এই আমাদের বোমাবন্দুক, জগৎজোড়া কাউকম, চরম এতক আর যুদ্ধ। পড়ুনঃ আমার অগীত- অঞ্জলি
এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] এই পাতায় আছে241--270
বিষয় : আম্রিগা - একটি নির্মোহ ব
বিভাগ : অন্যান্য
বিষয়টি শুরু করেছেন : pi
IP Address : 72.83.80.169 Date:25 Feb 2012 -- 12:26 PM
Name: aka Mail: Country:
IP Address : 168.26.215.13 Date:20 Mar 2012 -- 10:23 PM
চীনে মেয়েটির কোন দোষ নেই। গিল্টি প্লি করে কমিউনিটি সার্ভ করা বেটার অপশন। রবি গিল্টি প্লি করলে ওকে দেশ ছাড়তে হত। তাই বোধহয়।
Name: Nina Mail: Country:
IP Address : 12.149.39.84 Date:20 Mar 2012 -- 10:39 PM
আকা
রভি কে তো দশ বছর জেলে করেও ডিপোর্টই করবে।
ওকে নাকি অপশন দিয়েছিল গিল্টি প্লি করলে কম্যুনিটি সার্ভিস করিয়ে ছেড়ে দেবে---কেন যে গোঁয়ারের মতন করলনা
Name: pi Mail: Country:
IP Address : 128.231.22.249 Date:20 Mar 2012 -- 10:47 PM
They argued that he was “a kid” with little experience of homosexuality who had stumbled into a situation that scared him.
এটা সত্যি হলে সেটাও খুব স্কেয়ারি। এই নিয়ে সচেতনতা এত কম হবার ব্যাপারটা। এনিয়ে সচেতনতা কম নাকি সচেতন হোমোফোবিয়া,এই কেসে কোনটা হয়েছে, জানিনা অবশ্য। একেকজায়গায় একেকরকম বলছে।
Name: aka Mail: Country:
IP Address : 168.26.215.13 Date:20 Mar 2012 -- 10:52 PM
না হোমোফোবিক তো নয়ই। রবি টাইলার ক্লিমেন্টিকে টেক্সট করেছিল যেদিন ক্লিমেন্টি সুইসাইড করে সেদিন।
শালা অদ্ভূত লিবারালিজম। কয়েকদিন আগে মিলিটারি থেকে হোমোদের লাথাচ্ছিল, এখন এটাকে হোমোফোবিক বলছে।
ছেলেটি যা করেছে সমর্থনযোগ্য তো অবশ্যই নয়। কিন্তু এটা লঘু পাপে গুরু দণ্ড হয়ে গেল মনে হচ্ছে।
Name: Nina Mail: Country:
IP Address : 12.149.39.84 Date:20 Mar 2012 -- 10:54 PM
জানিনা এটা আমকে খুব ভাবাচ্ছে---দুটো ছেলেই একেবারে বাচ্চা একজন তো মারাই গেল আর একজনও জীবন ভোগে গেল---ঠিক কেন? এই কেন টা খুব মর্মান্তিক--সব কিছু কে চাঁচে ফেলে আমরা কেন যে দেখার চেষ্টা করি--এত দুনিয়া নাকি এগিয়ে গেছে কিন্তু একটা সামান্য সেক্সুয়াল প্রেফারেন্স কেন এখনও এত ট্যাবু??!!
Name: Nina Mail: Country:
IP Address : 12.149.39.84 Date:20 Mar 2012 -- 10:56 PM
সত্যি এই আম্রিগার লিব্যারালিজম যেন কিম্ভুত---জগাখিচুড়ির দেশ বোঝা যায়।
Name: SC Mail: Country:
IP Address : 150.212.35.117 Date:20 Mar 2012 -- 11:08 PM
লঘু পাপে গুরুদন্ড।:০
সিরিয়াসলি!
মিটিন থেকে এসে লিকচি। কিন্তু লঘু পাপ একেবারেই নয়, খুব গুরুতর।
Name: pi Mail: Country:
IP Address : 128.231.22.249 Date:20 Mar 2012 -- 11:17 PM
এখানকার লিবারেলিজম নিয়ে কথা না বলাই ভাল।
কত জন লিবারেল ?
অ্যাবর্শন, গে ম্যারেজ নিয়ে যেরকম বিরোধিতা হতে দেখি, পাঁড় কন্সার্ভেটিভদের যেরকম উত্তাল সমর্থন পেতে দেখি ...
Name: pi Mail: Country:
IP Address : 128.231.22.249 Date:20 Mar 2012 -- 11:20 PM
হেট ক্রাইম ও তো বিস্তর !
আমাদের সোস্যাল হেলে্থর ক্লাসের ইনস্ট্রাক্টর আফ্রিকান আমেরিকান। ছাত্র অহাত্রীদের মধ্যেও অনেকে তাই। ক্রাইম দূরে থাক,লেটেন্ট রেসিজম নিয়ে যা সব বলেন তাঁরা ...
সেদিন এটা দেখানো হল। সময় থাকলে লোকজনকে দেখতে বলবো :
http://www.snagfilms.com/films/title/the_angry_heart
Name: pi Mail: Country:
IP Address : 128.231.22.249 Date:20 Mar 2012 -- 11:26 PM
From my observations of the media circus surrounding the case and trial, Mr. Ravi’s ethnicity has not been a factor in the coverage. But community members are speculating: if Mr. Ravi was, in fact, homophobic, was this a result of an Indian cultural bias against gays? After all, in one of the instant-message conversations gleaned by the New Yorker, days before moving in to his dorm and after discovering his future roommate was gay, Mr. Ravi told a friend, “I still don’t really care, except what my parents are going to say. My dad is going to throw him out the window.”
http://india.blogs.nytimes.com/2012/03/18/dharun-ravi-case-raises-issu
e-of-homophobia-in-indian-community/
মন্তব্যগুলো দ্রষ্টব্য।
Name: rimi Mail: Country:
IP Address : 168.26.205.19 Date:20 Mar 2012 -- 11:38 PM
টিপিকাল ভারতীয় পরিবারে রেগুলার সেক্স ব্যপারটাই এমন ট্যাবু, হোমোসেক্সুয়ালিটি তো আরো। কজন বাবা মা ছেলে মেয়ের সঙ্গে সেক্স নিয়ে খোলাখুলি আলোচনা করে, বা ছেলে মেয়ের সেক্স সম্পর্কিত প্রশ্নের খোলাখুলি জবাব দেবার সাহস রাখে?
অন্তত ধারুনের বাবার সঙ্গে ধারুনের যে এই নিয়ে কোনো খোলাখুলি আলোচনা হয় নি, তা অনুমান করতে পারি এই কমেন্টটি থেকে। ইয়ান পার্কার এই কেস নিয়ে বিশদে স্টাডি করেছে, ধারুন এবং ভিক্টিমের বন্ধুদের ও পরিবারের অনেককে ইন্টার্ভিউও করেছে। ধারুনদের ফ্যামিলি ফ্রেন্ড, বাবার ব্যবসার পার্টনার জানিয়েছে যে যদিও ধারুনের পরিবারটি বিশেষ রক্ষণশীল, তবু ধারুনের বাবা এমন নন যে ছেলের রুমমেট গে হওয়ার কারণে তিনি রেগে চৌপাট হবেন।
Name: rimi Mail: Country:
IP Address : 168.26.205.19 Date:20 Mar 2012 -- 11:42 PM
মনে পড়ে গিয়ে খুব হাসি পেল। ছোটোবেলায়, মানে হাই স্কুল বা কলেজে পড়ার সময় বন্ধুদের সঙ্গে সিনেমার আলোচনা করার সময়ে প্রায়ই শুনতাম, "অমুক সিনটা এমন ভাল্গার, বাবা মার সঙ্গে বসে দেখা যায় না"!!! অথচ সে সময়ে ভারতীয় সিনেমায় কিইবা ভাল্গারিটি দেখাত? দু চারটে ঘনিষ্ঠ চুমু টুমু, তাতেই ছেলে মেয়ে এবং বাপ মা লজ্জায় অস্থির!!! :-)))
Name: Nina Mail: Country:
IP Address : 12.149.39.84 Date:20 Mar 2012 -- 11:43 PM
পাপ লঘু নয়---কিন্তু দন্ডে দ্বন্দ আছে ---
প্লি বার্গেন নিলেই ঠিক করত চীনে-মেয়ের মতন।
তবে আসল প্রবলেম হল--এই ট্যাবুটাকে নিয়ে--যেটার কিনা আম্রিগারও প্রচুর হেট আছে--মিলিটারি ব্যাবহার তাদের প্রতি--
Name: Nina Mail: Country:
IP Address : 12.149.39.84 Date:20 Mar 2012 -- 11:51 PM
রিমি এর ফ্লিপ সাইডটা শুনবি :-)))
আমার কলিগের বাবা মা এসেছে কদিনের জন্যে মেয়ের কাছে বেড়াতে--মেয়ের নতুন বাড়ী--
মেয়ে বাবা মাকে ঠাট্টা করে রাত্রে শুতে যাবার আগে বলছে--বলছে
দেখ তোমরা এক্সসাইটেড হয়ে আমার নতুন খাটটা ভেঙোনা যেন---বি জেন্টিল গাইস;-)
পারবি তোর বাবা মাকে বলতে?
Name: rimi Mail: Country:
IP Address : 168.26.205.19 Date:21 Mar 2012 -- 12:32 AM
নিনাদি:-))) আমি অবশ্যই আমার বাবা মাকে এসব বলতে পারব না। কিন্তু আমার ছেলে মনে হয় আমাদের বলতে পারবে ;-))
Name: Nina Mail: Country:
IP Address : 12.149.39.84 Date:21 Mar 2012 -- 12:43 AM
বাবা মা আমি খুব বন্ধুর মতন ছিলাম---(আমি মনে করতাম)
তো একদিন মাকে জিগালাম
আচ্ছা মা আমিও তো তোমাদের সঙ্গে কত বন্ধুর মতন কিন্তু তবু আমার শ্রদ্ধা ও আছে পুরোমাত্রায়---আমার ছেলে মেয়ের মধ্যে সেটা ঠিক আসছে না কেন?
মা বল্ল
তুমি তো বাবা মাকে হাত ধরে বসে থাকতে দেখনি--একে অপরের সঙ্গে চটুল ঠাট্টা ও আরও কিছু চটুল ব্যাবহার করতে দেখনি তাই তুমি জানতে "ব্বাবা মা শ্রদ্ধার জিনিষ" ;-)
কিন্তু তাই বলে আমি বলছি না তুমি আমাদের মতন থাকবে--
সবাইকে যুগের সঙ্গে মানিয়ে চলা উচিৎ--তোমরাও তাই চলবে--
আর তোমাদের ছেলে মেয়েরা তাদের মতন করে ঠিকই তোমাদের ভালবাসবে--শ্রদ্ধা করবে
মা আর একটু মুচকি হেসে বাল--জেনারেশন গ্যাপ !!
Name: tatin Mail: Country:
IP Address : 14.139.194.2 Date:26 Mar 2012 -- 12:53 PM
আমেরিকার ইস্কুল শিক্ষাঅব্যবস্থা - টাইপো করে অব্যবস্থা শব্দটা লিখে মনে হল একদম ঠিক লিখেছি।
ঐ ব্যবস্থা থেকে বেরোনো জেনারেল কিছু স্যাম্পেল দেখুন (বেশ হাই ফাই ছাড়া)। অংক জানেনা, পদার্থবিজ্ঞান বলতে গাড়ি সারানো মনে করে। আর ইতিহাস ভূগোল পুরো ডেঞ্জারাস হাল- ঈশ্বর সপ্তম দিনে জর্জ ওয়াশিংটনের জন্ম দ্যান, তারপর ইতিহাস শুরু হয়।
প্রোজেক্ট ইলেক্টিভ বেসড শিক্ষাব্যবস্থা নিয়ে যাঁরা হইচই করেন, তাঁদের কাছে সবচেয়ে বড় চেতাবনি হওয়া উচিত আমেরিকার সাধারণ ছাত্রচাত্রীদের জ্ঞানগম্যির হাল!
Name: riddhi Mail: Country:
IP Address : 108.218.136.234 Date:26 Mar 2012 -- 01:00 PM
ওবামা কেঁদে কূল পাচ্ছে না, যা হাল হয়েছে।
Name: pi Mail: Country:
IP Address : 72.83.76.34 Date:26 Mar 2012 -- 01:16 PM
থ্যাঙ্ক্সগিভিং এর ইতিহাসটাই যে ঠিক করে পড়ানো হয়না, সে নিয়ে এখানে কোন মহল থেকে কোন আপত্তি তোলা হয়না ?
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.169.38 Date:26 Mar 2012 -- 01:49 PM
বোঝো! ওহে তাতিন, আরে ওরকম ভাবে একটা দেশের সব মুখ্যু হয় নাকি। আমেরিকান শিক্ষাব্যবস্থাও চমৎকার, অন্যান্য দেশের মতনই। সবাই কেন অংকে বা, ফিজিক্স-এ পন্ডিত হবে। কোনো দেশেই হয় না। এখানে যারা সায়েন্সে পড়াশোনা করে তারা অনেকেই তো ফাস্টো কেলাস। আবার অনেকে অত ভালো নয়, পাশ দিয়ে কাজকম্মে ঢুকে গেছে। সব দেশেই যেমন হয়।
ছোট্ট করে একবার ইউ এস নোবেল প্রাইজ লিস্টটায় চোখ বুলিয়ে নাও। রিসেন্ট ইয়ার গুলো আগে দেখো, বেশীর ভাগই কিন্তু বর্ন ইন ইউএসএ।
http://www.jinfo.org/US_Nobel_Prizes.html
আর অংক - থিরেটিক্যাল ম্যাথ-এ তো নোবেল নেই, সমকক্ষ হল ফিল্ড্স্ মেডাল, যদিও প্রতি বছর দেওয়া হয় না। এতে আমেরিকান আধিপত্য অ্যাপ্লায়েড সায়েন্সের সাবজেক্টের মতন অত প্রবল নয়। তবু আছেন। অনেকেই আছেন। এই উইকি লিংক দ্যাখো http://en.wikipedia.org/wiki/Fields_Medal , ডানদিকের কলামে ন্যাশন্যালিটির ইউএস ফ্ল্যাগ ভালো পরিমানই আছে। এদেরও বেশীর ভাগও কিন্তু আমেরিকান বাই বার্থ।
সেভাবে দেখলে লিবারেল আর্ট্স (লিটারেচর) এ বরং আমেরিকান ডোমিন্যান্স কম।
----
আমেরিক্যান এডুকেশন সিস্টেম নিয়ে আমেরিকান-দের মধ্যেই একটা শোরগোল উঠেছে। তার মূল কারণ, চাকরি -র বাজার ২০০৮ এর পর থেকে খারাপ।
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.169.38 Date:26 Mar 2012 -- 02:11 PM
চাকরির বাজার খারাপের অনেক কারণ।
১৯৯৫-২০০৪ পর্যন্ত যখন চাকরির বাজার তুঙ্গে ছিল তখনও একই স্কুলিং সিস্টেম ছিল, মোটামুটি একই সিলেবাস, একই কলেজ। সেরকম কোনো বড় রদবদল তারপরে হয় নি।
ম্যানুফ্যাকচারিং জব গেছে (চায়না)। এটা অবশ্য অনেক আগেই হয়েছে।
ইদানীং যেটা হয়েছে, সেটা হল, সার্ভিস সেক্টরে অনেক জব নেই (ইন্ডিয়া, চায়্না, ইস্ট-ইউরোপ)। এটা হয়েছে সারা পৃথিবী জুড়ে কম্যুনিকেশন টেকনলজি-র অভাবনীয় উন্নতি হওয়ায়। এখন আর ঘন্টায় ১৫ ডলারের সার্ভিস টেকনিশিয়ান বা কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ-কে এদেশেই থাকতে হবে এমন কারণ নেই। গত দশ বছরে এই সেক্টরে যে কয়েক মিলিয়ন জব অন্য দেশে গেছে - তা কলেজ ডিগ্রী দিয়ে ভরাট করা যাবে না। সেটা ওবামা-রা ভালোই জানেন।
কিছুদিন আগে এনপিআর-এ এ নিয়ে এক আলোচনা হল।
17,000,000 college educated Americans have jobs that they are overqualified for, according to the Bureau of Labor Statistics.
Over 482,000 college-educated Americans are customer service representatives and over 100,000 are maids and janitors; 5,057 of whom have a Ph.D.
Name: tatin Mail: Country:
IP Address : 14.139.194.2 Date:26 Mar 2012 -- 02:19 PM
আমি তো বেশ হাই ফাই দের বাদ দিয়ে ভাবতে বললাম, আমেরিকান সাধারণ কলেজ গ্রেজুয়েটদের থেকে আমাদের কল্যাণী বা উত্তরবংগ ইউনিভার্সিটির সাধারণ বিএসসি বিএর নিজেদের ফিল্ডের জিনিসপত্র অনেক ওয়াইডলি এবং ডেপে্থ জানে বলে মনে হয়েছে।
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.169.38 Date:26 Mar 2012 -- 02:34 PM
হে হে।
ভারতের গ্র্যাজুয়েট ডিগ্রী হোল্ডারদের জ্ঞানের বহর নিয়ে ইন্ডিয়ান মিডিয়ায় প্রায়ই তো খোরাকি জিনিসপত্র বেরোয়। এখানেও বেরোয়। একই রকম।
অবশ্য একটা ব্যাপার আছে, এখানকার সিস্টেমে ইন জেনারেল মাগ্গা/মুখস্থ/মেমোরাইজেশন কম।
Name: tatin Mail: Country:
IP Address : 14.139.194.2 Date:26 Mar 2012 -- 02:41 PM
সেরকমই কিন্তু বলছিলাম- মাজ্ঞা মুখস্থ মেমোরাইজেশন ছাড়া পড়াশুনো হয় না, হয় যে সেটা একটা আম্রু অপপ্রচার- যার ফল আম্রুরা নিজেরাই ভুগছে।
আমেরিকানদের জেনারেল নলেজ নিয়ে জোক্স বোধহয় ভারতীয়দের থেকে অনেকগুণ বেশিই চলে
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.169.38 Date:26 Mar 2012 -- 02:54 PM
কলেজ গ্যাজুয়েট, ১২+৪ = ১৬ বছরের এডুকেশনের পর, একজনের থেকে এক্সপেক্টেশন টা একটু আলাদা দুটো দেশে। সিস্টেমও আলাদা।
প্র্যাকটিক্যাল/অ্যাপ্লিকেশন বেস্ড এডুকেশন অ্যাপ্রোচে অনেক সুবিধেও আছে।
এদিককার সিস্টেমে কলেজ কমপ্লিশন না করলেও চমৎকার লিভিং অ্যাফোর্ড করা যেতেই পারে। যেমন, এই মূহুর্তে, আই-ফোন প্রোগ্রামারদের অনেকেই হাই স্কুল স্টুডেন্ট, বা, কলেজ ফেলু। অনেকেই স্টুডেন্ট হিসেবে তেমন ভালো কিছু না। কিন্তু, নিজে পড়ে অবজেক্টিভ-সি আর এক্স-কোড গুলে খেয়েছে।
ছোট-খাটো ওয়েব অ্যাপ্লিকেশনের কাজের জন্যে কলেজের ছেলেমেয়েদের লোকজন প্রেফার করে।
ডট্ কম জমানায় আমাদের পাড়ার কয়েকটা সাদা ছোকরা ওয়েব হোস্টিং কোম্পানী খুলে (প্রথমে গ্যারাজে, টি ওয়ান লাইন নিয়ে) - গুচ্ছ সাইট হোস্ট করে দিল। কলেজে ছেড়ে দিল। কয়েক বছর পরে কোম্পানী বেচে দিল।
অফিস কলিগের ছেলে এমন ইবে-তে বেচকেনার ব্যবসা শুরু করল ক্লাস নাইন থেকে, যে সে হাই স্কুল কপ্লিটই করল না। এখন তো বেশ বড় ওয়ার হাউস।
বেসিক্যালি, ডেপ্থে যাবার দরকার না থাকলে, বা ইচ্ছে না থাকলে অনেকেই যায় না। যারা যায়, তারা বেশ ভালোই জানে।
Name: Ben Arfa Mail: Country:
IP Address : 121.241.218.132 Date:26 Mar 2012 -- 02:57 PM
আর এখানে (ভারতে) সবাই খুব ইন-ডেপ্থ আর ব্রেড্থ জানে, এটাও বেশ বড় মিথ। যেমন আইআইটি সম্পর্কে নির্মোহ ব খোলাই যায়।
Name: tatin Mail: Country:
IP Address : 14.139.194.2 Date:26 Mar 2012 -- 03:01 PM
সাইড প্রশ্ন, শিক্ষা কি শুধু জীবিকা অর্জনের জন্য? গন্ডোয়ানা ল্যাণ্ড যে ছিল, শারলামেন যে ছিলেন- হজরত মহম্মদ যে মক্কায় ছিলেন, ইভলিউশন যে হচ্ছে- ভর যে অপরিবর্তনীয়, ত্রিভুজের দু বাহুর যোগফল যে তৃতীয় বাহুর থেকে বেশি এগুলো জানার কি আর কোনও দরকার নেই?
Name: lcm Mail: Country:
IP Address : 69.236.169.38 Date:26 Mar 2012 -- 03:03 PM
আর এভাবে তুলনা করা যায় না।
আমি একটা উদাহারণ দিই। ধরো ক্লাস নাইন অবধি, ইংরেজী গ্রামার, মানে ঐ, থার্ড পার্সন সিঙ্গুলার ... , অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন ... এসেট্রা --- সেরকম ভাবে শেখায়ই না। অথচ, স্টুডেন্টদের ছোট বয়েস থেকেই নানা ধরনের গাদা গাদা বই পড়তে দেওয়া হচ্ছে, লিখতেও দিচ্ছে। চমৎকার লিখছেও অনেকে।
তাই দুম করে যদি কাউকে জিগ্গেস করো, প্রিপোজিশন কি, হয়ত গুছিয়ে বলতে পারবে না।
আমরা ভাবতেই পারি না, ক্লাস নাইন অবধি বাংলা পড়েছে অথচ, সমাস/সন্ধি/প্রত্যয় পড়ে নি।
Name: tatin Mail: Country:
IP Address : 14.139.194.2 Date:26 Mar 2012 -- 03:04 PM
এলসিএম,
যাকে একটা মাত্র ভাষা জানতে হয় তার কার্যক্ষেত্রেও গ্রামার না জানলেও চলে-
Name: tatin Mail: Country:
IP Address : 14.139.194.2 Date:26 Mar 2012 -- 03:11 PM
হঠাৎ মনে পড়ল, এসাইনমেন্টের খাতায় প্রচুর লোক শুড হ্যাভ কে শুড অফ লিখত। এরকম ভাবে মাতৃভাষা ছড়াতেও আমেরিকান হয়ে জন্মাতে হয়।
এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] এই পাতায় আছে241--270