এই আমাদের রূপকথারা, এমার্জেন্সি এতক, জগৎজোড়া কাউকম আর গা-জোয়ারি। পড়ুনঃ বিষয় : ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩
বিষয় : খোন্জখবর কি কবে কেন কোথায়
বিভাগ : অন্যান্য
বিষয়টি শুরু করেছেন : Sudipta
IP Address : 121.245.25.121 Date:06 Sep 2008 -- 07:14 AM
Name: Sudipta Mail: Country:
IP Address : 121.245.6.25 Date:07 Sep 2008 -- 07:01 AM
bb , হায়দ্রাবাদে আমি শুধু দেশ বা আনন্দমেলা জাতীয় ম্যাগাজিন খুঁজছিলুম। আমিরপেটে কাল সক্কালবেলা অভিযানে বেরিয়েছিলুম একটা খবর পেয়ে, তা আনন্দমেলা পুজো সংখ্যা টা পেয়ে গেছি এক মাছের দোকানের পেছনের তাক থেকে, এক পিস-ই ছিল, কালকের দিন-টা তাই বেশ মনোরম গেছে। আমি থাকি মাধাপুরে, হাইটেকের কাছে। দেশ আনন্দমেলা গেলেই পাবো এরকম কোনো জায়গার নাম জানার ছিল, দূরত্ব কোনো ফ্যাক্টর নয়।
kd -দা,
নিজামের কাঠি কাবাব ট্রাই নিতে পারেন, বেশ সরেস :-)
শ্যামল, lcm , বুনু-দা,
সবাইকে ধন্যযোগ খোঁজ দেওয়ার জন্য, কিন্তু সুমনের অনুষ্ঠানের খবর-টা বাকি রইলো যে! :-)
Name: siki Mail: Country:
IP Address : 122.162.81.241 Date:07 Sep 2008 -- 08:58 AM
ছেঁকে মানে ঠিক ছাকনি দিয়ে ছাঁকা নয়। সঠিক বাংলা মনে পড়ছে না, ইংরেজিতে বলে extract করা, filtering out করা।
কারুর কাছে বাংলা অভিধান আছে? ঠিক বলছি কি?
নিছনি(য়া) আসলে ক্রিয়া। ভার্ব। অভিধানে পাওয়া যাবে কিনা জানি না অবশ্য।
Name: bb Mail: Country:
IP Address : 117.195.170.189 Date:07 Sep 2008 -- 02:48 PM
Sudipta আপনি এই পত্রিকা গুলি জুবিলি হিলস এ পাবেন Latitude Gym এর রাস্তায় মেন রাস্তায় যে Food World আছে তার পাশে রাস্তার উপর একটি দোকান আছে সেখানে। আর আমীরপেট এর মুখে canara bank এর সামনের দোকানে আপনি অনেক বাংলা ম্যাগাজিন পাবেন। আনন্দের সব শারদীয়া সংখ্যা পাবেন এখানে।
Name: Sudipta Mail: Country:
IP Address : 219.64.72.136 Date:07 Sep 2008 -- 03:03 PM
bb , আপনাকে ধন্যবাদ; আমি খোঁজ নেবো অবশ্যই।
Name: bitoshok Mail: Country:
IP Address : 75.72.244.116 Date:07 Sep 2008 -- 03:04 PM
এইখানে online সংসদ অভিধান পাবেন। http://dsal.uchicago.edu/dictionaries/
Name: Somnath Mail: Country:
IP Address : 59.93.202.1 Date:07 Sep 2008 -- 06:45 PM
নিছনি, (আঞ্চ) নিছুনি (p. 460) [ nichani, (āñca) nichuni ] বি. 1 বিবাহে স্ত্রী-আচারের অঙ্গবিশেষ (নিছনি ডালা); 2 বালাই, অমঙ্গল; 3 লাবণ্য, কমনীয়তা; 4 প্রসাধন, অঙ্গসজ্জা; 5 উপহার, অর্ঘ্য ('দিতে চাই যৌবন নিছনি': অনন্ত আচার্য); 6 তুলনা। [ সং. নির্মঞ্ছন । ] । ১ ; ২ (' ': )
এটা ইউনিকোড এ লিখলাম। মামুর এডিটরে :
নিছনি, (আঞ্চ) নিছুনি ( p. 460 ) [ nichani, (āñca) nichuni ] বি . ১ বিবাহে স্ত্রী-আচারের অঙ্গবিশেষ (নিছনি ডালা); ২ বালাই, অমঙ্গল; ৩ লাবণ্য, কমনীয়তা; ৪ প্রসাধন, অঙ্গসজ্জা; ৫ উপহার, অর্ঘ্য ('দিতে চাই যৌবন নিছনি': অনন্ত আচার্য); ৬ তুলনা [ (সং: নির্মঞ্ছন প্রাকৃ . নেঞোছন] নিছানো ক্রি . ১ পূজা বা উৎসর্গ করা; ২ ভক্তিভরে মুছে দেওয়া ('নীরব নিশি তব চরণ নিছায়ে': রবীন্দ্র)
Name: shyamal Mail: Country:
IP Address : 72.24.189.126 Date:07 Sep 2008 -- 07:34 PM
সোমনাথ,
অশেষ ধন্যবাদ।
Name: Somnath Mail: Country:
IP Address : 59.94.2.179 Date:13 Sep 2008 -- 04:16 AM
কবীর সুমনের একটা একক অনুষ্ঠান হচ্ছে সামনেই। নতুন অ্যালবাম বের করেছে কিনা।
ইদিকে শিলাজিৎ আর সর্বনাশ বের করে না। ৪ বছর ধরে অপেক্ষা করাচ্ছে। পুজোয় কার কার অ্যালবাম বেরোচ্ছে নতুন, কোনো খোঁজ আছে, কলকাতা ছাড়ার আগে কিছু নিয়ে যাওয়া যাবে?
Name: Sudipta Mail: Country:
IP Address : 59.161.144.220 Date:13 Sep 2008 -- 10:23 AM
ক্যাকটাসের বোধ হয় একটা অ্যালবাম বেরিয়েছে। সোমনাথদা, সুমনের প্রোগ্রাম-টা কবে জানো কি? সময় আর টিকিট কোথায় পাওয়া যাবে?
Name: Somnath Mail: Country:
IP Address : 59.93.195.145 Date:13 Sep 2008 -- 11:08 AM
না না, কবে হবে আমি জানি না। তবে হবে শিগ্গিরি। "প্রতিরোধ" নামের নতুন অ্যালবাম বের করেছে। "সর্বত্র পাওয়া যাচ্ছে" :-)
মুশকিল হল লোকটা পলিটিকাল মোটিভেশনকেই সৃজনশীলতার একমাত্র মূলধন করেছে। ফলে যা করছে তার বিশেষ কিছুই দাঁড়াচ্ছে না।
Name: Sudipta Mail: Country:
IP Address : 122.169.141.212 Date:15 Oct 2008 -- 10:18 AM
তিনটি প্রশ্ন ছিল:
১) রবার্ট ফিস্ক এর বই কি ভারতে পাওয়া যায়? যদি হ্যাঁ হয়, তাহলে হায়দ্রাবাদে কোথায় পাওয়া যেতে পারে? আমি ওডিসি বা ক্রসওয়ার্ড ঘুরেছি, নেই। সেক্ষেত্রে অর্ডার দিলে ওরা এনে দিতে পারে কি? কলকাতাতেই বা কোথায় পাওয়া যায়? অক্সফোর্ড, কলেজ স্ট্রীট, ল্যান্ডমার্ক কোথাও পাই নি। একটু ডিটেল ইনফো চাই।
২) কিছু বই এর নাম চাই যেখানে বুর্জোয়া, প্রোলেতারিয়েত, পাতি-বুর্জোয়া এবং কম্যুনিজমের অন্যান্য প্যারামিটার গুলোর ভালো বিশ্লেষণ আছে। মরিস কন্ফর্টের Dialectical materialism বই-টা পড়ছিলাম, কিন্তু পছন্দ হয় নি, খানিকটা টেক্সট বই টাইপ। এই ধরণের বই বাদ দিয়ে জানাবেন। এক্ষেত্রে গল্প টাইপ কিছু চাই না, আমি ১০০% তথ্য নির্ভর বই চাইছি।
৩) Sharepoint portal এর ওপর ভালো কিছু materials চাই। কেউ কোনো link দিতে পারেন? বা বই, ডকুমেন্টস ইত্যাদি .. ?
আগে-ই ধন্যবাদ জানিয়ে রাখলাম।
Name: Arijit Mail: Country:
IP Address : 61.95.144.123 Date:15 Oct 2008 -- 10:23 AM
(১) যায় তো বটেই - দমু আর রঙ্গনই তো কিনেছে (যদি না কাউকে দিয়ে আনিয়ে থাকে)। আমাজন এখানে ডেলিভারি দেয় না?
(২) এইসব জিনিস নিয়ে সব বইই টেক্সটবই টাইপ। নীরস। আমরা শুরু করেছিলাম "মার্ক্সবাদ জানবো' দিয়ে - সম্ভবত: দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় (???)। এছাড়া মার্ক্সিস্ট ডট অর্গ-এ অনেক মেটিরিয়াল আছে। আরেকটা সাইট হল পোর্টসাইড - ভালো লেখা পাওয়া যায়।
Name: r Mail: Country:
IP Address : 198.96.180.245 Date:15 Oct 2008 -- 05:02 PM
১) ফিস্কের বই খুবই সহজলভ্য ছিল। যে কোনো বড় দোকানে বললে ওরা আনিয়ে দেবে।
২) একদম গোড়া থেকে শুরু করার জন্য আমার খুব পছন্দ বিগিনার্স সিরিজের কমিক্স টাইপের বইগুলো- অথেন্টিক এবং মজাদার। মার্ক্স ফর বিগিনার্স, কমিউনিজ্ম ফর বিগিনার্স ইত্যাদি।
Name: rimi Mail: Country:
IP Address : 168.26.191.117 Date:15 Oct 2008 -- 07:13 PM
হ্যাঁ এই কমিক্স গুলো বেজায় ভালো।
Name: arjo Mail: Country:
IP Address : 168.26.215.54 Date:15 Oct 2008 -- 07:26 PM
প্রশ্ন ৩ : msdn
Name: d Mail: Country:
IP Address : 117.195.40.52 Date:15 Oct 2008 -- 09:49 PM
আমি ফিস্ক আনিয়েছিলাম Indiaplaza থেকে। ল্যান্ডমার্কে ছিল, তবে ইন্ডিয়াপ্লাজা ভাল ডিসকাউন্ট দিল, তাই ওখান থেকেই আনালাম। ইন্ডিয়াপ্লাজা আবার ঐ অর্ডারটায় আমাকে কুয়ারুতুলিন হাইদারের A Season of Betrayals ফ্রী দিয়েছিল। দাম নেয় নি।
Name: Arijit Mail: Country:
IP Address : 61.95.144.123 Date:16 Oct 2008 -- 11:03 AM
ইন্ডিয়াপ্লাজা কি অনলাইন? রিলায়েবল? মানে কার্ড সংক্রান্ত ব্যাপারে?
Name: d Mail: Country:
IP Address : 117.195.40.93 Date:16 Oct 2008 -- 09:27 PM
আমি ইন্ডিয়াপ্লাজা থেকে ডেবিটকার্ডে কিনি। কাজেই সমস্যা নেই। বহুবার কিনেছি। ভাল সার্ভিস। দেশে বই না থাকলে বিদেশ থেকে আনিয়ে দেয়। বোধিকে যে বইটা যোগাড় করে দিয়েছিলাম, সেটা এখান থেকেই কেনা। আবার মিষ্টি করে ডিসকাউন্টও দেয়।
Name: Sayantan Mail: Country:
IP Address : 160.83.72.212 Date:16 Oct 2008 -- 09:57 PM
অজ্জিদ্দা, ইন্ডিয়াপ্লাজা খুবই রিলায়েবল। ওরা এনডিটিভি'র যে শপিং সাইট, সেটা হোস্ট করে। তো, ভালো বিটুসি যেমন হয় তেম্নিই। হেভি ডিসকাউন্ট/ প্রোমোশনাল গুডিজ + টাইমলি ডেলিভারি। ট্রাই করতে পারো।
Name: Arijit Mail: Country:
IP Address : 61.95.144.123 Date:17 Oct 2008 -- 09:08 AM
কার্ড ডিটেলস ধরে রাখে না তো? আমাজন ধরে রাখতো, বাই ডিফল্ট - পরে শুনলুম আমাজনের ওই ধরে রাখার জন্যে সেখান থেকে অনেক জোচ্চুরি হয়েছে - নিউক্যাসল ইউনিতেই অনেকের হয়েছে। তারপর আমি আমার ডিটেলস মুছে দিয়েছিলুম।
Name: d Mail: Country:
IP Address : 203.143.184.10 Date:17 Oct 2008 -- 10:24 AM
অপশান আছে একটা। তাড়াতাড়ি পাথাবে ইত্যাদি বলে। আমি সেটা সিলেক্ট করিনা কখনও। আর ডেবিটকার্ড থেকে হওয়া একটু মুশকিল, ঐ যে ট্রানজাকশানের সময় কার্ডের পেছনের গ্রিড দিয়ে র্যান্ডম নাম্বার চায়।
Name: Arijit Mail: Country:
IP Address : 61.95.144.123 Date:17 Oct 2008 -- 10:27 AM
ওক্কে।
কেউ কোনো সাইটে টিনটিন পুরো সেট দেখেছ? কাল ইন্ডিয়াপ্লাজায় আলাদা আলাদা দেখলুম, পুরো সেটের কালেকশান পেলুম না।
Name: nyara Mail: Country:
IP Address : 64.105.168.210 Date:17 Oct 2008 -- 10:38 AM
নভরঙে আগে পুরো সেট টিনটিন আর অ্যাস্টেরিক্স পাওয়া যেত:
http://www.navrang.com/
Name: siki Mail: Country:
IP Address : 203.122.26.2 Date:17 Oct 2008 -- 11:20 AM
আমার কাছে পুরো টিনটিন আর অ্যাসটেরিক্স কালেকশন আছে। ইস্নিপ্স থেকেই তো নামিয়েছিলম। সেখানে নেই?
Name: Arijit Mail: Country:
IP Address : 61.95.144.123 Date:17 Oct 2008 -- 11:21 AM
ও না আমি আসল বই চাই।
Name: siki Mail: Country:
IP Address : 203.122.26.2 Date:17 Oct 2008 -- 11:22 AM
ওহ্হ্, কিনতে চাও? বই?
বাংলা চাইলে আনন্দ পাবলিশার্স। ইংলিশ চাইলে ক্রসওয়ার্ডস।
Name: Arijit Mail: Country:
IP Address : 61.95.144.123 Date:17 Oct 2008 -- 11:33 AM
বাংলা পুরনো আনন্দমেলাতে ভালো হত, তাপ্পর ঝুলে গেছে। ইংরিজীই কিনবো, ক্রসওয়ার্ডসে পুরো সেট পাই নি। আলাদা আলাদা রয়েছে।
Name: Blank Mail: Country:
IP Address : 203.99.212.224 Date:17 Oct 2008 -- 12:03 PM
পুরো সেট মাঝে মাঝে ডিসকাউন্টে দেয়, আমি দেখতে পেলেই বলবো
Name: siki Mail: Country:
IP Address : 203.122.26.2 Date:17 Oct 2008 -- 12:18 PM
ঝুলে গেছে মানে? অনুবাদ তো একবারই হয়েছিল!
যাক, ক্রসওয়ার্ডসে বললে ওরা আনিয়ে দেবে।
Name: Arijit Mail: Country:
IP Address : 61.95.144.123 Date:17 Oct 2008 -- 12:50 PM
প্রথম দিককার অনুবাদগুলো ভালো হত - কাঁকড়া রহস্য, লাল বোম্বেটের গুপ্তধন ইত্যাদি। পরের দিকে পিকারোজ পড়েছি, বাজে। লোক বদলেছিলো নিশ্চয়।
Name: Sayantan Mail: Country:
IP Address : 160.83.72.212 Date:17 Oct 2008 -- 06:43 PM
ক্রসওয়ার্ডে পুরো সেট পাওয়া যায়। ডিসকাউন্টেড রেটে।
বাংলা অনুবাদ শুরুর দিকের বইগুলোর তুলনায় পরেরগুলো সত্যিই ঝুল।
এই সুতোর পাতাগুলি [1] [2] এই পাতায় আছে21--51