবল হস্তগত করে।সুতরাং পুরন্দরকে লিখতেই হয়-

ছিলাম চোদু হলাম সাধু
হতেই দেখি আজব বাঁড়া !
হিপ পকেটে বুক পকেটে
ফাকিং ফরেন নোটের তাড়া !

এবং দিল্লী বাওয়ালির পরে ঢপ মেরে বঙ্গভবনের টাকায় কলকাতা ফেরার ধান্দায়, ভুক্কাড় সেজে,রোলারুলি কাঁদতে কাঁদতে -

বাঙালির তরে যদি
......... বাঙালি না কাঁদে
চুতিয়া বলিয়া তারে
......... ডাকো ভীমনাদে।





Name:  Somnath           Mail:             Country:  

IP Address : 59.93.242.102          Date:29 Mar 2008 -- 06:50 AM

এই তালে আমরা একটা প্রচলিত জীবননুখী গান শুনে নি। ক্যালানেপনার যে অনেক রকম উদাহরণ হয় সে তো জানাই আছে,

জীবনমুখি গানের সঙ্গে
বাজছে মোদের গিটার
শীতকালেতে ঠাণ্ডা জলে
সুর তুলেছে হিটার
উঠছে উঠুক ফুটছে ফুটুক
বাড়লে বাড়ুক মিটার .....

যে লোকটার নাম জিজ্ঞেস করে তার কার্ড হাতে পেয়ে স্রেফ হ্যাটা দেওয়া হল -

গজেন্দ্রনাথ পোড়েল
নামটা শুনেই নড়ছে টনক
মালটি বেজায় ঘোরেল।

পাড়র একপাল উদগাণ্ডু বাসভাড়া করে সিকিমে গিয়ে, ফিরে এসে যখন চা দোকানে গপ্পো মারছিল, সেই ইন্সপিরেশনে -

ঢং
পাহাড়ের টং
বসে আছে লামা
ডাণ্ডাটি লং

তবে হাগার অ্যাঙ্গেলে গরিব ভার্সেস বড়লোকের কম্প্যারিজনটা শুনতেই হবে -

চেয়ার পায়খানাতে হাগে বড়লোক
বড়লোক কাগজেতে হেগো পোঁদ মোছে
গরিবেরা মাঠে হাগে, তেড়ে আসে জোঁক
গরিব নালার জলে রোগা পোঁদ ছোঁচে।

আবর গার্ডেন আমব্রেলা নিয়ে ময়দানে বসে যখন পুলিশ ঘেরাও হয়ে যায় ফ্যাতাড়ুরা, - নাকি মিসাইল নিয়ে উড়ছে - এই থ্রেটটি ভাট পুলিশকে ঝারে -

এবে শোন শালা পুলিশ পুঙ্গব
আঁটি বাঁধা কোঁকড়ার ঝাঁট
মোরা তোরে ডরাই থোরাই
বলে কবি পুরন্দর ভাট।



Name:  rokeyaa           Mail:             Country:  

IP Address : 203.110.246.230          Date:08 Feb 2009 -- 06:58 PM

নবারুণ আবার একখানি ঝেড়েছেন, ফ্যাতাড়ুর কুম্ভীপাক। এইটা, আর নবারুণের আগের যাবতীয় বই, মায় যেগুলো আউট অফ প্রিন্ট হয়ে গেছিলো, সেগুলোও পাওয়া যাচ্ছে বইম্যালায়, ভাষাবন্ধনের স্টলে। (আজ আর জানিয়ে কি হবে :( ) ভাষাবন্ধনের ঠিকানা ৩/৫২ বিজয়গড়, ফোন্নং ২৪৯৯০৭৫৪। ইহা স্বয়ং নবারুণের ফোন্নংও হইতে পারে, কারণ ভাষাবন্ধন নামক লি: ম্যা:-টির সম্পা: তিনিই।



Name:  Somnath           Mail:             Country:  

IP Address : 117.194.199.99          Date:08 Feb 2009 -- 09:23 PM

অন্ধাবেড়াল ও অন্যান্য গল্প এবার ভাষাবন্ধন থেকে বেরিয়েছে, আগেরটার সাথে ক'টা নতুন গল্প যোগ করে। বেরিয়েছে নবারুণের কবিতার বই "রাতের সার্কাস' আর এই "ফ্যাতাড়ুর কুম্ভীপাক'। "হালাল ঝাণ্ডা' আর "নবারুণ ভট্টাচার্যের ছোটো গল্প' এখনো আউট অব প্রিন্ট'।



Name:  rokeyaa           Mail:             Country:  bharot

IP Address : 203.110.246.230          Date:08 Feb 2009 -- 11:13 PM

মনে হলো হা: ঝা: আর ছো: গ: দুটোকেই দেখলাম! নবারুণ ভট্টাচার্য্যের ছোটো গল্পের দাম, যা মনে পড়ছে, ১৪০/-। (ভুল হতেই পারে, ফোন্নং আছে)। ইদিকে অন্ধবেড়ালের ইনজিরি বেরিয়েছে, the blind cat and other stories , ১২০/-। ঐ কবিতার বইটা ভালো লাগলো।



Name:  ranjan roy           Mail:             Country:  

IP Address : 122.168.21.89          Date:09 Feb 2009 -- 12:41 AM

সোমনাথকে ধন্য+। কখনও দেখা হলে নিজের হাতে পেল্লায় মগে কফি বানিয়ে খাওয়াবো।
কখনও ফ্যাতাড়ু পড়িনি, নামও শুনিনি। কিন্তু ভাই তোমার কল্যাণে যা যা স্যাম্পল পেলাম মুড একদম হলিউড জলিগুড্‌ বা "' গার্ডেন গার্ডেন''( দিল বাগ বাগ হো গয়া।) হয়ে গেলো।
বিলাসপুরে বসে ""ফ্যাতাড়ু'' বা ""যমদত্ত'' জোগাড় করা বেশ কঠিন, চেষ্টা চালাচ্ছি।



Name:  rokeyaa           Mail:             Country:  bharot

IP Address : 203.110.246.230          Date:09 Feb 2009 -- 01:26 AM

একটা অবান্তর জিজ্ঞাসা, সোমনাথদা কি "অপর'-এর?



Name:  Somnath           Mail:             Country:  

IP Address : 117.194.193.113          Date:09 Feb 2009 -- 01:30 AM

না। সে সোমনাথ মুখোপাধ্যায়। আমি দাশগুপ্ত। আজ ই দেখা হয়েছিল। পুরোনো "রোয়াক" ক'টা আনবে বলেছিল। আমি দুপুরে ফোন করে মনেও করিয়েছিলাম। শেষ পর্যন্ত আনেনি। আমার নম্বার লিখে নিল, নাকি বারাসাতের কাউকে দিয়ে পাঠিয়ে দেবে। দেখা যাক।



Name:  bhuto           Mail:             Country:  

IP Address : 203.91.207.30          Date:09 Feb 2009 -- 10:36 AM

ফ্যাৎ ফ্যাৎ সাঁই সাঁই ... ফ্যাৎ ফ্যাৎ সাঁই সাঁই।



Name:  Somnath           Mail:             Country:  

IP Address : 117.194.195.154          Date:19 Feb 2009 -- 07:59 PM

ফ্যাতাড়ুর কুম্ভীপাক মার্কেটে বাউন্স করছে। তাতে অনেক রুস্তমেরই হয়ে গেছে। যাকগে। আমরা ওসব বেফালতু বক্কমে না গিয়ে চুপচাপ গুরুর কবিতা সংকলনটাতে সেঁটে যাবো। ফাঁৎ ফ্যাঁৎ সাঁই সাঁই

অর্থাভাবে ফ্যাতাড়ু। নরমালি ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়লে পুরন্দর যেমনটা লিখেই থাকে তার স্যাম্পেল

একটি ক্লান্ত সিকি
রয়েছে ধনের কাছে
পকেটের কোণে
দু-তিনটে বিড়ি হবে
লাথ মেরে এই ভবে
সেঁটে যাব মানকচু বনে।

তো, দুনিয়াটা যে , কচি করে, একটা হারামির হাট, সে ব্যপারে মদনের সাথে এগ্রি করে পুরন্দর বলে উঠেছিল -

বড়ো ছাত, ছোট বাঁট,
হেবি হারামির হাট।

সেইরকমই বড়বাজারের এক চুতিয়া বিজনেসম্যানকে টুপি টাপা দিয়ে কয়েকটা বিগ পাত্তি হুঁয়া সে হিঁয়া করার মদনের চম্পি প্ল্যানের আগে যে মুখড়াটা পুরন্দর ঝাড়ে -

ঘনাইছে মহাকাল
চুল, ... বলো বাংলায়
হিন্দিতে হল বাল ...
রান্নাঘরের ধনে
হিন্দিতে ধনিয়া
কত ধানে কত চল
বোঝো ঢনঢনিয়া।

বলতেই হবে, এর সাথে সাথেই আধবুড়ো , খ্যাজাব্যাজা কাকটা ঝটপটিয়ে উড়ে গেছিল।

আইপি এল এ ফ্যাতাড়ু। ডি এস যখন সকালবেলা, মানে তখন প্রায় বারোটা বাজতে চলেছে, পুরন্দরের থেকে বিড়ি নিয়ে হাঁকপাঁক করে হাগতে চলে গেল, সেই অবকাশে মদনকে পুরন্দর যে মস্টারপীসটা শুনিয়েছিল -

ঝাড়াঝাড়ি করো - ঝুল
তুলে ধরো মাস্তুল
মেলে দাও নিজ নিজ পাল
প্রশ্ন কোরো না - ক্যানো
কোরো না ঘ্যানোর ঘ্যানো
গ্যারেজে রেখো না পুষে ন্যানো।

আগেরদিন রাতে এসে যাওয়া এই মালটা, মাজাঘষা বাকি থাকা এই মালটা, আর একটু বাড়ার সম্ভাবনাময় এই মালটা, মদন সাজেস্ট করে, ক্যাওড়াতলা সাইড থেকে, না শ্মশান থেকে নয়, বেরোনো "ঘুনাক্ষর' এ দেওয়ার জন্যে। সেটা চালায় নরোত্তম চক্কোত্তি নামে একটা পাগলা খ্যাচা টাইপের মাল।

এরপর আই পি এল এর লোডশেডিং চলাকালীন বাওয়ালের সময় মাঠে গোল হয়ে উড়তে উড়তে নগরপালের হাত থেকে প্রায় ছোঁ মেরে হাতানো মাইক্রোফোনে পুরন্দর ফ্যাঁসফ্যাঁসে গলায় যে চারটি লাইন ঝাড়ে, তাতে মাঠটা জাস্ট ফেটে গেছিল। হাততালিতে।

জগতের ঝুল ঝাড়ো, ধরো ফুলঝাড়ু
কোঁকড়া, কোঁকড়া ঝুল, ঝাড়িছে ফ্যাতাড়ু
আমোদে কাটাও রাত, টের পাবে কাল
কচি রোঁয়া যা ভেবেছ তা আসলে বাল

বসন্ত উৎসবে ফ্যাতাড়ু।

মিস পিউ আর মিস ঝিনুক কে দুবার - কত? কত? জিগেস করার পর যখন মিস পিউ মিনমিন করে হলেও জানতে চায় - কী কত? আর, ডি এস ব্রিফকেসটা ডানহাতে ধরে, বাঁ হাতে বাজাতে বাজাতে বিকট গলায় গান গেয়ে ওঠে - আর কত রাত একা থাকব? আর মিস পিউ মিস ঝিনুক তড়বড়িয়ে হাঁটা লাগায়, তখনই মদন এসে ডি এস কে এক্সপেল করার কথা বলে। প্রাক্তন নকশাল পুরন্দর তাতে পূর্ণ সায় দিয়ে যেটা ছাড়ে -

নামটি ডি এস তার,
মালের বোতল
নিছক মাগির দোষে
হইল কোতল!

ডি এস কেঁদে ফ্যালে, আর সিচুয়েশনটা বলে। ডি এস কিচ্ছু করেনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দেখছে আর একটা একটা বাদাম খাচ্ছে। ওদিকে ওরা ডি এস কে নিয়ে খিল্লি করছে। একবার পেদেছে, তো আরো খিলখিল। লাস্টে আর না পেরে, দেখল, ""থামবেই যখন না, তখন, খিস্তি ফিস্তি না করে দুবার রেট কত জিগ্যেস করে কুমার শানুর গানের একটা লাইন।'' পুরন্দর বলতে গেছিল ওরা সেলিব্রিটি, মদন চেপে দেয় - "টুকটাক খোমা শো করার জন্য যা করে আমায় আর বলিও না। বালের সেলিব্রিটি - এর চেয়ে বরং হাড়কাটার ইজ্জত বেশি।' পুরন্দরও জানায় এসব কেসে ও থাকলে গান না গেয়ে কী কবিতা ঝেড়ে দিত একটা -

কবিকে দেখিয়া আজ হাসো,
চাও আড়ে আড়ে,
মোক্ষম টেরটি পাবে,
যখন বসাবো মোর দাঁড়ে।

এরপর দাঁড়ের মানে নিয়ে ডি এস এর কোয়ারিটা যদিও চেপে দেওয়া হয়।



Name:  Somnath           Mail:             Country:  

IP Address : 117.194.195.154          Date:19 Feb 2009 -- 08:29 PM

সুশীল সমাজে ফ্যাতাড়ু। পাড়ার ক্লাবের টিভিতে ডি এস হিন্দিতে ডাব করা গডজিলা দেখে এসে যখন টেনসন খাচ্ছে বউ ছেলে পুরী বেড়াতে গেছে বলে, আর জিগেস করছে পুরীর সমুদ্রে গডজিলা আসতে পারে কিনা, আর মদন ওকে সেই সময়ের ফাণ্ডা দিচ্ছে যখন জগৎ জুড়িয় এক জাতি শুধু সে জাতির নাম ডাইনোসর,তখনই পুরন্দর ছটা লাইন শোনায় -


দ্বন্দমুলক বস্তুবাদ
এই মুলো, এই পাদ
সিপিএম-তৃণমূল লীলা
নীরবেতে কাজ সারে
দেখে যায় আড়ে আড়ে
জলে ডুব দিয়ে গডজিলা।

তারপরে সুশীলদের মোমবাতি মিছিলে হাঙ্গামা হয়। দুদিন পর, বিভিন্ন লব্দপ্রতিষ্ঠিত ও দিকপাল সুশীলেরা বাজারের ফর্দের মতো লম্বা একটা ছাপানো চোতা তাদের লেটারবক্সে পেয়েছিলেন। যাতে ছিল,

সুশীল সমাজ
------------
পুরন্দর ভাট

মুখখানি কাঁচুমাচু
বসিয়া হাগিছে পাঁচু
রেলগাড়ি থেকে দেখা যায়
সুশীলারা শৈবালে
ধরে গেঁড়ি ছেঁড়া জালে
রেলগাড়ি ঝিকি ঝিকি ধায়
বুড়া রমজান মিঞা
লুঙ্গি ছাড়িয়া দিয়া
গামছা পরার একফাঁকে
উঁকি দিল বাংলায়
চিরকাল ঝোলে যাহা
হাড়গিলে ঠোকরায় যাকে
ঐ দ্যাখো তরুতলে
বসিয়া সদলবলে
মদ্দারা টানিতেছে তাড়ি
বাংলা রহিল পিছে
বিহার আসিছে ভায়া
চলিছে, চলিবে রেলগাড়ি
অতীতে সাহেব মেম
আজ শুধু সিপিএম
এর পরে জানো কিছু ভাই?
সুশীল সমাজ জানে
সকল ধাঁধার মানে
কেবা ঘুড়ি, কেহ বা লাটাই।
যেখানেই যাও তুমি
সবই জনমভূমি
এই কালীঘাট , এই তাজ
পাঁচু আর রমজান
দোঁহে মিলি করে গান
ভাঁজ মারে সুশীল সমাজ

সনেটের পরে এটাই পুরন্দরের দীর্ঘতম লেখা। একে সম্মন দিয়ে, এখন প্যাঁকপ্যাঁক থামাতেই হচ্ছে।



Name:  Somnath           Mail:             Country:  

IP Address : 117.194.195.154          Date:19 Feb 2009 -- 09:01 PM

টিভির গ্যানজামে ফ্যাতাড়ু।

গরচায় বাংলা সাবান কারখানাতে ওদের কিছু ব্যাকাত্যারা মাল বস্তা ছয়েক হাতাবার মতলবে গিয়ে মদন দেখেছিল মালিক শালা তালা লটকে ভাগলবা। ডি এস এর হাড় জিরজিরে বিড়ালটার মত কয়েকটা ওয়ার্কার বসে। এই শুনে পুরন্দর হাঁকড়ে ওঠে - ভুখা মজদুর করে পুকার, আর মদন তাকে থামায় - "ঐ ঢপের চপ এখানে বলচো বল, ওদের কাছে বলতে যেও না। চিঁ চিঁ করচে, বুক ফুঁড়ে হাড় বেরোনো - করে পুকার! ওসব বাড়িতে সবিতাকে শুনিও।

এই শুনে খার খেয়ে পকেট থেকে আধছেঁড়া কাগজ বের করে একটা ন্যাংটো রিফিল দিয়ে তাতে পুরন্দর যেটা লেখে -

গাঁড় মারি তোর মোটরগাড়ির
গাঁড় মারি তোর শপিং মলের
বুঝবি যখন আসবে তেড়ে
ন্যাংটো মজুর সাবান কলের
পেটমোটাদের ফাটবে খুলি
ফাটবে মাইন চতুর্দিকে
গলায় ফিতে নেংটি বেড়াল
তার বরাতেই ছিঁড়বে শিকে

ডি এস এরপর ফুঁপ ফুঁপ করে কেঁদে ওঠে। মদন বলে - ""ওফ্‌ যা নামিয়েচো না কোনো উদগাণ্ডুর ধকে কুলোবে না।'' বলা বাহুল্য এরপরেই পুজোর সাহিত্য নিয়ে করা টিভির টক শো টায় ওরা সেই ম্যাগনাম কেলো করে লাখ দশেক বাঙালী পাবলিককে, যারা এমনিতেই ধুড়ুয়া, পুরো বাণ্ডিল করে দেয়। বজরা ঘোষের নাম ফাটায় ও তার সাম্প্রতিকতম লেখা ভুতের গল্প "ব্যাংডোবা ফরেস্টে ভুত'' এর মুখড়াটা পড়ে শোনায়। জানাই ছিল, পরে কলেজস্ট্রীটের নামকরা প্রকাশক ভজন দাঁ -র কাছে ওরা বজরা ঘোষের ভুতের গল্পগুলো - "মাগিবাড়ির পেত্নী', "গলাকাটা জামাই' , "ঘড়ি ভূত' "মড়ার বৌভাত' নিয়ে গেলে হেভি খাতির পাবে। মানে, পেতেই হবে।

ফ্যাতাড়ুর আর ডি এক্স।

বজবজ নিয়ে পুরন্দর যা লিখেছে -

অশ্বে চড়ি সৈন্যদল
রাজারা চড়িয়া গজে
কত মাল আসিয়াছে
পণ্যভূমি বজবজে

কুঠিতে সাহেব ছিল
নেটিভ মাগিতে মজে
মশার কামড়ে সবই
টেঁসে গেল বজবজে

ফুর্তি ওড়াতে চাও
হোটেলে অথবা লজে
ছিপে ছিপে চলে যাও
তেলডিপো বজবজে

বাংলা টানিয়া আজ
ভাটকবি তেড়ে ভজে
হেগো পোঁদে জয় জয়
করো সবে বজবজে

কিন্তু ঘটনা হল, আর ডি এক্স নিয়ে ফ্যাতাড়ুরা কেস খায়। বেশ ভালোরকম কেস। ফলে শেষমেষ পুরন্দর লেখে -

ঐ ঝোলে ঐ ঝোলে
দাদামশায়ের থলে
যদি ফাটে দুম করে
গোলেমালে , তালেগোলে

ভাট কবি বলে তাই
না করিয়া গজগজ
চলো সবে বজবজ
চপসহ মাল খাই
বেকার ঝামেলা নাই
ফ্যাঁৎ ফ্যাঁৎ সাঁই সাঁই ...




Name:  debu           Mail:             Country:  

IP Address : 72.130.158.122          Date:19 Feb 2009 -- 10:00 PM

নবারুন কি চোলাই খায়?



Name:  SB           Mail:             Country:  

IP Address : 59.93.255.194          Date:28 Nov 2009 -- 07:49 PM

এই সুতো তে বহুদিন কেউ কিছু লেখে না দেখছি, ভাটকবি কি আর কাব্য করছেন না আজকাল? গাঁড় মারি তোর মোটরগাড়ির টা একঘর ছিলো, তার একটা উত্তর:

ন্যাংটো মজুর পরুক পোশাক;
ক্লান্ত মেয়ের ফুলের হাসি

রাখতে ধরে জোট বাঁধে সব
বুভুক্ষু আর প্রান্তবাসী---

মোটর কল আর শপিং মলে
খাটছে যারা সকাল সাঁঝে
তারাও তো নয় claas enemy
বুঝতে তোদের কোথায় ফাটে?

~gnomic pronouncement





Name:  SB           Mail:             Country:  

IP Address : 59.93.255.194          Date:28 Nov 2009 -- 08:00 PM

দু-দুখানি নিতম্ব'র ও একটা উত্তর দিয়েছিলো gnomic pronouncement , রসিকদের জন্যে দিয়ে রাখলাম:

দুইখানি নিতম্ব
আলু সালু বাঁকে
নকুরা ঘুরিয়া যায়
তারই এক ফাঁকে

গ্রীন আছে pink আছে
গেরুয়া আছে হায়
দিদি'র নামেতে পোঁদ
লক কিয়া যায়।





Name:  t           Mail:             Country:  

IP Address : 61.12.12.84          Date:02 Mar 2012 -- 01:44 PM

 



Name:  hari           Mail:             Country:  

IP Address : 70.122.243.167          Date:03 Mar 2012 -- 12:09 AM

নবারুণের বই গুলোর কোনো pdf version-er লিন্‌ক পাওয়া যাবে?



Name:  dondobayosh           Mail:             Country:  

IP Address : 64.134.148.169          Date:03 Mar 2012 -- 02:44 AM

এই আমোদগেঁড়ে পাবলিকের জন্য আজ সুবে বাংলার এই হাল। বিহার উড়িশ্যা তাও বেটার।
একটু পোঁদ নাড়িয়ে কলকাতায় গিয়ে কড়ি ফেলে বইগুলো কিনে নাও না বাপু।



Name:  pi           Mail:             Country:  

IP Address : 72.83.76.34          Date:07 Mar 2012 -- 09:07 PM

কাঙাল মালসাটের শুট।

http://www.kabirsumanonline.com/home/2012/02/25/kangal-malshat-shoot-2
4-feb-2012/



এই সুতোর পাতাগুলি [1] [2] [3]     এই পাতায় আছে43--73