এই আমাদের বাচালতা, আড্ডা, প্রোশ্চেনমালা আর মতৈক্যের ক, নির্মোহ ব। পড়ুনঃ বিষয় : মারুতি কারখানা ঃ কী হয়েছিল
বিষয় : বাংলা ভাষার আত্মীয়তার সন্ধানে
বিভাগ : অন্যান্য
বিষয়টি শুরু করেছেন : dd
IP Address : 122.171.5.100 Date:26 Feb 2011 -- 07:33 PM
Name: dd Mail: Country:
IP Address : 122.171.5.100 Date:26 Feb 2011 -- 07:34 PM
সুশান্ত বাবু, হেথায় লিখুন।
Name: pi Mail: Country:
IP Address : 72.83.77.65 Date:27 Feb 2011 -- 02:01 AM
এগুলো থাক এখানে।
http://www.guruchandali.com/guruchandali.Controller?font=unicode&portl
etId=20&porletPage=1&pid=wpgc:///2011/02/21/1298309340000.html
http://www.guruchandali.com/guruchandali.Controller?font=unicode&portl
etId=8&porletPage=2&contentType=content&uri=content1293622610338
Name: achintyarup Mail: Country:
IP Address : 59.93.255.62 Date:27 Feb 2011 -- 05:04 AM
অপেক্ষায় রইলাম
Name: kallol Mail: Country:
IP Address : 115.242.200.90 Date:27 Feb 2011 -- 12:37 PM
ও সুশান্তও-ও-ও-ও-ও-ও-ও-ও-ও-ও-ও-ও-ও
Name: Sushanta Mail: karsushanta40@gmail.com Country: 2477249424802468
IP Address : 117.198.54.154 Date:27 Feb 2011 -- 07:30 PM
সামান্য সহজ হয়েছে। তবু এখনো জটিলতা অনেক আছে। আসলে হইয় , এই যে আমি অন্যান্য এতো বিচিত্র কাজে থাকি যে , আমার মেইল বাক্সে কিছু না গেলে, আলাদা করে সাইট খুলবার কথা অনেক সময় মনেই থাকে না! আপাতত, আমাকে সিলেটি নিএয় একটা লেখায় ব্যস্ত থাকতে হচ্ছে। হলে আপনাদের সঙ্গে ভাগ করব।
Name: Sushanta Mail: karsushanta40@gmail.com Country: 2477249424802468
IP Address : 117.198.51.80 Date:12 Mar 2011 -- 03:09 PM
ভালো লিখতে গেলে হাতের কাছে বেশ ক'খানা ভালো অভিধান চাই। আন্তর্জালে সেগুলো নিয়ে ঘোরা যায় কী করে? সেই সমস্যার সমাধান করতে গেল পাঁচ বছর ধরে গড়ে উঠছে পূর্বত্তর ভারতের সমস্ত ভাষাগুলোর অভিধান 'শব্দ'। তাতে রয়েছে বাংলাও। ৩৫০০০ অসমিয়া শব্দে সমৃদ্ধ এই অভিধানে এখন অব্দি বাংলা শব্দ যোগ দিচ্ছি একা আমি। কেমন হয়, যদি আপনারাও যোগ দেন? আজ 'শব্দে'র বর্ষপূর্তী। এই নিয়েই একটি প্রতিবেদন এখানে পড়ুন: http://pragyan06now.blogspot.com/2011/03/blog - post_09.html
Name: tatin Mail: Country:
IP Address : 122.252.251.244 Date:12 Mar 2011 -- 03:14 PM
বা:। ধন্যবাদ
Name: kelo Mail: Country:
IP Address : 117.254.250.156 Date:12 Mar 2011 -- 04:11 PM
সুশান্তবাবু,
xobdo.org ( Link 1 ) এর কাজকর্ম দেখলাম। এদের সম্পর্কে কিছুই জানতাম না। জানানোর জন্য ধন্যবাদ।
একটা জিনিসে একটু খটকা লাগলো, ওদের সাইট ঘেঁটে আমি ওদের লাইসেন্সিং পলিসি টা পেলাম না। যদিও পলিসি বলে ওদের একটা আলাদা পেজই আছে। তাতে লাইসেন্সিং সম্পর্কে কোন কথা নেই।
যোগ দেবার আগেই লাইসেন্সিং পলিসি জানতে চাওয়ার কারন হচ্ছে, রিচার্ড স্টলমান সাহেব আমার মাথাটি খেয়েছেন। যুবা বয়েসে তিনি আমার মাথায় একটি শব্দ ঢুকিয়ে দিয়েছেন- 'স্বাধীনতা'। এই স্বাধীনতাকে 'মুক্তি'ও বলতে পারেন।
আমি যে xobdo তে কনট্রিবিউট করব সেটার মালিক কে হবে? Xobdo ? আমি ? আপনি? নাকি জনগন? ঐ ৩৫০০০ অসমীয়া শব্দকে নিজের প্রয়োজনে ব্যবহার করার স্বত্ব কার ?
আমি কϾট্রবিউট করব আর অন্যলোকে সেটাকে তার নিজের ইচ্ছামত ভোগ করবে, এতে আমার ঘোর আপত্তি। মুনাফা যদি নাও করে, তবু সে হয়ত এমন ইন্টারফেস বানালো, যে আমি আমার ইচ্ছেমত ঐ ডাটাবেস ব্যবহার করতে পারি না - এটা হওয়াও আমার কাছে স্বাধীনতায় হস্তক্ষেপ। (বললাম না, আমার মাথাটি আরএমএস সায়েব খেয়েছেন।)
লাইসেন্সিং এর সমস্যা যদি সমস্যা নাও হয়, অর্থাত আপনারা কোথাও থেকে বের করে দিতে পারেন যে xobdo নিজে GNU GPL মেনে চলে, তাও আমার কয়েকটি প্রশ্ন রয়ে যাবে-
বাংলায় অলরেডী বহু ডিক্সনারী সাইট আছে (ফ্রী ও ননফ্রী) সেগুলোর লাইসেন্সিং পলিসি ক্লীয়ার এবং সেখানে আপনার মত একজনের চেয়ে বেশী কϾট্রবিউটার। আমি সেগুলো ব্যবহার / কϾট্রবিউট করব না কেন? ( Link - 2 , 3 )
উইকিশনারী, ( Link - 4 ) যা কিনা উইকিপিডিয়ার ভাবাদর্শ ফলো করে, তাতে বাংলা শব্দের মোট সংখ্যা মোটে ১০০+
এছাড়া তাতে আছে
তামিল - ১০০০০০+
মাললম ও তেলেগু - ১০০০০+
হিন্দি ও মারাঠী- ১০০০+
গুজরাটী বাংলার মতই ১০০+
দু:খজনক, কি বলেন?
অথচ নন-ফ্রী / প্রোপাইটরী বাংলা ডিক্সনারীতে বাংলা শব্দের সংখ্যা - ৬০০০০।( Link - 5 ) ঐ ৬০০০০ শব্দ নিয়ে আমি যদি যা খুশী তাই করতে না পারি তবে আমার কাছে তার মূল্য শূন্য। আপনার xobdo ও তেমন নয় তো?
সুশান্তবাবু বা অন্য কেউ আমার কনফিউশনগুলো একটু ক্লীয়ার করবেন?
আমার মতে যোগ যদি দিতেই হয় তবে ঐ উইকিশনারীতে দেওয়াই তো ভাল।
নিচের পোস্টে প্রয়োজনীয় লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি ব্র্যাকেটে লিঙ্ক নাম্বার দেখে মিলিয়ে নেবেন।
(ইউনিকোডে পোস্ট করলে লিঙ্ক ভেঙ্গে যায় দেখে এই নতুন ব্যবস্থা নিয়েছি।)
Name: kelo Mail: Country:
IP Address : 117.254.250.156 Date:12 Mar 2011 -- 04:21 PM
(Link – 1)
http://www.xobdo.org/dic/mod/article/index.php?aid=5
(Link -2)
http://dsal.uchicago.edu/dictionaries/biswas-bengali/
(Link -3)
http://www.bengali-dictionary.com/
(Link -4)
http://en.wiktionary.org/wiki/Main_page
(Link -5)
http://www.bangladict.org/download.php
Name: kelo Mail: Country:
IP Address : 117.254.250.156 Date:12 Mar 2011 -- 04:23 PM
আমার উপরের পোস্টের কোন অংশ বুঝতে অসুবিধা হলে, দ্বিমত থাকলে, বেশী কিছু জানার বা জানানোর থাকলে দ করে জানান-
Name: Sushanta Mail: karsushanta40@gmail.com Country: 2477249424802468
IP Address : 117.198.55.188 Date:13 Mar 2011 -- 12:21 AM
প্রিয়বরেষু,
কেলো (?) প্রশ্নগুলো নিয়ে আমি আজ অব্দি ভাবি নি। মনে হয় না শব্দের কেউ ভেবেওছে। শব্দ নিয়ে আমাদের মধ্যে প্রায়ই গোগোল গ্রুপে, এবং ইদানিং 'অসমিয়া কথা বতরা' নামে ফেসবুক গ্রুপে প্রায়ই আলোচনা হয়। আমি দরকারে যারা মূল কর্ণধার তাদের আপনার প্রশ্ন গুলো এগিয়ে দিতে পারি। কিন্তু আপাতত, আমি বলতে পারি, আপনার শব্দগুলো, আপনার, 'শব্দে'র এবং সেই সব মানুষের যারা সেগুলো ব্যবহার করবে। কারণ, প্রতিটি শব্দ কে যোগালেন তাঁর নাম উল্লেখ করা থাকে, থাকে শব্দ সাইটে। আর যে কারো ব্যবহারের জন্যেইতো এটি মুক্ত। ব্যবহারের জন্যে সাইন ইনেরও দরকার নেই। অভিধান বিচিত্র হয়। আপনি যেটিতে স্বচ্ছন্দ বোধ করবেন সেটিতেই যোগ দেবেন, কাজ করবেন এবং ব্যবহার করবেন। সেনিয়েতো বিতর্ক থাকতে পারে না। তবে আপনি দুএকটা শব্দ সন্ধান করে দেখতে পারেন, পূব ভারতের এতোগুলো ভাষার শব্দকে আপনি আর কোথাও একত্রে পাবেন না। তাতে যারা শব্দগুলোর পারস্পারিক সম্পর্ক জানতে আগ্রহী তাদের কৌতুহল বাড়িয়ে দেবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাছাড়া, এতে ঔপভাষিক শব্দগুলূ তুলব বলেই ঠিক করে রাখা আছে। ব্যস ব্যবহারে থাকলেই হলো। যদিও, একে আরো উন্নত করবার তর্ক বিতর্ক করবার অনেক সুযোগ আছে, আমরা সেদিকে এখনি যাচ্ছি না,কেননা যে অঞ্চলে দাঁড়িয়ে কাজটা হচ্ছে সেখানে ঐসব ভাষার কর্মী অপ্রতুল।
Name: kelo Mail: Country:
IP Address : 117.254.247.170 Date:13 Mar 2011 -- 02:32 AM
সুশান্তবাবু,
না না, কোন বিতর্ক টিতর্ক নয়। আমি শুধু ঐ xobdo সাইটের এমন কয়েকটা দিক তুলে ধরেছিলাম যেখানে আমার খটকা লেগেছে। এর মধ্যে কোন বিতর্ক নেই। চাদ্দিকে যা বিতর্ক চলছে তাতে আমার বিন্দুমাত্র জড়ানোর বা বাড়ানোর ইচ্ছা নেই।
xobdo নি:সন্দেহে দারুন উদ্যোগ। xobdo র এমন কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যেটা আমার লিঙ্ক দেওয়া একটা সাইটেও নেই। পরে বলছি সেকথা।
প্রতিটি সাইটেই ঐ লাইসেন্সিং এর ব্যাপারটা পরিস্কার করা থাকে। সেটা দরকারও। আপনার সঙ্গে তো xobdo র মূল কর্ণধারদের পরিচয় আছে, ওদের এটা একটু বলে দেখতে পারেন। হয়ত কোথাও বলাও আছে, কিন্তু সেটা প্রথম দর্শনে নজরে পড়ছে না। আমি খুব বেশী সময় দিয়ে দেখতে পারি নি তো, তাই আমার চোখ এড়িয়েও যেতে পারে।
উইকিশনারী খুললে দেখবেন সেখানে প্রতি পাতার নিচে লাইসেন্সিং এর পাতার লিঙ্ক দেওয়া আছে।
লাইসেন্সিং আর কপিরাইটে এত জোর দিচ্ছি তার কারন হল, একই জিনিস বারবার বানানোর অর্থ হয় না। কোন সাইটে হয়ত ৫০০০০ শব্দের বাংলা ডিক্সনারী আছে, কিন্তু আমি চাইলে সেখান থেকে একটা শব্দও কপি পেস্ট করে xobdo তে দিতে পারব না। কারন সেই সাইটের 'কপিরাইট' আমাকে সে কাজ করতে আটকাবে। কিন্তু সেই সাইটের যদি লাইসেন্সিং এমন হত, যে আমি আমার প্রয়োজনে কপি করে যে কোন জায়গায় ব্যবহার করতে পারি, শুধু সামান্য কিছু শর্ত মানলেই চলবে, তবে কিন্তু xobdo তে (শর্ত মেনে) ঐ ৫০০০০ শব্দ যোগ করতে কোন বাধাই ছিল না। শব্দ যোগ করার খাটুনি নয়, আপনারা মন দিতে পারতেন xobdo র যেটা মূল শক্তি সেদিকে।
xobdo র মূল শক্তি শব্দের সংখ্যা নয়, ঐ আপনি যা বলেছেন পূর্বভারতের বিভিন্ন ভাষার শব্দের পারস্পরিক সম্পর্ক । এটা আর কোন ডিক্সনারীতে দেখছি না। এটাই xobdo র প্রধান বৈশিষ্ট্য।
ধরুন xobdo তে যোগ না দিয়ে বেশীভাগ মানুষ যদি উইকিশনারীতে যোগ দেয় এবং এক সপ্তাহের মধ্যে উইকিশনারীতে বাংলা শব্দের সংখ্যা ১০০০০০০ অতিক্রম করে, তবে যাতে আপনারা উইকিশনারীর ফ্রী লাইসেন্সিং এর সুবিধাটুকু পুরোপুরি নিতে পারেন, সে ব্যবস্থা xobdo তে আগেই করে রাখা দরকার। উইকিশনারী আপনাকে উইকিশনারীর শব্দগুচ্ছ আপনার নিজের কাজে ব্যবহার করতে দেয় নিম্নলিখিত শর্তে-
ব্যবহারকারীর অধিকার ও শর্তাবলী-
আপনি যদি আপনার নিজস্ব বই, বা নিবন্ধ, বা ওয়েবসাইট, বা অন্য যে-কোনো প্রকাশনার জন্য উইকিঅভিধানের বিষয়বস্তু ব্যবহার করতে চান, তবে আপনি তা করতে পারেন, কিন্তু আপনাকে সিসি-বিওয়াই-এসএ বা জিএফডিএল লাইসেন্স নীতি অনুসরণ করতে হবে।
পড়ে দেখবেন ঐ সিসি-বিওয়াই-এসএ বা জিএফডিএল লাইসেন্স কোন হৃদয়হীন কপিরাইট আইন নয়, ওগুলো বেশ উদার ও মানবিক। যাতে 'জ্ঞান' কারো কুক্ষিগত হয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই ওগুলো বানানো।
আপনাদের xobdo এর উদ্যোগ নি:সন্দেহে প্রসংসনীয় এবং আশা রাখি xobdo তুলনামূলক ভাষাবিদ্যার জগতে অচিরেই নিজের শান পাকা করে নেবে। তাই তার ভিত্তিটা অন্তত দৃঢ় হওয়া প্রয়োজন, তার জন্য দরকার সুস্পষ্ট লাইসেন্সিং নীতি।
এমনিতে xobdo এর বেসিক ইন্টারফেস আমর খুবই ভাল লেগেছে। তবে বিজ্ঞাপন না থাকলে আরও ভাল হত।অএ ছাড়া আর কিছু বলার নেই, বিতর্ক তো একেবারেই নেই। xobdo সম্পর্কে জানতে পেরেই আমি বেজায় খুশী।
Name: d Mail: Country:
IP Address : 14.99.75.23 Date:13 Mar 2011 -- 11:54 AM
কেলো বোধহয় ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের কথা জিজ্ঞাসা করছেন।
মানে Xobdo 'ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশান শেয়ার অ্যালাইক লাইসেন্স' মেনে চলে কিনা, সেটাই বোধহয় ওঁর প্রশ্ন। উইকিপিসি এটা মেনেই চলে।
Name: kelo Mail: Country:
IP Address : 117.254.248.218 Date:13 Mar 2011 -- 01:10 PM
হ্যাঁ দমদিদি .
সুশান্তবাবু ভাষাবিদ্যায় বেজায় পন্ডিত লোক তাতে কোন সন্দেহই নেই, কিন্তু নানারকম কপিরাইটের ব্যাপারে সেরকম স্বচ্ছন্দ নাও হতে পারেন। একথা ভেবেই আমি কোন রিস্ক না নিয়ে এত বড় বড় পোস্ট করেছি।
শুধু যদি ক্রিয়েটিভ কমন্স বা GNU ফ্রী ডকুমেন্ট লাইসেন্স এর কথা সরাসরি জানতে চাইতাম, তবে উনি হয়ত মনে করে বসতেন যে আমি ওনাকে গালাগালি দিচ্ছি। সেই ব্যাপারটা অ্যাভয়েড করতেই একটু বেশী কথা কয়ে ফেলেছি। আর যাই হোক, সুশান্তবাবু মোটেই আমাকে ভুল বোঝেন নি। উনি ঠিক উত্তরই দিয়েছেন।
আমার কনফিউশন ছিল যে Xobdo র লাইসেন্সিং পলিসি টা ঠিক কি? এবং ওটা সাইটে নেই কেন, বা থাকলে কোথায় আছে?
জবাবে উনি বলেছেন হয়ত Xobdo কতৃপক্ষ এ নিয়ে ভাবেনই নি। খুবই স্বাভাবিক, কারো মনে খারাপ উদ্দেশ্য না থাকলে আইনের দিকে আগ বাড়িয়ে না ভাবাই তো স্বাভাবিক।
xobdo যেহেতু অত্যন্ত প্রতিশ্রুতিময় একটা উদ্যোগ, তাই আমার অনুরোধ লাইসেন্সিং এর এই সামান্য দিকটা অন্তত কর্ণধারগন এইবেলা ক্লিয়ার করে রাখুন। ভবিষ্যতে এ নিয়ে কোন সমস্যা হবার আগেই। পৃথিবী /Internet বিশেষ ভাল জায়গা নয়।
* এমনও হতে পারে xobdo সাইটে সবই দেওয়া আছে কিন্তু সেটা আমার বা সুশান্তবাবুর চোখ এড়িয়ে গেছে, তাই এ নিয়ে বোধহয় খামোকা আর আলোচনা না করাই ভাল।
সুশান্তবাবুর আরও লেখার জন্য অপেক্ষায় রইলাম।
Name: Bikram Baruah Mail: bikram@xobdo.org Country:
IP Address : 195.229.235.38 Date:13 Mar 2011 -- 05:43 PM
Please allow me write in English as I am not expert in writing in Bengali. As you are discussing about Licensing Policy of XOBDO.ORG , Sushanta da informed me about it and requested write. Being the chief coordinator of XOBDO , I am supposed to answer this questions.
Speaking the very truth , we are novice to this area. When we started XOBDO , we just started working on it selflessly with the impulse of going something good for our motherland and mother tongue. Till now , after 5 years of its existence people are pouring in to help and contribute with emotions and passion without much talk about legality of ownership. In one earlier press release , we mentioned that we share the copyright. Each word is credited with its original contributor/submitter. This is something we make sure to mention near every word or in the history page. However , as of now , we do not have a legally bound , mutually accepted " policy " .
Your advice/suggestion in this regard is welcome.
Name: Sushanta Mail: karsushanta40@gmail.com Country: 2477249424802468
IP Address : 117.198.51.206 Date:14 Mar 2011 -- 05:41 PM
সুচরিতেষু কেলো,
আশা করছি, এবারে বিক্রম আপনার কিছু কৌতুহল নিবৃত্তি করতে পারলেন। আপনার অভিমত জানতে পেলে আমি আবার সেটি বিক্রমকে এগিয়ে দেব। পাঁচ বছর আগে উনিই এই উদ্যোগ প্রথম একা শুরু করেছিলেন।
Name: achintyarup Mail: Country:
IP Address : 59.93.247.50 Date:14 Mar 2011 -- 06:47 PM
কিছুতেই খুলছে না তো শব্দ সাইট
Name: kelo Mail: Country:
IP Address : 117.254.247.253 Date:14 Mar 2011 -- 08:59 PM
সুশান্তবাবু,
আমি বিক্রমবাবুর লেখাটা একেবারে খেয়ালই করি নি। উত্তর দিতে দেরী করলাম বলে ক্ষমাপ্রার্থী।
আসলে আপনার লেখা পড়েই সবকিছু পরিস্কার হয়ে গেছিল, ওনার আর লেখার দরকারই ছিল না। তাও আমি ভাবতেই পারি নি যে উনি নিজেই এখানে লিখে বসবেন। ওনাকে আমার প্রণাম জানাবেন। আমি নিজে গুয়াহাটির দিকে গেলে অবশ্য ভার্চুয়াল প্রণাম নয়, কাজটা একেবারে হাতেকলমে সেরেই আসব। : ))
বিক্রমবাবুদের উদ্যোগ অসাধারন। আমি প্রথম পোস্ট করার সময় পুরোটা ভাল করে দেখার সময় পাই নি, আমার প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছিলাম। দেখুন, কোথাও একটা সেকথা লিখেছিও হয়ত। আপনার পোস্ট পড়ার পর সময় নিয়ে দেখতে গিয়ে প্রোজেক্টের অন্যান্য বৈশিষ্ট্য আমার কাছে একের পর এক উন্মোচিত হয়। আপনারা যা করছেন তার তুলনাই নেই। অন্তত তুলনা করার মত দ্বিতীয় কোন সাইট আমি এখন পর্যন্ত খুঁজে পাই নি। আমি যে লিঙ্কগুলো দিয়েছিলাম সেগুলো 'বাংলা ডিক্সনারী' মাত্র। এতগুলো স্বল্পপ্রচলিত আঞ্চলিক ভাষায় যে কোনটা থেকে যে কোনটায় একই শব্দ খুঁজে বের করার উপায় তার কোনটিতেই নেই।
বিক্রমবাবু পাঠকদের সাজেশনও চেয়েছেন। আমি আমার একটা বড় অসুবিধার কথা আপনাদের জানিয়ে রাখি। সেটা অবশ্য Xobdo ওয়েবসাইট সংক্রান্ত নয়, তবে ডিজিটাল বাংলা ডিক্সনারী সংক্রান্ত। নিচে আমি বিশদে বলছি, আপনার যদি আমার বক্তব্য যথাযথ মনে হয়, তবে বিক্রমবাবুদের জানিয়ে দেখতে পারেন। জানিনা অবশ্য ওরা এ নিয়ে ইতিমধ্যেই কিছু ভেবেছেন কিনা।
আর পাঁচজন ভারতবাসীর মতই আমার অন্যতম সমস্যা 'ইন্টারনেট কানেক্টিভিটি'। আমার একটা ভীষন সস্তা নেটবুক আছে যেটা GNU/Linux এ চলে। কোন কিছু লিখতে গেলে তো নানারকম ডিক্সনারী লাগে। আমি যেখানে যেখানে যাই এবং লিখতে বাধ্য হই সেখানে ইন্টারনেটের কানেক্টিভিটি নেই। অদূর ভবিষ্যতে হওয়ার আশাও নেই। তাই এই অনলাইন ডিক্সনারীগুলো আমার কাছে থাকা না থাকা সমান। আমাকে ব্যবহার করতে হয় অফলাইন ডিক্সেনারী। অর্থাত যেটা ইন্টারনেট কানেক্সন না থাকলেও কাজ করবে।
ওপরের পোস্টে ( Date:14 Mar 2011 -- 06:47 PM ) দেখবেন, কলকাতা শহরে বসে হাইস্পীড ইন্টারনেট কানেক্সন থাকা সত্বেও অচিন্ত্যদা Xobdo খুলতে পারছেন না। হয়ত অচিন্ত্যদার তরফে কোন খামতি নেই, ওদিকে হয়ত Xobdo র সার্ভারই ডাউন। প্রয়োজনের সময় না খুললে বিপদ। এই ধরনের বিপদ থেকে রক্ষা পাবার একমাত্র উপায় হল অফলাইন ডিক্সনারী ব্যবহার করা। অর্থাত যার শব্দগুলো(ডাটাবেসটা) আমার কম্পুটার বা মোবাইল ফোনেই থাকবে। (মোবাইলের ব্যপারে পরে আরও বলছি)
এইমাত্র বললাম আমি GNU/Linux অপারেটিং সিস্টেম ব্যবহার করি। উইন্ডোজের কথা বলতে পারব না, কিন্তু GNU/Linux এ GNU Aspell বলে একটা দুর্দান্ত স্পেলচেকার আছে। অন্য বহু ভাষার মত বাংলাও সে চেক করে দিতে পারে। বাংলায় Aspell এর মূল কাজ করেছেন অঙ্কুর বাংলা প্রজেক্ট। আপনাদের সঙ্গে এনাদের যোগাযোগও আছে হয়ত। যাঁরা জানেন না তাঁদের জন্য লিঙ্ক দিলাম ( Link - 1 )। এঁদেরটা ডিক্সনারী প্রজেক্ট নাম হলেও মূলত: স্পেলচেকার। শব্দার্থ এখনও পাওয়া যায় না। যদিও ১০০,০০০ টি বাংলা শব্দ ইতিমধ্যেই এনাদের স্পেলচেকারে রয়েছে।
শব্দার্থ পাবার জন্য আমি ব্যবহার করি StarDict ( Link - 2 ) । StarDict কিন্তু GNU Project এর অন্তর্ভুক্ত নয়। যদিও এরা GNU GPL লাইসেন্সিং ফলো করে। ( GPL ' ed না হলে আমি ব্যবহারই করতাম না)। স্টারডিক্ট নিজে কোন ডিক্সেনারী নয়। এটা শুধু ইন্টারফেসটা প্রোভাইড করে। ডিক্সনারীগুলো মডিউল হিসেবে (টার ফাইল) লোড করে নেওয়া যায়। এই প্রোগ্রাম GNU/Linux স্পেসিফিক নয়, উইন্ডোজ বা ম্যাক ব্যবহারকারীরাও চাইলে ব্যবহার করে দেখতে পারেন।
এই স্টারডিক্ট এর সব ভাল। নানা ভাষায় অজস্র ডিক্সনারী রয়েছে। এমনকি শব্দাঞ্জলি ( Link - 3 ) বলে ইংরাজী হিন্দী ডিক্সনারীও আছে। আমার সেটা লোড করাও আছে, দারুন কাজে দেয় সময় সময়। এই শব্দাঞ্জলি যাঁদের বানানো, সেই শব্দকোষ এর একটি বাংলা অভিধান প্রজেক্টও রয়েছে ( Link - 4 )। কিন্তু দু:খের বিষয় হল, বাংলা অভিধান এখনও স্টারডিক্টে চালানোর উপায় নেই। শুধু শব্দাঞ্জলি নয়, স্টারডিক্টে কোন বাংলা অভিধানই আমি এখনও পাই নি। পেলে অফলাইনে ব্যবহার করতে পারতাম। যদি কেউ এমন কোন বাংলা ডিক্সেনারীর খোঁজ জেনে থাকেন যেটা স্টারডিক্টের সঙ্গে অথবা GNU/Linux এ ব্যবহার করা যায়, তবে আমাকে জানাবেন।
আর যদি তেমন না থেকে থাকে তবে আপনারা Xobdo.org এর তরফ থেকে তেমন উদ্যোগ নিন না। কাজটা তো খুব শক্ত কিছু নয় বলেই মনে হয়।
মোবাইলের ব্যপারে অবশ্য এখনও বলার সময় আসে নি। কারন অ্যান্ড্রয়েড এখনও অফিশিয়ালি ইন্ডিয়ান কমে্প্লক্স স্ক্রীপ্ট সাপোর্ট করে না। করামাত্র আপনারা Xobdo র একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলবেন। হাতের মুঠোয় বাংলা থেকে ককবরক! সে আমার স্বপ্ন, তার আপেক্ষায় থাকলাম।
ইউনিকোডে লিঙ্ক দিলে ভেঙ্গে যায় বলে আমার পরের পোস্টে উপরে বলা লিঙ্কগুলি দিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে মিলিয়ে মিলিয়ে দেখে নেবেন।
Name: kelo Mail: Country:
IP Address : 117.254.247.253 Date:14 Mar 2011 -- 09:01 PM
(Link -1)
http://www.bengalinux.org/projects/dictionary/
(Link- 2)
http://stardict.sourceforge.net/
(Link-3)
http://www.shabdkosh.com/content/category/downloads/
(Link-4)
http://www.shabdkosh.com/bn/
Name: pi Mail: Country:
IP Address : 128.231.22.150 Date:15 Mar 2011 -- 06:50 AM
এখানেই জিগাই। অভ্র র বাংলা বানান-চেকারটি কেমন ?
Name: siki Mail: Country:
IP Address : 123.242.248.130 Date:15 Mar 2011 -- 09:10 AM
আমি কালই ইনস্টল করেছি, বাড়ির ল্যাপিতে। দু একদিনের মধ্যে টেস্ট করে দেখে বলে দেব।
এই সুতোর পাতাগুলি [1] এই পাতায় আছে1--21